রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 180

দেশে দশ মাসে ডেঙ্গুতে ৩০০ জন মারা গেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এ সময়ে নতুন করে ৩৮২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০০ জন মারা গছেন, আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ১৯৯ জন।

শুক্রবার (১ নভেম্বর ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৭২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহীতে ২০ জন, এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬২ হাজার ১৯৯ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩০০ জনের মধ্যে ৫১ দশমিক ৩০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৭০ শতাংশ পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন – ভারতের ১৯ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

ভারতের ১৯ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে ভারতীয় নাগরিক ও দেশটির প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

জানা গেছে, ভারতের ১৯টি প্রতিষ্ঠান ও দুই নাগরিকের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে এর আগে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত ভারতীয় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া বিভিন্ন সময় ভারতকে সতর্ক করা হলেও তারা বিষয়টি উপেক্ষা করে গেছে। তবে এবার মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো ভারতীয় প্রতিষ্ঠানও।

রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে গতকাল নতুন করে ৪০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিরা রয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হলো অ্যাসেন্ড অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত ৭০০টি শিপমেন্ট রাশিয়ায় পাঠিয়েছে তারা। এসব শিপমেন্টে ২ লাখ ডলারের সিএইচপিএল পণ্য রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বানানো বিমানের যন্ত্রাংশও রয়েছে।

এদিকে যে দুই ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা হলেন বিবেক কুমার মিশরা ও সুধীর কুমার। এ দুজনই অ্যাসেন্ড অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পরিচালক পদে রয়েছেন।

আরও পড়ুন – কাকরাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

এ ছাড়া সিএইচপিএল পণ্য সরবরাহ করেছে আরেকটি ভারতীয় প্রতিষ্ঠান মাস্ক ট্রান্স। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার সংস্থাকে তারা তিন লাখ ডলার মূল্যের সরঞ্জাম সরবরাহ করেছে। নিষেধাজ্ঞার আওতায় আসা আরেক প্রতিষ্ঠান টিএসএমডি। ৪ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রাশিয়ায় পাঠিয়েছে তারা। এগুলো যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে সহায়তা করেছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।

কাকরাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর ১১১-৭৬)এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

এদিকে, আগামীকাল পূর্বনির্ধারিত সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

‘জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিকান্ডের’ প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, দেশটা এখন ভালো অবস্থায় নেই। শেখ হাসিনা দেশটাকে যেভাবে বিভক্তি করেছিলেন এখন একইভাবে বিভক্তি করা হচ্ছে। এখন হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – জাপাকে সমাবেশ করতে দেওয়া হবে না: ছাত্র অধিকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, উনারা যা বলে তা-ই সঠিক, বাকি সবাই ভুল। উনারা এখন বিচারকার্যেও গিয়ে বাধা দেয়। উনাদের ইচ্ছা হলো আমাদের অফিস ভেঙে দিয়ে গেল। কারও যদি ভুল হয় সেখানে ব্যবস্থা নেওয়ার অনেক উপায় আছে, তাই বলে তাকে ধ্বংস করে দেবেন, এটা কেমন হবে।

জাপাকে সমাবেশ করতে দেওয়া হবে না: ছাত্র অধিকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত। জাতীয় পার্টিকে তাই কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তারা জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, গতকাল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির কার্যালয়ে জড়ো হয়েছিল। আমরা কাকরাইলে পৌঁছানো মাত্রই আমাদের ওপর তারা অতর্কিত হামলা করে। আপনারা শুনেছেন জাতীয় পার্টি শনিবার সমাবেশের ঘোষণা দিয়েছে। আমাদের কাছে খবর আছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে। আমরা বারবার আল্টিমেটাম দিচ্ছি যেন ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা হয়। তারা বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করছে। তাদের প্রতি বর্তমান সরকারের অবস্থান কী আমরা তা জানতে চাই। ডিএমপি কমিশনার কীভাবে এই হত্যাকারীদের দোসরদের সমাবেশ করার অনুমতি দেয়, আমরা জানতে চাই।

আরও পড়ুন – খোকসায় কৃষক দলের পরিচিতি সভা

মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের ওপর জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একত্রে হামলা করে। আমার হাতে এখনো ব্যান্ডেজ। তারা নাকি আবার শনিবার সমাবেশ করবে। এটা কি মগের মুল্লুক! তারা হামলাও করবে আবার সমাবেশও করবে। গতকাল তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার সঙ্গে ছাত্র, শ্রমিক, জনতার কোনো সম্পর্ক নেই। বিক্ষুব্ধ জনতা তাদের কর্মকান্ডের ফলস্বরূপ তাদের অফিস পুড়িয়ে দিয়েছে।

খোকসায় কৃষক দলের পরিচিতি সভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা জাতীয়তাবাদী কৃষক দলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে খোকসা উপজেলা গেট সংলগ্ন অফিসে সদ্য ঘোষিত কৃষক দলের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানা কৃষক দলের আহবায়ক রফিক মন্ডল।

আরও পড়ুন – খোকসায় আটক দুই ভ্যান চোর গণপিটুনির শিকার

পরিচিতি সভা সঞ্চালনা করেন থানা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন, যুগ্ম আহবায়ক তকলিমা খাতুন, আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম, বিল্লাল হোসেন, সাঈদ, ওমর ফারুক প্রমুখ।

খোকসায় আটক দুই ভ্যান চোর গণপিটুনির শিকার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখি ভ্যান চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক দুই জনকে গনপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার মালিগ্রাম অনলাইন মোড় থেকে চোরাই ভ্যান ও একটি মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করে গ্রামবাসী। আটক আনোয়ার (২৫) পিতা দাউদ প্রামানিক ও বাদশা (২৫) পিতা ওমর আলী। তাদের বাড়ি উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপগ্রামে।

প্রত্যক্ষদর্শী সৈকত আলী জানান, ইচলাট এলাকা থেকে ব্যাটারি চালিত একটি পাখি ভ্যান চুরি করে নিজের মোটর সাইকেলের সাথে বেঁধে তারা উপজেলা সদরের দিকে যাচ্ছিল। চিৎকার চেচামেচি শুনে অনলাইন মোড়ের লোকজন চোরদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তারা ভ্যানটি রেখে পালাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসী তাদের মারপিট করে। আটক দুই জন অসুস্থ হয়ে পরলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর গৌতম সরকার জানান, ইচলাট গ্রামের রফিক নামের এক চালকের ভ্যানটির তালা কেটে চোরেরা নিয়ে যাচ্ছিল। ওই ভ্যান চালক দেখে চিৎকার করলে গ্রামবাসী চোরদের আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। থানা পুলিশের নির্দেশে আটক ও গনপিটুনিতে আহত আনোয়ার ও বাদশাকে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেছে।

আহত চোর আনোয়ার স্বীকার করে তারা ভ্যান চুরি করেছিল। লোকজন তাদের মারপিট করেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে উপস্থিত পুলিশ সদস্যরা জানায়, গ্রামবাসী চোর সন্দেহে দু’জনকে আটক করেছে। তারা খবর পেয়ে হাসপাতালে এসেছেন।

আরও পড়ুন – রাজধানীতে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আগুন দিলো ছাত্র-জনতা

উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল জানান, গনপিটুনিতে আহত দু’জন কে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত।

রাজধানীতে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আগুন দিলো ছাত্র-জনতা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকায় জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র ব্যানারের মিছিলকারীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’ ব্যানারে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

এ সময় জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করার অধিকার নেই বলে জানান বক্তারা। তারা বলেন, রাজনৈতিক অতৎপরতা ও দেশবিরোধী চক্রান্ত এই দেশে হবে না।

এরপর তারা জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যায়। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্র-জনতার। এ সময় বেশ কয়েকজন আহত হন।

এরপরই জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে রাজু ভাস্কর্য থেকে বিজয়নগরের উদ্দেশে মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি স্ট্যাটাসের দেন হাসনাত। এতে তিনি জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগ আনেন।

সন্ধ্যা ৭টা ৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় বেঈমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেঈমানদের উৎখাত নিশ্চিত।’

আরও পড়ুন – ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী যুবক আটক

কিছুক্ষণ পর আরেক পোস্টে তিনি লেখেন, ‘রাজু ভাস্কর্য থেকে সাড়ে ৭টায় মিছিল নিয়ে আমরা বিজয়নগর মুভ করব। জাতীয় বেঈমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ওই যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লিটন হোসেনের বাড়ি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির জানান, লিটন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টু হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি।

বুধবার রাতে ১১টার দিকে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ভারতের ১৪৬ ব্যাটালিয়নের নিউ দয়া কোম্পানি কমান্ডার কুষ্টিয়া বিজিবির মহিষকুন্ডি কোম্পানি কমান্ডারের কাছে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে। আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশ পাড়া এলাকার সীমান্ত পিলার ১৫৭-১৩ আর থেকে ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভেতরে প্রবেশ করেন লিটন। এ সময় তাকে আটক করে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী ক্যাম্পের সদস্যরা।

লিটনকে আটকের ঘটনায় বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রামকৃষ্ণপুর এলাকায় সীমান্ত পিলার ১৫৭ এমপির কাছে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাকে ফেরত দেন বিএসএফের সদস্যরা।

বিজিবি সদস্যরা ভারতে অনুপ্রবেশের দায়ে লিটনকে দৌলতপুর থানায় হস্তান্তর করেন বলে জানান ওসি শেখ আউয়াল কবির। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টু হত্যা মামলার সন্দেহভাজন অজ্ঞাত আসামি হলেন লিটন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও প৫ড়ুন –

ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে নিজ কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু। ১ অক্টোবর নিহতের ছেলে আহসান হাবীব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখসহ আরো ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত একটি মানহানী মামলা আদালত খারিজ করে দিয়েছেন। বাদী ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ প্রসেস ফি দাখিল না করায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ফারুক আযম মামলাটি খারিজ করে দেন।

ঝিনাইদহ জেলা জজ আদালতের নব নিযুক্ত পিপি এ্যাড মশিয়ার রহমান শুক্রবার বিকালে জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ মানহানী মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের শাকিল আহম্মেদ, আবু সুমন ও সোহেল রানাকে সাক্ষি করা হয়।

আদালতের আদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বক্তব্য পর্যালোচনা করে ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

আরও পড়ুন – কুমারখালীতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিদায় ও বরণ

এ্যাডঃ মশিয়ার রহমান আরও জানান, বিজ্ঞ বিচারক বাদীকে প্রসেস ফি দাখিলের নির্দেশ দিলেও তিনি তা পরিশোধ করেনি। বিধায় মামলটি ফৌজদারী কার্যবিধির ২০৪(৩) ধারানুসারে গত মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন।

কুমারখালীতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিদায় ও বরণ

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সোনালী ব্যাংক পিএলসি শাখায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্যাংকের পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার (এসপিও) কৃষিবিদ মো: শাহীন উদ্দীনকে বিদায় জানানো হয়। তার স্থলঅ ভিষিক্ত হলেন মো: আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা: নাজমুল হক।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার এসিস্ট্যান্ট জেনারেলের ম্যানেজার মো: হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: আমিরুল আরাফাত।

বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার বিদায়ী ম্যানেজার (এসপিও) কৃষিবিদ মো: শাহীন উদ্দীন ও উপজেলা কমপ্লেক্স শাখার নতুন ম্যানেজার (এসপিও) মো: আসাদুজ্জামান।

আরও পড়ুন –দৌলতপুরে তেলের গোডাউনের আগুন

আলোচনা সভা শেষে ক্রেষ্ট দিয়ে ম্যানেজার (এসপিও) মো: শাহীন উদ্দীন কে বিদায় ও নবাগত ম্যানেজার (এসপিও) মো: আসাদুজ্জামানকে বরণ করে নেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...