বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 213

কুষ্টিয়াসহ ২৬ জেলায় নতুন পুলিশ সুপার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্ষমতার পটপরিবর্তনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার কুষ্টিয়াসহ ২৬ জেলার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

আরও পড়ুন – দন্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশীকে ক্ষমা করা হয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, নড়াউইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠী ও লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৭ আগস্ট ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল ও নরসিংদীসহ ২৪ জেলায় পুলিশ সুপার দেওয়া হয়েছিল।

দন্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশীকে ক্ষমা করা হয়েছে

0

আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূসের চিঠি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে রাস্তায় নামার অপরাধে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সাজাপ্রাপ্ত বাংলাদেশীদের মুক্তিদেওয়ায় সে দেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আমিরাতের রাষ্ট্রপতিকে পাঠানো এক চিঠিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদন্ড দেওয়া হয়।

চিঠিতে ড. মুহাম্মদ ইউনুস বলেন, সাম্প্রতিক ছাত্র-গণবিপ্লবের সঙ্গে একাত্মতা প্রকাশকারী ৫৭ জন বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি শহরে বিক্ষোভ করেছেন। তাদের ক্ষমা করার আপনার উদার সিদ্ধান্তের জন্য গভীর কৃতজ্ঞতা জানানোর সুযোগ আমি উপভোগ করছি। আমাদের টেলিফোন কথোপকথনের পর এই ক্ষমাশীলতার কাজটি শুধু সহানুভূতিশীল নেতৃত্বের উদাহরণই দেযয় না, বরং আমাদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের স্থায়ী বন্ধনকে শক্তিশালী করার জন্য একটি বাহক হিসেবে কাজ করে।

আরও পড়ুন – পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগারা ইতিহাস সৃষ্টি করলো

তিনি আরও বলেন, সাজা বাতিল করার জন্য আপনার উদার সিদ্ধান্তে বিশেষ করে জড়িতদের পরিবার এবং বাংলাদেশের বৃহত্তর দেশবাসী, সংযুক্ত আরব আমিরাতের আমাদের দেশের নাগরিকরা স্বস্তি পেয়েছে। আমরা সত্যিই আপনার সহানুভূতি গভীরভাবে স্পর্শ করেছি। আমরা সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি আমাদের পূর্ণ সম্মান প্রকাশ করছি। আমাদের নাগরিকদের বাংলাদেশ থেকে প্রস্থান করার আগে তাদের স্বাগতিক দেশগুলোর স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত ও শিক্ষিত করার প্রতিশ্রæতি ব্যক্ত করছি।

চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, আপনার সদয় সিদ্ধান্তের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যা আমাদের জাতির মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং আমাদের জনগণের পারস্পরিক সুবিধার জন্য এক সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য আপনার সুস্বাস্থ্য, সুখ, দীর্ঘ জীবন এবং অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করছি।

 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগারা ইতিহাস সৃষ্টি করলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

টেস্টে প্রথমবার পাকিস্তানকে বাংলাওয়াশ করলো টিম টাইগার্স। এ জয়ের মধ্যদিয়ে ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চার নম্বরে এখন নাজমুল হোসেন শান্ত’র দল। শেষ দিন জয়ের জন্য ১৪৩ রান প্রয়োজন ছিল সফরকারী বাংলাদেশর। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এ ইতিহাস গড়ল বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৫ রান।

আরও পড়ুন – কাঠগড়ায় কাঁদলেন সাবেক সংসদ হাজী সেলিম

পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। দুই টাইগার ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নামে। দিনের শুরুতেই দলীয় ৫২ রানে সাজঘরে ফিরে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন তিনি।

জাকিরের বিদায়ের পর দলীয় ৭০ রানে ৫১ বলে ২৪ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান। এরপর ক্রিজে আসা মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনের শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত।

দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। মুমিনুলকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন শান্তু। তবে দলীয় ১২৭ রানে ৮২ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরে টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল।

তবে দলীয় ১৫৩ রানে ৭১ বলে ৩৪ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। ৫৬ ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। মুশফিক ৫১ বলে ২২ ও সাকিব ৪৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

কাঠগড়ায় কাঁদলেন সাবেক সংসদ হাজী সেলিম

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সময় আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শুনানির পর তার রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, এদিন কাঠগড়ায় তোলার পর হাউমাউ করে কাঁদেন হাজী মোহাম্মদ সেলিম। হলফনামায় সই নিতে চাইলে তিনি সেখানে স্বাক্ষর করতেও পারেন নি। পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ।

আরও পড়ুন – বাতিল হলো কালো টাকা সাদা করার সুবিধা

এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়। এ মামলায় রবিবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রবিবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

বাতিল হলো কালো টাকা সাদা করার সুবিধা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মাত্র ১৫ শতাংশ করের বিনিময়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সুবিধা বাতিলের ফলে শেয়ার মার্কেট, নগদ, ব্যাংকে থাকা অর্থ, ফাইন্যান্সিয়াল স্কিম অ্যান্ড ইন্সট্রুমেন্টসহ সব ধরনের আমানতের ক্ষেত্রে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুবিধা বাতিল হলো। তবে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল হলেও ফ্ল্যাট, বাড়ি ও জমি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে টাকা সাদা করার বিদ্যমান সুবিধা বাতিল হনি।

এর আগে জুলাই মাসে অনুমোদিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম রাখে।

আরও পড়ুন –পোশাক শিল্পের নিরাপত্তায় রাতেই যৌথ অভিযান

সৈয়দ এ মু’মেন বলেন, ১৫ শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শন করার বিধান অর্থ আইন ২০২৪ এর মাধ্যমে সংযোজন করা হয়েছিল। একজন নিয়মিত করদাতাকে তার আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত আয়কর প্রদান করতে হয়। এছাড়া একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে প্রদেয় করের ওপর আরও সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ প্রদান করতে হয় বিধায় মাত্র ১৫ শতাংশ হারে কর প্রদান করে কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক কর ব্যবস্থার জন্য বৈষম্যমূলক।

তিনি আরও বলেন, একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ শতাংশ আয়কর পরিশোধ করে নগদ অর্থসহ অপ্রদর্শিত সমজাতীয় পরিসম্পদ প্রদর্শনের বিশেষ ব্যবস্থা সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হলো। জাতীয় রাজস্ব বোর্ড একটি সত্যিকারের বৈষম্যমুক্ত, ন্যায়ানুগ ও প্রগতিশীল কর ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেননি।

পোশাক শিল্পের নিরাপত্তায় রাতেই যৌথ অভিযান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

তৈরী পোশাক শিল্পের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ এলাকায় রাতেই সেনাবাহিনী ও শিল্প পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

সোমবার (২ সেপ্টেম্বর) অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে সোমবার (২ সেপ্টেম্বর) রাতেই সেনাবাহিনী, শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করবে। প্রয়োজনে পরবর্তীতে যৌথ অভিযানে যোগ দেবে র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন – বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে : ত্রাণ মন্ত্রনালয়

রফিকুল ইসলাম বলেন, কারখানাগুলোয় যাতে করে শ্রম অসন্তোষের মতো পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় তারা কেউ পোশাক শ্রমিক না। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে শিল্প মালিকরা। পরবর্তীতে আলোচনা করে কারখানা খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, বিকালে সচিবালয়ে বিজিএমইএ ও নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে : ত্রাণ মন্ত্রনালয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের উপর দিয়ে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় মৃতের সংখ্যা একদিনে আরও আটজন বেড়ে ৬৭ জনে পৌঁচেছে।
এরমধ্যে ফেনীতে মারা গেছেন ২৬ জন।

সোমবার (২ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৫৯ জন। সর্বশেষ সোমবার পর্যন্ত ১১ জেলায় মৃতের সংখ্যা ৬৭ জনে পৌচেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃত লোকসংখ্যা ৬৭ জন। এর মধ্যে পুরুষ ৪২ জন, নারী সাতজন ও শিশু ১৮ জন। কুমিল্লায় ১৭, ফেনীতে ২৬, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় এক, লক্ষীপুরে এক, কক্সবাজার ৩ ও মৌলভীবাজারে একজন মারা গেছেন। এখনো মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুরের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এখনো ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দি রয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত মোট লোকসংখ্যা ৫১ লাখ ৮ হাজার ২০২ জন। সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি-ঘরে ফিরছেন।

মোট ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৬ হাজার ৭৪১ জন লোক এবং ৩২ হাজার ৮৩০টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রতিবেদনে আরও বলা হয়, এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দিতে মোট ৪৭২টি মেডিকেল টিম চালু রয়েছে।

ভ্যানে লাশের স্তূপের ঘটনা তদন্তে কমিটি গঠন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভ্যানে লাশের স্তুপের পেছনের ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ও পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তার সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ঘাতকদের চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন – এসএসসিতে থাকবে বিজ্ঞান-মানবিক-বাণিজ্য, প্রণয়ন করা হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচি

পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি তাদের নজরে এসেছে। এরই মধ্যে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি তদন্তের কাজ শুরু করেছে। সবার সহযোগিতায় চিহ্নিত হয়েছে কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত। পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না এবং খুব তাড়াতাড়ি সবার সামনে নাম প্রকাশ করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, যেগুলো ভিডিওতে এসেছে সেগুলো দেখা হচ্ছে, তবে ফিজিক্যাল এভিডেন্স এখনও পাওয়া যায়নি। এগুলো নিয়েও কাজ চলছে। এরই মধ্যেই শনিবার দায়ের হওয়া একটি নিখোঁজ ডায়েরি নিয়েও কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট আসবে। অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে মামলা দায়ের হবে। পুলিশ আইনের বাইরে নয়। এ ছাড়া শুধু ছাত্র-জনতা না, পুলিশের সদস্যকেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ হত্যার মামলাও হবে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসিতে থাকবে বিজ্ঞান-মানবিক-বাণিজ্য, প্রণয়ন করা হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার বিভাগ বিভাজন নেই। ফলে নবম শ্রেণিতেও একই পাঠ্যবই পড়ছে সব শিক্ষার্থী। তবে তারা যখন দশম শ্রেণিতে উঠবে, তখন বিভাগ বিভাজনের সুযোগ পাবে। তারা আগের নিয়মে যেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিও প্রণয়ন করা হবে।

রবিবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচির মোসাম্মৎ রহিমা আক্তার।

আরও পড়ুন – ঝিনাইদহে পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠিতব্য) নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো (অর্থাৎ ২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তুক) শিক্ষার্থীদের সরবরাহ করা হবে।

‘জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এ পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে পরিচালিত হবে।’

এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৫ সালে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) প্রদান করা হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণি মিলিয়ে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা ২০২৬ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে।

ঝিনাইদহে পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী পান্না হত্যার ঘটনায় মামলা হয়েছে।

রবিবার দুপুরে হরিণাকুন্ডু আমলী আদালতে ঝিনাইদহের চাকরীচ্যুত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত’র ছেলে মামুনুর রশিদ।

এ মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন ছাড়াও সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, হরিণাকুন্ডু থানার সাবেক ওসি মাহাতাব উদ্দীন, হরিণাকুন্ডু থানার সাবেক এসআই শাখাওয়াত হোসেন, রামচন্দ্রপুর পলিশ ফাঁড়ির সাবেক এসআই অজিত কুমার ও ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলামসহ ২৯ জনকে আসামী করা হয়েছে।

আরও পড়ুন – সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, তার পিতা ইদ্রিস আলী পান্নাকে হত্যা ও গুমের উদ্দেশ্যে ২০১৬ সালের ৪ আগষ্ট দেবীনগর রামচন্দ্রপুর থেকে আসামীরা অপহরণ করে নিয়ে যায়। সাত দিন পর হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুর গ্রামের রাস্তায় ইদ্রিস আলী পান্নার লাশ পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে আ’লীগের নেতাকর্মীরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞ আদালত হরিণাকুন্ডু থানার ওসিকে বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষে এ্যাডভোকেট ইসমাইল হোসেন আদালতে মামলা দায়ের করেন। উল্লেখ এর আগেও সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে শিবির সভাপতি ইবনুল পারভেজ হত্যা মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...