বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 569

সাকিব আইসিসির দশক সেরা ওয়ানডে দলে

0
SHAKAB-ALL-HASSAN-DROHO-27-6

দ্রোহ অনলাইন ডেস্ক

ব্যাটে-বলে এক দশকের বেশি সময় ধরে দাপট দেখানো সাকিব আল হাসান পেলেন স্বীকৃতি। ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়া এই অলরাউন্ডার জায়গা পেলেন আইসিসির দশক সেরা ওয়ানডে দলে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা রবিবার ছেলেদের ওয়ানডে একাদশ ঘোষণা করে। এতে ভারতের সর্বোচ্চ তিন জন জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আছেন দুই জন করে। নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার আছেন একজন করে। নেই পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের কেউ।

আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে এই দল। ১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে যা গঠন করা হয়েছে।
এই সময়ে সাকিব ১০৪ ওয়ানডে খেলেছেন। ৪০.৫৬ গড়ে ৪ সেঞ্চুরিতে রান করেছেন তিন হাজার ৪৮৯। বাঁহাতি স্পিনে ৩১.৬১ গড়ে উইকেট নিয়েছেন ১৩১টি।

সাকিব গত দশকে ওয়ানডেতে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেন ইংল্যান্ডে হওয়া সবশেষ বিশ্বকাপে। ব্যাট হাতে যেমন ছিলেন অবিশ্বাস্য, দুর্দান্ত ছিলেন বল হাতেও।

৮ ইনিংস খেলে ৮৬.৫৬ গড়ে ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে ৬০৬ রান করেন সাকিব। বল হাতে উইকেট ১১টি। বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরম্যান্সের নজির গড়েন তিনি। আগে কখনও এক আসরে ১০ উইকেটের পাশে ৪০০ রানও ছিল না কারও।

দশক সেরা একাদশের অধিনায়ক ও কিপার-ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। তার নেতৃত্বে ২০১১ বিশ্বকাপে নিজেদের ইতিহাসের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল ভারত।

ভারতের অন্য দুই জন হলেন গত দশকের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি ও রোহিত শর্মা। ব্যাটিং লাইন-আপের বাকি সদস্যরা হলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন বেন স্টোকস। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে তিনি রেখেছিলেন বড় অবদান।

পেস আক্রমণে গত দশকে সর্বোচ্চ ২৩০ উইকেট নেওয়া শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

রাজবাড়ীতে জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
RAJBARY-DROHO-27-3

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আসাদুজ্জামান লাল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, যুব দলের নেতা মুনিরুর জামাল মুনীর, ছাত্র নেতা রবিন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা জাসাসের সভাপতি আব্দুর রফ হিটু।

আলোচনা সভা শেষে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

ইভিএমএ ভোট দেবেন যে ভাবে

0

শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

0
JHANIDA-DROHO-27-2
নিহত স্কুল ছাত্র

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ হাসান (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সুত্রে জানা গেছে, শিক্ষার্থী পারভেজ উপজেলার নাগপাড়া গ্রামে মামা বাড়িতে ছিল। একসময় মামার পরিবারের অগচরে মোটরসাইকেল চালাতে চেষ্টা করে। গ্রামের মধ্যে ফকিরবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বার উপর আছড়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুল নিশ্চিত করেন।

রাত পোহালে সোমবার খোকসা পৌরসভার ভোট

0
khoksa pu--DROHO-27-P1

স্টাফ রিপোর্টার

রাত পোহালেই সোমবার খোকসা পৌরসভা ৪র্থ নির্বাচনের ভোট গ্রহন। কেন্দ্র গুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পোঁছে গেছে। ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত ৬ টি ভোট কেন্দ্রসহ পৌরা এলাকায় নিরাপত্তার জন্য ব্যপক উদ্যোগ নেওয়া হয়েছে।

মেয়র পদে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতিকের প্রার্থী রয়েছেন বর্তমান মেয়র তারিকুল ইসলাম এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষের প্রার্থী নাফিজ আহমেদ রাজু। এ ছাড়া ৯টি ওয়ার্ডের ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার পর থেকে গোটা পৌর এলাকায় বিজিবি, পুলিশসহ বিভিন্ন এজেন্সির নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। রবিবার সকাল থেকে পর্যাপ্ত নিরাপত্তা সাথে ভোট কেন্দ্র গুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পৌচ্ছে দেওয়া হয়।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ জেলার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে খোকসা পৌর এলাকায়। তাই ২৬ ডিসেম্বর ৯টি কেন্দ্রে ১৮টি ইভিএম মেশিনে দিয়ে ভোটারদের অবহিত করতে মগ ভোট অনুষ্ঠিত হয়। খোকসা পৌরসভা প্রায় ১৪ হাজার ৯ শত ৩২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৩৭ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭ হাজার ৪৮৬ জন ।

এ বারে প্রার্থীদের জয় পরাজয় নিয়ে চায়ের কাপে ঝড় উঠতে দেখা যায়নি। তবে শেষ সময়ে ভোটের উৎসব সৃষ্টির চেষ্টা করেন কাউন্সিলর প্রার্থীদের কর্মী সমর্থকরা। ভোট কেন্দ্র গুলোর আশে পাশে পোষ্টারে পোষ্টারে ছেয়ে ফেলা হয়েছে।

ইভিএম এর মগ ভোটে খুব সামান্য সংখ্যক ভোটার উপস্থিত হলেও তারা প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভোট পদ্ধতিটা সহজ বলে মন্তব্য করেছেন। এ পদ্ধতিতে যে কেউ ভোট দিতে পারবেন। মগ ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা খুশি হয়েছেন।

রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মুহম্মদ আবু আনছার তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আধুনিক পদ্ধতির ভোটিং সিস্টেমের মাধ্যমে কোন প্রকার কারচুপি করা অসম্ভব। তিনি মগ ভোট কেন্দ্র গুলো ঘুরে মানুষের মধ্যে সারা পেয়েছেন বলেও জানান।

খোকসা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, সব কেন্দ্র একজন করে ম্যাজিস্ট্রেট থাকছেন। এ ছাড়া ঝুকিপূর্ন কেন্দ্র গুলোতে অতিরিক্ত স্টাইকিং ফোস থাকবে। র‌্যাব, বিজিবি ও পুলিশের সার্বক্ষনিক টহল থাকছে। কেন্দ্র গুলোতে তল্লাসীর ব্যবস্থা থাকবে। পৌর নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট শুরুর আগে ও পরে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হবে।

কোটচাঁদপুরের ১২ ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা

0
JINADHA-DROHO-27-P-1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারী খাস খতিয়ান ভুক্ত পশু হাটের জমিতে ঘর তুলে ২৫ বছর ধরে বাস করছেন বৃদ্ধা লিলি বেগম (৫৫) এর পরিবার সহ ১২টি ভূমিহীন পরিবার। কিন্তু এবার তাদের উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইউনিয়ন ভূমি অফিস। তাদের ছাড়তে হবে মাথা গোজার শেষ আশ্রয়।

উপজেলার সলেমানপুর মৌজায় বন্ধহয়ে যাওয়া পশু হাটের জমিতে দীর্ঘ ২৫ বছর আগে ঘর বাঁধেন লিলি বেগম। স্বামীর মৃত্যুর পর চার সন্তানকে বড় করেছেন। বৃদ্ধবয়সে বাড়ির জমি ছাড়ার আদেশ পেয়ে তিনি খুবই চিন্তায় পরে গেছেন। অনেকটা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন।

সূত্র জানায়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর মৌজায় তিন দাগে প্রায় ১ একর ১৫ শতক খাস খতিয়ান ভুক্ত জমি রয়েছে। সরকারের ১ নম্বর খতিয়ান ভুক্ত এই তিন দাগের জমির মধ্যে ২ শতক ৫০ পয়েন্ট আছে বাস্তা, ৮৯ শতক ৩৭ পয়েন্ট গরুর হাট ও ২৩ শতক ৬৩ পয়েন্ট ধানী শ্রেণীভুক্ত জমি রয়েছে। একসময় এই স্থানে পশুর হাট বসতো।

স্থানীয় বাসিন্দা শাহিদা খাতুন জানান, তারা ভূমিহীন পরিবার। থাকার মতো কোনো জায়গা তাদের নেই। এই অবস্থায় সলেমানপুরের এই সরকারি জমিতে বসবাস করছে। কিন্তু স্থানীয় ভূমি অফিসের তরফ থেকে তাদের উঠে যেতে বলা হচ্ছে। তিনি দাবি করেন সরকারী বিধান মতে খাস জমি ভূমিহীদের মধ্যে বরাদ্দ হওয়া কথা কিন্তু এ ক্ষেত্রে প্রভাবশালীদের ইচ্ছা পুরনে তাদের ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র যেতে বলা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রিপন জানান, তারা সরকারি ভাবে এখনও পরিবারগুলোকে উঠে যেতে বলেন নি। তবে ওই স্থানে একটি হাসপাতাল নির্মানের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জেনেছেন। সে ক্ষেত্রে হাসপাতালের প্রয়োজনে বসবাস করীদের সরে যেতে হবে।

তিনি আরো বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের বাসগৃহ নির্মানে প্রধানমন্ত্রীর উদ্যোগ রয়েছে। খাস জমিতে বসবাসকারীরা প্রকৃত ভূমিহীন হলে তাদের নামও তালিকাভুক্ত করা হবে।

কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক কর্মচারী ও আখ চাষীদের সংবাদ সম্মেলন

0
KUSHTIA-SUGERMIL-DROHO-26-P2

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক কর্মচারী ও আখ চাষীরা বন্ধ ৬ চিনিকলে চলতি মাড়াই মৌসুমে চালুসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে।

শনিবার সকালে কুষ্টিয়া চিনিকলের প্রধান ফটকের সামনে এ সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কুষ্টিয়া চিনিকলসহ বন্ধ ঘোষিত ৬ চিনিকল চালু করা, সেই সাথে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও আখ চাষীদের পাওনা টাকা পরিশোধসহ পাঁচ দফা দাবি জানানো হয়। দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর হামলায় একজন নিহত

0
KUSHTIA-DROHO-26-P1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর গণসংযোগে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমহোনী বটতলা মোড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে অচমকা পাখি ও তার ভাইয়ের উপর হামলা চালায়। এ সময় সোহেল বাঁধা দিলে তাকে প্রতিপক্ষের লোকেরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্তাফিজুর রহমান।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে ধস্তাধস্তির সময় হার্ট অ্যাটাক করে একজন মারা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে মামলা হচ্ছে। সকলকে আইনের আওতায় আনা হবে।

করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

0
COV-19-DROHO-25-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। আর বিশে^ ২০ তম।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় সক্ষমতাসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে গত কয়েক মাস ধরে ‘করোনা সহনশীল’ দেশের আন্তর্জাতিক র‌্যাংকিং প্রকাশ করছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ডিসেম্বরে এই তালিকার ২০ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

এই র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবের মতো দেশগুলোর চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। আর তাদের ধারে-কাছে নেই দক্ষিণ এশিয়ার কোনও দেশই। ভারত-পাকিস্তানের ঠাঁই হয়েছে তালিকার নিচের দিকে।

ব্লুমবার্গের ‘কোভিড রেজিলিয়েন্স র‌্যাংকিং’ অনুসারে গত নভেম্বরে ২৪ নম্বরে ছিল বাংলাদেশ। কিন্তু চমৎকার দক্ষতা দেখিয়ে একমাসের ব্যবধানে চারধাপ উপরে উঠে এসেছে তারা।

করোনার সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিনপ্রাপ্তির নিশ্চয়তার সূচকে ভালো স্কোর গড়ে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ ৮৫ দশমিক ৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা তাইওয়ানের স্কোর ৮২ দশমিক ৪।

এরপর রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া (৮১), নরওয়ে (৭৭), সিঙ্গাপুর (৭৬.২), ফিনল্যান্ড (৭৫.৮), জাপান (৭৪.৫), দক্ষিণ কোরিয়া (৭৩.৩), চীন (৭২), ডেনমার্ক (৭০.৮), কানাডা (৭০), ভিয়েতনাম (৬৯.৭), হংকং (৬৮.৫), থাইল্যান্ড (৬৮.৫), আয়ারল্যান্ড (৬৭.৩), সংযুক্ত আরব আমিরাত (৬৫.৬), ইসরায়েল (৬২.৪), রাশিয়া (৬১.৭), নেদারল্যান্ডস (৬১.৩) এবং বাংলাদেশ (৫৯.২)।

বাংলাদেশ করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে দারুণ সফলতা দেখালেও ভ্যাকসিন নিশ্চয়তায় অনেক পিছিয়ে পড়েছে। ব্লুমবার্গের হিসাবে, বাংলাদেশের মাত্র ৫ শতাংশ মানুষ করোনা ভ্যাকসিন সুবিধার আওতায় রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে ২৯ নম্বরে রয়েছে পাকিস্তান। তাদের স্কোর ৫৪ দশমিক ৮। আর ৫০ দশমিক ৬ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে ৩৯ নম্বরে। যদিও ভ্যাকসিনপ্রাপ্তির দিক থেকে ভারত-পাকিস্তান দুই দেশই বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে।

তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের চেয়েও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২০ সালে নিউজিল্যান্ডের প্রবৃদ্ধি যেখানে মাইনাস ৬ দশমিক ১ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশের জিডিপি ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জামিনে মুক্ত ফটোসাংবাদিক কাজল

0
KAJOL-DROHO-17-P2

দ্রোহ অনলাইন ডেস্ক

গ্রেপ্তারের প্রায় আট মাস পর জামিনে মুক্তি পেলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার তিনি মুক্তি পান। শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গত ১০ মার্চ নিখোঁজ হন তিনি। আর ৩ মে বেনাপোলে তাঁর খোঁজ মেলে। সেখানেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মনোরম পলক জানান, বেলা সোয়া ১১ টার দিকে তাঁর বাবা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।
শফিকুল অত্যন্ত ক্লান্ত বলেও জানান পলক। তিনি বলেন, সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

গত ১০ মার্চ শফিকুল ইসলাম তার বকশিবাজারের বাসা থেকে দৈনিক পক্ষকাল কার্যালয়ের উদ্দেশে বের হন। তিনি হাতিরপুলের মেহের টাওয়ারের কার্যালয়ে পৌঁছান বিকেল সোয়া চারটার দিকে। পৌনে সাতটা থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি। তাঁর স্ত্রী জুলিয়া ফেরদৌসী পরদিন চকবাজার থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আদালতের হস্তক্ষেপে চকবাজার থানায় শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক অপহরণের মামলা করেন।

৫৪ দিন ‘নিখোঁজ’ থাকার পর গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগের দিন শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ছেলে মনোরমের সঙ্গে বাবা শফিকুলের কথা হয়। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।

বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাঁদের কাছে দিয়ে যায়। পরে তাঁরা জানতে পারেন, এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...