বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 177

১৪ মেডিকেল কলেজের নাম পরিবর্তন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ ১৪ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। শেখ পরিবারের নাম জড়িত ছিল ১২টি মেডিকেল ও ডেন্টাল কলেজের সাথে।

রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

রবিবারের এ প্রজ্ঞাপনে যেসব হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে – ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজকে টাঙ্গাইল মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে।

ঢাকার শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন ট্রমা সেন্টারের নাম গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন – ইসি গঠনে নাম চেয়েছে সার্চ কমিটি

খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে খুলনা বিশেষায়িত হাসপাতাল, কিশোরগঞ্জের কটিয়াদির বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রকে দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদি, কিশোরগঞ্জ, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইসি গঠনে নাম চেয়েছে সার্চ কমিটি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে জন্য সার্চ (অনুসন্ধান) কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগত পর্যায় থেকে নাম চেয়েছেন। প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম দিতে পারবেন। এক্ষেত্রে একক কোনো দল, সংগঠন বা ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি নাম প্রস্তাব করার সুযোগ থাকবে।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সার্চ কমিটি। সর্বোচ্চ পাঁচটি নাম প্রস্তাব করা যাবে বলেও জানানো হয়েছে এতে। এর আগে বিকালে সুপ্রিম কোর্টে প্রথম বৈঠকে বসে নির্বাচন কমিশন গঠনে তৈরী করা সার্চ কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে।

এতে বলা হয়, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন আগামী ৭ নভেম্বর বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।

পূর্ণাঙ্গ জীবনবৃতান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে মভঢ়থংবপ@পধনরহবঃ.মড়া.নফ পাঠানোর জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ (অনুসন্ধান) কমিটি গঠন করে সরকার।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যবিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। এ দুজনকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

কমিটির অন্য চার সদস্যের মধ্যে রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সদস্য হলেন- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। এছাড়া আইন অনুযায়ী পদাধিকারবলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

আরও পড়ুন – যাত্রীবাহী ট্রেন থেকে ১১ কোটি টাকার এলএসডি উদ্ধার

অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দিচ্ছে।

অনুসন্ধান কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার উদ্দেশে প্রতিটি শূন্যপদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে।

যাত্রীবাহী ট্রেন থেকে ১১ কোটি টাকার এলএসডি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনে তল্লাশী চালিয়ে অন্তত ১১ কোটি টাকা মূল্যের ২১ বোতল এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রবিবার বিকাল সাড়ে চারটার দিকে পোড়াদহ রেলওয়ে স্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মালিক বিহীন অবস্থায় ৫০ এমএল পরিমানের ২১ বোতল এলএসডি উদ্ধার করা হয়। এসময় ১৯ পিচ ভারতীয় কোম্বলও উদ্ধার করে বিজিবি।

আরও পড়ুন – বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে দুই তরুণীর অনশন

রবিবার রাতে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া এলএসডি ও কোম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে দুই তরুণীর অনশন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে শাহীন নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন শুরু করেছে।

শনিবার (২ নভেম্বর) রাত ৭টায় সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুলের ছেলে শাহীনের বাড়িতে ওই দুই তরুণী অনশন শুরু করে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, শনিবার বিকাল থেকে এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে অবস্থান নেন। ছাত্রীর দাবি শাহীন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে তার সঙ্গে শাহীন প্রেম করে আসছেন। তাদের দুই পরিবার এই বিয়েতে রাজি ছিল। কিন্তু শাহীন ধর্ষণ মামলার আসামি হওয়ার পরে তার পরিবার এই বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর পরিবারের অমতে সে শাহীনর বাড়িতে এসে উঠেছে।

অন্যদিকে আর এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন শাহীন। প্রেমিকের বিয়ের খবর শোনার পর ওই মেয়েও বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছে।

এ ঘটনায় শাহীন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, শাহীন দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িত। এর আগেও এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

শাহীনের প্রতিবেশী সোহেল জানান, শনিবার বিকাল ৫টায় পাশের হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে ওঠেন। এ কথা শুনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আর এক মেয়ে বিয়ের দাবিতে তার বাড়ি আসেন। ওই দুই মেয়েই দাবি করেছে, শাহীন তাদের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম করে আসছেন। এখন দুই মেয়েই শাহীনকে বিয়ে করতে চান। এ নিয়ে সমাজের সবাই দ্বিধায় পরেছেন।

প্রতিবেশী ইছাহক মন্ডল জানান, শাহীন ছেলে হিসেবে বেশি ভালো না। তার বিরুদ্ধে শুধু নারী সম্পৃক্ত অভিযোগ অনেক। সমাজের কিছু লোক অর্থের কাছে বিক্রি হয়ে এর কোনো বিচার করেন না।

বিয়ের দাবিতে অনশন করা কলেজ ছাত্রী বলেন, শাহিনের সঙ্গে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক। আমাদের বিয়েতে দুই পরিবারই রাজি ছিল। কিন্তু শাহীন ধর্ষণ মামলার আসামি হওয়ায় আমার পরিবার আর মেনে নেয়নি। শুক্রবার আমার বিয়ের জন্য পরিবার থেকে চাপ দেয়। আমি শাহিনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। এ কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি শাহিনের বাড়িতে এসেছি।

আরও পড়ুন – দৌলতপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

হলিধানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কুমার বলেন, গাগান্না গ্রামের শাহিনের বাড়িতে বিয়ের দাবিতে একই সঙ্গে দুই মেয়ে এসেছে এটা খুবই দুঃখজনক। সামাজিকভাবে আমরা এমনটা প্রত্যাশা করি না। ওই ছেলের সঙ্গে ধর্মীয় রীতিনীতি মেনে যেকোনো একটি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ওই সমাজের লোকজন। শীঘ্রই এর সমাধান করা হবে।

শাহীনের পরিবারের কেউ এ ঘটনায় কথা বলতে রাজি হননি।

দৌলতপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন ছিনতাই করে নিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী।

উপজেলা সদরের প্রধান বাজারের ব্যবসায়ী ‘জিম পোল্ট্রি কমপ্লেক্সে’র মালিক হাজী মো. নূরুল ইসলামের নিজ বাড়ির ভেতরে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। হাজী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে।

ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ ৫ লক্ষ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন হাজী নূরুল ইসলাম ওরফে নুরাল। বাড়ি পৌছানো মাত্রই দু’টি মোটরসাইকেল যোগে ৬জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে ৩জন ছিনতাইকারী বাড়ির ভেতর প্রবেশ করে এবং ৩জন ছিনতাইকারী বাড়ির বাইরে দাড়িয়ে থাকে। এসময় বাড়ির ভেতর থাকা ৩জন ছিনতাইকারী হাজী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টাকার ব্যাগটি দিতে না চাইলে নুরালের শরীরে পিস্তুল ঠেঁকিয়ে টাকার ব্যাগ ও মোবাইফোনটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের সাথে ব্যবসায়ী নুরুল ইসলামের টানা হেঁচড়া ও চিৎকার শুনে তার ছোট মেয়ে ও স্ত্রী ছুটে আসলে স্ত্রীর গলায় থাকা স্বর্নের একটি চেইন ছিনিয়ে নিয়ে নির্বিঘেœ ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।

আরও পড়ুন – কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি : ফখরুল

দূর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আওয়াল কবীর বলেন, উপজেলার বাজারের পাশে লতিফমোড় এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার খবর শুনে আমি এবং ভেড়ামারা সার্কেল স্যার ঘটাস্থলে গিয়ে তদন্ত করেছি। আমাদের একটি টিম কাজ করছে, আশা করছি খুব দ্রæত ছিনতাইয়ের সাথে জড়িত চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব হবে। তবে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়নি বলে তিনি জানান।

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি : ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২ নভেম্বর) বিকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক স্মরণসভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। অযথাই নানা ইস্যু তৈরি করা হচ্ছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বিএনপির প্রয়াত নেতা সাবিহ উদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্রের জন্য সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ সারাজীবন কাজ করে গেছেন। একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণে থাকবেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ ও দেশের গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন সাবিহ উদ্দিন আহমেদ। ক্রীড়া অন্তপ্রাণ সাবিহ উদ্দিন আহমেদ ছিলেন অফুরান প্রাণশক্তিসম্পন্ন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে তিনি খুশি হতেন।

আরও পড়ুন – আওয়ামী লীগের আমলে বছরে পাচার হয়েছে ১৫ বিলিয়ন ডলার : টিআইবি

স্মরণসভায় অন্যদের মধ্যে অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ আনাম, শফিক রেহমানসহ দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের আমলে বছরে পাচার হয়েছে ১৫ বিলিয়ন ডলার : টিআইবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের আমলে বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশের পাচার সম্পদের অযৌক্তিক ঋণ ও পুনরুদ্ধার বিষয়ক একটি সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ও সম্ভাবনার বাংলাদেশ।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলেছেন, বাস্তবে তার পরিমাণ আরো বেশি। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে প্রতি বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে। যদিও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে কী পরিমাণ টাকা পাচার হয়েছে এর প্রকৃত হিসাব কোথাও নেই।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব হলেও প্রক্রিয়াটি খুবই জটিল। যে দেশে অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সঙ্গে আইনি চুক্তি ও সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক সংস্কৃতি পরিবর্তন না হলে অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ হবে না।

ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থ পাচার রোধে রাষ্ট্রকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ সময় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন – একদিনে ডেঙ্গুতে ১০ জনের প্রাণ গেল

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পাচার হওয়া অর্থ ফেরাতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী দুই বছরের মধ্যে যদি একটা পয়সাও ফেরত আসে তাহলে সেটাও বড় অর্জন হবে।

গ্রিনওয়াচ ঢাকার এডিটর মোস্তফা কামাল মজুমদারের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন ওয়েস্ট সিডনি ইউনিভার্সিটির এমিরেটস অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

একদিনে ডেঙ্গুতে ১০ জনের প্রাণ গেল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১০ জন, আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ১৬৫ জন।

শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯, ঢাকা উত্তর সিটিতে ২৭২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০ ও খুলনা বিভাগে ৮১ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০, রংপুর বিভাগে ২ এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত এক দিনে সারা দেশে ৭৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৭২৯ জন।

আরও পড়ুন – দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৩ হাজার ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১০ জনের।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ৪ অপরাধীকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার রাতে উপজেলার ইনসাফনগর এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইল উদ্ধার করে চিলমারি বিওপির সদস্যরা। তবে কোন আসামি আটক করতে পারেনি তারা।

একই রাতে উপজেলার ইনসাফনগর ক্রোফডনগর স্কুল এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আল মামুন ইমন (২২), রাজিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২৪) নামের তিন মাদক কারবারীকে আটক করে মহিষকুন্ডি আশ্রয়ন বিওপির বিজিবি সদস্যরা।

অপরদিকে ডাংমড়কা বিজিবি চেক পোষ্ট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে মহিষকুন্ডি বিওপির সদস্যরা।

কুষ্টিয়া বিজিবি’র ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, আটক আসামিসহ উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকসহ অন্যান্য মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। যার আনুমনিক বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন – ভেড়ামারায় থানা পুলিশের চুরি যাওয়া মাটরসাইকে উদ্ধার হয়নি

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আউয়াল কবির জানাব, এসব ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভেড়ামারায় থানা পুলিশের চুরি যাওয়া মাটরসাইকে উদ্ধার হয়নি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা থানা কম্পাউন্ডের ভেতর থেকে চুরি যাওয়া পুলিশের ৩টি মোটরসাইকেল তিন দিনেও উদ্ধার হয়নি।

গত বৃহস্পতিবার রাতে ভেড়ামারা থানা কম্পাউন্ডের ভেতরে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ এই চুরির বিষয়টি গোপন করে রাখলেও শনিবার ফেসবুকে এই চুরির ঘটনা ভইরাল হয়ে যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পোনে ৩ টার দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোর চক্র।

ভেড়ামারা থানায় কর্মরত পুলিশের এসআই আলামিন হোসেন, কনস্টেবল মাসুদ ও সোহেল রানা থানার ভেতরের গ্যারেজে তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল রেখেছিলেন। ভোরে গ্যারেজে গিয়ে দেখতে পান মোটরসাইকেল ৩টি নেই। চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলের লক ভেঙে বাজাজ কোম্পানির ১৫০ সিসির পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।

আরও পড়ুন – খোকসায় হত্যা ডাকাতিসহ ১৩ মামলার আসামী আটক

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...