বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 552

কুষ্টিয়ায় ফ্লাট থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

0
নিহত কলেজ শিক্ষক গোলাম মোস্তফা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পৌর এলাকার কমলাপুরের ভাড়া ফ্লাট থেকে এক কলেজ শিক্ষকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোলাম মোস্তফা (৪৮) মেহেরপুরের গাংনী তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের সাহিত্যের শিক্ষক ছিলেন।

নিহত কলেজ শিক্ষক গোলাম মোস্তফা মেহেরপুর জেলার গাংনী উপজেলা জোড়পুকুরিয়ার ভোমর গাঁ’র মৃত মিরজান বিশ্বাসের ছেলে।

এসআই আব্দুল কুদ্দুস জানান, কলেজ শিক্ষক গোলাম মোস্তফা কুষ্টিয়া শহরতলীর কমলাপুরের আফজাল হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্লাটে ভাড়া থাকেন। শনিবার সকাল থেকে দরজা বন্ধ ফ্লাট থেকে দুর্গন্ধ বের হতে থাকে। একপর্যায়ে বাড়ির মালিক আফজাল হোসেন ৯৯৯ ফোন দেন। পরে কুষ্টিয়া মডেল থানার এস আই মোহাঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌচ্ছায়। ফ্লাটের দরজা ভেঙে ঘরের ভিতরে বাথ রুমের সামনে থেকে গলিত লাশটি উদ্ধার করে।

খোকসা পৌর বিএনপির শীতবস্ত্র বিতরণ

0
খোকসায় বিএনপির কম্বল বিতরণ

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির উদ্যোগে বয়স্কদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শনিবার সকালে পৌর বিএনপির সাধারন সম্পাদকের বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, মহিলা দলের কুষ্টিয়া জেলা আহবায়ক সৈয়দা ফাহিমা রুমী, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মেজবা উর রহমান পিন্টু, আবুল কালাম আজাদ, ইস্তেকবাল চয়ন প্রমুখ।

পরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী দুস্থ বয়বিদ্ধদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।

খোকসায় তিনটি আশ্রয়ন প্রকল্প হুমকীর মুখে

0
হিজলাবট দ্বিপ চরের ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে

ফসলি জমির মাটি কেটে নিচ্ছে ইজাদার

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সরকারের তিনটি আবাসন প্রকল্পের দেড়’শ মিটারের ভিতর থেকে ফসলসহ জমির মাটি কেটে নিচ্ছে বালিমহালের ইজারাদার। ফলে আশ্রয়ন প্রকল্প গুলো নদী ভাঙনের কবলে পরবে বলে আশঙ্কা করছে ভুমিহীনরা। এছাড়াও ইজারাদারে মাটিকাটার যন্ত্র স্ক্যাবিটার পোড়ানোর মামলা মাথায় নিয়ে পালিয় বেড়াচ্ছে ৩০ ভূমিহীন।

গড়াই নদীর ভাঙন উপদ্রুত ওসমানপুর ইউনিয়ন হিজলাবট ও খানপুর মৌজায় হিজলাবট দ্বিপচর আশ্রয়ন প্রকল্প। প্রায় দুই যুগ ধরে ১৭০টি পরিবারের এ আবাসনে বসবাস করছে। এর পূর্বপাশে জেগে ওঠা চরে খোকসা ইউনিয়নে হিলালপুর গুচ্ছগ্রাম প্রকল্প। এখানেও প্রায় ৫৫ টি পরিবার বসবাস করে। এবারে মুজিববর্ষের ভূমিহীন ও আশ্রয়হীনদের আবাস প্রকল্পে ৩০ পরিবারের জন্য সেমিপাকা বাড়ি নির্মান করা হচ্ছে মোড়াগাছা হেলিপ্যাডের জমিতে।

প্রায় দুই সপ্তাহ আগে ইজারাদার প্রথমে নদীর চর থেকে বালি কাটতে শুরু করে। কিন্তু হেলিপ্যাডের ওপর মুজিবর্ষের আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান করা মাটির ট্রাক চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। তারা নতুন করে আবাসন প্রকল্প ও গুচ্ছগ্রামে যাবার একমাত্র রাস্তার ব্রিজের ১০ মিটারের ভিতর থেকে শুরু হয় ফসলি জমিকাটা।

এ নিয়ে ভুমিহীনরা আপত্তি তুলেছে। তারা নালিশ নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে গিয়েছিলন। তাতে কাজ হয়নি। সম্প্রতি উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের কর্মকর্তারা এলাকা পরিদর্শনের পর ফসলি জমিকাটার মাত্রা চরমে পৌচছে। দিন-রাত ২৪ ঘন্টা মাটি কাটার যন্ত্র স্ক্যাবিটার দিয়ে শতশত ট্রাক মাটি কাটা হচ্ছে। ট্রাকে করে এ মাটি পরিবহন করা হচ্ছে মুজিবর্ষের আবাসন প্রকল্পের ওপর দিয়ে।

সম্প্রতি এক রাতের আধারে দুর্বৃত্তরা ইজারাদারের একটি মাটি কাটা যন্ত্র পুড়িয়ে দেয়। এ ঘটনায় ১০জন ভূমিহীনসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে জেল হাজতে আছে ভূমিহীন শামসুল শেখ। একদিকে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী অন্যদিকে পুলিশের ভয়ে পানিয়ে বেড়াচ্ছে ভূমিহীন কাজেম, ছামিরুল, রাজন, জহিরুলসহ ৩০ জন। অনাহারে অর্ধাহারে জীবন পার করছে এসব ভূমিহীনদের পরিবারের সদস্যরা।

উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে মোড়াগাছা মৌজায় গড়াই নদীর জেগে ওঠা চরের খাস জমিতে এরশাদ সরকারে আমলে হেলিপ্যার্ডটি তৈরী করা হয়েছিল। বর্তমানে এখানে নির্মান করা হচ্ছে মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্প। এর থেকে দুই’শ মিটারের ভিতরে ওসমানপুন ইউনিয়নের হিজলাবট দ্বিপচর আশ্রয়ন প্রকল্প। এরপূর্ব পাশে হিলালপুর গুচ্ছগ্রাম। এসব আবাসন ও গুচ্ছ গ্রামের মধ্যে সংযোগ রক্ষায় গতবছর ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দের ২৮ লক্ষ টাকা ব্যায়ে ব্রিজ নির্মান করা হয়েছে। ব্রিজ পার হয়েই দ্বিপচরের পূর্বদিকে প্রায় অর্ধশত বিঘা জমিতে ভুমিহীনরা ফসল আবাদ করে আসছে। এসব জমি পার হয়ে গড়াই নদীর খানপুর হিজলাবট মৌজার বালি মহল। যা সম্প্রতি জেলা প্রশাসনের দপ্তর থেকে ইজারা দেওয়া হয়েছে। এ সুযোগে ইজারাদার এখন বলিমহালে না গিয়ে নদী তীরের কৃষকের ফসলি জমি থেকে মাটি সহ ফসল কেটে বিক্রি করে দিচ্ছে। ফলে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে অন্যদিকে নদী ভাঙনের হুমকীর মুখে পরছে এসব আবাসন ও আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ভূমিহীন পরিবার গুলো।

সর্বশেষ শনিবার সকালে জমির ফসলসহ মাটি কাটা বন্ধের দাবিতে গড়াই নদীর চরে জমায়েত হয়েছিল ভূমিহীন নারী পুরুষ। তারা আশ্রয়ন রক্ষায় দাবি জানা। এখানেই কথা বলা ইজারাদারের দায়ের করা মামলায় আটক শামসুল শেখের স্ত্রী আনেচা খাতুনের সাথে। তিনি বলেন, ইজারাদারের মিথ্যা মামলায় স্বামী জেলে আটক। ছোট ছেলেটার অসুখ। নদীতে মাছ ধরে তাদের সংসার চলে। বর্তমানে তার বাড়িতে খাবার নেই। তিনি দাবি করেন, ইজারাদার মাসুদের ব্যক্তিগত শত্রুরা তার মাটিকাটার মেশিন পুড়িয়ে দিয়েছে। আর মামলার শিকার হচ্ছে সাধারন ভূমিহীনরা। তিনি ফসলি জমিকাটা বন্ধ করে নদীর বালু চর থেকে বালি তোলার দাবি বরেন।

ভূমিহীন খুশি, রাশিদাদেরও একই দাবী। তারা বলছে এভাবে ব্রিজসংলগ্ন এলাকা থেকে ফসলি জমির মাটি কাটা হলে আগামী বর্ষায় নদী ভাঙন বাড়বে। ফলে তারা আবার আশ্রয়হীন হয়ে পরবে।

বালিমহালের ইজাদার মাসুদ জানান, দীর্ঘদিন বালিমহাল ইজারা না হওয়ায় দ্বিপচরের আবাসন প্রকল্পের একাংশে মাটি ও বালি জমে উচু চরে পরিনত হয়। সেখানে কৃষকরা ফসল ফলাতো সত্য কিন্তু বালি মহালে রাস্তা না পেয়ে প্রশাসনের নির্দেশে সেখান থেকে বালিমাটি কাটা হচ্ছে। তিনি ফসল তছরুপের ক্ষতিপুরণ দিতে রাজি হয়েছিলেন। কিন্তু তার একটি স্ক্যাবিটার পুড়েয়ে দেওয়া পর তিনি মামলা করেছে। এ ছাড়া যারা মোবাইলে ও সামনা সামনি হুমকী দিয়েছে তাদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন।

ভূমিহীন কৃষকের ক্ষতির কথা ভেবে ইজারাদার ঘাট বন্দের জন্য প্রশাসনের কর্মকর্তাদের বলেছিলেন কিন্তু প্রশাসন তার প্রস্তাবে রাজি হয়নি বলেও তিনি দাবি করেন।

সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী জানান, তিনি ট্রেনিং থেকে স্টেশনে ফিরছেন। বালিমহলে আসলে যে কি হয়েছে তা না দেখে মন্তব্য করা ঠিক হবেনা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, বালি মহালে গাড়ি নেওয়ার জন্য ইজাদার রাস্তা বানোর চেষ্টা করছে। তবে সরকারের খাস খতিয়ান ভুক্ত বালিমহলের ওপর পলির স্তরজমে যাওয়ায় সেখানে কিছু লোক চাষ আবাদ করত। ব্রিজ বা আশ্রয়ন প্রকল্পের যাতে ক্ষতি না হয় সে বিষয়ে লক্ষ রাখতে ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এক জমির ইজারাদার কৃষকে ক্ষতিপুরনও দিয়েছে বালিমহলের ইজারাদার।

এইচএসসির ফল প্রকাশ

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন।

শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তন্তর’ অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি পরীক্ষার ফল প্রকাশের এ অনুষ্ঠানে যুক্তহন প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সময় পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দেন।

এ বছর এইচএসসির ফল মিলবে ঘরে বসেই। পরীক্ষার ফল পেতে প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে ঘরে বসেই শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া ওয়েবসাইট (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

গত বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা আয়োজন করেনি শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ এবং জেএসসি ও সমমানের ২৫ শতাংশ গড় ফলের ভিত্তিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করা হলো।

খোকসায় শীতবস্ত বিতরণ

0
শীতবস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টার

ঢাকাস্থ কুষ্টিয়া জেলা ও খোকসা উপজেলা কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে খোকসার প্রায় সহস্রাধিক দুস্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার সকাল থেকে খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন একটি পৌর এলাকার শীতার্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম বাবুল জানান, বিগত বছরের ন্যায় এবারেও করোনাভাইরাসের বিষয় মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি নিজে হাতে উপজেলাবাসীর মাঝে কম্বল বিতরণ করেছেন।

কলারোয়া উপজেলা চেয়ারম্যান রহস্যজনক ভাবে নিখোঁজ

0
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীঘের এ নেতা নিখোঁজ হন।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে টেলিফোনে ঝাউডাঙায় ডেকে নেওয়া হয়। সেখান থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চেয়ারম্যানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারাও উপজেলা চেয়ারম্যানের অবস্থান জানতে উৎগ্রীব।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, লাল্টু কোথায় আছে তা জানতে চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে তিনি টেলিফোন করেছিলেন। কিন্তু খোজ খবর পাননি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত আমরা লাল্টুকে সঙ্গে নিয়ে কলারোয়ায় নৌকার পক্ষে মিছিল করেছি। এরপর শুনেছেন তাকে নাকি কারা তুলে নিয়ে গেছে।

কলারোয়া থানার ওসি খায়রুল কবির বলেন, শুক্রবার পর্যন্ত এ সম্পর্কে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল আর একদফায়

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির সংক্রমন রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ানো হয়েছে। তব কওয়ামি মাদ্রাসা বাদে।

শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা জানান।

গত বছরের ১৭ মার্চ থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। সর্বশেষ ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল, যা আবার বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। তবে ছুটি চলাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

গত ২২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। গত ২৪ জানুয়ারি সংসদে শিক্ষামন্ত্রী জানান, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি বাড়ানোর ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।

কুষ্টিয়ায় করোনার টিকা এসে পৌঁছালো

0
কুষ্টিয়ায় করোনার টিকা গ্রহণ

কুষ্টিয়া প্রতিনিধি

করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) খুলনা বিভাগের মধ্যে সর্ব প্রথম কুষ্টিয়া জেলায় এসে পৌঁছেছে।

শুক্রবার সকাল সাড়ে ছয়টায় করোনাভাইরাসের টিকা কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এ সময় সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম ভ্যাকসিনগুলো বুঝে নেন। পরে ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিন সংরক্ষণাগারের ফ্রিজে রাখা হয়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা পাঁচটি ফ্রিজের মধ্যে দুটিতে ভ্যাকসিনগুলো রাখা হয়।

সূত্র জানায়, আগামী ৭ ফেব্রুয়ারির পর কুষ্টিয়া জেলায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে।

সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, খুলনা বিভাগে প্রথম জেলা হিসেবে কুষ্টিয়া জেলা টিকা গ্রহণ করল। প্রথম চালানে যে টিকা পাওয়া গেছে তাতে ৩০ হাজার মানুষকে দেওয়া যাবে। একই দিন মেহেরপুরসহ পাঁচটি জেলায় এই টিকা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এসব টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জন কার্যালয়ে আগে থেকেই পাঁচটি ফ্রিজ প্রস্তুত রাখা ছিল। উপজেলা পর্যায়েও এ রকম ফ্রিজ প্রস্তুত রাখা আছে। প্রথম চালানে শুক্রবার ভোরে ৫টি কার্টন পাওয়া গেছে। প্রতিটি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল (শিশি) টিকা রয়েছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ। প্রতিটি কার্টনে ১২ হাজার ডোজ টিকা আছে। এই টিকা ৩০ হাজার মানুষকে দেওয়া যাবে। টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদেরকেও প্রশিক্ষণ প্রদান করা হবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, পুলিশ লাইনস হাসপাতালসহ জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়ার স্থান নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় করোনার টিকা সংরক্ষণ, ব্যবস্থাপনা, টিকা পাবেন এমন ব্যক্তিদের তালিকা প্রণয়নসহ যাবতীয় কার্যক্রম শেষ পর্যায়ে। জেলা ও উপজেলা পর্যায়ে টিকা ব্যবস্থাপনা কমিটি গঠন করে এসব কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনওদের প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাংসদদের কমিটিতে উপদেষ্টা করা হয়েছে।

প্রথম ধাপে ১৫টি ক্যাটাগরির ব্যক্তিরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি, জেলা হাসপাতালে চারটি বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে ছয়জন প্রশিক্ষিত ব্যক্তি এই টিকা প্রয়োগের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে দুজন প্রশিক্ষিত টিকাকর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক থাকবেন। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য দক্ষ টিকাকর্মীদের এরই মধ্যে ঢাকায় নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন তাঁরা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবেন। জেলা স্বাস্থ্য বিভাগের প্রদত্ত তথ্য মতে, কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৩৬ জন। আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৮৬ জন।

ঝিনাইদহে ট্রাক চাপায় নিহত একজন

0
নিহত ইমন আহম্মেদ রবিন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর নামক স্থানে ট্রাক চাপায় ইমন আহম্মেদ রবিন (১৮) নামের এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত রবিন শহরের ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে রবিন মোটর সাইকেল যোগে মধুপুর থেকে ঝিনাইদহে ফিরছিল। পথে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় বিপরীত আসা একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কুষ্টিয়ায় নিখোঁজ ট্রলিচালকের গলিত লাশ উদ্ধার

0
ট্রলিচালক জাহাবুল-ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নিখোঁজের দশ দিন পর জাহাবুল (২২) নামের এক ট্রলি চালকের গলিত লাশ উদ্ধাার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুর ঘাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ট্রলি চালক জাহাবুল মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউপি’র শাকদহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, জাহাবুল পেশায় একজন স্ট্র্রিয়ারিং ট্রলি চালক ছিলেন। গত ১৯ জানুয়ারি ট্রলি নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানাধীন কাঞ্চনপুর গ্রামে জসিমের ইট ভাটায় মাটি কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

ট্রলি ড্রাইভারের ভাই মাহাবুল ইসলাম গত ২৪ জানুয়ারি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকালে স্থানীয়রা তালবাড়িয়া বালুর ঘাটে অর্ধ গলিত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে লাশটি নিখোঁজ জাহাবুলের বলে সনাক্ত করেন। পুলিশের ধারণা জাহাবুলকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে। ইতোমধ্যেই পুলিশ ক্লু সংগ্রহ করেছে সে অনুযায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের জন্য মাঠে নেমেছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।