বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 556

২৭ জানুয়ারি প্রথম টিকা পাবেন একজন নার্স

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধাীর একটি হাসপাতালের একজন নার্সকে প্রয়োগের মাধ্যমে আগামী ২৭ জানুয়ারি দেশে বহুকাক্সিক্ষত কোভিড-১৯ টিকাদান শুরু হচ্ছে।

২৭ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশ জনকে টিকা দিয়ে দেখার পর ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

শনিবার শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দেয়ার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

তিনি বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেয়া হবে একজন নার্সকে। এছাড়া আরও ২৪ জনকে টিকা দেয়া হবে। এদের মধ্যে করোনাভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকরা থাকবেন।

ঢাকায় প্রথম দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেয়া হবে।

সচিব বলেন, যে ৪০০ থেকে ৫০০ জনের উপর টিকা প্রয়োগ করা হবে তাদেরকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু হবে।

ভারত থেকে উপহার হিসেবে বৃহস্পতিবার সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আসার পরই টিকাদান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ফেব্রুয়ারির প্রথম ভাগে টিকাদান শুরুর পরিকল্পনা হলেও টিকা আগে পাওয়ায় প্রয়োগের সময়ও এগিয়ে আনা হল।

ভারতে এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা না গেলেও সতর্কতা হিসেবে শুরুতে ৪০০-৫০০ জনকে দিয়ে প্রতিক্রিয়া দেখতে চায় সরকার। টিকা বিতরণের পরিকল্পনা ইতোমধ্যেই করে ফেলা হয়েছে।

প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনীর হ্যাটট্রিক জয়

0
সংগৃহীত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী ক্রীড়া চক্র।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর আবাহনী কাঙ্খিত জয় পায় ৭৯ মিনিটে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ তিন মৌসুমে দলটি একটি মাত্র ট্রফি ঘরে তুলেছে। ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর দলটির সামনে বড় চ্যালেঞ্জ লিগ শিরোপা পুনরুদ্ধার। সেই চ্যালেঞ্জে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে আকাশি-নীলরা।

৭৮ মিনিট পর্যন্ত গোল না পাওয়ায় দুশ্চিন্তায়ই পড়ে গিয়েছিলেন আবাহনীর সমর্থকরা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ-আফগান মিশেলে আবাহনী পায় ম্যাচজয়ী গোল। আফগানিস্তানের মাসি সাইঘানির পাস থেকে গোল করেন জুয়েল রানা।

তিন ম্যাচ শেষে আবাহনী ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংসের সঙ্গে। অন্যদিকে তিন ম্যাচে ১ পয়েন্ট পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের।

৪ ধাপ মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির সংক্রমণ রোধে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে চার ধাপ মানার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়ে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

গাইডলাইন অনুসারে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আবার খোলার বাজেট তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ব্যবহার করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

গাইডলাইনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রেণি কক্ষে তিন ফুট দূরত্বে বেঞ্চগুলোকে স্থাপন করতে বলা হয়েছে। পাঁচ ফুটের কম দৈর্ঘ্যে একজন শিক্ষার্থী এবং পাঁচ থেকে সাত ফুট দৈর্ঘ্যরে বেঞ্চে দুজন শক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে। স্কুলে ঢোকার আগেই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করার কথাও বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য কয়েকটি ধাপের কথা বলেছে মাউশি। এই নির্দেশিকায় শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য যে ধাপগুলো বিবেচনা করা হয়েছে, তা হলো-

১. নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য পরিকল্পনা করা।

২. শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করা।

৩. শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদে চালু করা।

৪. শিক্ষা কার্যক্রম চলাকালে করোনার বিস্তাররোধে পদক্ষেপ নেওয়া।

শৈলকুপায় উপর নির্বাচন নিয়ে আ: লীগের বার্ধত সভা

0
Shailkupa-dro-23-p-4

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহি কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোর্য়াদার, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ইসমাইল হোসেন (পিপি), জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, নাসিরুল ইসলাম খান ও স.ম রানাউজ্জামান বাদশা, কাজী মোস্তাফিজুর রহমান নওরোজ, জুয়েল পারভেজ কর্ণেল, রাজীব বাহাদুর, দিনার বিশ^াস, তানভীর পারভেজ রুবেল, মতিয়ার রহমান প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন মতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন সরোয়ার জাহান বাদশা।

আওয়ামী লীগের মনোনীত ও বিজয়ী উপজেলা চেয়ারম্যান শিকাদার মোশারোফ হোসেন মৃত্যু বরণ করায় আগামী ২৮ র্ফেরয়ারী উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পটুয়াখালীতে বাঘের ৬ বাচ্চা উদ্ধার

0
সংগৃহীত ছবি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে একটি পরিত্যক্ত ঘর থেকে মেছো বাঘের ৬টি বাচ্চা উদ্ধার করেন বন কর্মকর্তারা।

শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামের নজরুল তালুকদারের পরিত্যক্ত ঘর থেকে এসব বাচ্চা উদ্ধার করা হয়েছে।

ঘর মালিক নজরুল তালুকদার জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি তার পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা দেখতে পান। পরে বাচ্চাগুলো উদ্ধার করে তিনি উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, মেছো বাঘের শাবকগুলো দশমিনার ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

ভূমিহীন ও গৃহহীনদের জমি-ঘর দেওয়া সবচেয়ে বড় আনন্দের : প্রধানমন্ত্রী

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করতে পারা সবচেয়ে বড় আনন্দের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কথাই ভাবতেন। আমাদের পরিবারের লোকদের চেয়ে তিনি গরিব অসহায় মানুষদের নিয়ে বেশি ভাবতেন এবং কাজ করেছেন। এই গৃহ প্রদান কার্যক্রম তারই শুরু করা।
আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। গৃহহীন পরিবারকে গৃহ দিতে পারছি, এটি আমার সবচেয়ে আনন্দের।

এ সময় লাইভে যুক্ত ছিল খুলনার ডুমুরিয়া উপজেলা, চাপাইনবাবগঞ্জ সদর, নীলফামারীর সৈয়দপুর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা। এছাড়াও দেশের সব উপজেলা অনলাইনে যুক্ত হয়।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় নয় লাখ মানুষকে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পাকাঘর উপহার দেয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ঘর পেল প্রায় ৭০ হাজার পরিবার। আগামী মাসে আরও ১ লাখ পরিবার বাড়ি পাবে। অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

কারাগারে নারীর সঙ্গে সময় কাটালেন হলমার্কের জিএম

0
কাশিমপুর কারাগারের ভেতর বন্দী তুষার আহমেদের সঙ্গে ওই নারী। ৬ জানুয়ারির সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া। ছবি: সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী হলমার্কে মহাব্যবস্থাপকের সাথে এক নারীর সময় কাটানোর দৃশ্য কারাগারের ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কাশিমপুর কারাগারে বন্দী হলমার্কে মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের কারা বিধি লঙ্ঘনের কাজে কারাগারেরই দুই কর্মকর্তা সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে।

ওই ঘটনায় জেলা প্রশাসন ১২ জানুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ২১ জানুয়ারি তিন সদস্যের অপর তদন্ত কমিটি করেছে কারা কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের গঠিত কমিটির প্রধান।

৬ জানুয়ারির সিসিটিভি ফুটেজে দেখা যায়, কারাগারের ভেতরে কর্মকর্তাদের অফিস এলাকায় কালো রঙের জামা পরে ঘোরাফেরা করছেন তুষার আহমেদ। কিছু সময় পর বাইরে থেকে বেগুনি রঙের জামা পরা এক নারী সেখানে আসেন। এ সময় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় ও ডেপুটি জেলার গোলাম সাকলায়েন সেখানে ছিলেন। দুপুর ১২টা ৫৫ মিনিটে দুই যুবকের সঙ্গে ওই নারী কারাগারের কর্মকর্তাদের কক্ষের দিকে যান। সেখানে ওই নারীকে সাকলায়েন স্বাগত জানান।

ফুটেজে আরও দেখা যায়, ওই নারী কক্ষে ঢোকার পর সাকলায়েন বেরিয়ে যান। আনুমানিক ১০ মিনিট পর তুষারকে সেখানে নিয়ে যান সাকলায়েন। এর প্রায় ১০ মিনিট পর রত্না তাঁর কক্ষ থেকে বেরিয়ে যান। দুই মিনিট পর রত্নার কক্ষের দিকে যান তুষার। এরও দুই মিনিট পর সেখান থেকে বেরিয়ে ওই নারীকে নিয়ে আবার রত্নার কক্ষে যান তুষার। যাওয়ার সময় তাঁদের হাসি-তামাশা করতে দেখা যায়। এর দুই মিনিট পর তুষার ও ওই নারী সাকলায়েনের কক্ষে ফেরেন। সেখান থেকে প্রায় পৌনে এক ঘণ্টা পর তাঁরা বের হন।

ওই ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবুল কালামকে। কমিটির অন্য দুই সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা ও ওয়াসিউজ্জামান চৌধুরী।

শুক্রবার এডিএম আবুল কালাম গনমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাঁদের সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে। দুই এক দিনের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দেবেন।

কারা কর্তৃপক্ষের গঠন করা কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত কারা মহাপরিদর্শক আবরার হোসেন। অন্য দুই সদস্য হলেন উপসচিব (সুরক্ষা সেবা বিভাগ) আবু সাঈদ মোল্লাহ ও ডিআইজি প্রিজন (ময়মনসিংহ বিভাগ) জাহাঙ্গীর কবির।

আবরার হোসেন বলেন, প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাঁদেরও সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে। দোষী সবাই শাস্তি পাবেন।

এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও রত্না ও সাকলায়েন সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দেশে মৃদু শৈত্যপ্রবাহ চলছে

0
ছবি সং গৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার রাত থেকে কুয়াশার পরিমাণ কমে গিয়ে উত্তরের হিমেল বাতাসের দাপট বেড়ে যায়। রাতভর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়ে সাধারণ মানুষ।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ দিন সকাল ৯টায় সেখানে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ৯ ঘণ্টা পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে দুপুরের দিকে অবশ্য বিভিন্ন জায়গায় কুয়াশা কেটে যায়।

গত সোমবার তেঁতুলিয়ায় সর্বশেষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়ে ১০ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছিল। তবে এই কয়েক দিন ঘন কুয়াশার কারণে রোদের তীব্রতা একেবারেই ছিল না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, আগামী কয়েক দিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং পরের সপ্তাহে আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিন সারা দেশে আবহাওয়ার খুব বেশি তারতম্য হবে না।

ঝিনাইদহে ট্রাকচাপায় মহিলার মৃত্যু হয়েছে

0
JHENIDA-DROHO-22-P-5

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ট্রাক চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলর চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা রিপ্তি বেগম (৪০) নামে এক মুহলার মৃত্যু হয়। নিহত রিপ্তি সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেন এলাকাবাসী।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রিপ্তি বেগম চাচাতো ভাই আলমগীর হোসেনের সঙ্গে মোটরসাইকেলে জেলা শহর থেকে গ্রামে ফিরছিল। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঘোষপাড়ায় পৌঁছালে কুষ্টিয়াগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ওই নারী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিকা বৈজ্ঞানিকভাবে সত্য, সব মানুষের এটা নেওয়া উচিত : জাফরুল্লাহ

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিকা বৈজ্ঞানিকভাবে সত্য, সব মানুষের এটা নেওয়া উচিত। মানুষের মধ্যে আস্থা তৈরি করতে সবার আগে প্রধানমন্ত্রীকে গণমাধ্যমের সামনে টিকা নেওয়া আহ্বানও জানান তিনি।

শুক্রবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এভাবেই আহ্বান জানান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিকা বৈজ্ঞানিকভাবে সত্য, সব মানুষের এটা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী সবার আগে টিকা নিলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র। তারা অনলাইন প্রযুক্তির সঙ্গে পরিচিত না। টিকার জন্য অ্যাপসে নিবন্ধন করা তাদের জন্য কঠিন হবে। অ্যাপস পূরণের জন্য দালাল পক্ষ তৈরি হবে। বিড়ম্বনা দূর করতে জাতীয় পরিচয়পত্র ধরে টিকা দিলে কাজ অনেক সহজ হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অভিযোগ করে বলেন, ভারতের চেয়ে বেশি দামে বাংলাদেশ টিকা কিনছে। টিকার নকল ও ভেজালের বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, যত দিন পর্যন্ত সরকারের এই তিন কোটি ডোজ না দেওয়া হবে, তত দিন বেসরকারিভাবে টিকা আমদানি করতে দেওয়া উচিত হবে না।

আলোচনা সভায় করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ডা. নজরুল ইসলাম বলেন, ‘সাধারণত ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন নেওয়া হয় না। এখন আমাদের হাতে সময় কম থাকায় ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন নিতে হচ্ছে।’

নজরুল ইসলাম বলেন, রূপান্তরিত করোনাভাইরাসেও টিকার কার্যকারিতা থাকবে। তবে এই কার্যকারিতা ছয় মাসের বেশি থাকবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগনিয়ন্ত্রণ কেন্দ্রের সাবেক পরিচালক অধ্যাপক জাকির হোসেন, বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ খন্দকার, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।