মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 586

কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের মামলায় কিশোর গ্রেপ্তার

0
Raf-dro-23-11-2020-p-7
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ১৪ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয় বলে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান।

গত শনিবার এই স্কুলছাত্রী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তার মার দায়ের করা মামলায় অভিযোগ করা হয় বলে ওসি জানান।

এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বাসিন্দা ডেল্টা লাইফ ইন্সুরেন্সের এক বীমাকর্মী কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ওই শিশুর বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন।

গত শনিবার সন্ধ্যায় ওই বীমাকর্মীর কিশোর ছেলে ওই শিশুকে চকলেট দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাকে একথা বলে দেয়।

এই বিষয়ে শিশুটির মা বলেন, বিষয়টি মেয়ের মুখে শোনার পর পরিবারের অন্যদের সাথে আলাপ আলোচনা করে রবিবার নিজেরাই উদ্যোগ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকের কাছে যান।
সেখানে ডাক্তারি পরীক্ষায় প্রাথমিক সত্যতা পেয়ে সোমবার দুপুরে মিরপুর থানায় মামলা করেছেন।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ওই শিশুর মায়ের মামলার আসামিকে ঘটনাস্থলের ওই ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

একই রোল নিয়ে পরের ক্লাসে যাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

0
Primiriy- pic 23 -P-6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পরীক্ষা ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরের ক্লাসে তোলা হবে। এবার যার যে রোল নম্বর আছে, সেই রোল নম্বর নিয়েই পরের শ্রেণিতে উঠেবে তারা। তবে চলতি বছরের প্রথম আড়াই মাসের ক্লাস এবং কোভিড-১৯ এর সময় যেসব শিক্ষা কার্যাক্রম চালানো হয়েছে, সেগুলোর ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। সেই সময় তাদের ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, শিক্ষকরা পড়িয়েছেন, এখন সেসব মূল্যায়নে আনা হবে।

করোনাভাইরাস মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং জুম প্ল্যাটফর্মে যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে, সেগুলোও মূল্যায়ন করা হবে।

এছাড়া ছুটির মধ্যেও অনেক শিক্ষক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়া দিয়ে পড়া আদায় করেছেন জানিয়ে মনসুরুল আলম বলেন, সেসবও তারা মূল্যায়নে আনবেন।

এর বাইরে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যার তথ্য-উপাত্ত শিক্ষকদের কাছে রয়েছে, সেসবও মূল্যায়নে আনা হবে। এসব বিষয় মূল্যায়ন করা হলেও তা পরের শ্রেণিতে ওঠার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে জানান মহাপরিচালক।

তিনি বলেন, এবার আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হচ্ছে নাÑ এটা মাথায় রেখেই মূল্যায়ন করা হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের আগের (এবারের) রোল নম্বরই ফলো করবেন, সবাই পরের ক্লাসে প্রমোশন পাবে।

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

মহামারী পরিস্থিতির ততটা উন্নতি না হওয়ায় এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং স্কুলের বার্ষিক পরীক্ষা নিচ্ছে না সরকার।

তবে প্রাথমিকের শিক্ষার্থীদের বয়স বিবেচনা করে মাধ্যমিকের মত অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে না বলে জানান মনসুরুল আলম।

খোকসার গ্রামে হামলা-পাল্টা হামলায় ৫ জন আহত

0
HAMLA-KHOKSA- pic 23 -P-5
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে জমি দখল কেন্দ্র করে হামলা-পাল্টা হামলায় ৫ জন আহত হয়েছেন।

সোমবার বিকালে উপজেলার একতারপুর গ্রামে শরিকানা সম্পত্তির দখল-পাল্টা দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ হামলা পাল্টা হামলায় তোফাজ্জেল হোসেন সরদার (৭০), মিরাজ আলী সরদার (৩৫), চুন্নু সরদার (৩৯), রাব্বি হোসেন (২০) ও আলফাজ (২৫) আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা দেয়। আহতদের মধ্যে দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহত বৃদ্ধ তোফাজ্জেল সরদার দাবি করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দখলীয় জমিতে ডাউল জাতীয় ফসল বপণ করেছেন। প্রতিপক্ষের লোকেরা তার জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা বাধাদিলে তাদের উপর হামলা করা হয়।

প্রতিপক্ষ মছির উদ্দেনের স্ত্রী বৃদ্ধা ভানুনেছা হাসপাতালে চিকিৎসাধিন ছেলের পাশে বসে জানান, তার স্বামীর খরিদীয় ও শরিকানা সম্পত্তিতে ফসল বপণ করতে গেলে প্রতিপক্ষ হামলা করে।

জমি দখল পাল্টা দখল কেন্দ্র সৃষ্ট সংঘর্ষে আহত দুই পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

৪৩তম বিসিএসে নিয়োগ পাবেন ১৮১৪ জন

0
Psc-droho-23-11-2020-p-4
প্রতীকি ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আসছে ৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১৮১৪ জনকে নিয়োগ দেয়া হবে।

৪৩তম বিসিএসের মাধ্যমে নিয়োগের চাহিদা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজই (সোমবার) পিএসসিতে চাহিদা পাঠিয়েছেন। এখন তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদা পাঠানো হয়েছে।

অপরদিকে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ তে সংশোধন আনা হয়েছে।

চলতি মাসেই এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে।

খোকসার পৌর মেয়র পদে আওয়ামী লীগের মনোনায় প্রত্যাশী দুই প্রার্থী

0
Purosahava Khoksa- pic 23 -P3
তারিকুল ইসলাম তারিক, আল মাছুম মোর্শেদ শান্ত, নাফিজ আহম্মেদ রাজু খান

স্টাফ রিপোর্টার

তফশিল ঘোষনার আগে থেকে খোকসা পৌরসভার মেয়র পদে মনোনায় প্রত্যাশী আওয়ামী লীগের দুই নেতা মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। দলীয় প্রতিপক্ষ না থাকায় ফুর ফুরে মেজাজে বিএনপির মাত্র প্রার্থী প্রচার প্রচারনায় রয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর খোকসা পৌরসভার ৪ র্থ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সর্বশেষ হালনাগাদকৃত ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২৩ জন। পৌর সভার আসন্ন নির্বাচনে ক্ষমতসীন আওয়ামী লীগের একাধিক মেয়র প্রার্থীসহ প্রায় হাফ ডজন প্রার্থীর প্রচার শুরু করেন। কিন্তু রবিবার নির্বাচনের তফশীল ঘোষনার পর প্রার্থীর সংখ্যা কমে তিন জনে এসে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের দলীয় প্রতীকে মেয়র পদে প্রতিদন্দ্বিতা করার প্রত্যয় নিয়ে জোরে সোরে প্রচারণা চালাচ্ছে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক। একই পদে মনোনয় দৌড়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত। তাদের দু’জনেরই ভোট যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাদের সাথে জেলা ও উপজেলা আওয়ামী লীগের দ্বীধাবিভক্ত নেতা রয়েছেন।

দলীয় প্রতিপক্ষ প্রার্থী না থাকায় অনেকটা স্বস্তিতেই রয়েছেন পৌর বিএপির সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ রাজু খান।

ঝিনাইদহে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

0
jha-dro-23-11-2020-p-1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ৫ টি গ্রামের আবাদী জমিতে খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে কৃষকরা মানব বন্ধন করেছেন।

সোমবার সকালে সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচীর পালন করে স্থানীয় কৃষকরা।

বাগডাঙ্গা, নাচনা, সুরাট, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের কয়েকশ কৃষক ব্যানার ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় বক্তব্য রাখেন কৃষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, আব্দুল আজিজ মন্ডল, জামির হোসেন, উজ্জল মেম্বার. গোবিন্দ দাস, খোকন মিত্র, খাইরুল ইসলাম প্রমুখ।

কতিপয় ব্যক্তির সার্থ রক্ষায় ফসলি জমি নষ্ট করে বিএডিসি খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদী জমি নষ্ট হবে। জমি হারিয়ে নিঃস্ব হবে গরিব কৃষক। তাই খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবি করেন।

সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মৃত্যু

0
Badul-pic 22 -P-7
ফুটবলার বাদল রায়

দ্রোহ স্পোর্টস ডেস্ক

প্রাণঘাতী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন।

রবিবার রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন বাদল।

প্রয়াত ফুটবলারের ঘনিষ্ঠ বন্ধু আব্দুল গাফফার জানান, গত ১৬ নভেম্বর তার লিভার ক্যান্সার হওয়ার কথা জানিয়েছিলেন। তিনিই প্রিয় সতীর্থের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বাদল মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেন। দলটির হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা। এছাড়া তিনি জাতীয় দলের হয়ে ১৯৮১ থেকে ৮৬ সাল পর্যন্ত খেলেছেন।

বাদলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বলা হয়, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রথম ধাপে খোকসাসহ ২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

0
Purosahava- pic 22 -P6

দ্রোহ অণলাইন ডেস্ক

মেয়াদ পূর্ণ হওয়ার প্রাকালে দেশের ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে খোকসা পৌরসভাসহ এসব পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।

এসব পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

রবিবার নির্বাচন কমিশনের সচিব আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আগেই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

কমিশন সূত্র জানায়, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সে বছর ২৪ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। ওই সময় তফসিল থেকে ভোটগ্রহণ পর্যন্ত ৩৬ দিন সময় দিয়েছিল কমিশন। এছাড়া অন্য পৌরসভাগুলোর ভোট মেয়াদ অনুযায়ী বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর যে পৌরসভাগুলোর ভোট হয়েছিল তার বেশিরভাগের মেয়র ও কাউন্সিলররা পরের বছর (২০১৬ সাল) জানুয়ারি-ফেব্রুয়ারিতে শপথ নেন। ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ হিসেবে আগামী বছর ফেব্রুয়ারিতে এসব পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে।

খোকসা-সেনগ্রাম কালীতলা সড়ক নয় যেন পুকুর

0

যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ নিহত এক

0
JOSER- pic 22 -P-4

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরে আবারো ট্রেন-ট্রাক সংঘর্ষে খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আট ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার রাত ৮টায় যশোর শহরতলীর মুড়লি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটির চালক নিহত এবং হেলপার আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রাতেই খুলনা থেকে আসা উদ্ধার ট্রেন উদ্ধার কাজ শুরু করে। ভোর ৪টার দিকে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উদ্ধারকারী ট্রেনের পরিচালক অসিত কুমার বিশ্বাস জানান, তারা রাত ১২টার দিকে ঘটনাস্থলে আসেন। এরপর রাত ২টার দিকে রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে ফেলা হয়। অন্যান্য কাজ শেষে ভোর ৪টার দিকে ক্ষতিগ্রস্ত ট্রেনটি যশোর রেলস্টেশনে ফিরিয়ে নেয়া হয়। এজন্য দর্শনা থেকে একটি ইঞ্জিন আনা হয়।

সর্বশেষ সংবাদ

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...