সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 172

খোকসায় পুকুরের পানিতে পরে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে দাদির চল্লিশার অনুষ্ঠান চলাকালে বাড়ির পাশের পুকুরে পানিতে পরে দেড় বছরের নাতির মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে পানিতে পরে শিশু রাইসা খাতুন মারা যায়। নিহত ১৮ মাস বয়সের শিশু পাইকপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছোট মেয়ে।

নিহত শিশুর মামা কামাল আলী জানান, রবিবার বাড়িতে আবু বক্করের মৃত মায়ের চল্লিশার অনুষ্ঠান চলছিল। বেলা আড়াইটার দিকে শিশু রাইসার মা রেশমী খাতুন মেয়ের সন্ধ্যান করতে থাকে। এক পর্যায়ে নিজের বাড়ির সাথের পুকুরের পানিতে শিশুটির মৃতদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা দেয়। পুকুরের পানিতে পরিতাক্ত ওয়ানটাইম প্লেট নিয়ে খেলার সময় শিশুটি পানিতে পরতে পারে বলে ধারনা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, পানিতে ডোবা শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন – পুলিশে ফের রদবদল

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, নিহত শিশুর বাবা মা’র পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ছাড়া তারা দাবি করেন, এদিন তাদের বাড়িতে চল্লিশার অনুষ্ঠান চলছিল। শিশুটি হয়তো পুকুরের পানিতে ওয়ান টাইম প্লেট নিয়ে খেলার সময় পানিতে পরে যায়। শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশে ফের রদবদল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

আরও পড়ুন –খোকসায় গাঁজাসহ মাদক সেবী আটক

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদায়নকৃত কর্মকর্তাদের নামের তালিকা দেখতে- ক্লিক করুন

খোকসায় গাঁজাসহ মাদক সেবী আটক

0
পুলিশের পাশে আটক মাদক সেবী জিল্লু

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক মাদক সেবীকে আটক করেছে।

শনিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া মধ্যপাড়া থেকে মাদক সেবী জিল্লুর রহমান (২৪) কে আটক করা হয়। আটক জিল্লু মধ্যপাড়ার আকবর আলী ওরফে আকু মন্ডলের ছেলে।

আরও পড়ুন – দেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস নতুন বার্তা

পুলিশের হোয়াটস আ্যাপস মাধ্যমে জানানো হয়েছে আটক ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

দেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস নতুন বার্তা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশের তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ নভেম্বর) আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত, তাপমাত্রা ও কুয়াশার অবস্থা একই রকম থাকতে পারে।

আরও পড়ুন – পাবনায় কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে।

পাবনায় কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

0

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার বোয়াইলমারী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

দলীয় একাধিক সূত্র জানায়, সাঁথিয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক খাইরুুন নাহার খানম মিরুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে বোয়াইলমারী বাজারে পৌঁছালে প্রতিপক্ষ শামসুর রহমানের কর্মী-সমর্থকরা ওই কমিটি বাতিলের দাবিতে আরেকটি মিছিল নিয়ে আসেন। এসময় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত হন মুন্না (৩৫), হেলাল উদ্দিন (২৭), ইব্রাহিম হোসেন (৪২) হাশেমসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এর আগে শুক্রবার এ কমিটি প্রত্যাখ্যান করে শামসুর রহমানের সমর্থকরা বেড়া সিঅ্যান্ডবি চত্বরে ঝাড়ু মিছিল বের করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান বলেন, আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিকালে মিছিল বের হয়। এসময় খায়রুন নাহার খানম মিরু ও সদস্যসচিব সালাহ উদ্দিন খানের সমর্থকরা আমাদের ওপর হামলা করে। এতে আমার অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়।

আহ্বায়ক কমিটির সদস্যসচিব সালাহ উদ্দিন খান বলেন, আমাদের মিছিলে শামসুর রহমানের লোকজন হামলা চালায়। তারা মিছিলকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। এ হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, উভয় গ্রুপের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে পুলিশ। এরপরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ডেঙ্গুতে প্রতি তিন ঘন্টায় এক জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গুতে ৯২ জনের মৃত্যু হলো।

শনিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেষ ২৪ ঘন্টা গড়ে তিন ঘন্টায় এক জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৯৪ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, উত্তর সিটিতে দুই এবং সিটির বাইরে চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার দুই সিটির বাইরে পুরো বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ২৩৮ জন ভর্তি হয়েছেন। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮, বরিশাল বিভাগে ১১৯, খুলনা বিভাগে ৭৪, চট্টগ্রাম বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৬১, ময়মনসিংহ বিভাগে ৪৬, রংপুর বিভাগে ৬ ও সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৮ হাজার ৫৯৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৭৮ জন।

নভেম্বরে সাধারণত এডিস মশাবাহিত এ রোগের প্রকোপ কমে আসে; কিন্তু এবার এর ব্যতিক্রম। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার এই হার অব্যাহত থাকলে হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন – চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ গ্রেপ্তার

চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকার হাসপাতালগুলোয়, এ সংখ্যা ১৬ হাজার ৮৪৭। এরপরই আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৩৪০। দুই সিটি করপোরেশনের বাইরে তৃতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালগুলোয়।

চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের এক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রশিদের বিরুদ্ধে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকার একটি মামলা করেছিলেন তিনি।

ওই মামলায় আদালত পরপর দুইবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় কুষ্টিয়া পুলিশ সুপার ও কুষ্টিয়া আর্মি ক্যাম্প বরাবর আসামিকে গ্রেপ্তারের আবেদন জানান ভুক্তভোগী ওই ব্যক্তি। ওই আবেদনে বলা হয়, আসামি তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে ১,৩৩,৬৪,৮৬৭ টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল উঙজই (de oiled rice bran) কিংবা টাকা কোনোটাই দিচ্ছেন না। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও আসামি প্রকাশ্যে ঘোরাঘুরি করে আদালতের আদেশ অগ্রাহ্য করছেন।

ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, দুইবার গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আমি পুলিশ সুপার ও আর্মি ক্যাম্প বরাবর আসামিকে গ্রেপ্তারের আবেদন করেছিলাম। উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন।

আরও পড়ুন – কুমারখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

পুলিশের একটি সূত্র জানায়, এক সময় বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন আব্দুর রশিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের আস্থাভাজনে পরিণত হন।

পুলিশের একটি সূত্র জানায়, আব্দুর রশিদের বিরুদ্ধে প্রতারণা অর্থ আত্মসাৎসহ সারাদেশে প্রায় ৬৮ টির বেশি মামলা রয়েছে।

কুমারখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিরুদ্ধে ভিজিএফ, টিআর, কাবিখা, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড প্রদানে দলীয়করণ, স্বজনপ্রীতি, ঘুষনেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সামনে বর্তমান চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ’র বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসীর একাংশ।

চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক গোলাম আযম, ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা ওবাইদুর রহমান খান প্রমুখ।

বক্তারা বলেন, পদ্মা নদীর কারণে জেলা ও উপজেলা শহরের সঙ্গে চরসাদিপুরের উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই। সেজন্য সরকারি কর্তাদের নজরদারি কম। সেই সুযোগে আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যান মেছের আলী খাঁ পাঁচ – সাত হাজার টাকা ঘুষের বিনিময়ে ভিজিএফ, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড প্রদানে দলীয়করণ, স্বজনপ্রীতি করেছেন। দলীয়করণের মাধ্যমে টিআর, কাবিখাসহ সরকারি নানা প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাট করেছেন। আমরা এই অনিয়ম ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবি জানায়।

আরও পড়ুন – ডাকাতরা মালামালে সাথে নিয়ে গেলো শিশুও

ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মেছের আলী খাঁ জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মুঠোফোনে জানান, সরকার পরিবর্তন হওয়ায় জামায়াত – বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিগত সুবিধা নিতে না পেরে মনগড়া অভিযোগ করছেন। তদন্ত করলেই সত্য বেড়িয়ে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডাকাতরা মালামালে সাথে নিয়ে গেলো শিশুও

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর আজিমপুরের এক সরকারি কর্মচারীর বাসায় দিনেদুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে এক শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীমউদ্দীন গণমাধ্যমকে বলেছেন, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা বাচ্চা নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।

আরও পড়ুন –কুমারখালীতে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এ ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেইসবুকে। যে বাসায় ডাকাতি হয়েছে তার গৃহকর্ত্রীর এক সহকর্মী পোস্টে লিখেছেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

কুমারখালীতে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী পৌর জামায়াতে ইসলামী’র উদ্যোগে শুক্রবার সকাল ৯ টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী কুমারখালী পৌর শাখার আমির এ্যাডঃ রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাসেম। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক মো.ফরহাদ হুসাইন, কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির মো.আফজাল হোসেন, উপজেলা আমির আফতাব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মাওলানা আবুল হাসেম বলেন, দীর্ঘ ১৬ টি বছর ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছেন। আগামী দিনে নির্বাচন হবে, এই নির্বাচনে যদি আরেকটি ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ে চেপে বসে তাহলে এদেশের মানুষের কোন কল্যাণ হবে না।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...