বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 577

ঝিনাইদহে বাস উল্টে চালকের সহযোগী নিহত হয়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের লাউতলায় যাত্রীবাহী বাস উল্টে চালকের সহযোগী নিহত হয়েছন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ যাত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার শাপলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস কালীগঞ্জ শহর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করে। ঘন কুয়াশার কারনে লাউতলায় এসে চালক নিয়ন্ত্র্রন হারিয়ে সড়কের পাশের উল্টে যায়। বাসটির চালকের সহযোগী মিরাজ হোসেন (২৩) ঘটনা স্থলেই মারা যায়। নিহত মিরাজ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে হেলপার মিরাজ নিহত হয়। এ ছাড়া অপর ৪ আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোকসায় অস্ত্র তৈরীতে অপারগতা প্রকাশ করায় কর্মকারের উপর হামলা

0
HAMLA-DROHO-10-P1

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে দেশীয় অস্ত্র তৈরীতে অপারগতা জানানোয় রাতের আধারে কর্মকারের উপর হামলা করেছে সন্ত্রাসীরা।

জানা গেছে, বুধবার দিন গত রাতে কালীতলা বাজার থেকে দোকান বন্ধ করে খোকসার সেনগ্রামে বাড়ি ফিরছিলেন বয়বৃদ্ধ শ্যামল কর্মকার (৬৭)। পথমধ্যে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। বয়বৃদ্ধ শ্যামলের আত্ম চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাীরা পালিয়ে যায়। রাতে আহত কর্মকারকে বাড়ি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে।

চিকিৎসাধীন শ্যামল দ্রোহ প্রতিনিধিকে জানান, গত কয়েকদিন ধরে পাংশা উপজেলার বড় সেনগ্রামের হিসাক মন্ডলের ছেলে মানিক একটা বড় ছুড়ি-চাকু তৈরী করে দেওয়ার জন্য তাকে চাপ দিয়ে আসছিল। বুধবার সর্বশেষ অস্ত্র তৈরীতে অপারগতার কথা জানিয়েদেন তিনি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে। সন্ত্রাসীদের ভয়ে রাতে তিনি হাসপাতালে আসতে পারেননি। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় তার ছেলে বাদি হয়ে সন্ত্রীদের নামে থানায় অভিযোগ করেছে। ইতোমধ্যে পুলিশ হাসপাতালে গিয়ে তার কাছে ঘটনার খুটি নাটি সব বিষয় শুনেছে।

খোকসা থানার ওসি তদন্ত আকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়নি। মামলা হলে তিনি এ বিষয়ে বলতে পাতেন।

খালেদা-তারেক-ফকরুলের বিরুদ্ধে মামলার আবেদন

0
BNP-DROHO-9-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়েছে।

এ মামলায় হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রেও সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। মামলার বাদী এ বি সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে দাবি করা হয়, চলতি বছরের ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে হেফাজত ইসলামের একটি আলোচনা সভায় সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশে কোনো ধরনের ভাস্কর্য থাকবে না এবং জাতির পিতার ভাস্কর্য করতে দেয়া হবে না। গত ২৭ নভেম্বর চট্টগ্রাম হাটহাজারীতে হেফাজত ইসলামের আমির জুনাইদ বাবুনগরী বলেন, মদিনার সনদে যদি দেশ চলে তা হলে কোনো প্রকার ভাস্কর্য থাকতে পারবে না। ভাস্কর্য নির্মাণ বন্ধ না করলে আরও একটি শাপলা চত্বর ঘটাবেন বলে সরকারকে হুমকি দেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে একটি জনসভায় প্রধান বক্তার বক্তব্যে ফয়জুল করীম বলেন, বাংলাদেশে যদি কোনো ভাস্কর্য তৈরি করা হয়, তা হলে সব ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। প্রয়োজনে আবারও শাপলা চত্বরে জমায়েত করা হবে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগে শাপলা চত্বরে ৫ জানুয়ারি হেফাজতে ইসলামের সমাবেশের আগে খালেদা জিয়া বলেছিলেনÑ সকাল ৬টার মধ্যে শেখ হাসিনার পতন ঘটাবেন। তোমরা সেভাবে কাজ চালিয়ে যাও। তার পর বাবুনগরীর হুকুমে হেফাজতে ইসলামের জঙ্গিবাদীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অগ্নিসংযোগ করে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে ফেলেন। স্বাধীনতার পর থেকেই এ উগ্রপন্থী স্বাধীনতাবিরোধীরা অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং জাতির পিতা, দেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিশ্বের কাছে দেশকে হেয়পতিপন্ন করছে।

অভিযোগে আরও বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পরাজিত গোষ্ঠী জামায়াত, আলবদর, রাজাকার ও যুদ্ধাপরাধীরা ১৯৭৫ -এ বঙ্গবন্ধুর খুনে নেতৃত্বদানকারী মেজর জিয়াউর রহমান ও তার দল বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য অপকর্ম, বিশৃঙ্খলতা ও স্বাধীনতার ইতিহাস ও জাতির পিতার স্মৃতি মুছে ফেলার জন্য অপপ্রচার চালিয়ে দেশে জনগণের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। যা দেশের জনগণের ভিতরে স্বাধীনতার ইতিহাস নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। এর পর থেকেই এই দেশে স্বাধীনতাবিরোধী পাকিস্তানি দালালরা একের পর এক কৌশলে দেশবিরোধী অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এমতাবস্থায় আবার এই স্বাধীনতাবিরোধী পাকিস্তানিদের দালালচক্র খালেদা জিয়ার নেতৃত্বে ইসলামিক জঙ্গিবাদী গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য নির্মাণ বন্ধ করার জন্য বিভিন্ন কার্যকলাপ ও সংঘাত সৃষ্টি করে যাচ্ছে। তাদের গু-া বাহিনী দিয়ে গত ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়াতে জাতির পিতার ভাস্কর্যের একটি হাত ভেঙে দেয়। ঢাকা বিশ্ববিদ্যায়ের মধু দার ভাস্কর্যের একটি কান ভেঙে দেয়।

তাই ন্যায়বিচারের স্বার্থে আসামিদের বিরুদ্ধে দ-বিধির ৫০০/৫০৬/১০৯ ও ৪২৭ ধারায় আসামি করে, অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

0
PM-DROHO-9-P2
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বের ক্ষমতাধর একশ’ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক ফোর্বস ম্যাগাজিন ২০২০ সালের ক্ষমতাধর নারীদের যে তালিকা করেছে, তাতে শেখ হাসিনা ৩৯তম স্থানে রয়েছেন।

ফোর্বস সাময়িকী তার সম্পর্কে লিখেছে, টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন। শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা এবার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসন জিতে নিয়ে টানা তৃতীয়বারের মত সরকারের দায়িত্ব নেয় তার দল আওয়ামী লীগ।

মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের এই বার্ষিক তালিকায় এবার ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকার প্রধান আছেন ১০ জন। ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের পাঁচজনও এসেছেন ক্ষমতাধর নারীদের এই তালিকায়।

বয়স, জাতীয়তা কিংবা কাজের ধরনে পার্থক্য থাকতে পরে, কিন্তু তারা সবাই তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন ২০২০ সালের মৌলিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার লক্ষ্য নিয়ে।

টানা দশমবারের মত এ তালিকার শীর্ষস্থানে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। আর টানা দ্বিতীয়বারের মত দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড।

এবারই প্রথম বিশ্বের ক্ষমতাধর নারীদের এই তালিকায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিসের নাম এসেছে, প্রথমবারই তিনি আছেন তৃতীয় স্থানে।

গতবারের মতই এবারের তালিকায় চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। মেলিন্ডা গেটস আছেন পঞ্চম স্থানে।

করোনাভাইরাস মহামারী সামলাতে কঠোর পদক্ষেপ নিয়ে সাফল্য এবং প্রশংসা পাওয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন আছেন এবারের তালিকার ৩২তম স্থানে। এ বছর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।

ক্ষমতাধর নারীদের এই তালিকায় ভারতীয় উপমহাদেশের রাজনীতিবিদদের মধ্যে আরও স্থান হয়েছে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, তিনি আছেন ৪১তম স্থানে।

খোকসায় মোটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক হুমায়ুন আহত

0
HUMAIN-1
আহত সাংবাদিক হুমায়ুন কবির ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

খোকসায় মোটর সাইকেলর মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক হুমায়ুন কবিরসহ দুইজন আহত হয়েছে।

বুধবার সকালে বাজার থেকে উপজেলা সদরের ভাড়া বাসায় যাবার পথে হাসপাতাল গেট থেকে ১শ গজ ভিতরের একটি গলির মধ্যে দ্রুতগতির একটি মোটর সাইকেল সাংবাদিক হুমায়ুন কবিরের মোটর সাইকেলর উপর আছড়ে পরে। এ ঘটনায় সাংবাদিক ও অপর গাড়ির চালক কাইপ (১৯) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত সাংবাদিক ও অপর গাড়ির চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হুমাযুন করিবেরর অবস্থা আশঙ্কাজনক হওয়া তাৎক্ষনিক ভাবে তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়।

আহত সাংবাদিক খোকসা উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমাযুন কবিরের গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার চরগবরা গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল কবির। তিনি মন্টু মাষ্টার নামেও পরিচিত ছিলেন।

অপর মোটর সাইকেল চালক কাইপ উপজেলার পাতিলডাঙ্গী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদ জানান, সাংবাদিক হুমায়ুন কবিরের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার বমির সাথে রক্ত যাচ্ছে। অপর আহত কিশোরের অবস্থাও আশঙ্কাজনক।

শৈলকুপায় নবাগত ইউএনর সাথে সাংবাদিকদের মতবিনিময়

0
Shailkupa UNO-8-P-4

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার নবাগত উপজেলার নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্ত কানিজ ফাতেমা লিজা তার স্বাগত বক্তব্যে সর্বস্তরের সংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় শৈলকুপা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবীর সহ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

সভায় শৈলকুপা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খোকসায় ফাইলেরিয়া নির্মূলে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

0
Firalay-Khoksa-Droho-8-p2

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ফাইলেরিয়া নির্মূল কার্যক্রমের আওয়ায় ফাইলেরিয়ায় অসুস্থ্য ও বিকলঙ্গতা প্রতিরোধে করণীয় বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, খোকসা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসউজ্জামান, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জান সোহেল।

জাতীয় ফাইলেরিয়া নির্মূল কার্যক্রমের আওয়ায় ফাইলেরিয়ায় অসুস্থ্য ও বিকলঙ্গতা প্রতিরোধে করণীয় শির্ষক সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইমাম ও কমিউনিটি লিডারা অংশ গ্রহন করেন।

খোকসায় সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী আহত

0
Rta-Khoksa-Droho-8-p1

স্টাফ রিপোর্টার

খোকসা পাখি ভ্যানের সাথে মাহেন্দ্রের সংঘর্ষে চালক সহ ৩ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোড়াগাছায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, সকালে খোকসা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী মাহেন্দ্রটি মোড়াগাছা বাজারের কাছে পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা খড় বোঝাই পাখি ভ্যানের পেছনে আঘাত করে। দুর্ঘটনা কবলিত মাহেন্দ্রটিতে প্রায় ১২ জন যাত্রী ছিল। স্থানীয়রা আহত যাত্রী আব্দুর রহিম খান (৫৮) ও আতিয়ার (৩৫)সহ অন্য যাত্রীদের উদ্ধার করে। পরে থানা পুলিশ ঘাতক মাহেন্দ্র ও ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদ জানান, আহতদের মধ্যে মাহেন্দ্রের ড্রাইভার আতিয়ারের অবস্থা একটু বেশি গুরুতর।

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই মোজাম্মেল দ্রোহকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনা স্থলে আসেন। ইতোমধ্যে আহতদের হাসপাতালে পাঠানো হয়ে গেছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলাকারীদের চরম মূল্য দিতে হবে – কাদের

0
kader-Droho-7-p8

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করার মতো ধৃষ্টতা যারা দেখাবে, তাদেরকে চরম মূল্য দিতে হবে।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

ভাস্কর্যের বিকল্প হিসেবে মুজিব মিনার নির্মাণের যে প্রস্তাব হেফাজতে ইসলামসহ বিরোধীরা দিয়েছেন, তা নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ভাস্কর্য নির্মাণকাজ নির্মাণাধীন, নির্মাণকাজ চলবে। আমরা ভাস্কর্য নির্মাণ করব। তারা যে প্রস্তাব দিয়েছে, এটি তারা দেখুক এটি তাদের বিষয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ ধরণের ঘটনা, যারা ঘটাবে সেটিতো অবশ্যই সংবিধান ও রাষ্ট্রদ্রোহের শামিল কারণ বঙ্গবন্ধু তো আমাদের জাতির পিতা সাংবিধানিকভাবে।

তিনি বলেন, আমি মনে করি, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা যারাই করবে, এ ধৃষ্টতা যারাই দেখাবে, তাদের চরম মূল্য দিতে হবে। কোন অবস্থাতেই এ প্রশ্নে আপস করা যায় না। এটা অযৌক্তিক, অগ্রণযোগ্য।

আওয়ামী লীগ বা যুবলীগ মামলা করল না কেন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কি কোনো দলের, নন পলিটিক্যাল মঞ্চ থেকে করা ভাল বলে আমি মনে করি।
ভাস্কর্য ভাঙচুরে কাউকে হুকুমের আসামি করা হবে কিনা জানতে চাইলে কাদের বলেন, আমরা যদি সেরকম প্রমাণ পাই, সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব।

ভাস্কর্য বিরোধিতায় বিএনপি-জামায়াতের উসকানি আছে কিনা জানতে চাইলে কাদের বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

কুষ্টিয়ার ঘটনা সরকার নিজে ঘটিয়েছে বলে বিএনপি নেতাদের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি যদি বলি, বিএনপি নিজেই ঘটনাটি ঘটিয়েছে। বিএনপি এখানে উসকানিতে আছে কিনা আমরাতো দেখছি।

তিনি বলেন, তারা তো একটা আন্দোলন নিজেরা করতে পারেনি। তারা আজকে বড় বড় কথা বলে এক হাজার লোক নিয়ে একটা বিক্ষোভ মিছিল করতে পারেনি নিজেদের নেতার জন্য তাদের যে অক্ষমতা-দুর্বলতা তারা এটা ঢাকবে কীভাবে।

সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে – ফখরুল

0
foqurul-Droho-7-p7

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে।

তিনি বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা চলে গেছে। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থায় বিবেচনা করে তাদের মতো প্রশাসনকে ব্যবহার করছে। এ সরকারের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে। তাই জগণকেই ভোট কেন্দ্রে আসতে হবে এবং এসে প্রমাণ করতে হবে নিজের প্রার্থীকে ভোট দিতে চায়।

সোমবার দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন বাতিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন একটি ভোটের ক্রিয়েটিভিলিটি প্রমাণ করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কমিশন একটি হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ব্যাপারে মন্তব্য করার কোনো প্রয়োজন হয় না। এটা একটা অযোগ্য প্রতিষ্ঠান। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...