বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 211

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানের জেল পলাতক আসামি গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রদিনিধি

কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আব্দুর রাজ্জাক (৪৭) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ কুষ্টিয়ার একটি দল।

শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন বাহেরমাদি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত আনসার আলী ছেলে।

আরও পড়ুন – দৌলতপুরের ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

শনিবার বিকালে র‌্যাব-১২ কুষ্টিয়ার স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গেল আগষ্ট মাসের ৭ তারিখে কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ১৪ আগষ্ট মামলা হলে পলাতক আসামিদের গ্রেপ্তার শুরু করে র‌্যাব। যার প্রেক্ষিতে সকালে উপজেলার বাহেরমাদিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুরের ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

0

কুষ্টিয়া প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ছাত্রদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্ত ক্রমে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও যুগ্ম-আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একই বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন – দ্রোহ পত্রিকার প্রধান সম্পাদক হারুন অর রশিদ আর নেই

বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরণের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।

দলের একটি সূত্রে বলছে, গত বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলা সাব রেজিস্টার অফিসে চাঁদাবাজি ও বিএনপির সিনিয়র নেতাদের মারধরের অভিযোগ উঠে। এতে ওই দিন রাতে দৌলতপুর থানায় ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল ।

এ ব্যাপারে জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার নিশাত আহমেদের কাছে জানতে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করনেন নি।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

দ্রোহ পত্রিকার প্রধান সম্পাদক হারুন অর রশিদ আর নেই

0

স্টাফ রিপোর্টার

সাপ্তাহিক দ্রোহ পত্রিকার প্রধান সম্পাদক ও স্থানীয় বিএনপির সভাপতি হারুন অর রশিদ বাধ্যক্ষজনিতরোগে মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীন সাংবাদিক ও বিএনপি হারুন অর রশিদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। শনিবার বাদ জোহর মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পৌর কবর স্থানে তাকে সমাহিত করা হয়। তিনি এক পুত্র, দুই কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কুষ্টিয়া জেলা সদরের কালিশংকরপুরের প্রয়াত মসলেম উদ্দিন মিয়ার তৃতীয় পুত্র ছিলেন।

দ্রোহ পত্রিকার প্রধান সম্পাদক হারুন অর রশিদ কুষ্টিয়া ও ঢাকা থেকে প্রকাশিত একাধিক পত্রিকার জেলা ও বুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় সাবাদিক সংস্থার কেন্দ্র কমিটির দায়িত্বপালনসহ দীর্ঘ দিন জেলা সাংবাদিক সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

আরও পড়ুন – গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে

মরহুমের জানাযার নামাজের আগে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সোহরাব উদ্দিন, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির সরকার ও মরহুমের ভাই চুন্নু মিয়া বক্তব্য রাখেন।

হারুন অর রশিদের মৃত্যুতে দোহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাসলিমা খাতুন ও খোকসা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। একই সাথে শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে

0

টাঙ্গাইল জেলা সংবাদদাতা

ত্রৈয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে সদ্য নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র‌্যালি ও পথসভায় এসব কথা বলেন শাকিল উজ্জামান।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ একটি তারুণ্য ও গণমানুষের দল। সারাদেশে ও দেশের বাইরে দলটির গণজোয়ার তৈরি হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য সারাদেশে সাংগঠনিকভাবে ঐক্য তৈরি করা। সেজন্য আমাদের সব সহযোগী অঙ্গসংগঠনকে আরও গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন –বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভার

শাকিল উজ্জামান বলেন, ‘আওয়ামী স্বৈরাচার সরকার ফ্যাসিবাদী কায়েম করেছিল। আমাদের সব পূর্ণতা থাকা সত্তে¡ও তাদের গোয়েন্দা সংস্থাদের রিপোর্টে গণঅধিকার পরিষদের নিবন্ধন দেয়নি। ছাত্র-জনতা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। জনগণের চাওয়ায় ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছি। গণঅধিকার পরিষদ এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল।’

তিনি আরও বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি ও দলের সভাপতি নুরুল হকের নেতৃত্বে গণজোয়ার তৈরি হয়েছে। যেখানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার ও বৈষম্য থাকবে, সেখানে সবাইকে নিয়ে গণঅধিকারের নেতৃত্বে প্রতিহত করা হবে। আগামীতে কোনো দুর্নীতিবাজ, দখলদারদের এমন কর্মকান্ডের (ফ্যাসিবাদ) আর কোনো সুযোগ দেবো না।

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি সেপ্টেম্বর ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই প্রতিবেশি দেশের মধ্যকার এ টি-টোয়েন্টি সিরিজে সম্প্রতি হামলার হুমকি দেয় ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে জানালো, টেস্ট সিরিজেও হামলার হুমকি দিয়েছে দলটি।

এবারে সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।

ছাত্র-জনতার গণুভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিনই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লরাটফর্মে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার সংবাদ প্রচার করা হয়। যদিও ফ্যাক্ট চেকে উঠে আসে এসবের অধিকাংশই ছিল গুঞ্জন ও অতিরঞ্জিত।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছে।

জয়বীর ভরদ্বাজ বলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে… মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই, হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।

এই খবরে দ্বিতীয় টেস্টে ভেন্যু পরিবর্তনের চিন্তাও করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট তুলে নিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

শুক্রবার বিকালে জেলা প্রশাসন ও সিএনজি মালিক সমিতির নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের এ সিদ্ধান্ত জানান তারা।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাহবুল আলম, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রæপের সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম, মিরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি মহিবুল হক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আরও পড়ুন – হাছান মাহমুদ স্ত্রী পুত্রসহ পালিয়ে গেছেন বলে গুঞ্জন

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ঐক্য পরিষদের নেতা মো. মাহবুল আলম বলেন, আমরা কেউ কারো শত্রæ না। কিন্তু দেখা যায়, যেখান থেকে বাসের যাত্রী তোলার কথা, সেখানেই ভিড় জমান সিএনজি চালকরা। এতে যানজটের সৃষ্টি হয়, দ্ব›দ্ব তৈরি হয় শ্রমিকদের মধ্যে।
বৈঠকে উভয়পক্ষের বক্তব্যে উঠে আসে, মূলত শহরের প্রাণকেন্দ্র মজমপুর গেট ও আশপাশের এলাকায় যাত্রী তোলা নিয়ে দ্ব›দ্ব চলছিল বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে। পরে সিদ্ধান্ত নেওয়া হয় সিএনজিগুলো মজমপুর গেট থেকে আধা কিলোমিটার দূরে আলফার মোড়ে অবস্থান করবে। শুধুমাত্র রোগী বহনকারী সিএনজি শহরের ভেতরে প্রবেশ করতে পারবে। এ সংক্রান্ত সমঝোতা হওয়ার পর উভয়পক্ষ যানবাহন চলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে শারমিন আখতার বলেন, সন্ধ্যা থেকেই যেসব জায়গা থেকে যান চলাচল শুরু করা সম্ভব, তার ব্যবস্থা করবেন মালিকপক্ষ।

শুক্রবার ভোর ৬টা থেকে কুষ্টিয়ার সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেন জেলার বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতি ও শ্রমিকরা। এতে তীব্র ভোগান্তিতে পড়েন কুষ্টিয়া থেকে বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর কুষ্টিয়া শহরের মজমপুর গেটে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি চালক ও বাসের শ্রমিকদের মধ্যে বাক বিতান্ডার জের ধরে কয়েকটি সিএনজি ও বাস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ওই দিন থেকে কুষ্টিয়া-ভেড়ামারা এবং কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হাছান মাহমুদ স্ত্রী পুত্রসহ পালিয়ে গেছেন বলে গুঞ্জন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী পরিষদের আলোচিত এক নাম ড. হাছান মাহমুদ। তিনি একাধারে দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। প্রভাব খাটিয়ে দখল-বেদখল, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। নামে-বেনামে রয়েছে সম্পদের পাহাড়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর হাছান মাহমুদ কোথায়, তা নিয়ে চলছে নানা আলোচনা। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হবেন বলে মনে করা হচ্ছিল। ব্যাংক হিসাব ফ্রিজের পাশাপাশি আদালত সম্প্রতি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়। তবে এতোকিছুর মধ্যে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য।

একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে- হাছান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পরিজমিয়েছেন। বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে।

আরও পড়ুন – কিশোর হত্যা মামলায় শাজাহান খানের রিমান্ড মঞ্জুর

গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক জুনাইদ আহমদ পলক ও হাছান মাহমুদ গ্রেপ্তার হন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাছান মাহমুদ ছিলেন নিখোঁজ।

গত ১৪ আগস্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনেও হাছান মাহমুদ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি করা হয়। এতে বলা হয়, পলক আটকের কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এ দু’জনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল।

এদিকে বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে জানা গেছে, হাছান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতে আছেন। সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা।

টেলিভিশন প্রতিবেদন বলছে, হাছান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথম জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে যান গত ২৬ আগস্ট বিকাল পৌনে ৩টায়। সেখান থকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল।

মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে বলেন, ‘তিনি এইখানে আছেন এবং সেভ আছেন, এইটুকু আরকি। আর পরশুদিন আমাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল ওইখানে উনি উপস্থিত থাকতে পারবেন না সেটি আগেই বলে দিয়েছেন। উনি এখানে কারো সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারো সঙ্গেই তার যোগাযোগ নাই।’

উল্লেখ্য, হাছান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও তিনি কীভাবে বেলজিয়াম গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

কিশোর হত্যা মামলায় শাজাহান খানের রিমান্ড মঞ্জুর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ঢাকায় গুলিতে নিহত কিশোর আব্দুল মোতালিব (১৪) এর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে রিমান্ড শুনানি চলাকালে তিনি নেতাকর্মীদের হাত নেড়ে আশ্বস্ত করেছেন।

শুক্রবার বিকাল ৪ টা ৪ মিনিটে শাজাহান খানকে আদালতে হাজির করা হয়। তিনি স্বাভাবিক ভাবে কাঠগড়ায় দাঁড়ান। এ সময় তিনি আদালতে উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে আশ্বস্ত করেন। পরে বিকাল ৪ টা ২৩ মিনিটে বিচারক এজলাসে উঠেন। তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. খোকন মিয়া।

আরও পড়ুন – ভুটানকে ১-০ গোলে হারালো বাংলাদেশ

এসময় শাজাহান খানের পক্ষের আইনজীবী প্রাণনাথ। শুনানিতে আইনজীবীরা বলেন, মানবিক দৃষ্টিতে শাহজাহান খানের রিমান্ড বাতিল চেয়ে জামিন চাচ্ছি। তিনি ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা চিৎকার করে বলেন, অনির্বাচিত সরকার। কিছুক্ষন তাদের মধ্যে বাগবিতন্ডা চলে। এরপর শাহজাহান খানের আইনজীবী বলেন, তার হার্টের ৫টা বøক ধরা পড়েছে। ৯০ শতাংশ বøক রয়েছে। হাটে রিং পড়ানো হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাজাহান খানের জামিন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।

ভুটানকে ১-০ গোলে হারালো বাংলাদেশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলের ব্যবধানে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। শেখ মোরসালিনের গোলে শুরুতেই এগিয়ে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের ৫ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডান দিক থেকে রাকিব হোসেনের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভুটানের গোলরক্ষক। সেখান থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান শেখ মোরসালিন।

আরও পড়ুন – শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেওয়া হবে – উপদেষ্টা নাহিদ

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ভুটান। ম্যাচের ১৯ মিনিটে গোলের ভালো সুযোগ পায় তার। তবে গোলরক্ষক মিতুল মার্মার দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশ।

এরপর গোলের লক্ষ্যে আরও বেশ কিছু আক্রমণ করে ভুটান। অন্যদিকে লিড পেলেও ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। বল পজিশনে এগিয়ে থেকেও গোল পেতে ব্যর্থ হয় ভুটান। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে খেলতে থাকে ভুটান। বেশ কিছু আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে ভুটানের ফুটবলাররা।

অন্যদিকে ম্যাচের শেষ দিকে সহজ সুযোগ পায় বাংলাদেশও। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন জনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ।

শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেওয়া হবে – উপদেষ্টা নাহিদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও সাশ্রয়ী মূল্যে বিটিসিএলের ইন্টারনেটসহ অন্যান্য সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিটিসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভার শুরুতে তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশের একমাস পূর্তিতে অভ্যুত্থানে সব শহীদ এবং আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সব মানুষ নতুন করে আশাবাদী হচ্ছে। বর্তমানে যে সময় আছে, তা কাজে লাগিয়ে সংস্কারের কাজ করা হবে। দেশবাসী এটাই প্রত্যাশা করছে। আমরা সর্বক্ষেত্রে এমন সংস্কার করতে চাই, যেন বাংলাদেশ দীর্ঘমেয়াদে লাভবান হবে।

আরও পড়ুন – শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার

তিনি আরও বলেন, সরকারের উদ্যোগ আছে। সেটা জনগণের কাছে কেন পৌঁছায় না, তার কারণ খুঁজে বের করতে হবে। আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে। তার মধ্যে থেকেই জনগণকে দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, বিটিসিএলের প্রকল্পগুলোতে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তা বন্ধ করাসহ বিটিসিএলের বিরুদ্ধে যে মামলা আছে সেগুলো নিষ্পত্তি করা প্রয়োজন। বিটিসিএলের কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অডিট আপত্তি রয়েছে। এক্ষেত্রে দায়ীদের কাছ থেকে অডিট আপত্তির অর্থ আদায় করে আপত্তি নিষ্পত্তি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, হোয়াটসঅ্যাপের মতো বিটিসিএলেরও অত্যন্ত লাভজনক একটি অ্যাপ্লিকেশন ‘আলাপ’ উদ্বোধন করা হয়েছিল। এতে বিটিসিএল ব্যাপকভাবে লাভবান হতো। কিন্তু তা হয়নি। ‘জিপন’ নামক খুবই জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেয় বিটিসিএল। ব্যাপক প্রচারণার মাধ্যমে আলাপ এবং জিপনকে জনপ্রিয় করা প্রয়োজন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান। বিটিসিএলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...