বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 576

পাবনায় গুলিতে ইউপি সদস্য নিহত

0
PABNA-DROHO-11-P22
নিহত বকুল শেখ ছবি সংগ্রহ

পাবনা প্রতিনিধি

পাবনা শহরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে এক ইউপি সদস্য নিহত হয়েছে। এ সময় কমপক্ষে আরও ১০ ব্যাক্তি আহত হন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৭টায় কিছু পরে। এ ঘটনায় বকুল শেখ (৪০) নামে এক ইউপি নিহত হয়েছেন। নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের নং ওয়ার্ডের মেম্বর ছিলেন। সংঘর্ষে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

পাবনা থানার ওসি মোহাম্মদ নাছিম আহম্মেদ জানান, শহরের অনন্ত বাজারের ট্যাম্পু ও সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়কে কেন্দ্র করে মোখলেছ প্রামানিক গ্রুপ এবং বকুল শেখ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোখলেছ প্রামানিক গ্রুপকে চাঁদা আদায় করতে বাধা দেন বকুল মেম্বারের নেতৃত্বে একদল যুবক। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মোখলেছ প্রামানিকের লোকজন গুলি করলে বকুল শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভেড়ামারায় করোনা জাল সনদ ক্রয়-বিক্রিয়ের ঘটনায় ২ জনের কারাদণ্ড

0
CRONA-DROHO-11-P21

ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় করোনাভাইরাস নেগেটিভ এর জাল সনদ বিক্রির অভিযোগে দুজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবারে সনি কম্পিউটারে অভিযান চালিয়ে করোনার জাল সনদ প্রস্তুতকারী সোহেল রানা (২২) ও ক্রেতা মওদুদু রহমান (৪০) কে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ উপজেলা সদরের ডাকবাংলো মার্কেটের সনি কম্পিউটারে অভিযান পরিচালনা করে। এ সময় আটক দুই জনকে এক মাসের করে কারাদণ্ড দেন ।

ইউএনও জানান, রূপপুর পারমাণবিক প্রকল্পে চাকরির জন্য এ সার্টিফিকেট তৈরি করা হয়েছিল। পরে কেন্দ্রীয় এমআইএস সফটওয়্যারে এটি জাল প্রমাণিত হয়।

কুমারখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দিলেন এমপি

0
MP-DROHO-11-P20

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালী উপজেলার মালিয়াট গ্রামের দশম শ্রেণীর স্কুল শিক্ষার্থী তমাকে প্রতিদিন তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে তেবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। আবার স্কুল শেষে ওই তিন কিলোমিটার পথ পাঁড়ি দিয়েই স্কুল থেকে বাড়ি ফিরতে হয়। তমার মত ওই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে এভাবেই মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে পড়াশোনা বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়।

শিক্ষার্থীদের প্রতিদিন পায়ে হেঁটে এভাবে কষ্ট স্বীকার করে স্কুলে যাওয়ার বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ।

শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য শুক্রবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরীর সামনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এ রকম ৩০ জন হত দরিদ্র শিক্ষার্থীর হাতে নিজের টাকা দিয়ে কেনা বাইসেল তুলে দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এমপি ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ। একই সাথে তিনি নিজস্ব অর্থায়নে উপজেলার ১১ টি স্কুলে বেঞ্চ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে দিনমজুর আবজাল হোসেন জানান, তারা মেয়েকে প্রতিদিন আড়াই কি.মি. পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হত। ওর কষ্ট দেখে খুব খারাপ লাগত। কিন্তু অভাবের সংসার। নুন আন্তে পান্তা ফুরায়। সেখানে টাকা দিয়ে কিভাবে সাইকেল কিনে দেব। এমপি সাহেব মেয়ের হাতে সাইকেল তুলে দিলেন। এখন থেকে ওর আর স্কুলে যেতে-আসতে কোন কষ্ট লাগবে না। আজ আমি বেজায় খুশি।

বাইসাইকেল ও বেঞ্চ প্রদানের সময় কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

দৌলতপুরে সময়ের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
FOLAR-DROHO-11-P19

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে দৌলতপুর উপজেলা কনফারেন্স রুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এম জি মাহামুদ মন্টু, সহ-সভাপতি আহাদ আলী নয়ন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আহমেদ রাজু, দপ্তর সম্পাদক সাইদুল আনাম, সাংবাদিক তাশরিক সঞ্চয়, মানজারুল ইসলাম, আব্দুল আলীম সাচ্চু। সভাপতিত্ব করেন সময়ের কাগজের দৌলতপুর প্রতিনিধি সাংবাদিক রনি আহমেদ।

হিরো আলমের বিরুদ্ধে মামলা

0
HERO-AAM-DROHO-11-P18

দ্রোহ বিনোদন ডেস্ক

সোশাল মিডিয়ার কল্যাণে উঠে আসার বগুড়ার সেই যুবক হিরো আলম সমালোচনা ছাড়া কিছুই করতে পারেনা যেনো।
বিতর্ক যতোই হোক, তার দরকার ভিউ। সেই টার্গেটে হিরো আলম বরাবরই সফল। গান গেয়েও ইউটিউবে বেশ ভালো সাড়াও ফেলেছেন তিনি।

তবে সম্প্রতি ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গান গেয়ে নিজের ইউটিউবে ছেড়েছেন। সেটি লিখেছেন মম রহমান। তবে সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুমের সুরে ভাইরাল হওয়া ‘বাবু খাইছো’ গানের কথা ও সুর হুবহু নকলের অভিযোগ উঠেছে।

আর এ অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও ঠুকে দিয়েছেন মীর মাসুম।

সম্প্রতি তুমুল আলোচনায় আসা ‘বাবু খাইছো’ গানটি মীরের সুরে লিখেছেন ও গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। এটি ৫ সেপ্টেম্বর ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হয়।

মীর ব্রাদার্সের অভিযোগ, গানটির শিরোনাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছেন হিরো আলম। তাদের আরও দাবি, এই গানটি তৈরির মাধ্যমে মূল গান, শিল্পী ও শিল্পের মানহানি করেছেন হিরো আলম। তাই দার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন তারা।

মাসুম গণমাধ্যমে জানিয়েছেন, তার পক্ষে মামলাটি দায়ের করেছেন আইনজীবী দিদার-উস-সালাম।

আইনজীবী জানান, মামলাটি এখন তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন।

কুষ্টিয়ায় মাহাবুবউল আলম হানিফ

0
KUSHTIA-HANIFE-DROHO-11-P18
ছবি সংগ্রহ

এদেশে সবচে বেশী মানবাধিকার লঙ্ঘিত হয়েছে জিয়ার সময়ে

কুষ্টিয়া প্রতিনিধি

বর্তমান সরকারের আমলে দেশে মানবাধিকার শুণ্যের কোঠায়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, এই দেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছিল জিয়াউর রহমানের আমলে। পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচার না করে তাদেরকে পুরস্কৃত করে ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিলেন খুনি জিয়াউর রহমান। এরপরেও তারা কোন লজ্জায় মানবাধিকারের কথা বলে জাতি জানতে চায়।

শুক্রবার কুষ্টিয়া মুক্তদিবস উপলক্ষে বেলা ১১টায় শহীদদের স্মরণে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় হানিফ আরো বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত কায়েদী। তার মুক্তির জন্য জনগণ তো দূরের কথা বিএনপি নেতাকর্মীরাই রাস্তায় নামেন নি, কারণ তারা জানেন তাদের নেত্রী বেগম জিয়া, তারেক রহমান দুর্নীতিবাজ। শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় বেগম জিয়া বাইরে আছেন। এরপরেও তারা কোন লজ্জায় মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তা জাতির বোধগম্য নয়।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, ইসলামী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.শাহীনুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোটের পোস্টার

0
FOLAR-DROHO-11-P13
খোকসার একটি প্রিন্টিং প্রেসে পোষ্টার ছাপার কাজ চলছে।

২৮ ডিসেম্বর খোকসা পৌরসভার ৪র্থ নির্বাচনে ভোট গ্রহন। শুক্রবার প্রতীক বরাদ্দের পর প্রচারনা শুরু করেছে প্রার্থীরা। পোষ্টার হ্যান্ডবিল ছাপার কাজে ব্যস্ত হয়ে উঠেছে প্রিন্টিং প্রেস গুলো। প্রধান সড়কসহ অলি-গলিতে পোষ্টার লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছে প্রার্থীর কর্মীরা।

FOLAR-DROHO-11-P12
খোকসার একটি প্রিন্টিং প্রেসে পোষ্টার ছাপার কাজ চলছে।
FOLAR-DROHO-11-P10
একজন মেয়র প্রার্থীর পোষ্টার লাগাতে ব্যস্ত তার কর্মীরা।

রাজধানীর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

0
Chak bager-DROHO-11-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর চকবাজারে একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে চকবাজারে নোয়াখালী ভবনে আগুনের সুত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমে কর্তব্যরত অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৭টি ইউনিট যোগ দেয়। তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম।

এ রিপোট লেখা পর্যন্ত হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি। অগ্নিকান্ডের কারণ জানাতে পারেনি ওই কর্মকর্তা।

ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত

0
Jhenida-DROHO-10-P4

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার আয়োজনে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচী।

Jhenida-DROHO-10-P5

মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড. শেখ ওয়াশিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু প্রমুখ।

অপরদিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর উদ্যোগে অপর র‌্যালী বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান। অন্যাদের মধ্যে আলোচনায় অংশনেন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রগতি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শামীমুল ইসলাম শামিম।

পূর্ণ অবয়ব পেল পদ্মা সেতু

0
PADMA-DROHO-10-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

নানা প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে পূর্ণ অবয়ব পেল পদ্মা সেতু। সংযুক্ত হলো পদ্মার এপার-ওপার, মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা। সবগুলো স্প্যান বসাতে লাগলো ৩ বছরের বেশি সময়। ২০২২ সালের ২৬ মার্চ সেতু উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৪১তম, অর্থাৎ সবশেষ স্প্যানটি। ৪০তম স্প্যান বসানোর ৬ দিনের মাথায় বসানো হলো এ স্প্যান। ১৫০ মিটার দৈর্ঘ্যরে একটি স্প্যান বসানোয় ৬ হাজার ১৫০ মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হলো।

ঘন কুয়াশা, ঝড়-বৃষ্টি কিংবা নাব্যতা সংকট, এর কোনো একটি হলেই ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান বন্ধ হয়ে যায়। ফলে প্রায়ই ফেরি পারের অপেক্ষায় ঘাটে আটকে থাকতে হয় কয়েক ঘণ্টা থেকে শুরু করে প্রায় আধাদিন বা একদিন। ফেরির অপেক্ষায় থাকতে থাকতে ঘাটে রোগীর মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। পদ্মা সেতুর কারণে এমন চরম ভোগান্তি থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জনগণ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুর কাদের জানান, এরপর দ্বিতল এই সেতুর ঢালাইয়ের কাজ, অ্যাপ্রোচ রোড ও ভায়াডাক্ট প্রস্তুত করা, রেলের জন্য স্ল্যাব বসানো হয়ে গেলেই স্বপ্নের পদ্মাসেতু যানবাহন চলাচলের উপযোগী হবে।

এক বছরের মধ্যেই সেতুটি চালু করা যাবে বলে ইতোমধ্যে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই মাহেন্দ্রক্ষণ ঘিরে পদ্মাপাড়ে ছিল উৎসবের আমেজ। কেবল পদ্মার দুই তীরের বাসিন্দারা নন, ঢাকা থেকেও অনেকে আসেন সেতুর শেষ স্প্যানটি বসানোর কাজ নিজে চোখে দেখতে। নৌকা, ট্রলার ও স্পিডবোট ভাড়া করে তারা নদীতে কাছাকাছি জায়গায় অবস্থান নেন। শেষ স্প্যানটি বসানো হয়ে গেলে উল্লাস প্রকাশ করেন তারা।

নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুর কাদের জানান, গত শুক্রবার পদ্মা সেতুর ৪০তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে ছয় কিলোমিটার দৃশ্যমান হয়। ৪১তম স্প্যানটি বসাতে বুধবারই সব প্রস্তুতি নিয়ে রাখা হয়।
৩২০০ টন ওজনের ১৫০ মিটার দীর্ঘ স্প্যানটি মাওয়ার কুমারভোগের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে ১২ ও ১৩ নম্বর খুঁটির কাছে পৌঁছে যায় ভাসমান ক্রেইন ‘তিয়ান ই’। বৃহস্পতিবার সকাল ৯টায় হালকা কুয়াশার মধ্যেই ইঞ্চি মেপে শুরু হয় স্প্যান স্থাপনের কাজ।

বেলা ১২টা ২ মিনিটে সেই কাজ শেষ হলেই মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত পদ্মার এপার-ওপার যুক্ত হয়।

যে ৪১টি স্প্যান দিয়ে পুরো পদ্মা সেতু তৈরি হচ্ছে, তার মধ্যে জাজিরা প্রান্তে ২০টি বসানো হয়েছে, আর মাওয়া প্রান্তে বসানো হয়েছে ২০টি স্প্যান। একটি স্প্যান বসেছে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝখানে।
দ্বিতল এই সেতুতে স্প্যানের ওপর কংক্রিটের স্ল্যাব বসানোর কাজ শেষ হলেই পিচ ঢালাই হবে। ২২ মিটার প্রশস্ত এই সেতুতে চারটি লেইনে যানবাহন চলতে পারবে। আর নিচ দিয়ে এক লাইনে চলবে ট্রেন। ওই এক লাইনেই মিটারগেজ ও ব্রডগেজ- দুই ধরনের ট্রেন চলাচলের ব্যবস্থা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য (মুন্সীগঞ্জ-২) অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করে বাঙালি বিশ্বর সামনে নিজেদের সক্ষমতার জানান দিল। এর মূলে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত।

এই সেতু বাস্তবায়নের জন্য যাদের ত্যাগ, শ্রম, ঘাম রয়েছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সেতুর সুফল ভোগ করবে পুরো জাতি।

১৯৯৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকার সময়ই পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু তা শুরু হতে দীর্ঘ সময় লেগে যায়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফিরে পুনরায় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ সহায়তার প্রস্তাব নিয়ে আসে বিশ্ব ব্যাংক।

কিন্তু বনিবনা না হওয়ায় পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হতে থাকে। ২০১০ সালের জুলাইয়ে সেতু নির্মাণের জন্য প্রাক-যোগ্যতা দরপত্র মূল্যায়ন করে পাঁচ দরদাতাকে বাছাই করে তা বিশ্ব ব্যাংকের অনাপত্তির জন্য পাঠানো হলেও সংস্থাটি তা ঝুলিয়ে রাখে।

এরপর পদ্মা সেতুতে ‘সম্ভাব্য দুর্নীতির’ অভিযোগ আনে বিশ্ব ব্যাংক। দীর্ঘ টানাপোড়েন শেষে বাংলাদেশ বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়।
শেষ পর্যন্ত নকশা অপরিবর্তিত রেখে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয় সেই বিপুল কর্মযজ্ঞ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ডিসেম্বরে মূল সেতুর নির্মাণ ও নদী শাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে বসানো হয় প্রথম স্প্যান।
মোট ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মূল কাঠামো তৈরি হয়। কিন্তু মাঝে ২২টি খুঁটির নিচে নরম মাটি পাওয়া গেলে নকশা সংশোধনের প্রয়োজন হয়।
পরে পরামর্শক প্রতিষ্ঠান নকশা সংশোধন করে পাইল বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয়। তাতে বাড়তি সময় লেগে যায় প্রায় এক বছর। এরপর করোনাভাইরাস মহামারী আর বন্যার মধ্যে কাজের গতি কমে যায়। সব বাধা পেরিয়ে অক্টোবরে বসানো হয় ৩২তম স্প্যান। এরপর বাকি স্প্যানগুলো বসানো হয়ে যায় অল্প সময়ের মধ্যেই।
মূল সেতু নির্মাণের কাজটি করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি কোম্পানি সিনোহাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।

সিনোহাইড্রো করপোরেশনই পদ্মা সেতুর জন্য নদী শাসনের কাজ করছে। গত নভেম্বর পর্যন্ত সে কাজের ৭৬ শতাংশ শেষ হয়েছে। সব মিলিয়ে নভেম্বর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজ ৮২ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছিল।

৩০ হাজার ১৯৩ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তাতে মোট দেশজ উৎপাদন এক দশমিক দুই শতাংশ বাড়বে এবং প্রতি বছর শূন্য দশমিক ৮৪ শতাংশ হারে দারিদ্র্য কমবে বলে সরকার আশা করছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...