রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 182

সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর দাফন সম্পন্ন

0

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম. শহীদুজ্জামান বেল্টু ইন্তেকাল করেছেন। (ইন্না—– রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) রাত পোনে ১২ টার দিকে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। শহিদুজ্জামান বেল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ জানান, মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে, একই দিন জোহর বাদ কালীগঞ্জ সরকারী ভুষন স্কুল মাঠ ও এশাবাদ তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন করা হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, শহীদুজ্জামান বেল্টু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ধোপাদী গ্রামে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে এরশাদ সরকারের সময়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এরশাদের পতনের পর তিনি বিএনপি যোগদান করেন। ১৯৯১ সালের নির্বাচনের অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত পর পর চারটি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বেল্টু সংসদ সদস্য থাকাকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি, জেলা বিএনপি’র সহ-সভাপতির ও মৃত্যুর আগ পর্যন্ত দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার স্কুল, কলেজ, ব্রীজ ও গুরুুত্ব পুর্ন রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেন।

আরও পড়ুন –খোকসায় ভ্রাম্যমান আদালত সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে

বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টুর মৃত্যুতে তার নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে নেতাকর্মীরা ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়াস্থ বেল্টুর বাসভবনে জড়ো হয়। এদিকে বিএনপি নেতা বেল্টুর মৃত্যুতে বাংলাদেশের এটর্নি জেনারেল এ্যাডঃ আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

খোকসায় ভ্রাম্যমান আদালত সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বেশী দামে ডিম বিক্রির প্রমান মেলায় সাত ব্যবসায়ীকে জরিমান করেছে।

মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ট্রাস্কফোর্স যৌথ ভাবে এ অভিযাান পরিচালনা করেন।

আরও পড়ুন – খোকসায় পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবসায়ীর মানববন্ধন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক সূচন্দন মন্ডল জানান, নিয়মিত বাজার মনিটারিং এর আওতায় অভিযান পরিচালনা করে। ডিম ব্যবসায়ী শাহিন নির্ধারিত দামের থেকে প্রতি ডজন ডিমে অতিরিক্ত ৬ টাকা বেশি নিচ্ছিলেন। তাকে হাতে নাতে ধরে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্র ও পরিবেশন করায় রায় সুইটস হোটেল এন্ড রেষ্টুডেন্টের ও মধুসূদন মিষ্টি ভান্ডারের মালিক কে ৫ হাজার টাকাসহ মোট সাত ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন – পদ্মায় নিখোঁজের ৩৪ ঘণ্টা পরে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: সোহেল রানা, ফুড ইন্সপেক্টর মোছা মিনারা খাতুন উপস্থিত ছিলেন।

পদ্মায় নিখোঁজের ৩৪ ঘণ্টা পরে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল হাসানের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপর ২ টা ৫৫ মিনিটের দিকে উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এঘটনায় এখনও নিখোঁজ সহকারী উপ-পরিদর্শক মুকুল হোসেনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গত সোমবার ভোরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শ্রীখোল এলাকায় দুর্বৃত্তদের হামলায় পুলিশের দুই সদস্য নিখোঁজের ঘটনা ঘটে। এছাড়াও এ ঘটনায় আহত হন এক উপ উপরিদর্শক ও দুই ইউপি সদস্য।

এ তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার অভিযান পরিচালনাকারী ও কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফিরোজ আহমেদ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আনুমানিক প্রায় দুই কিলোমিটার ভাটি থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পুলিশ সদরুলের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর পুলিশ সদস্যকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। নিহত সহকারী উপ-পরিদর্শক সদরলি হাসান পাবনার আতাইকুলা থানার কাজিপুর গ্রামের আব্দুল ওহাবের বড় ছেলে। আর নিখোঁজ সহকারী উপরিদর্শক মুকুল হোসেন (৪০) মেহেরপুর জেলার কালাচাঁদপুর গ্রামের মৃত আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

এই হামলায় আহতরা হলেন – কুমারখালী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর সদস্য ছানোয়ার হোসেন ছলিম ও ৬ নম্বর সদস্য আনোয়ার হোসেন টিটন।

আরও পড়ুন – খোকসায় পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবসায়ীর মানববন্ধন

কুমারখালী থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগীতায় নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পরে এএসআই সদরুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের উদ্ধারে অভিযান চলছে।

খোকসায় পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবসায়ীর মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার দোকান ঘরের ভাড়াটিয়াকে বিনা নোটিশে উচ্ছেদ করে প্রতিপক্ষকে দখল দেওয়ার প্রতিবাদে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)’র বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।

মঙ্গলবার সকালে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিরুদ্ধে সেচ্ছাচারীতার অভিযোগে পৌর কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করা হয়।

ব্যবাসায়ীর অভিযোগ, সোমবার সকালে পৌরসভার একজন কর্মচারী তাকে ফোন দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে বলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তার ভাড়া নেওয়া ঘর নিয়ে শুনানী হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে শুনাণী শুরু হয়। পরে সিদ্ধান্ত জানানো হবে জানিয়ে দেওয়া হয়। এ ঘটনার তিন ঘন্টার ব্যবধানে তাকে ভাড়া ঘর থেকে উচ্ছেদ করা হয়। এ সময় তিনি বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন। ঘরটি তাৎক্ষনিক ভাবে ভাবে অপর এক ব্যবসায়ীকে দখল দেওয়া হয়।

মানব বন্ধন চলাকালে বক্তব্যে দোকান ঘর থেকে উদ্ধেদ করা ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাজিব দাবি করেন, প্রায় একযুগ আগে পৌর সভার সাবেক মেয়র ৪০ হাজার টাকা জামানত নিয়ে মাসিক ৫০০ টাকা ভাড়ায় তার বাবা আসকর আলীকে মাছ বাজার সংলগ্ন দোকান ঘরটি ভাড়া দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাছ ব্যবসায়ী রুনু ঘরটি ভাড়া নেন। দীর্ঘদিন ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ৫ আগস্টের পর তাকে (রুনুকে) উচ্ছেদ করে ঘরটি পুনঃ দখল নেয় রাজিব। ২৮ অক্টোবর মৌখিক নেটিশে রাজিবকে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের ডাকা হয়। সেখানে দুই পক্ষ উপস্থিত হন। পরে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। এ ঘটনার ৩ ঘন্টার ব্যবধানে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ব্যবসায়ী রাজিবকে বিনা নোটিশে উচ্ছেদ করে দখলদার আওয়ামী লীগ কর্মীকে রুনুকে দোকান ঘরটি বুঝে দেন।

রাজিব আরও জানান, বিগত মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী তিনশো টাকার স্ট্যাম্পে ঘরের ভাড়া নামা লিখে দিয়ে গেছে। তাকে অবৈধভাবে ভাড়া ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি সুবিচারের দাবি করেন।

বর্তমান দখলদার রুনু বলেন, ৭ আগস্ট রাজিব ও তার লোকজন তাদের উচ্ছেদ করে দোকান দখল নেয়। তারা পৌরসভার প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করে। শুনানীর পর প্রশাসক ন্যায় বিচার করে তাদের ঘর তাদের দখল দিয়েছেন।

পৌর সভার প্রশাসক ও উপওেজলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন বলেন, তিনি শুধু নির্বাহী আদেশ পালন করেছেন। আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন – পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলা দুই পুলিশ সদস্য নিখোঁজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আপনারা জানেন, খোকসা বাজারে একটা হাট আছে। সেই হাটে একজন দীর্ঘদিন যাবত বসে ছিল। এবং সে অন্য একজনকে অবৈধ ভাবে ভাড়া দিয়ে সেখান থেকে আর্থিক সুবিধা পেত। পরবর্তীতে এটা জানার পর সেখান থেকে তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “এখন পৌরসভা তার স্বার্থে লিজ দিতে পারে বা ইজারা দিতে পারে।

পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলা দুই পুলিশ সদস্য নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে পুলিশ ও স্থানীয় দুই ইউপি সদস্যের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে কিছু জানাইনি পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ইউপি সদস্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতরা হলেন কয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন ও ৬ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন। তাদের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন রাতে তাদের কোন অভিযান ছিল না। আর স্থানীয়রা জানিয়েছেন জেলেদের কাছে অনৈতিক সুবিধা দাবি করায় হামলা চালিয়েছে তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার চারজন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ নিধন করছিল জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে।

নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীতে প্রতিনিয়ত অবৈধভাবে মাছ শিকার করছে জেলেরা। ওই এলাকায় জেলেদের প্রধান ইয়ারুল। পদ্মায় তার নেতৃত্বে একটি বাহিনীও আছে। সোমবার ভোরে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় কয়েকজন পুলিশ নৌকা নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় তারা অভিযানের নামে জেলেদের মাছ লুটে নেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি নৌকায় ১৫ থেকে ২০জন তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট পড়া ছিল বলে জানতে পেরেছি।

কুমারখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান জানান, রাতে মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ জানান, পদ্মায় একটি ঘটনায় কুমারখালী থানা পুলিশের দুজন উপসহকারী পরিদর্শক (এএসআই) নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মা নদীতে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন – চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

তিনি আরও বলেন, তবে তারা কি কারণে এখানে এসেছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানতে পারেননি। পরে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে এসপিসহ তিনি রয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

0

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে আটক জাহাঙ্গীর নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক জাহাঙ্গীর (২৫) আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকার আমিরুলের বাড়িতে চুরি করতে ঢোকেন কয়েকজন যুবক। এসময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে। দলের অন্যরা পালিয়ে গেলেও জাহাঙ্গীর নামের ওই যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল বলেন, রাতেই স্থানীয় লোকজন ফোন করে গণপিটুনি দেওয়ার বিষয়টি জানায়। পরে শুনলাম গণপিটুনির কারণেই ওই যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন – এসএসসি পরীক্ষা ২০২৫ এর এপ্রিলে, জুনে এইচএসসি

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএসসি পরীক্ষা ২০২৫ এর এপ্রিলে, জুনে এইচএসসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।

রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা প্রাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, মার্চে এবার রমজান মাস চলবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। সেভাবে প্রস্তুতি চলছে।

আরও পড়ুন – খোকসায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষাটা আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।

খোকসায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

0
আটক মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রবিবার সকালে খোকসা থানা পুলিশের একটি দল জানিপুর ইউনিয়নের একতার গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এরশাদ শেখ (৪৫) কে আটক করে। তার শরীর তল্লাসী চালিয়ে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের চিনিরুদ্দিন শেখের ছেলে।

আরও পড়ুন – মিছিলের ভিডিও ধারণের সময় দোকান কর্মচারী বিদ্যুতস্পৃষ্ট

থানা পুলিশের হোয়াটস অ্যাপ সূত্রে জানা গেছে, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খোকসা থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার মামলা নং- ১৩, তারিখ- ২৭ অক্টোবর ২০২৪।

মিছিলের ভিডিও ধারণের সময় দোকান কর্মচারী বিদ্যুতস্পৃষ্ট

0
প্রতিকী ছবি

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে তিন তলা ভবনের ছাদ থেকে শখের বসে যুবদলের মিছিলের ভিডিও ধারণের সময় এক দোকান কর্মচারী বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদরের পৌর এলাকার হলবাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আসাদ (২৩)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা এলাকার রাজা’র ছেলে। তিনি কুমারখালী রাহাত বেকারীর কর্মচারী। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

রাহাত বেকারীর মালিক রাহাত এ তথ্য নিশ্চিত করে জানান , তিনতলা ভবনের ছাদে উঠে শখের বসে মিছিলের ভিডিও চিত্র ধারণ করার সময় কর্মচারী আসাদ বিদ্যুৎ পৃষ্ট হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুন – ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মখলেছুর রহমান বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোগীকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।

উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন বলেন, মিছিলে প্রচুর নেতাকর্মীদের ঢল ছিল। শখের বসে ভিডিও ধারণ করতে গিয়ে এক দোকান কর্মচারী আহত হয়েছেন। আমরা তার খোঁজ খবর নিয়েছি।

ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শতাধিক বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রবিবার দুপুরে ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপন মন্ডল ও একই গ্রামের ফরজ মন্ডলের ছেলে মহিবুল ইসলাম।

র‌্যাব জানান, শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চার মাইল এলাকার শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মাদক কেনাবেচার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী জড়ো হলে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের অভিযানের খবর পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে।

আরও পড়ুন – খোকসায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ সময় তাদের কাছ থেকে ১০৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১২৭০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...