সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 198

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ২১ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১১ জন সহকারী পুলিশ সুপার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

আরও পড়ুন –সাকিবের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ নেই বিসিবি’র

কর্মকর্তাদের মেট্রোপলিটন, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, শিল্পাঞ্চল পুলিশ, এসবি, পিবিআই, র‌্যাব, এপিবিএন ও সিআইডিতে বদলি করা হয়েছে।

বদলি হওয়া ৩২ কর্মকর্তাদের তালিকা

সাকিবের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ নেই বিসিবি’র

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাকিব আল হাসান টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে সম্ভব হলে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চান তিনি। আগামী অক্টোবরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ সিরিজে তার খেলা নির্ভর করছে তার নিরাপত্তার ওপর। তবে কারো ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ বিসিবি’র নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে বলেছেন, সরকার যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, তবে তিনি শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান।

এ নিয়ে ইতোমধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব বলেন, এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়।

তবে একইদিন সন্ধ্যায় মিরপুরে বোর্ড সভা শেষে ফারুক আহমেদ বললেন ভিন্ন কথা। সাকিবের সঙ্গে আলাপের কথা স্বীকার করলেও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারলেন না। বিসিবি সভাপতি বলেছেন, গতকাল দুই দফায় কথা হয়েছে সাকিবের সঙ্গে। আমি তো আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ না। সেটার পার্ট হতে পারব না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই। সেটা আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং তার দিক থেকে আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নেই।

সাকিবের অবসর ঘোষণা তার নিজের সিদ্ধান্ত বলেই মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, সাকিব এ মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। তাকে বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই।

আরও পড়ুন – সংসদ নির্বাচনে অংশ নেবেন না ড. ইউনূস

রাজনৈতিক কারণে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া ছাত্র-গণআন্দোলনে সাকিব নিশ্চুপ থাকায় ভক্তদের একটা অংশ তার ওপর ক্ষিপ্ত। যদি শেষ পর্যন্ত তাকে নিরাপত্তার বিষয়ে বিসিবি নিশ্চয়তা দিতে না পারে, তাহলে শুক্রবার শুরু হতে যাওয়া কানপুর টেস্টই হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। দেশের মাটিতে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছাটা তার অপূর্ণই থেকে যাবে।

সংসদ নির্বাচনে অংশ নেবেন না ড. ইউনূস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রতিদ্ব›িদ্বতা করবেন না বলে জানিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়ব?’

বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে (প্রত্যর্পণ) এনে বিচারের মুখোমুখি করা উচিত।’

আরও পড়ুন- কুষ্টিয়ায় ২৩০ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে কবে নির্বাচন হবে, এর কোনো সময়সীমা আমার কাছে নেই।

যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠিত হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে, ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না।

কুষ্টিয়ায় ২৩০ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার ২৩০টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রতিমা নির্মানের কাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যে জেলা সদর সহ ৬ উপজেলার পূজা মন্দিরগুলোতে প্রতিমা রং এর করে চলেছে শিল্পীরা। এ বছর কুষ্টিয়া সদর উপজেলায় ৭২টি, খোকসা উপজেলায় ৬২টি, কুমারখালী উপজেলায় ৫৫টি, মিরপুর উপজেলায় ২৬টি, ভেড়ামারা উপজেলায় ৮টি ও দৌলতপুর উপজেলায় ৭টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া শহরের গোপীনাথ জিউর মন্দির, সদরপুর সার্বজনীন পুজা মন্দির ও শহরতলীর বিভিন্ন পূজা মন্দির ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে অধিকাংশ মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। শুধুমাত্র রং তুলির আঁচরের কাজ বাকি রয়েছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস বলেন, এবার জেলায় ২৩০ টি পুজা মন্দিরে সরকারের সকল নির্দেশনা মোতাবেক পূজা অনুষ্ঠিত হবে।

আগামী ৮ অক্টোবর বোধন পূজার মাধ্যমে শারদীয় দূর্গোৎসব শুরু হবে। ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাঅষ্টমী, ১২ অক্টোবর মহানবমী, ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দূর্গাপুজার পরিসমাপ্তি ঘটবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন – কুমারখালীতে মাদকে ঝুঁকে পড়ছে কিশোর- যুবকেরা

এছাড়া পূজা মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্যদের পূজামন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ এবং পূজা মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্দিরে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে দ্রæত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপারকে অবহিত করার জন্য সকলকে পরামর্শ দেন হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পূজা মন্দিরে র‌্যাব, পুলিশ ছাড়া আনসার মোতায়েন করা হবে।

i

কুমারখালীতে মাদকে ঝুঁকে পড়ছে কিশোর- যুবকেরা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রত্যন্ত গ্রামের যুবসমাজ মাদকে আশক্ত হয়ে পরছে। পিছিয়ে নেই নন্দলালপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের কিশোর- যুবকেরা।

বুধবার সকাল থেকে নন্দলারপুর ইউনিয়নে সরেজমিনে ঘুরে মাদকের ভয়ার চিত্র চোখে পরে। বুজরুক বাঁখই, শিবরামপুর- পুরাতন চড়াইকোল ও দুর্গাপুর গ্রামের অনেক অভিভাবকের সাথে আলাপ চারিতায় মাদকের ভয়াল তর্থ্য পাওয়া যায়। উচ্চবুত্ত থেকে নিন্ম আয়ের অবিভাবকদের দিন কাটছে চরম হতাশা ও দুশ্চিন্তায়।

পুরাতন চড়াইকোল গ্রামের বাসিন্দারা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, গ্রামীণ খেলাধুলার অতীত ঐতিহ্য ছিল আমাদের গ্রামের। কিন্তু এখন খেলাধুলা নেই। তবে দেদারসে চলছে মাদকের কারবার।

স্থানীয় ওই বাসিন্দারা জানান, আগে গ্রামের দু’একজনের বিরুদ্ধে গাঁজা আর বাংলা মদ সেবনের অভিযোগ পাওয়া যেতো। কিন্তু এখন ইয়াবা, ট্যাপেনডা ট্যাবলেট ও গাঁজায় সয়লাব হয়ে গেছে এলাকা। এ সব নেশার দ্রব্যের ব্যবসায়ি ও খরিদ্দার (সেবনকারী) উঠতি কিশোর-যুবকেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পুরাতন চড়াইকোল গ্রামের মৃত এক স্কুল শিক্ষকের ছেলে ইয়াবার বড় কারবারি। কয়েক বছর যাবৎ চলছে তার এই অবৈধ ইয়াবার ব্যবসা। রাজধানী ঢাকা সহ নিজ এলাকায় একাধিক বার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়েছে। জামিনে মুক্তি পেলে আবারো শুরু করে একই ব্যবসা। সে নিজে সহ কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা পরিচালনা করছে।

পুরাতন চড়াইকোল গ্রামের একাধিক সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ী নিশান (২৩)। সে শিবরামপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তার সাক্ষাৎ পেতে খোঁজ করা হয়। তাঁকে কোথাও পাওয়া যায়নি। তবে পৌরসভা এলাকায় তার বাবার সাথে সাক্ষাৎ হয় এ প্রতিবেদকের।

আলাপকালে ওয়াজেদ জানান, ছেলেটার চিন্তায় একেবারে শেষ হয়ে গেলাম। ছেলেকে নিয়ন্ত্রণের অনেক চেষ্টা করেছি। ব্যর্থ হয়ে নিজেই অভিযোগ করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। কিন্তু মাদক কারবারিরাই জেল থেকে বের করে নিয়ে আসে।

পুরাতন চড়াইকোল গ্রামের বাসিন্দারা জানান, তারা গ্রামের লোকজন নিয়ে সভা ডাকবেন। প্রয়োজনে প্রশাসনের কাছেও যাবেন। গ্রামে ইয়াবা কারবারিরদের কাছে বহিরাগত লোকজন আসা যাওয়া করে।

আরও পড়ুন – ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে

জানাগেছে, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে মাদক বেচাকেনার বিরোধের জেরে রবিন ও নিশান বুজরুক বাঁখই গ্রামের রাশেদুলের ছেলে নিরীহ কলেজ ছাত্র রায়হান (২২) কে কুপিয়ে আহত করে। এ ঘটনায় রায়হানের মাথায় ও পায়ে ১২ টি সেলাই দেওয়া হয়েছে। এ বিষয়ে রায়হান কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ইয়াবা কারবারি রবিনের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেন এবং পরিচয় জনার পর কেটে দেন। সেকারণে এবিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দুর্গাপুর গ্রামের একটি জামে সমজিদের ইমাম মুঠোফোনে অভিযোগ করে বলেন, এই এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের অধিকাংশই গাঁজ, ট্যাপেনডা সহ নানা ধরণের নেশায় আসক্ত। তারা এলাকায় বহিরাগতদের নিয়ে মাদক সেবন করে। চুরি, ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়েছে। ওরা স্থানীয় কারো শাসন-বারণ মান্য করে না। এদেরকে ভালোর দিকে ফেরাতে হবে এখনই, অন্যথায়, এলাকার শান্তি -শৃঙ্খলা চরম হুমকিতে পড়বে।

ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের আড়াই’শ বেড হাসপাতালের প্রশাসনিক ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। ১৬ দিন যাবৎ হাসপাতালে তত্বাবধায়ক নেই। ফলে সমন্বয়ের অভাবে অনেক গুরুত্বপুর্ন দাপ্তরিক কাজ আটকে যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তোপের মুখে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম। গত ১৯ সেপেটম্বর তার ছুটি শেষ হলেও স্বাস্থ্য মন্ত্রনালয় নতুন করে তত্বাবধায়কের পদে কাউকে পদায়ন করেনি।

জানা গেছে, ফ্যাসিবাদী শক্তিকে মদদ দেওয়া, হাসপাতালের খাবার ও কেনাকাটায় দুর্নীতি, স্বজন প্রীতি এবং টেন্ডারবাজীর অভিযোগ এনে গত ৯ সেপ্টম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামকে ১০ দিনের ছুটিতে পাঠাতে বাধ্য করেন। কিন্তু ছুটি শেষ হলেও ছাত্রদের বাধার মুখে তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম নিজ কর্মস্থলে ফিরতে পারেনি। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ নতুন করে কাউকে এই পদে পদায়নও করেনি। এদিকে সাময়িক দায়িত্বে থাকা ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল ইসলাম দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন।

প্রশাসনিক কাজের পাশাপাশি তাকে যেমন শিশু ওয়ার্ড সামলাতে হচ্ছে, তেমনি পাঁচ শাতাধীক কর্মকর্তা কর্মচারীকে দেকভাল ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারছেন না। তত্বাবধায়কের মতো প্রশাসনিক পদে বিশেষজ্ঞ চিকিৎসকের দায়িত্ব পালন আইন বহির্ভুত হলেও শিশু বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল ইসলাম অনেকটা ‘অনুরোধে ঢেঁকি গেলা’র মতো দশা হয়েছে।

আরও পড়ুন – দৌলতপুরে পদ্মা চরের ৩৪ টি গ্রামের মানুষ পানিবন্দী

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন হাসপাতালে ইনডোর ও আউটডোরে রোগী বাড়ছে। বর্তমান আড়াই’শ বেডের হাসপাতালটিতে ১৩২ জন শিশু, ১০২ জন পুরুষ ও ৩৩৭ জন নারী রোগী ভর্তি রয়েছে।

ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক পদে খুব শীঘ্রই নতুন কাউকে দিতে পারে বলে জানতে পেরেছি। হয়তো দুই একদিন সময় লাগতে পারে।

তত্বাবধায়কের পদে সাময়িক দায়িত্বে থাকা শিশু বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল ইসলাম জানান, তিনি শিশু ওয়ার্ড সামলাবেন নাকি প্রশাসনিক কাজ করবেন। তিনি বলেন, দ্রæত তত্ত¡াবধায়ক পদে নিয়োগ না দিলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ জানান, বিষয়টি স্বাস্থ্য সচিবকে লিখিত ভাবে জানানো হয়েছে। হয়তো দ্রæতই তত্বাবধায়ক পদে নতুন কাউকে পদায়ন করা হবে।

দৌলতপুরে পদ্মা চরের ৩৪ টি গ্রামের মানুষ পানিবন্দী

0

মাষকলায়ের ফসলের ব্যাপক ক্ষতি, বন্ধ রয়েছে প্রাথমিক বিদ্যালয়

কুষ্টিযা প্রতিনিধি

ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ফুলে ফেঁপে উঠেছে প্রমত্তা পদ্মা নদী। ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নের পদ্মার চরের অন্তত ৩৪টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙন ও বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। নিম্নাঞ্চলের জমিতে চাষ করা মাষকলায়ের ব্যাপক ক্ষতি হয়েছে। সঙ্গে মরিচ, কলাসহ অন্যান্য সবজিতেও এর প্রভাব পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলা কৃষি কার্যালয়ের পাওয়া তথ্যে জানা গেছে, মরিচা, ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ হাজার ৬২০ হেক্টর জমির মাষকলাই পানিতে ডুবে গেছে। এতে অন্তত ২৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তা ছাড়া মরিচ ৭০ হেক্টর, কলা ৭৩ হেক্টর ও ১৩ হেক্টর জমির সবজি পানিতে ডুবেগেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে কৃষি অফিস। এ ছাড়া এবার চরের ২ হাজার ৩২৩ হেক্টর জমিতে মাষকলাই চাষ করেছিলেন কৃষকেরা।

বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে যা দুপুর ১২টা পর্যন্ত অপরিবর্তিত ছিল। এতে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১২ দশমিক ৩৮ সেন্টিমিটার উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার যা নিশ্চিত করেছে পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) ওয়াটার হাইড্রোলজি বিভাগ।

ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় চার ইউনিয়নের পদ্মার চরের অন্তত ৩৬টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙন ও বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।

আরও পড়ুন- কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন

পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) ওয়াটার হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, আজ বৃহস্পতিবারের পর থেকে আর পানি বাড়ার আশঙ্কা নেই। দু-এক দিন স্থিতিশীল থেকে পানি কমতে শুরু করবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আর পানি বাড়েনি।

চিলমারী ইউনিয়নের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়েছে। তলিয়েছে যাতায়াতের রাস্তা। ডুবেছে মরিচা, ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী এলাকার চরের ফসল ও আবাদি জমি। এর আগে আগস্টের মাঝামাঝি সময়ে নদীতে পানি বাড়লেও শেষের দিকে কমতে শুরু করে। তবে ফের পানি বাড়তে শুরু করে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে।

এদিকে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান জানান, ‘আমার ইউনিয়নের প্রায় ১৮টি গ্রামের আশপাশে পানি চলে এসেছে। চলাচলের রাস্তার ওপরে পানি উঠে গেছে। তবে এখনো বসতঘরে পানি প্রবেশ করেনি। চরের আবাদি জমি সব ডুবে গেছে।’

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, রামকৃষ্ণপুর ইউনিয়ন ১৬টি গ্রামের চারপাশে পানি চলে এসেছে। তাঁদের ইউনিয়নের পদ্মার চরের প্রায় সব আবাদি জমি তলিয়ে গেছে। এতে মাষকালাই চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন

চরে পানিবন্দি হয়ে পড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের বিষয়ে খোঁজ নিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরিস্থিতির অবণতি হলে তা পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলো এখনো স্বাভাবিক আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আমরা পানিবন্দী হয়ে পড়া এলাকাগুলোর খোঁজ-খবর রাখছি।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন

0
কুষ্টিয়া জেলা বিএনপির আহবায় ও সদস্য সচিব ফাইল ছবি

 মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্ইু সদস্য বিশিষ্ট কমিটিতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করা হয়েছে। অপর দিকে উপদলীয় বিরোধের জের ধরে মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রী কমিটি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত আলাদা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়। এর আগে ২০১৯ সালের ৮ মে পুনরায় সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তারও আগে ২০১২ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি গঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কমিটি না হওয়ায় বেশ হতাশ ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এতে সাংগঠনিক কর্মকান্ডেও নেমে আসে স্থবিরতা।

আরও পড়ুন –ফের বৃদ্ধির পর সোনার দাম সব রেকর্ড ছাড়ালো, ভরি ১৩৮৭০৮ টাকা

অপর দিকে মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের একদিন পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা বিএনপির কমিটি। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে। এর আগে ২০১৬ সালে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সদস্যসচিব করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবণতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জানান , গত ৫ আগষ্টের পর সারাদেশেই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কুষ্টিয়াতে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তারপরেও ছোট খাটো কিছু ঘটনা ঘটেছে। আমরা নতুন করে সুযোগ পেয়েছি। আশা করছি কুষ্টিয়াতে আর কোন ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটবে না। যারা এর আগে দায়িত্বে ছিল তাদেরকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে জানান এই বিএনপি নেতা।

ফের বৃদ্ধির পর সোনার দাম সব রেকর্ড ছাড়ালো, ভরি ১৩৮৭০৮ টাকা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দামে তিন হাজার ৪৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

একদিন আগে গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়ে আজ থেকে আরও এক দফা সোনার দাম বাড়ানো হয়। ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। দেশের বাজারে এতোদিন এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। এখন নতুন করে দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৮৯৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনায় ২ হাজার ১২২ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন – চলতি বছর শুধু ঢাকায় ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু

এর আগে ২৪ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি সোনায় ১ হাজার ৮২০ টাকা বাড়িয়ে ৯১ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়। আজ বুধবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর শুধু ঢাকায় ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরে ডেঙ্গুতে শুধু ঢাকায় ১০০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের ২৫ দিনে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩ হাজার ৭১৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৮৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বুধবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দুজনই ঢাকার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৬ হাজার ৫৫৫ জন। আর এই সময়ে মারা গেছে মোট ১৩৮ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

আরও পড়ুন – ‘মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে’

এ বিভাগে মৃত্যু হয়েছে ১০০ জন। রোগী শনাক্তেও বেশি ঢাকা বিভাগ। এ বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮১০ জন। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে ২৫ জন। এ বিভাগে কোনো মৃত্যু নেই। মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এখানে মৃত্যু হয়েছে ১৯ জন এবং রোগী শনাক্ত ৫ হাজার ৯২৮ জন।

বরিশালে মৃত্যু ১৩ জন, রোগী শনাক্ত ২ হাজার ৩৯৩ জন। খুলনায় মৃত্যু হয়েছে পাঁচজন এবং রোগী ২ হাজার ১৪ জন। ময়মনসিংহে মৃত্যু একজনের এবং রোগী ৬০৫ জন। রাজশাহীতে রোগী ৪৭৯ জন, রংপুরে ২৫৬ জন এবং সিলেটে ২৫ জন। এই তিন বিভাগে কোনো মৃত্যুর ঘটনা নেই।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...