সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 197

ভারতে সাজাভোগের পর দেশে ফিরলেন ৯ বাংলাদেশি নারী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ করে দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

দেশে ফেরত আসা নারীরা হলেন- শিমা খাতুন, তন্নি, রোজিনা, সুলতানা, লামিয়া, আনোয়ারা খাতুন, সোনিয়া, শাহিরন ও জাহানারা বেগম। তারা দেশের কিশোরগঞ্জ, নারায়গঞ্জ, যশোর ও খুলনা জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভালো কাজের আশায় ওই ৯ বাংলাদেশি নারী দুই বছর আগে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যান। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় দেশটির পুলিশের হাতে আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। সাজাভোগ শেষে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

আরও পড়ুন – ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিলেন ডা. ফারহানা ফেরদৌসী

এই কর্মকর্তা আরও জানান, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার সকালে তারা দেশে ফিরেছেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামের দুটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসা নারীদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিলেন ডা. ফারহানা ফেরদৌসী

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীর তৃণমূল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালযে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে নবজাতক শিশু, কিশোর ও কিশোরী রোগে বিশেষজ্ঞ, কুষ্টিয়া মেডিকেল কলেজের রেজিস্টার (শিশু বিভাগ) ডা: ফারহানা ফেরদৌসী।

কুমারখালী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ও চাইল্ড কেযার সেন্টার কুন্ডুপাড়া, মীর অ্যাসোসিয়েটস্ ও কিশলয়ের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন

নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ডা. ফারহানা ফেরদৌসীর দ্বিতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প এটি। এর আগে গত সপ্তাহে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুরে প্রথম ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন তিনি।

সোন্দাহ – নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত উল্লেখযোগ্য সংখ্যক নারী- পুরুষ, কিশোর- কিশোরী সহ শিশু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ ক্যাম্পে সহযোগিতা করেন সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভারতে মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল সাঃ কে নিয়ে কটুক্তি করেন। আর বিজেপির সংসদ নিতেশ রানের সমর্থন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের মজমপুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ইসলামী আন্দোলন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্র শিবিরের ইবি অঞ্চলের সাথী সম্মেলন

সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, সাধারণ সম্পাদক গোলাম তাওহীদসহ দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের হিন্দু পুরোহিত আর রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর বিরুদ্ধে কটুক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতে রানে কে দ্রæত গ্র্রেফতার করতে ভারতীয় কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

কুমারখালীতে ছাত্র শিবিরের ইবি অঞ্চলের সাথী সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইবি অঞ্চলের সাথী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইনা, আমরা যোক্তিক সংস্কার চাই। তিনি ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহবান জানান।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমাদের জোড়ালো আবেদন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রণিত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রæত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।

আরও পড়ুন – ভারতীয় দর্শকদের মারধরে হাসপাতালে টাইগার রবি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ সুহাইল।

সম্মেলনে কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি ইমরান হোসেন, চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, ঝিনাইদহ জেলা ও শহর শাখার সভাপতিসহ শিবিরের সাথী উপস্থিত ছিলেন।

ভারতীয় দর্শকদের মারধরে হাসপাতালে টাইগার রবি

0
ভারতে হামলায় আহত টাইগার রবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কানপুর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করে। এ সময় বাংলাদেশী সর্থক টাইগার রবি গ্যালারির ভেতরের দিকে চলে যান। সেখানে স্থানীয় কিছু ভারতীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

আরও পড়ুন- আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে

পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে। আহত অবস্থায় তিনি জানান, পাজরের নিচের অংশে আঘাত লেগেছে। হামলার কথা স্থানীয় পুলিশকে জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জুলাই-আগস্টে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এতে প্রাণ হারায় সহ¯্রাধিক মানুষ। এক পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পদত্যাগী প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জুলাই হত্যাকান্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এখান থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধে জল্পনা-কল্পনা মাথা চারা দিয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে গত ১৯ আগস্ট একটি রিট করেছিলেন ‘সারডা সোসাইটি’ নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। কিন্তু গত ১ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন।

এদিকে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে এক মতবিনিময় সভা করেন অন্তর্র্বতী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সেখানে গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম, খুন যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে ১০ বছর নিষিদ্ধ করাসহ ৮টি সংশোধনীর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়।

এদিকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন অন্তর্র্বতী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আরও পড়ুন – অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি

এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত। তার বিচার কার্যক্রম এখনও চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই।’

আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে।’

সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না।’

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ২১ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১১ জন সহকারী পুলিশ সুপার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

আরও পড়ুন –সাকিবের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ নেই বিসিবি’র

কর্মকর্তাদের মেট্রোপলিটন, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, শিল্পাঞ্চল পুলিশ, এসবি, পিবিআই, র‌্যাব, এপিবিএন ও সিআইডিতে বদলি করা হয়েছে।

বদলি হওয়া ৩২ কর্মকর্তাদের তালিকা

সাকিবের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ নেই বিসিবি’র

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাকিব আল হাসান টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে সম্ভব হলে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চান তিনি। আগামী অক্টোবরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ সিরিজে তার খেলা নির্ভর করছে তার নিরাপত্তার ওপর। তবে কারো ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ বিসিবি’র নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে বলেছেন, সরকার যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, তবে তিনি শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান।

এ নিয়ে ইতোমধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব বলেন, এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়।

তবে একইদিন সন্ধ্যায় মিরপুরে বোর্ড সভা শেষে ফারুক আহমেদ বললেন ভিন্ন কথা। সাকিবের সঙ্গে আলাপের কথা স্বীকার করলেও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারলেন না। বিসিবি সভাপতি বলেছেন, গতকাল দুই দফায় কথা হয়েছে সাকিবের সঙ্গে। আমি তো আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ না। সেটার পার্ট হতে পারব না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই। সেটা আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং তার দিক থেকে আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নেই।

সাকিবের অবসর ঘোষণা তার নিজের সিদ্ধান্ত বলেই মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, সাকিব এ মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। তাকে বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই।

আরও পড়ুন – সংসদ নির্বাচনে অংশ নেবেন না ড. ইউনূস

রাজনৈতিক কারণে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া ছাত্র-গণআন্দোলনে সাকিব নিশ্চুপ থাকায় ভক্তদের একটা অংশ তার ওপর ক্ষিপ্ত। যদি শেষ পর্যন্ত তাকে নিরাপত্তার বিষয়ে বিসিবি নিশ্চয়তা দিতে না পারে, তাহলে শুক্রবার শুরু হতে যাওয়া কানপুর টেস্টই হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। দেশের মাটিতে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছাটা তার অপূর্ণই থেকে যাবে।

সংসদ নির্বাচনে অংশ নেবেন না ড. ইউনূস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রতিদ্ব›িদ্বতা করবেন না বলে জানিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়ব?’

বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে (প্রত্যর্পণ) এনে বিচারের মুখোমুখি করা উচিত।’

আরও পড়ুন- কুষ্টিয়ায় ২৩০ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে কবে নির্বাচন হবে, এর কোনো সময়সীমা আমার কাছে নেই।

যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠিত হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে, ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না।

কুষ্টিয়ায় ২৩০ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার ২৩০টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রতিমা নির্মানের কাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যে জেলা সদর সহ ৬ উপজেলার পূজা মন্দিরগুলোতে প্রতিমা রং এর করে চলেছে শিল্পীরা। এ বছর কুষ্টিয়া সদর উপজেলায় ৭২টি, খোকসা উপজেলায় ৬২টি, কুমারখালী উপজেলায় ৫৫টি, মিরপুর উপজেলায় ২৬টি, ভেড়ামারা উপজেলায় ৮টি ও দৌলতপুর উপজেলায় ৭টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া শহরের গোপীনাথ জিউর মন্দির, সদরপুর সার্বজনীন পুজা মন্দির ও শহরতলীর বিভিন্ন পূজা মন্দির ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে অধিকাংশ মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। শুধুমাত্র রং তুলির আঁচরের কাজ বাকি রয়েছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস বলেন, এবার জেলায় ২৩০ টি পুজা মন্দিরে সরকারের সকল নির্দেশনা মোতাবেক পূজা অনুষ্ঠিত হবে।

আগামী ৮ অক্টোবর বোধন পূজার মাধ্যমে শারদীয় দূর্গোৎসব শুরু হবে। ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাঅষ্টমী, ১২ অক্টোবর মহানবমী, ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দূর্গাপুজার পরিসমাপ্তি ঘটবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন – কুমারখালীতে মাদকে ঝুঁকে পড়ছে কিশোর- যুবকেরা

এছাড়া পূজা মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্যদের পূজামন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ এবং পূজা মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্দিরে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে দ্রæত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপারকে অবহিত করার জন্য সকলকে পরামর্শ দেন হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পূজা মন্দিরে র‌্যাব, পুলিশ ছাড়া আনসার মোতায়েন করা হবে।

i

সর্বশেষ সংবাদ

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...

রিং মেরামতের সময় টায়ারের বিষ্ফোরনে ট্রাক চালক নিহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় অতিরিক্ত টায়ারের রিং মেরামত করানোর সময় টায়ারটি বিষ্ফোরনে ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডের...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...