বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 561

কে মা হচ্ছেন আগে ?

0
Karina-Anushka-DROHO-10P4
আনুশকা - কারিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

আনুশকা না-কি কারিনা, বলিউড জুড়ে চলছে তাদের নিয়ে কানাঘোষা। দুজনেই আর কিছুদিনের মধ্যেই মা হবেন। একদিকে দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন করিনা কাপুর আর অন্যদিকে প্রথমবার সন্তানের জন্ম দিতে চলেছেন আনুশকা শর্মা।

দুই পরিবারের সন্তানের খবর নিয়ে চলছে ভক্তদের মাঝে উত্তেজনা। তবে কার সন্তান আগে আসবে এই নিয়ে চলছে সূক্ষ রেষারেষি। যার ইঙ্গিত অনেক আগেই দিয়েছিলেন শর্মিলা।

কারিনার রেডিও শোতে অতিথি হয়ে শর্মিলা আসলে, কারিনা তার কাছে জানতে চেয়েছিলেন নাতি তৈমুরের কোন বিষয়টা তাকে চিন্তিত করে। শর্মিলা জানিয়েছিলেন বিরুষ্কার সন্তান হলে মিডিয়ার ফুটেজ তৈমুরের দিক থেকে অনেকটাই সরে যাবে।

কাকতলীয়ভাবে বলিউডেও এই এক বিষয় নিয়েই গুঞ্জন চলছে। আনুশকা যদি আগে সন্তান জন্ম দেন তবে কি এতে ক্ষুব্ধ হবেন কারিনা। এই প্রশ্ন এখন সবার মুখে।

ঝিনাইদহে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
jhenida-DROHO-10-JUN-P3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সদর উপজেলার বেতায় চন্ডিপুর গ্রামে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে প্রতিযোগিতা শুরু হলেও মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকাল।

ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা থেকে আসা ২৫ টি গরুর গাড়ির চালক গাড়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুর করিম মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্না ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

আয়োজক কমিটির সদস্যরা জানান, গরুর গাড়ির এই দৌড় প্রতিযোগিতা অনেক আগে থেকে হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সময় বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর ঐতিহ্যবাহী এ প্রতিযোগীতা এলাকার মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করেছে।

খোকসায় কুরিয়ে পাওয়া বিষপানে দুই শিশু অসুস্থ্য

0
KHOKSA-CHI-DROHO-10-JUN-P2

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পরিবারের সদস্যদের অসাবধানতায় বিষপানে অসুস্থ্য দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার ইচলাট গ্রামের সুবারন বিশ্বাসের দুই বছরের শিশু পুত্র সুব্রতকে নিয়ে তার মা পাতা কুড়াতে যায়। এক পর্যায়ে মা নির্মলা বেখেয়ালী হলে শিশুটি কুড়িয়ে পাওয়া বিষের বতল থেকে বিষ খেয়ে অসুস্থ হয়ে পরে। এক পর্যায়ে মা বিষয়টি বুঝতে পেতে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎার পর তাকে স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়।

অপর ঘটনাটি ঘটেছে পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামে। মনোয়ার হোসেনের ৩ বছর বয়সের শিশুপুত্র শ্রাবন খেলার সময় বাড়িতে রাখা ঘাস মারা বিষ খেয়ে ফেলে। শিশুটির গায়ে বিষের গন্ধ পেয়ে পরিবারের লোকেরা তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। কিন্তু শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষনিক ভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু সায়েম বলেন, শ্রাবনের অবস্থা একটু বেশী খারাপ থাকায় তাকে কুষ্টিয়াতে স্থানান্তর করা হয়েছে। অপর শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাখা হয়েছে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

0
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি পাকিস্তানের কারাগারের মুক্তি লাভের পর ১৯৭২ সালের এই দিনে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।

দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত-স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে সে বিজয় পূর্ণতা লাভ করে।

স্বদেশের মাটি ছুঁয়ে বাংলাদেশের ইতিহাসের নির্মাতা আবেগে আকুল হয়েছিলেন। আনন্দ-বেদনার অশ্রুধারা নেমেছিল তার দু’চোখ বেয়ে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালি আনন্দাশ্রুতে সিক্ত হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ধ্বনিতে প্রকম্পিত করে তোলে বাংলার আকাশ-বাতাস।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে তার ঐতিহাসিক বক্তৃতায় বলেন, যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, যে জাতিকে আমি এত ভালোবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারব কিনা। আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।

১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে গুনতে ৮ জানুয়ারী মুক্ত হয়ে লন্ডন-দিল্লি হয়ে মুক্ত-স্বাধীন স্বদেশের মাটিতে ফিরে আসেন বাঙালির ইতিহাসের বরপুত্র শেখ মুজিবুর রহমান। সে থেকে প্রতি বছর কৃতজ্ঞ বাঙালি জাতি নানা আয়োজনে পালন করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা।

কুষ্টিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

0
dolotopur-DROHO-9-JUN-P3

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে এক শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার উপজেলার হোসেনাবাদে আকিজ বিড়ি কারখানার মূল ফটকের সামনে সংঘর্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় প্রবেশের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর বেশ কিছু শ্রমিক জোর করে কারখানায় ঢোকার চেষ্টা করেন। এ সময় নিয়মানুযায়ী কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে কারখানা ম্যানেজার আমিনুল ইসলাম দৌলতপুর থানায় খবর দেয়।
পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে কারখানার সমস্ত শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া প্রাগপুর সড়ক অবরোধ করে। তাদের সাথে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দেন। এ সময় শ্রমিকদের প্রতিহত করতে গিয়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ ঘটনায় একজন শ্রমিক গুলিবিদ্ধসহ অন্ততপক্ষে ৫ জন আহত হন। গুলিবিদ্ধ শ্রমিকের নাম শিপুল ইসলাম। গুলিবিদ্ধসহ আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ কারখানা ম্যানেজার আমিনুল ইসলামের নির্দেশে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। তারা অবিলম্বে ম্যানেজারের অপসারণ দাবি করেছেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, তারা আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাস্তা অবরোধকারী শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।

প্রিয়াঙ্কাকে সাবধান করলেন ব্রিটেন পুলিশ

0
প্রিয়াঙ্কা চোপড়া

দ্রোহ বিনোদন ডেস্ক

চলমান করোনা মহামারির ফলে ব্রিটেন জুড়ে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এ সময়ে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সেখানকার পুলিশ প্রিয়াঙ্কা চোপড়াকে নোটিশ পাঠিয়েছে।

লন্ডনে থাককালীন আচমকাই প্রিয়াঙ্কা চোপড়া এবং তার মা মধু চোপড়াকে স্থানীয় একটি স্যালোঁতে দেখা যায়। পোষ্যকে সঙ্গে নিয়ে স্যালোঁতে যান পিগি। ওই ছবি প্রকাশ্যে আসার পরপরই প্রিয়াঙ্কা এবং স্যালোঁ কতৃপক্ষকে সাবধান করা হয় সে দেশের পুলিশের পক্ষ থেকে। যদিও প্রথমবার বলেই কোনো জরিমানা করা হয়নি।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমা হোয়াইট টাইগার-এর ট্রেলার প্রকাশ্যে আসে। যেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। হোয়াইট টাইগারের ট্রেলার প্রকাশ্যে আসার পর প্রিয়াঙ্কার প্রশংসা শুরু করেন নিক জোনাসের বাবা। তিনি তার পুত্রবধূর জন্য গর্বিত বলে জানান।

শৈত্যপ্রবাহের আশঙ্কা মধ্য জানুয়ারিতে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পৌষের শেষ অথচ দিনে তাপমাত্রা বেড়েছে দেশ ব্যাপী। তবে মাঘ আসছে তীব্র শীত নিয়ে। তার আগে মঙ্গলবার থেকে শীতের প্রকোপ বাড়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির সভার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জানুয়ারিতে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী ১২ জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তার লাভ করবে। তার আগ পর্যন্ত দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ১২ তারিখ থেকেই তাপমাত্রা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি খুব তীব্র আকার ধারণ করতে পারে এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে। অন্যটি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, জানুয়ারির ১৫-১৬ তারিখের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শুক্রবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে দক্ষিণাঞ্চলে তেমন শীত অনুভূত হচ্ছে না। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল ও রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস।

প্রেস ক্লাবের সাইনবোর্ড ভেঙে নিয়ে গেলেন অধ্যক্ষ

0
ছবিটি সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুরে প্রেস ক্লাবের সাইনবোর্ড ভেঙ্গে নিয়েগেলে একটি কলেজের অধ্যক্ষ। ওই অধ্যক্ষ অবশ্য বলেছেন তিনি চাপে পরে কাজটি করেছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর সরকারি মোহাম্মদ ইয়াছিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব হোসেনের নেতৃত্বে ফরিদপুর প্রেস ক্লাবের সাইনবোর্ড ভাংচুর করা হয়। অধ্যক্ষের বাহিনী ভাংচুর করা সাইনবোর্ডটি নিয়ে যায়।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাফিজ জানান, প্রেস ক্লাবের জন্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কলেজের পাশে ওই জমি ইজারা নেওয়া হয়। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওই জায়গা নিজেদের দাবি করেন। কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে শুক্রবার সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার লোকজন নিয়ে প্রেস ক্লাবের সাইনবোর্ড ভাংচুর করার পর তা নিয়ে চলে যান।

এ ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী বলেন, জায়গাটি কলেজের না। ফরিদপুর প্রেস ক্লাবের নামে বরাদ্দ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মো. গোলাম হোসেন গোলাপ বলেন, প্রেস ক্লাবের সাইনবোর্ড ভাংচুর করা ঠিক হয়নি।

ফরিদপুর পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ বলেন, ভাংচুরের বিষয়টি দুঃখজনক এবং তা করা সঠিক হয়নি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার বলেন, প্রেস ক্লাবের জায়গা অত্যাবশ্যক। সাইনবোর্ড ভাংচুরের অপ্রীতিকর ঘটনা ঘটানো ঠিক হয়নি।

এ ব্যাপারে ফরিদপুর থানার ওসি মো. মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাপে পড়ে তিনি কাজটি করেছেন। তবে কার চাপে তিনি কাজটি করেছেন- সেই বিষয়ে তিনি কিছু বলেননি।

ঝিনাইদহে গম ক্ষেতে ওষুধ স্প্রে করে কৃষকের সর্বনাশ

0
ক্ষতিগ্রস্থ কৃষক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলায় গম ক্ষেতে আগাছানাশক ওষুধ স্প্রে করে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে।

জানা গেছে, সদর উপজেলা কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুর রউফ, আব্দুর রশিদ, আবু বকর ও সাইদুল ইসলামসহ প্রায় অর্ধশত কৃষক গমের জমির আগাছা মারতে একটি কম্পানীর আগাছানাশক ওষুধ স্প্রে করেন। এর কয়েক ঘন্টা পর ক্ষেত গম গাছ মারা যেতে শুরু করে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা ওই কোম্পানীর ওষুধ বিক্রেতা পাগলাকানাই এলাকার ডিলার আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি কৃষকদের ক্ষেতে হরমোন জাতীয় ওষুধ প্রয়োগের পরামর্শ দেন। কিন্তু গম গাছ পচে নষ্ট হয়ে যায়।

ক্ষতি গ্রস্থ কৃষক আব্দুর রউফ, আব্দুর রশিদসহ অনেকেই উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেছেন বলে জানান। এসব গম চাষীরা ক্ষতিপুরণ দাবি করেছেন।

ডিলার আব্দুল আজিজ জানান, ওষুধ কোম্পানীর পক্ষ থেকে কৃষকদের ক্ষতিপুরণ দেওয়া হয়েছে

ক্যাপিটল ভবনে হামলা – ভারতীয় পতাকা ছিল বিক্ষোভকারীদের হাতে

0
মার্কিন ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলার সময় এক বিক্ষোভকারীর হাতে ভারতীয় পতাকা উড়াতে দেখা গেছে। ছবি : সংগৃহীত

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ক্যাপিটল ভবনে হামলার সময় বিক্ষোভকারীদের ভারতীয় পতাকা উড়াতে দেখা গেছে। এঘটনায় ভারতীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট টুইটারে সাংবাদিক আলেহান্দ্রো আলভারেসের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ক্যাপিটল ভবনে বিক্ষোভের সময় এক ব্যক্তি ভারতীয় পতাকা উড়াচ্ছে। তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়া যায় নি।

টুইটার ব্যবহারকারী এক ভারতীয় বলেছেন, এমন জায়গায় ভারতীয় পতাকা দেখতে চাই না।

লোকসভার সদস্য বরুণ গান্ধী লিখেছেন, সেখানে ভারতীয় পতাকা কেন? এমন বিক্ষোভে অবশ্যই আমাদের অংশ নেওয়ার প্রয়োজন নেই।

দেশটির রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী লিখেছেন, যেই হউক, ভারতীয় পতাকা উড়াচ্ছে তার লজ্জিত হওয়া উচিৎ।

গত বুধবার মার্কিন ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালিয়েছে ট্রাম্প সমর্থকেরা। এ খবর লিখা পর্যন্ত ৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরো অনেকে। সূত্র বিবিসি, এনডিটিভি

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...