মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬.
Home Blog Page 200

গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করল সরকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জন শহীদের পরিচয় জমা হয়েছে। পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টে (২০২৪) সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এতে আরও বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন – বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে-

(ক) শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

(খ) রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

(গ) প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে।

(ঘ) পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে।

(ঙ) প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন।

(চ) দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কি না তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শহীদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক/সিভিল সার্জন/উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ঈগল চত্বরে সাবেক এমপি শহিদুল ইসলাম ও বিএনপি নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ দিন সকালে উপজেলা চত্বরে দুই পক্ষের বাক বিতন্ডার ঘটনা ঘটে। পরে তারা সংর্ঘষে লিপ্তহয়। হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, চঞ্চল ও আবু সাঈদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই বিএনপির সাবেক এমপি শহীদুল ইসলামের সমর্থক। বাকিরা অন্যান্য স্থানে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে রহমত আলী রব্বানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয় কয়েকজন বিএনপি নেতা বলেন, সোমবার মনি নামে এক সার ব্যবসায়ীর কাছে সারের বৈধ চালান দেখতে চান সাবেক এমপি সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান। চালানের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারার অভিযোগ তুলে ট্রাক আটকে রেখে উপজেলা কৃষি অফিসারকে খবর দেন রব্বান। এ ঘটনায় বিএনপি নেতা রাগীব রউফ চৌধুরীর সমর্থকরা মনির পক্ষ নিয়ে ট্রাক থেকে জোর করে সার নামিয়ে নেই। এতে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা শুরু হয়। এরপরেই রব্বানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ওই স্যার ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেন। এর প্রতিবাদে সোমবার সকালে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা রব্বান।

আরও পড়ুন –কুমারখালীতে প্রধান শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এ ঘটনার জের ধরে উপজেলা কৃষি অফিসের সামনে রব্বানের ভাই জাহেদ আলীর সাথে সার ব্যবসায়ীর ছেলে আসিফের বাকবিতন্ডা হয়। বিষয়টি জানতে পেরে বিএনপি নেতা রব্বানের লোকজন ঘটনাস্থলে এসে আসিফকে মারধর করে। এ ঘটনার কিছুক্ষণ পরে টিপু নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রব্বান গুরুত্বর আহত হয়েছেন।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী বলেন, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু খুনকারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, তার দুই ভাই ও ভগ্নিপতি আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হক কুষ্টিয়ার বাইরে আছেন জানিয়ে বিষয়টি এড়িয়ে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমারখালীতে প্রধান শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন কর্মসচী পালিত ও স্মারকলিপি প্রদান করেছেন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা।

 

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা বক্তব্য রাখেন এবং উপজেলার প্রায় ৭৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – ভূমি অফিসের কর্মচারীকে তুলে নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান

মানববন্ধন শেষে মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ রেজাউল করিম, হিজলাকর দাখিল মাদরাসার সুপার মিজানুর রহমান, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেসুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্যে, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান শিক্ষকেরা।

ভূমি অফিসের কর্মচারীকে তুলে নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা জফরের বিরুদ্ধে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভূমি অফিস চত্বর থেকে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যাওযা হয় বলে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: রিফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তুলে নিয়ে যাওয়া অফিস সহায়কের নাম মো: দুলাল আলী (৪৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটনগ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকেই ইউনিয়ন ভূমি অফিসে তালা ঝুলতে দেখা গেছে।

গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা জাফরের নেতৃত্বে দুইটি মটরসাইকেলে ৪ থেকে ৫ জন ভূমি অফিসে ঢুকে অফিস সহায়ক দুলালকে জোর করে তুলে নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দিকে চলে যায়।

আরও পড়ুন – খোকসায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিফাতুল ইসলাম বলেন, জানতে পেরেছি যে ভিপি জমির রেকর্ড নিয়ে দ্ব›েদ্ব অফিস সহায়ক দুলালকে তুলে নিয়ে গেছে সাবেক চেয়ারম্যানের লোকজন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর আতঙ্কে ভূমি অফিস তালা মেরে চলে গেছে অন্য কর্মচারীরা।

টিপু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি বাজারে চা খেতে এসে দেখছি ভূমি অফিসে তালা দেওয়া।

সাবেক চেয়ারম্যান মোল্লা জাফরের মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,অফিস সহায়ক দুলালকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চলাচ্ছে।

খোকসায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ ও সরকারী শিক্ষক পদায়ন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলীপি পেশ করেছে শিক্ষক কর্মচারীরা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে শিক্ষকদের ৪ দফা দাবির পক্ষে বক্তব্য রাখেন, সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ওবায়দুল্লাহ, এইচডি আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ হোসেন, শিক্ষক মহাদেব বিশ্বাস, শিক্ষক আব্দুল কুদ্দুস, শিক্ষক সাইফুর রহমান, শিক্ষক সাবিনা খাতুন প্রমুখ।

আরও পড়ুন – দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: আইজিপি

পরে শিক্ষকদের দাবি সম্বলিত একটি স্মারকলীপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর প্রেরণ করা হয়।

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: আইজিপি

0

দ্রোহ অনরাইন ডেস্ক

আসন্ন দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। পূজামন্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার বাংলাদেশে ৩২ হাজার ৬৬৬টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে।

আইজিপি বলেন, পুলিশ দুর্গাপূজা উপলক্ষে প্রাক-দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী—এ তিন পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে পুলিশের সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানাযয় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন আইজিপি। তিনি বলেছেন, অপরাধীরা সাধারণত মধ্যরাতে অথবা শেষ রাতে পূজামন্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে থাকে।

আরও পড়ুন – পৃথিবীর সঙ্গী হচ্ছে নতুন ‘মিনি চাঁদ’

পূজা চলাকালে সিসিটিভি/আইপি ক্যামেরা সক্রিয় রাখা, প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা উদযাপন পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশপ্রধান।

আইজিপি আশা পপ্রাশ করে বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে- নির্বিঘেœ উদযাপিত হবে।

দুর্গাপূজা চলাকালে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।

সভায় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান শাহ আলম, অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খাঁন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার মাইনুল হাসান, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র শীল, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী কল্পেশানন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পৃথিবীর সঙ্গী হচ্ছে নতুন ‘মিনি চাঁদ’

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পৃথিবীকে প্রায় দুই মাস ধরে প্রদক্ষিণ করতে যাচ্ছে নতুন একটি গ্রহাণু। আকার-আকৃতি ও পৃথিবীকে প্রদক্ষিণের ধারণা থেকে এটিকে ‘মিনি চাঁদ’ বলা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত গ্রহাণুটি অস্থায়ীভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে ধরা পড়বে। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। তারপর গ্রহাণুটি একটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে (সূর্যের চারপাশের কক্ষপথ) ফিরে যাবে।

নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকাভিত্তিক গ্রহাণু টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম-অ্যাটলাস ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত ৭ আগস্ট গ্রহাণুটি দেখতে পান।

মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস বলেন, গ্রহাণুটির ব্যাস সম্ভবত প্রায় ৩৭ ফুট (১১ মিটার)। তবে এর আকার নিশ্চিত করতে আরও পর্যবেক্ষণ এবং তথ্যের প্রয়োজন।

আরও পড়ুন – গণমাধ্যম সংস্কার কমিশন হচ্ছে

২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্কের উপর দিয়ে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করা গ্রহাণুর চেয়ে এটি বড় হবে বলে মনে করা হচ্ছে। প্রায় ৫৫ থেকে ৬৫ ফুট আকারের চেলিয়াবিনস্ক গ্রহাণুটি সেই সময় বাতাসে বিস্ফোরিত হয়।

এটি জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে ২০ থেকে ৩০ গুণ বেশি শক্তি নির্গত করে এবং সূর্যের চেয়ে বেশি উজ্জ্বলতা উৎপন্ন করে। ক্ষতিগ্রস্ত করে ৭ হাজারের বেশি ভবন।

তবে ‘মিনি চাঁদ’ খ্যাত নতুন গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো ঝুঁকিতে নেই বলে জানিয়েছেন দে লা ফুয়েন্ত মার্কোস। মহাকাশের পাথরটি প্রায় ২.৬ মিলিয়ন মাইল (৪.২ মিলিয়ন কিলোমিটার) দূরে প্রদক্ষিণ করবে, যা পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের প্রায় ১০ গুণ।

পৃথিবীতে আগেও অন্যান্য অস্থায়ী ‘মিনি-মুন’ ধারণ করেছে। ২০২০ সালের ফেব্রæয়ারিতে একটি গ্রহাণুকে পৃথিবীর চারপাশে ঘুরতে দেখা গিয়েছিল। এটি কয়েক মাস পরে চলে গিয়েছিল। গবেষণায় দেখা গেছে, এটি সনাক্ত হওয়ার আগে কয়েক বছর ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করেছিল এটি।

গণমাধ্যম সংস্কার কমিশন হচ্ছে

0

ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে

দ্রোহ অনলাইন ডেস্ক

গণমাধ্যম সংস্কারে কমিশন করতে যাচ্ছে সরকার। আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন অন্তর্র্বতী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর সার্কিট হাউস রোডে এক মতবিনিময় সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

তথ্য উপদেষ্টা বলেন, আশা করি, আগামী সপ্তাহেই গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণাটি দিতে পারব। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশন যোগদান শেষে দেশে ফিরলেই হয়তো ঘোষণাটি আসবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু? আমরা জানি, স্বাধীনতা মানে স্বাধীনতাই, এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কি না। স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের পারপাস সার্ভ (উদ্দেশ্য সাধন) করা যাবে কি না। সে বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।

আরও পড়ুন – কলেজ ছাত্রী তিথিকে পাশবিক নির্যাতনে পর হত্যা করা হতে পারে

তিনি বলেন, আমরা আমাদের দেশ, আমাদের এই যে অভ্যুত্থান, সেটিকে প্রাধান্য রেখে, মানদন্ড রেখে সব স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় যোগ দেন সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা। এ সময় ঢাকা ও বাইরে থেকে আসা বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা নিজেদের মতামত তুলে ধরেন।

কলেজ ছাত্রী তিথিকে পাশবিক নির্যাতনে পর হত্যা করা হতে পারে

0
নিহত কলেজ ছাত্রী তিথি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই কলেজের ছাত্রী আইরিন আক্তার তিথিকে পাশবিক নির্যোতনের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। সুরতহাল রিপোর্টে ধর্ষনসহ নির্যাতনের নানা তথ্য উঠে এসেছে।

সোমবার বিকালে ময়না তদন্ত শেষে ছাত্রী আইরিন আক্তার তিথির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রবিবার বিকালে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের একটি কলাক্ষেত থেকে নিখোঁজ ছাত্রী তিথির গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে তিথির লাশ উদ্ধারের পর প্রতিবেশি কালু ও তার পরিবারের লোকজন বাড়ির মালামালসহ পালিয়ে গেছে। এতে পুলিশের ধারণা কালু এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত।

নিহতের পরিবারের দাবী গত ২০ সেপ্টম্বর সন্ধ্যায় ফোন পেয়ে তিথি প্রতিবেশি কালুর বাড়িতে যায়। সেই থেকে কলেজ ছাত্র তিথি নিখোঁজ ছিল। রবিবার সকালে শৈলকুপা থানায় তিথির পিতা মিঠু জিডি করেন। এরপর বিকালে তার লাশ উদ্ধার হয়।

নিহত ছাত্রীর মা রেখা বেগম অভিযোগ করেন, িহত শৈলকুপার ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামের কামাল হোসেনের ছেলে রাকিব প্রায়ই তাদের মোবাইলে ফোন করে হুমকী দিত। তার সঙ্গে তিথিকে বিয়ে না দিয়ে ক্ষতি হবে বলে শাসাতো। ডেকে নিয়ে তিথিকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হতে পারে বলে তিনি অভিযোগ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার এসআই মনিরুজ্জামান হাজরা জানান, তিথি আরও দুই দিন আগেই নিখোঁজ হয়েছিল। কারণ দুই দিনে লাশ পচে যাওয়ার কথা নয়। তিনি বলেন, তাকে হত্যা করা হয়েছে এটা ঠিক। তবে ধর্ষনের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন – ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

তিনি বলেন, পুলিশের সন্দেহের তালিকায় বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তার মধ্যে অন্যতম প্রতিবেশি কালু। তাকে গ্রেফতার করা গেলে হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার সম্ভব হবে। এ ছাড়া ময়না তদন্তের রিপোর্ট আসার পর সব কিছু জানা যাবে।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ পুরো ঘটনাটি নিবিড় ভাবে পর্যবেক্ষন করছে। ২/১ দিনের মধ্যেই তিথি হত্যার সঙ্গে জড়িতরা গ্রেফতার হবে বলে তিনি আশা করেন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার’ হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় তিনি এই মন্তব্য করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অত্যন্ত মন্দ’ মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় দূতাবাসের উপ-প্রধানের কাছে সোমবার প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশ অনুমোদন করে না এবং এই মন্তব্য নিয়ে তীব্র আপত্তি ও অত্যন্ত ব্যথিত হওয়ার বিষয়টি প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।

আরও পড়ুন – কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে এ ধরনের আপত্তিজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত রাখার জন্য উপদেশ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দায়িত্বপূর্ণ পদ থেকে এ ধরনের মন্তব্য দুই বন্ধুপ্রতিম দেশের একে অপরকে বোঝা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে খাটো করবে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...