বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 579

এ হামলা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, বাংলাদেশের উপর – হানিফ

0
Hanif-Droho-6-p3
মাহবুবউল আলম হানিফ এমপি -ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করেছে, তারা এদেশকে বিশ্বাস করে না, এদেশের সংবিধান তারা বিশ্বাস করে না। এরা পাকিস্থানের পেত্মাতা। এটা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করেনি, তারা পুরো দেশের উপর হামলা করেছে।

রবিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন শৃংখলা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
তিনি আরো বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে এমন কয়েকজনকে পুলিশ চিহিৃত করেছে, তাদেরকে যে কোন সময় গ্রেফতার করা হবে।

এ সময় হানিফ বলেন, হেফাজত নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের ইন্ধনে এসব কাজ করছে। বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আর বলা যায় না। তাদের নেত্রীও বেগম খালেদা জিয়া হেফাজতের শাপলা চত্বর ঘেরাওয়ের দিন তাদের সমর্থন দিয়ে প্রমাণ করেছে সে ও তার দল এদের পৃষ্ঠপোষক। এদেরকে যে কোন মুল্যে রুখে দাঁড়তে হবে। সারা দেশের মানুষকে সোচ্চার হতে হবে। এদেরকে যে কোন মুল্যে প্রতিহত করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত উপস্থিত ছিলেন।

খোকসায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0
Mural-khoksaDroho-6-p2

স্টাফ রিপোর্টার

রাতের আঁধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খোকসায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।

রবিবার দুপুরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ ঘুরে বাস ষ্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, মুজাহিদুল ইসলাম বাবলু, সাহেব আলী, আব্দুল মালেক, সাকিব খান টিপু, বাপ্পী বিশ্বাস রাজু, খাইরুল ইসলাম, হাসানু জ্জামান প্রমুখ।

শুক্রবার দিনগত গভীর রাতে দুর্বৃত্তরা কুষ্টিয়া শহড়ের ৫ রাস্তার মোড়ে নির্মানাধিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যটি ভাংচুর করে। এ ঘটনার পর আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ফুসে উঠেছে।

কুষ্টিয়ায় ভাঙচুর করা বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি

0
MuralkushtiaDroho-6-p1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় রাতের আঁধারে ভাঙচুর করা বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে সন্ধ্যায় এবার ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশের উপস্থিতিতে দৃর্বৃত্তরা গুলিছোড়ার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে শনিবার সন্ধ্যা সাতটার কিছুটা পর ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে দুর্বৃতের হামলায় ক্ষতিগ্রস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে সামনে একটি ছাই রঙের নোহা গাড়ি আসে। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি অস্ত্র বের করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর গাড়িটি দ্রুত চলে যায়।

ঘটনা স্থলে উপস্থিত পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মকছেদুর রহমান বলেন, তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেন। তবে তিনি তাঁদের আটকাতে পারেননি।

তিনি আরো জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না।

পৌরসভার অর্থায়নে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গত শুক্রবার দিনগত রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আন্দোলনে কৌশলী হতে হবে- গয়েশ্বর

0
Bnp-Droho-5-p7
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মহামারীর এ সময়ে কৌশল অবলম্বন করে আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

শনিবার এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এই বিজয়ের মাস, যে লক্ষ্যে বিজয় অর্জিত হয়েছিল, সেই লক্ষ্য অর্জনের জন্য এই বিজয়ের মাসে আনন্দের পাশাপাশি অত্যন্ত সাহসিকতার সাথে গণতন্ত্রের চেতনা বোধ থেকে আরেকটি গণতন্ত্রের যুদ্ধ করতে হবে। যে যুদ্ধের মধ্য দিয়ে ‘হয় মরবো না হলে গণতন্ত্র ফিরিয়ে আনব’-এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন, ওবায়দুল কাদের সাহেবকে বলব, বিএনপি আন্দোলন করেছে। আপনার মতো লোককে বিএনপির হাওলাত করে আনতে হবে না। আমাদের নেতা, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির পরবর্তিকালে স্বৈরাচারবিরোধী আপসহীন নেতৃত্বের নাম অথবা গণতন্ত্রের অপর নাম বেগম খালেদা জিয়া, তার কর্মী আমরা।

সুতরাং আন্দোলন-সংগ্রামে সফলতা আমাদের আছে, অতীত আমাদের ছিল, ভবিষ্যতেও আমরা সফল হব-এই গ্যারেন্টি আমরা দিতে পারি। কিছু বলছি না, কিছু করছি না- তার অর্থ কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে মুচলেকা দেই নাই, আপনাদেরকে ক্ষমতায় চিরস্থায়ী রাখব। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত আনব-এইটুকু প্রতিশ্রুতিতে আমি ব্যক্ত করতে চাই।

খালেদা জিয়া ‘গৃহবন্দি’ উল্লেখ করে গয়েশ্বর বলেন, “করোনা শুরুর সময়ে দেশনেত্রীকে রাতারাতি মুক্তি বুঝতে হবে। অর্থাৎ তার চিকিৎসার দায়ভার শেখ হাসিনা নেওয়ার সাহস করে নাই, ইচ্ছা প্রকাশ করে নাই। শেখ হাসিনা তাকে মুক্তি দেবে কেন? আইন আছে, আদালত আছে। আদালতে তিনি জামিন প্রাপ্য।

করোনাভাইরাসে আক্রান্ত স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলামসহ নেতৃবৃন্দের আরোগ্য কামনায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

করোনা মহামারি সমাপ্তির স্বপ্ন দেখা যায়- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
Covt-19-Droho-5-p6
ছবি সংগ্রহ

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষার ফলাফল ইতিবাচক হওয়ায় বিশ্ববাসীকে এই মহামারি সমাপ্তির সম্পর্কে আশার বাণী শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম গেব্রেয়েসাস।

তিনি করোনা ভ্যাকসিন বণ্টনের বিষয়ে বলেছেন, অবশ্যই খেয়াল রাখতে হবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ধনী ও শক্তিশালী দেশগুলো যেন দরিদ্র দেশগুলোকে অগ্রাহ্য না করে। ভ্যাকসিনগুলো অবশ্যই সমানভাবে ভাগ করতে হবে। না হলে অসাম্যতা আরও বৃদ্ধি পাবে এবং কিছু মানুষ আরও পিছিয়ে পড়বেন।

শুক্রবার ইউএন জেনারেল অ্যাসেমবির উচ্চ-স্তরের অধিবেশনে অনলাইনে তিনি এসব কথা বলেন।

দেশে করোনা সনাক্তে অ্যান্টিজেন টেস্ট শুরু

0
Covit-19-Droho-5-p4

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ১০ জেলায় প্রাথমিক ভাবে করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।

শনিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেহেরপুর, যশোর, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হলো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অল্প সময়ে করোনা রোগী শনাক্তের জন্য অ্যান্টিজেন টেস্ট কর্যক্রমের ব্যবস্থা করা হলো। এর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী অ্যান্টিজেন টেস্ট করা হবে। অ্যান্টিজেন টেস্টে কোনো ব্যক্তির নেগেটিভ ফলাফল এলে তাকে আবার রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পরীক্ষা করা হবে।

সংক্রমণ এড়াতে সবাইকে মাস্ক পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে করোনার টিকা সঠিক সময়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

0
Kushtiai-Droho-5-p3

কুষ্টিয়া প্রতিনিধি

রাতের আঁধারে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার দিবাগত রাতের নির্মাণাধীন এ ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করা হয়।

বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনায় কুষ্টিয়াজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করেছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পৌরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়েছে গত মাসে।

তিনি জানান, একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এই বেদিদে জাতীয় চার নেতার ভাস্কর্যও থাকবে।

Kushtiai-Droho-5-p2

এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় সম্পন্নের পথে। হঠাৎ করে শুক্রবার রাতে দুর্বৃত্তরা এই ভাস্কর্যটির ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে, রাত ২টার দিকে দুজন ব্যক্তি ভাস্কর্য ভাঙচুর করছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, এ ধরনের নোংরা কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। যারাই এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে, তাদের প্রত্যেককেই খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, যে বা যারা ভাঙচুর করেছে তাদের কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, ধারণা করা হচ্ছে, যারা আওয়ামী লীগের বিরোধী, বঙ্গবন্ধুকে যারা মানতে পারে না, তারাই এ ঘটনা ঘটিয়েছে। পৌরসভার পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হচ্ছে।

মুক্তিযুদ্ধের নাটক দিয়ে ফিরলেন চৈতী

0
Chaiti-Droho-5-p1

দ্রোহ বিনোদন ডেস্ক

১১ মাস পর আবারও নাটকে ফিরলেন ইসরাত জাহান চৈতী। গত জানুয়ারি মাসে সর্বশেষ নাটকে অভিনয় করেছিলেন মডেল ও অভিনেত্রী।

এবার তাকে মুক্তিযুদ্ধের গল্পের নাটকে অভিনয় করতে দেখা যাবে। বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত এ নাটকের নাম ‘মুখোশ’। এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা এ্যানী।

নাটকে চৈতী কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করেছেন। যেখানে তিনি মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংগ্রহ করেন। সেসব সংরক্ষিত স্মৃতিচিহ্ন নিয়ে একটি জাদুঘর তৈরি করবেন। এভাবেই তার চরিত্রটি এগিয়ে যায়।

চৈতী বলেন, তুলনামূলক কম কাজই করছি। তবে বিশেষ দিবসের এই নাটকটির গল্প এবং আমার চরিত্রটি ভালোলাগায় এতে অভিনয় করেছি। মুক্তিযুদ্ধের গল্পের নাটকে অভিনয়ে অন্যরকম এক উৎসাহ কাজ করে মনের মধ্যে। অভিনয় জীবনে অনেকবার মুক্তিযুদ্ধের গল্পের নাটকে অভিনয় করেছি। আশা করছি এই নাটকটি দর্শকের ভালো লাগবে।

নাটকটি ১২ ডিসেম্বর রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে।

এদিকে এরই মধ্যে একাধিক খ- ও ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন চৈতী। এই অভিনেত্রী সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী-২’-এ অভিনয় করেন।

চুয়াডাঙ্গায় নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার

0
Chadana-Droho-4-p8
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিখোঁজের দুই মাস পর কচুরীপানা মগ্ন ডোবা থেকে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে একটি ডোবা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে গ্রামের কাতব আলীর ছেলে আলমগীর হোসেন (২৭) এর কঙ্কাল হতে পারে।

দুই মাস আগে নিখোজ আলমগীরের পরিবারের সদস্যরা কঙ্কালের সঙ্গে পাওয়া পোশাক দেখে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে।

আলমগীরের বাবা কাতব আলী জানান, গত অক্টোবর মাসের ১০ তারিখ থেকে তার ছেলে আলমগীর হোসেন নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, খাদিমপুর গ্রামের একদল কিশোর ডোবায় মাছ ধরতে গিয়ে কঙ্কালের সন্ধান পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

কঙ্কালের সঙ্গে থাকা কাপড় দেখে প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া গেছে। তবে চূড়ান্তভাববে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

পদ্মাসেতুর ৪০ তম স্প্যান স্থাপনের মধ্যদিয়ে ছয় কিলোমিটার দৃশ্যমান

0
Padma-Droho-4-p7

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মাসেতুর ৪০ তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে ছয় কিলোমিটার দৃশ্যমান হয়েছে। আর একটি বসলেই দৃশ্যমান হবে মূল কাঠামোর পুরোটা।

শুক্রবার সকালে মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর খুঁটির ওপর ৪০তম স্প্যানটি বসানো হয় বলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান আব্দুর কাদের জানান।

এ সেতুর ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। ইতোমধ্যে জাজিরা প্রান্তে ২০টি এবং মাওয়া প্রান্তে ১৯টি স্প্যান বসানো হয়েছে। আর একটি স্প্যান বসেছে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝখানে। এখন আর একটি স্প্যান বসানো বাকি রয়েছে।

আব্দুর কাদের বলেন, বৃহস্পতিবার ৪০ তম স্প্যানটি ১১ ও ১২ নম্বর খুঁটির কাছে পজিশনিং করা হয়েছিল। ফলে সকালে অল্প সময়ের মধ্যেই স্প্যানটি স্থাপন করা সম্ভব হয়েছে।

পদ্মাসেতুর ৪০তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে শুক্রবার ছয় কিলোমিটার দৃশ্যমান হয়েছে। আর একটি স্প্যান বসলেই দৃশ্যমান হবে মূল কাঠামোর পুরোটা।

১৫ ডিসেম্বরের মধ্যে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর শেষ ৪১তম স্প্যানটি বসানো হবে বলে জানান এ প্রকৌশলী।

৩০ হাজার কোটি টাকার সেতুর ওপর দিয়ে একই সঙ্গে ট্রেনও চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।

দেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণকাজ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...