বুধবার, মে ১৩, ২০২৬.
Home Blog Page 557

মা হবার পর প্রথম প্রকাশ্যে আনুষ্কা শর্মা

0
আনুষ্কা শর্মা

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউডের কিউট গার্ল আনুষ্কা শর্মা ও ব্যাটে বলে ঝড় তোলা বিরাট কোহলি জুটি আলোচনায় থাকেন বছরজুড়ে। বেশ কিছুদিন ভক্তদের নজর এই জুটির দিকে। জুটির মাঝখানে নতুন অতিথি তাদের সন্তান। এখনো ক্যামেরার সামনে আসেনি এই নতুন অতিথি। তবে মা হবার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন আনুষ্কা। সঙ্গেই ছিলেন বিরাট কোহলিও।

গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুষ্কা শর্মা। সন্তানের জন্মের পর সুখবরটি নিজেই জানান সামাজিক যোগাযোগমাধ্যমে। তখনই সন্তানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে না দেওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্কতার কথা জানিয়েছিলেন তারা।

এদিকে সন্তানের জন্মের পর বিরাটের দাদা বিকাশ কোহলি একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই বিরাট-কন্যার ছবি প্রকাশ্যে এসেছে বলে মন্তব্য করেন। যা নিয়ে জল্পনা শুরু হলে, পাল্টা স্টেটাস শেয়ার করেন বিকাশ কোহলি।

তিনি বলেন, তার শেয়ার করা ছবিকে যারা বিরাট-অনুষ্কার মেয়ে বলে মন্তব্য করছেন, তারা ঠিক নন। তিনি যে ছবি শেয়ার করেন, তা বিরাটের মেয়ের নয় বলে স্পষ্ট জানান বিকাশ কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টাইগারদের সিরিজ জয়

0
ছবি সংগৃহীত

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ সফরে চেনা ওয়েস্ট ইন্ডিজ আসলে সিরিজের উচ্ছ্বাস কিছুটা বাড়ত। তবে ফেবারিট টাইগাররাই থাকত।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ফেবারিটের মতো ৭ উইকেটে জিতেছেন সাকিব-তামিমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরে তুলেছে টানা তিন সিরিজ।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার ম্যাচে মেহেদি মিরাজ বল হাতে ঘূর্ণি তোলেন। ক্যারিয়ারের ৪৩তম ওয়ানডে ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেন। ২৫ রানে ৪ উইকেট নেন। অধিনায়ক হিসেবে ঘরের মাঠে শততম ওয়ানডে খেলতে নামা তামিম ইকবাল ৫০ রানে ইনিংস জেতেন।

দ্বিতীয় ম্যাচে টস জিতেও ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ঝলমলে রোদে উইকেট ব্যাটিং সহায়ক হবে ভেবেছিল তারা। কিন্তু বাংলাদেশের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি সফরকারীরা। ৪৩.৪ ওভারে খেলে ১৪৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৩৩.২ ওভারে সাকিব-মুশফিকের ব্যাটে ভর করে লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বল হাতে প্রথম ধাক্কাটা দেন মুস্তাফিজ। এরপর মেহেদি মিরাজ এবং সাকিব তাদের কোণঠাসা করে ফেলে।

রোভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। এছাড়া ৩০ বছর বয়সী অভিষিক্ত ওপেনার কেজরন ওটলি ২৪ রান যোগ করেন। এনকরুমা বোনারের ব্যাট থেকে আসে ২০ রান। শেষ দিকে আলজারি জোসেপ ১৭ এবং আকিল হোসেন ১২ রান যোগ করেন।

এ ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে হার না মানা ৪৩ রানের ইনিংস। মুশফিক করেন অপরাজিত ৯ রান। তার আগে ওপেনার লিটন দাস ২২ এবং নাজমুল হোসাইন শান্ত ১৭ রান যোগ করেন।

মিরাজের চার উইকেট ছাড়াও সাকিব এবং মুস্তাফিজ দুটি করে উইকেট নেন।

আগামী ২৫ জানুয়ারি ক্যারিবীয়দের হোয়াইট ওয়াস করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।

খোকসায় স্মার্ট প্রতারণা

0

ভারতের সিরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড

0
ছবি সংগৃহীত

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পুনেতে করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। তবে করোনাভাইরাসের জন্য তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনের উৎপাদন এই অগ্নিকাণ্ডে ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ চলছে।

বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত সিরাম ইনস্টিটিউট পুনেতে একশ একরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃৃত।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানজারি কমপ্লেক্সটির অবস্থান করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের ভবন থেকে কয়েক মিনিটের দূরত্বে। এটিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে ধারণা করা হয়।

ভবিষ্যতের মহামারি মোকাবিলায় মানজারি কমপ্লেক্সে আট/নয়টি ভবন নির্মাণকাজ চলছে। সিরাম ইনস্টিটিউটের উৎপাদন ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে এগুলো তৈরি করা হচ্ছে।

খোকসায় স্মার্ট প্রতারণা শিকার

0
এভাবেই অন্যের বারান্দায় কাপড় টাঙিয়ে বাস করছেন রমজান আলী।

শতাধিক দুস্থ পরিবার বাসস্থান হারা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার স্মার্ট প্রতারণার শিকার শতাধিক দুস্থ পরিবারের ঘর নির্মান কাজ বন্ধ হয়ে গেছে। ফলে বাসস্থান হারিয়ে প্রতিবেশীদের ঘরে আশ্রয় নেওয়া দুস্থ পরিবার গুলো মানবেতর জীবন যাপণ করছে।

রমজান আলীর ঘর ভেঙে অসম্পন্ন নতুন ঘর।

গড়াই ও সিরাজপুর হাওড় নদী বেষ্টিত বেতবাড়িয়া ইউনিয়ন। মোট জনসংখ্যা ১৫ হাজারের মত। নদী ভাঙ্গন কবলিত এলাকায় উন্নয়নে দূত হিসেবে সম্প্রতি হাজির হন প্রতারক চক্রের প্রধান রুবেল আহম্মেদ। নিজেকে একটি সাহার্য সংস্থার বাংলাদেশের কান্টি ডিরেক্টর পরিচয় দেন। হেলিকপ্টরে চলা ফেরা করেন এই স্মাট প্রতারক। বিদেশীদের অর্থায়নে বহুমুখি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামের দুস্থদের আধাপাকা টিনসেড ঘরতুলে দেওয়া কাজ শুরু করা হয়। কিন্তু মাঝ পথে এসে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরদের অধিক লাভ জনক প্রকল্প পাওয়ে দেওয়ার কথা বলে প্রায় দেড় কোটি টাকা হাতিনিয়ে সটকে পরে প্রতারক চক্রের প্রধান। দুস্থদের পাকা ঘর নির্মান প্রকল্প বন্ধ করেদেন সংশ্লিষ্ট এলাকার মেম্বররা। আর বাসস্থান হারা দুস্থরা পরেন বিপাকে। এই শীতের মধ্যে প্রতিবেশীর ঘরের বারান্দায় আবার কেউ প্রতিবেশীর রান্না ঘরে কাপড় টাঙিয়ে আশ্রয় নিয়েছেন।

শুন্য ভিটেয় ছকিরন নেছা।

ভুক্তভোগী একাধিক মেম্বর জানান, তিন মাস আগে এই রুবেল আহম্মেদ কানাডিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশল কো-অপারেশন নামের একটি প্রতিষ্ঠানের বাংলাদেশের কান্টি ডিরেক্টর পরিচয় দিয়ে এক দালালের মাধ্যমে আসেন। বাহন হিসেবে ব্যবহার করতেন হেলিকপ্টর। বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার সহ পরিষদের মেম্বরদের সাথে একাধিক বৈঠক করেন। হাতে নেওয়া হয় বনগ্রামে তিনটি ইংলিশ মিডিএম স্কুল, রিসোট, আবাসন ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের উন্নয়নে হরেক রকম প্রকল্প। বসবাস শুরু করেন ইউনিয়ন পরিষদের ভবনে। নিয়োগ দেন দুই রাধুনীসহ প্রায় ৮ জন কর্মচারী।

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের উন্নয়নে ওয়ার্ডের মেম্বদের মাধ্যমে চাঁদট গ্রামে গড়াই নদীর ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলা হয়। একই সময়ে ৭, ৮, ও ৯ নম্বর ওয়ার্ডের ১২০টি অসহায় দুস্থদের গৃহনির্মান প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের মাধ্যমে নতুন ঘর নির্মানের ধুয়োতুলে ৭ নম্বর ওয়ার্ডের রুস্তম, ছকিরন নেছা, ৮ নম্বর ওয়ার্ডের দুলভ, মজিদ, তমেজ, ছাইদুল, ওহাব, আতিয়ার, বুরো, আপিল, শাহিনের মত শতাধিক দুস্থ পরিবারের মাথা গোজার শেষ আশ্রয় বসত ঘর ভেঙে ফেলা হয়। সেখানে এসব পরিবারের জন্য ১৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া দুই কক্ষের থাকার ঘর সাথে রান্নর ঘর ও পাকা টয়লে নির্মান কাজ শুরু করা হয়।

বনগ্রাম পূর্বপাড়ায় বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতারের নামে ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠার জন্য চড়া দামে জমি বাইনা করা হয়। ইতোমধ্যে এই প্রতারক চক্র আরো দুইশো কোটি টাকার লাভজনক প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। প্রতারক চক্রের বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী জনপ্রতিনিধিরা জানান।

ভ্যান চালক শাহিনের ঘর ভেঙে নির্মান করা হচ্ছি প্রকল্পের ঘর।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের বনগ্রামে সরেজমিন গিয়ে কথাবলা হয় বাসস্থান হারা বৃদ্ধ রমজান আলীর সাথে। পাঁচ সন্তানের জনক বৃদ্ধের বসত ঘর ভেঙ্গে সেখানে আধাপাকা ঘর তৈরী শুরু করেছিল স্থানীয় মেম্বর সাইদুরজ্জামান। প্রায় ৭ ফুট দেওয়াল গাঁথাও হয়েছে। ঘর দেখতে এসেছিলেন চেয়ারম্যানসহ বিদেশী সাহেবরা। কিন্তু মাস খানেক ধরে কাজ বন্ধ রয়েছে। ইতোমধ্যেই বৃদ্ধের সদ্য নির্মিত ঘরের একটি কক্ষের পেছনের দেয়াল ভেঙে পরেছে। তিনি শুনেছেন বিদেশীরা পালিয়ে গেছে। তাই তার ঘর আর তৈরী হচ্ছে না। ৮ম শ্রেণিতে পড়–য়া এক মেয়ে ও স্ত্রী সুন্দরী খাতুনকে নিয়ে প্রায় দুই মাস ধরে প্রতিবেশীর বারান্দায় কাপর টাঙিয়ে বসবাস করছেন তিনি। ঘরপাবার আশায় নিজে সেই পুরাতন ঘরটিও বিক্রি করে নতুন ঘরের মেঝেতে মাটি দিয়েছিলেন। কথাবলার সময় কান্নায় ভেঙে পরেন বৃদ্ধ। এখন সে কোথায় যাবে এই বিলাপই তার মুখে।

এই চক্রের খপ্পরে পরেছেন বয়বৃদ্ধ বিধবা ছকিরন নেছা। একমাত্র বসত ঘরটি ভেঙে সেখানে পাকা ঘর নির্মান শুরু করেছিলেন একই ওয়ার্ডের মেম্বর। কিন্তু ঘর আর পাকা হয়নি। নিজের শুন্য ভিটায় বসে বিলাপ করছিলেন তিনিও। ঘর ভাঙ্গার পর থেকে প্রায় ২ মাস ধরে এক প্রতিবেশীর ঘরে থাকছেন তিনি।

৭ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মজিদ জানান, প্রতিটি বাড়ি নির্মানের জন্য জন্য ৪ লক্ষ টাকা বরাদ্দের কথা শুনেছিলেন। তাদের দেওয়া ডিজাইনে প্রতিটি বাড়ি তৈরীতে ব্যয় হওয়া কথা ছিল ৩ লাখ টাকার মত। এ ছাড়া জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের উন্নয়নে ৪ কোটি টাকার প্রকল্প পাওয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের প্রধার রুবেল আহম্মেদ। একই ভাবে ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আখতার, থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবুল, রাজু আহম্মেদ, ইট ভাটার মালিক আব্দুল মজিদসহ অন্যান ব্যবসায়ীদের কাছ থেকে এসব টাকা হাতিয়ে নেয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার বলেন, এলাকার দুস্থ মানুষ সাহার্য পারে এমন ভরসায় তিনি সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ্য হয়েছেন। তিনি না বুঝে প্রতারক চক্রের প্রধান রুবেলকে টাকা দিয়েছেন। পরিষদের অন্য কেউ কেউ গোপনে তাকে টাকা দিয়েছেন শুনেছেন। তবে এক পর্যায়ে তিনি সবাইকে সাবধান কিেছলেন। তিনি রাজধানীর একটি থানায় মামলা করেছেন। সেই মামলায় প্রতার রুবেল আটক ও রিমান্ডে আছে। সাধারণ মানুষ প্রতারিত হয়নি বলেও তিনি দাবি করেন। তিনি এও বলেন, প্রায় ১শ বাড়িতে দুই লাখ টাকার ইট বালি দেওয়া হয়েছে।

পুরস্কৃত হলে শৈলকুপা থানার ৬ পুলিশ সদস্য

0
পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা থানার দুই এসআই ও চার এএসআই সহ মোট ৬ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার ঝিনাইদহ পুলিশ লাইনে পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মুনতাসীরুল ইসলাম তাদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কৃত করা হয়েছে, এসআই ইদ্রিস আলী, এসআই শিহাবুদ্দিন, এএসআই ফিরোজ উদ্দীন, এএসআই সিদ্দিকুর রহমান ও এএসআই আব্দুল হাকিম।

সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম ও থানার ওসিসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ক্লু-লেস মামলার তদন্ত, আসামী গ্রেফতার ও ওয়ারেন্ট ইস্যুতে সাফল্যের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপার তাদের পুরস্কার দিয়েছেন। এতে অন্যান্য অফিসারদের মধ্যে অনুপ্রেরণা বৃদ্ধি পাবে। অফিসারদের কাজের যথাযথ মূল্যায়ন করায় তিনি পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

যা করতে এসেছিলাম, করেছি : ট্রাম্প

0
ডনাল্ড ট্রাম্প

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

তার প্রশাসন যা যা করতে এসেছিল তার সবই করেছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগে দেওয়া ভাষণে ডনাল্ড ট্রাম্প এমনই মন্তব্য করেছেন।

ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প এ কথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

রিপাবলিবান এ প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি বেছে নিয়েছিলেন ‘কঠিন লড়াই, সবচেয়ে শক্ত যুদ্ধ’। কেননা এজন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।

দায়িত্ব ছাড়ার মুহূর্ত ঘনিয়ে এলেও ট্রাম্প এখন পর্যন্ত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হার পুরোপুরিভাবে মেনে নিতে পারেননি, বলেছে বিবিসি।

ট্রাম্পের ঝঞ্ঝামুখর মেয়াদের শেষ দুই সপ্তাহে সবচেয়ে বেশি আলোচিত ছিল ক্যাপিটল হিলের রক্তক্ষয়ী দাঙ্গা; নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দিতে হাজার হাজার ট্রাম্প সমর্থকের কংগ্রেস ভবনে ঢুকে পড়ার মধ্য দিয়ে যার সূত্রপাত হয়েছিল। ৬ জানুয়ারির ওই দাঙ্গায় এক পুলিশ সদস্যসহ ৫ জনের মৃত্যু হয়।

ভিডিওতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যা যা লালন করি, রাজনৈতিক সহিংসতা তার সবকিছুর উপর আঘাত। এটা কোনোভাবেই বরদাশত করা যাবে না।

বিদায়ী এ ভাষণে রিপাবলিকান প্রেসিডেন্ট বুধবার দায়িত্ব নিতে যাওয়া নতুন প্রশাসনকে শুভেচ্ছা জানালেও তার উত্তরসূরীর নাম নেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চার বছর আগে হিলারি ক্লিনটনকে হারিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দুইবার অভিশংসিত হয়েছেন। এর মধ্যে দ্বিতীয় দফা অভিশংসিত হয়েছেন কয়েকদিন আগে, ‘বিদ্রোহে উসকানি’ দেয়ার অভিযোগে।

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগে ২০১৯ সালে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট তাকে অব্যাহতি দিয়েছিল।

এবার তার মেয়াদ শেষের পর অভিশংসন নিয়ে উচ্চকক্ষে বিচার বসবে। তাতে দোষী সাব্যস্ত হলে ট্রাম্প আর কখনও প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

দেশটিতে গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ বেশি প্রাধান্য পেলেও এর উপর ছায়া ফেলছে করোনাভাইরাসে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু। দেশটির প্রায় প্রায় আড়াই কোটি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তও হয়েছেন।

ভিডিও বার্তায় ট্রাম্প তার প্রশাসনের অর্থনৈতিক অর্জনের প্রশংসাও করেছেন।

সাম্প্রতিক সময়ে মার্কিন শেয়ার বাজারের পরিস্থিতি বেশ ভালো হলেও অর্থনীতির অন্যান্য অংশকে নানান প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে। অসংখ্য মানুষ চাকরি হারাচ্ছে, খুচরা বিক্রি কমে গেছে, সংখ্যা বাড়ছে বেকারভাতার দাবি জানানো নাগরিকের।

ট্রাম্প বলেন, ডান না বাম তা আমাদের এজেন্ডা ছিল না, রিপাবলিকান না ডেমোক্র্যাট, তাও ছিল না। আমাদের এজেন্ডা ছিল জাতির ভালো করা, সমগ্র জাতির।

ক্ষমতা ছাড়ার সময় রিপাবলিকান এ প্রেসিডেন্টের ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৩৪ শতাংশে নেমে এসেছে; যুক্তরাষ্ট্রে আর কোনো বিদায়ী প্রেসিডেন্টের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি, জানিয়েছে বিবিসি।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে

0
জাতীয় সংসদ

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীর কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের দুইজন সদস্য এই দাবি তোলেন।

লালমনিরহাট-১ আসনে সরকারি দলের মোতাহার হোসেন বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভার্চুয়াল ক্লাস হলেও গ্রামের শিক্ষার্থীরা খুব বেশি উপকৃত হতে পারছে না। তাই যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি।

একই দাবি জানান সরকারি দলের আরেক সংসদ সদস্য সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তিনি।

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। কয়েকদফা ছুটি বাড়িয়ে সেই সময় ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে গতবছর পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেয়া হয়নি।

তবে শিক্ষার্থীদের কোথায় দুর্বলতা তা বোঝার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সংক্ষিপ্ত সিলেবাসে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়নের ব্যবস্থা করা হয়।

আর গতবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের ফল ঘোষণা করা হবে অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে।

কুষ্টিয়ার এসপিকে হাইকোর্টে তলব

0
প্রতিকী ছবি

এনএনবি

ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহসিন হাসানের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে ব্যখ্যা দিতে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে তলব করেছে হাইকোর্ট।

আগামী ২৫ জানুয়ারি তাকে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সাথে এ ঘটনায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি হয়েছে।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহিরুল ইসলাম। পরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ সংক্রান্ত প্রকাশিত খবর নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল ও আদেশ দিয়েছে।

গত ১৬ জানুয়ারি ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালন করা কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহসিন হাসানের অভিযোগ, সেদিন দায়িত্ব পালনের সময় পুলিশ সুপার তানভীর আরাফাত এবং পুলিশ সদস্যরা তার সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেন এবং দায়িত্ব পালনে বাধা দেন।

সেজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আরজি জানিয়ে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন বিচার বিভাগীয় এই কর্মকর্তা। সে আবেদনের অনুলিপি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজি এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়েও পাঠানো হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, এ ধরনের অভিযোগ ইতোমধ্যে ইসির আইন শাখার যুগ্মসচিবকে মৌখিকভাবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বিষয়টি একজন নির্বাচন কমিশনার মহোদয়কেও (কবিতা খানম, যিনি সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস থেকে অবসরে যান) অবহিত করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু এখনও পাওয়া যায়নি। পেলে যথাযতভাবে তা উপস্থাপন করা হবে।

তবে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহসিন হাসানের অভিযোগের চিঠির অনুলিপি যে সুপ্রিম কোর্টে পৌঁছেছে, সে বিষয়টি মঙ্গলবারই নিশ্চিত করেছেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

তবে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তিনি (মহসিন হাসান) তার দায়িত্ব পালন করেছেন। আর আমি আমার দায়িত্ব পালন করেছি।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহসিন হাসান ইসিতে পাঠানো তার চিঠিতে পুলিশ সুপার তানভীর আরাফাত ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালার ২০১০ এর ৬৯,৭০,৭৪,৮০ ও ৮১ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

লিখিত অভিযোগে তিনি বলেছেন, কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত হন। এর মধ্যে ১৬ জানুয়ারি ভোটগ্রহণের সময় সকাল ১০টায় ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

মহসিন বলেন, ওই কেন্দ্রে ‘কতিপয় ব্যক্তিকে’ ভোট কেন্দ্রের বুথের ভেতর লম্বা বেঞ্চে পোলিং এজেন্টদের সঙ্গে বসে থাকতে দেখেন তিনি। এ বিষয়ে কথা বলতে তখন তিনি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে বুথের বাইরে ডেকে আনেন। তখনই এসপি তানভীর আরাফাতসহ ৪০/৫০ জন ওই ভোটকেন্দ্রে ঢোকেন। তিনি প্রবেশ করেই প্রিজাইডিং অফিসারকে উচ্চস্বরে তলব করেন। তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন ফোর্স প্রিজাইডিং অফিসারকে আমার সাথে কথা বলতে না দিয়েই তাকে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করেন। তখন আমি নিজের পরিচয় দিয়ে বলি প্রিজাইডিং অফিসারের সাথে একটি বিষয়ে কথা বলছি। কথা শেষ হলে উনাকে নিয়ে যান। এরপরেও এএসপি মোস্তাফিজুর রহমান ধমক দিয়ে প্রিজাইডিং অফিসারকে আমার সামনে থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ সুপার তানভীর আরাফাত আমার দিকে অগ্রসর হন এবং আমাকে জিজ্ঞেস করেন- ‘আপনি কে? কী করেন এখানে? আমি আমার পরিচয় দিলে তিনি আরও ক্ষিপ্ত স্বরে বলেন, ‘আপনি এখানে কী করেন? বেয়াদব, বের হয়ে যান এখান থেকে’। আমি পুলিশ সুপার ও তার ফোর্সদের আক্রমান্তক চরম অসৌজন্যমূলক ও মারমুখী আচরণে হতচকিত ও কিংকর্তব্যবিমূর হয়ে সেখানে দাঁড়িয়ে থাকি।

লিখিত অভিযোগে বিচারিক হাকিম মহসিন বলেন, পুলিশ সুপার ও তার সঙ্গী ফোর্সদের আচরণ স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ৬৯,৭০,৭৪,৮০ ও ৮১ বিধির সরাসরি লঙ্ঘন। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থনা করছি।

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা

0
ভাটা গুড়িয়ে দেয়

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ ৭ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার সকালে সদর উপজেলার গিলাবাড়ীয়া থেকে এ অভিযান শুরু করা হয়। হরিণাকুন্ডু উপজেলার ৩ টি ইটভাটা কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয়। অভিযানকারীরা এসব ভাটা গুড়িয়ে দেয়। এছাড়া অপর ৪ টি ইটভাটার মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্বদেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।

যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, এ অভিযানের ৭টি ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান আবারো চালানো হবে।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।