বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 178

আওয়ামী লীগের আমলে বছরে পাচার হয়েছে ১৫ বিলিয়ন ডলার : টিআইবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের আমলে বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশের পাচার সম্পদের অযৌক্তিক ঋণ ও পুনরুদ্ধার বিষয়ক একটি সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ও সম্ভাবনার বাংলাদেশ।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলেছেন, বাস্তবে তার পরিমাণ আরো বেশি। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে প্রতি বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে। যদিও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে কী পরিমাণ টাকা পাচার হয়েছে এর প্রকৃত হিসাব কোথাও নেই।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব হলেও প্রক্রিয়াটি খুবই জটিল। যে দেশে অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সঙ্গে আইনি চুক্তি ও সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক সংস্কৃতি পরিবর্তন না হলে অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ হবে না।

ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থ পাচার রোধে রাষ্ট্রকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ সময় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন – একদিনে ডেঙ্গুতে ১০ জনের প্রাণ গেল

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পাচার হওয়া অর্থ ফেরাতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী দুই বছরের মধ্যে যদি একটা পয়সাও ফেরত আসে তাহলে সেটাও বড় অর্জন হবে।

গ্রিনওয়াচ ঢাকার এডিটর মোস্তফা কামাল মজুমদারের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন ওয়েস্ট সিডনি ইউনিভার্সিটির এমিরেটস অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

একদিনে ডেঙ্গুতে ১০ জনের প্রাণ গেল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১০ জন, আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ১৬৫ জন।

শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯, ঢাকা উত্তর সিটিতে ২৭২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০ ও খুলনা বিভাগে ৮১ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০, রংপুর বিভাগে ২ এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত এক দিনে সারা দেশে ৭৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৭২৯ জন।

আরও পড়ুন – দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৩ হাজার ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১০ জনের।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ৪ অপরাধীকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার রাতে উপজেলার ইনসাফনগর এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইল উদ্ধার করে চিলমারি বিওপির সদস্যরা। তবে কোন আসামি আটক করতে পারেনি তারা।

একই রাতে উপজেলার ইনসাফনগর ক্রোফডনগর স্কুল এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আল মামুন ইমন (২২), রাজিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২৪) নামের তিন মাদক কারবারীকে আটক করে মহিষকুন্ডি আশ্রয়ন বিওপির বিজিবি সদস্যরা।

অপরদিকে ডাংমড়কা বিজিবি চেক পোষ্ট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে মহিষকুন্ডি বিওপির সদস্যরা।

কুষ্টিয়া বিজিবি’র ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, আটক আসামিসহ উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকসহ অন্যান্য মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। যার আনুমনিক বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন – ভেড়ামারায় থানা পুলিশের চুরি যাওয়া মাটরসাইকে উদ্ধার হয়নি

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আউয়াল কবির জানাব, এসব ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভেড়ামারায় থানা পুলিশের চুরি যাওয়া মাটরসাইকে উদ্ধার হয়নি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা থানা কম্পাউন্ডের ভেতর থেকে চুরি যাওয়া পুলিশের ৩টি মোটরসাইকেল তিন দিনেও উদ্ধার হয়নি।

গত বৃহস্পতিবার রাতে ভেড়ামারা থানা কম্পাউন্ডের ভেতরে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ এই চুরির বিষয়টি গোপন করে রাখলেও শনিবার ফেসবুকে এই চুরির ঘটনা ভইরাল হয়ে যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পোনে ৩ টার দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোর চক্র।

ভেড়ামারা থানায় কর্মরত পুলিশের এসআই আলামিন হোসেন, কনস্টেবল মাসুদ ও সোহেল রানা থানার ভেতরের গ্যারেজে তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল রেখেছিলেন। ভোরে গ্যারেজে গিয়ে দেখতে পান মোটরসাইকেল ৩টি নেই। চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলের লক ভেঙে বাজাজ কোম্পানির ১৫০ সিসির পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।

আরও পড়ুন – খোকসায় হত্যা ডাকাতিসহ ১৩ মামলার আসামী আটক

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।

খোকসায় হত্যা ডাকাতিসহ ১৩ মামলার আসামী আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখি ভ্যান চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে গনপিটুনি শিকার দুইজনের বিরুদ্ধে প্রায় দেড় ডজন হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।

শনিবার বিকালে থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাখি ভ্যান চুরির সময় গনপিটুনির শিকার বাদশা প্রামানিক (২৮) পিতা ওমর আলী ও আনোয়ার (২) পিতা দাউদ প্রামানিকের বাড়ি উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপগ্রামে। বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে একই অপরাধের ৩টি মামলা রয়েছে।

জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর গৌতম সরকার জানান, শুক্রবার বিকালে আটক দুইজন উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারি চালিত একটি পাখি ভ্যান চুরি করে। ভ্যান চালক রফিকের চিৎকার চেচামেচি শুনে মালিগ্রামের অনলাইন মোড়ের লোকজন চোরদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তারা ভ্যানটি রেখে পালাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা দু’জনকে আটক করে গণপিটুনি দিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাধীন আহত আনোয়ার স্বীকার করে তারা ভ্যান চুরি করেছিল। লোকজন তাদের মারপিট করেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ও আনোয়ার নিজেদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলার কথা স্বীকার করেছে। এ ছাড়া খোকসা কুমারখালীসহ আশেপাশের থানায় খোজ নিয়ে জানা গেছে, বাদশার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আটকদের নতুন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – শনিবারের বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে জাপা

উল্লেখ্য, শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারি চালিত একটি পাখি ভ্যান চুরির পর বাদশা ও আনোয়ারকে জনতা আটক করে। গনপিটুনিতে আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে থানা পুলিশ তাদের আটক করে।

শনিবারের বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে জাপা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর কাকরাইল চত্বরে শনিবারের বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে জাতীয় পার্টি (জাপা)। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

প্রেস সেক্রেটারি জানান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে অনুষ্ঠেয় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতা বলে (সভাস্থল) পাইওনিয়ার রোডস্থ ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে দুপুরে যে কোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দেশটা এখন ভালো অবস্থায় নেই। শেখ হাসিনা দেশটাকে যেভাবে বিভক্তি করেছিলেন এখন একইভাবে বিভক্তি করা হচ্ছে। এখন হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

এদিকে শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত। জাতীয় পার্টিকে তাই কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না।

পরে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হলো, রাজধানীর পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ।

আরও পড়ুন – দেশে দশ মাসে ডেঙ্গুতে ৩০০ জন মারা গেছেন

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর ১১১-৭৬)এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

দেশে দশ মাসে ডেঙ্গুতে ৩০০ জন মারা গেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এ সময়ে নতুন করে ৩৮২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০০ জন মারা গছেন, আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ১৯৯ জন।

শুক্রবার (১ নভেম্বর ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৭২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহীতে ২০ জন, এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬২ হাজার ১৯৯ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩০০ জনের মধ্যে ৫১ দশমিক ৩০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৭০ শতাংশ পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন – ভারতের ১৯ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

ভারতের ১৯ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে ভারতীয় নাগরিক ও দেশটির প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

জানা গেছে, ভারতের ১৯টি প্রতিষ্ঠান ও দুই নাগরিকের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে এর আগে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত ভারতীয় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া বিভিন্ন সময় ভারতকে সতর্ক করা হলেও তারা বিষয়টি উপেক্ষা করে গেছে। তবে এবার মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো ভারতীয় প্রতিষ্ঠানও।

রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে গতকাল নতুন করে ৪০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিরা রয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হলো অ্যাসেন্ড অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত ৭০০টি শিপমেন্ট রাশিয়ায় পাঠিয়েছে তারা। এসব শিপমেন্টে ২ লাখ ডলারের সিএইচপিএল পণ্য রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বানানো বিমানের যন্ত্রাংশও রয়েছে।

এদিকে যে দুই ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা হলেন বিবেক কুমার মিশরা ও সুধীর কুমার। এ দুজনই অ্যাসেন্ড অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পরিচালক পদে রয়েছেন।

আরও পড়ুন – কাকরাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

এ ছাড়া সিএইচপিএল পণ্য সরবরাহ করেছে আরেকটি ভারতীয় প্রতিষ্ঠান মাস্ক ট্রান্স। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার সংস্থাকে তারা তিন লাখ ডলার মূল্যের সরঞ্জাম সরবরাহ করেছে। নিষেধাজ্ঞার আওতায় আসা আরেক প্রতিষ্ঠান টিএসএমডি। ৪ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রাশিয়ায় পাঠিয়েছে তারা। এগুলো যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে সহায়তা করেছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।

কাকরাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর ১১১-৭৬)এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

এদিকে, আগামীকাল পূর্বনির্ধারিত সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

‘জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিকান্ডের’ প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, দেশটা এখন ভালো অবস্থায় নেই। শেখ হাসিনা দেশটাকে যেভাবে বিভক্তি করেছিলেন এখন একইভাবে বিভক্তি করা হচ্ছে। এখন হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – জাপাকে সমাবেশ করতে দেওয়া হবে না: ছাত্র অধিকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, উনারা যা বলে তা-ই সঠিক, বাকি সবাই ভুল। উনারা এখন বিচারকার্যেও গিয়ে বাধা দেয়। উনাদের ইচ্ছা হলো আমাদের অফিস ভেঙে দিয়ে গেল। কারও যদি ভুল হয় সেখানে ব্যবস্থা নেওয়ার অনেক উপায় আছে, তাই বলে তাকে ধ্বংস করে দেবেন, এটা কেমন হবে।

জাপাকে সমাবেশ করতে দেওয়া হবে না: ছাত্র অধিকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত। জাতীয় পার্টিকে তাই কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তারা জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, গতকাল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির কার্যালয়ে জড়ো হয়েছিল। আমরা কাকরাইলে পৌঁছানো মাত্রই আমাদের ওপর তারা অতর্কিত হামলা করে। আপনারা শুনেছেন জাতীয় পার্টি শনিবার সমাবেশের ঘোষণা দিয়েছে। আমাদের কাছে খবর আছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে। আমরা বারবার আল্টিমেটাম দিচ্ছি যেন ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা হয়। তারা বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করছে। তাদের প্রতি বর্তমান সরকারের অবস্থান কী আমরা তা জানতে চাই। ডিএমপি কমিশনার কীভাবে এই হত্যাকারীদের দোসরদের সমাবেশ করার অনুমতি দেয়, আমরা জানতে চাই।

আরও পড়ুন – খোকসায় কৃষক দলের পরিচিতি সভা

মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের ওপর জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একত্রে হামলা করে। আমার হাতে এখনো ব্যান্ডেজ। তারা নাকি আবার শনিবার সমাবেশ করবে। এটা কি মগের মুল্লুক! তারা হামলাও করবে আবার সমাবেশও করবে। গতকাল তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার সঙ্গে ছাত্র, শ্রমিক, জনতার কোনো সম্পর্ক নেই। বিক্ষুব্ধ জনতা তাদের কর্মকান্ডের ফলস্বরূপ তাদের অফিস পুড়িয়ে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদ রাখার অভিযোগে ‘বাবলু পাল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের বড়...

বিএনপি নেতার আরজুর মৃত্যুর ৭ বছর পর মামলা

সাবেক এমপি,ডিসি,এসপিসহ ১৫ জন আসামী কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. শামিম আরজুর মৃত্যুর ঘটনায় সাত বছর পর আদালতে মামলা দায়ের করা...

কুমারখালীতে ইটভাটায় হামলা ভাঙচুর – গুলিবর্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটায় হামলা ভাঙচুর ও ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে অবস্থিত এনএসবি ইটভাটায়...

কৃষি অফিসের স্লি-পেলেও তেল পেলেন না কৃষক আনছার

স্টাফ রিপোর্টার কৃষকদের ডিজেল দেওয়ার মাইকিং শুনে স্যালো ইঞ্জিন চালিত সেচ পাম্প ও পাওয়ার ট্রেলারের মালিক কৃষক আনছার উদ্দিন ছুটে যান কৃষি অফিসে। সেখানে ভোটার...

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...