মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 591

চুয়াডাঙ্গায় অস্ত্র ঠেকিয়ে ব্যাংকের টাকা লুট

0
CHADUNGA-droho-15-11-2020-p-2

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংকের একটি শাখার কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ভল্ট থেকে প্রায় সাড়ে আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার দুপুরে সোনালী ব্যাংকের জীবননগর উথলি বাজার শাখা থেকে এই টাকা লুটের ঘটনাটি ঘটে। পরে দুর্বৃত্তরা মোটর সাইলে পালিয়ে যায়।

শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, দুপুরে হেলমেট মাথায় দিয়ে তিনজন লোক গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন। তারা প্রথমে ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে। পরে ব্যাংকের গুরুত্বপুর্ন কর্মকর্তা-কর্মচারীদের পিস্তল ঠেকিয়ে একটি ঘরে আটকে রাখে। তারা ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চায় টাকা কোথায় আছে। অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ও ক্যাশ কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত শুনলাম। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্টার জলসার তিতলি ট্রলের শিকার

0
titly-droho-15-11-2020-p-1

দ্রোহ বিনোদন ডেস্ক

ভারতীয় ধারাবাহিকগুলোর জনপ্রিয়তা থাকলেও মাঝেমধ্যে চরিত্রগুলোর কর্মকাণ্ডে দর্শকের চোখ কপালে ওঠে।

সিরিয়ালগুলোর নায়ক-নায়িকারদের এমন সব অসাধ্য সাধন করতে দেখা যায়, যেখানে বিজ্ঞান ও যুক্তি নিরব।

তেমনই এক অসাধ্য সাধন করতে যাচ্ছে তিতলি নামে স্টার জলসার ধারাবাহিকটির নায়িকা চরিত্র।
ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এরপরই নেট দুনিয়ায় হাসির খোরাকে পরিণত হয় টিম তিতলি। তিতলিকে নিয়ে ট্রলে ভাসছে ভারতের সোশ্যাল মিডিয়া।

প্রোমোতে দেখা গেছে, কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রথমবার উড়োজাহাজে ওঠেই পাইলটের দায়িত্ব পালন করছেন নায়িকা তিতলি।

ঘটনাতে দেখা যায়, স্বামী সানিকে নিয়ে জীবনে প্রথমবার প্লেনে চড়েন তিতলি। এ সময় হঠাৎই হার্ট অ্যাটাক হয়ে সিট ছেড়ে পড়ে যান পাইলট। নির্বিকার হয়ে চেয়ে থাকেন কো-পাইলট। এসময় ককপিটে স্বামীকে নিয়ে ঢুকে পড়েন তিতলি। তারপর অভিজ্ঞ পাইলটের মতো দ্রুত একের পর বাটন টিপে উড়োজাহাজ কন্ট্রোলে নেন তিতলি। অথচ কোনো বিমান ওড়ানোর কোনো প্রশিক্ষণই নেই তিতলি। এমনকি এর আগে বিমানেই চড়া হয়নি তার।

এই প্রোমো ঘিরে ট্রলের বন্যায় ভাসছে তিতলি। এমন হাস্যকর স্ক্রিপ্ট কি করে লেখা হয় সে নিয়ে প্রশ্ন ছুড়ছেন অনেকে।

একবছর পর পূর্ণাঙ্গ কমিটি পেলো যুবলীগ

0
JUBOLIG-droho-14-11-2020-p-11
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় কংগ্রেসের প্রায় একবছর পর ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

যুবলীগের সপ্তম কংগ্রেসে গত বছরের ২৩ নভেম্বর তিন বছরের জন্য নেতৃত্বে আসেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে সামস পরশ। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন যুবলীগের ঢাকা উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।

পূর্ণাঙ্গ কমিটিতে প্রেসিডিয়াম মেম্বার হয়েছেন- শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিম, তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি, তার আরেক ভাই শেখ ফজলে নাঈম, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাংসদ মুজবর রহমান চৌধুরী নিক্সন।

শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন।

মাইনুল হোসেন খান নিখিল জানান, সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা কমিটি জমা দিয়েছিলাম। অনুমোদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের কাছে সেই অনুমোদিত কমিটি হস্তান্তর করেছে।

স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবকদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ গঠন করেন তার ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। ১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে তিনিই চেয়ারম্যান নির্বাচিত হন।

সর্বশেষ ২০১২ সালে ষষ্ঠ কংগ্রেসে চেয়ারম্যানের দায়িত্ব পান শেখ মনি ও শেখ সেলিমের ভগ্নিপতি ওমর ফারুক। তারপর ছয় বছর নির্বিঘেœ কাজ করে এলেও গত বছর ক্যাসিনোকা-ে বড় ধাক্কা খান ওমর ফারুক; সেই সঙ্গে সমালোচনায় নাকাল হয় যুবলীগ। এরপর সংগঠনটির অনেকেই ক্যাসিনোকা-সহ নানা অভিযোগে কারাগারে আছেন। অনেকেই সংগঠন ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছেন।

প্রায় সাত বছর আগে ২০১৩ সালের প্রথম দিকে চেয়ারম্যান ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ পূর্ণাঙ্গ কমিটি করেছিলেন। সেই কমিটির নেতাদের অনেকেই ক্যাসিনোকা-ে জড়িত থাকাসহ নানা অপরাধে পালিয়ে বেড়াচ্ছেন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে ২৪ নভেম্বর

0
T20-droho-14-11-2020-p-8

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারী করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে ২৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

শনিবার পাঁচ দলের এই আসরের সূচি প্রকাশ করেছে বিসিবি। প্রাথমিক পর্বে প্রতি দল পরস্পরের মুখোমুখি হবে দুই বার করে। টুর্নামেন্টের মোট ম্যাচ ২৪টি। প্রাথমিক পর্বে প্রতিটি ম্যাচ ডেতে খেলা দুটি করে, প্রতি ম্যাচ ডের পর বিরতি এক দিন করে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অুষ্ঠিত হবে। শুক্রবার ছাড়া অন্য দিনগুলোয় প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায়, পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়।

প্রাথমিক পর্ব শেষে টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ১৪ ডিসেম্বর। দ্বিতীয় কোয়ালিফায়ার ১৫ ডিসেম্বর। ফাইনাল ১৮ ডিসেম্বর। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস। প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে বৃহস্পতিবার, ৫ দল বেছে নিয়েছে ৮০ জন ক্রিকেটার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ৫ দলের স্কোয়াড:

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রকিবুল হাসান (জুনিয়র), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।

বৃদ্ধের সাথে কিশোরীর বিয়ে, জেল জরিমানা

0
FORIDPUR-droho-14-11-2020-p-10
প্রতীকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুরের সদরপুরে ৬০ বছরের বৃদ্ধ মোহাম্মাদ ফকির ১২ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন। বৃদ্ধ বরসহ ৪ জনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।

একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার কনের বাড়িতে উপস্থিত হন। অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত বর মোহাম্মদ ফকিরকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কনের মা ফাতেমা বেগমকে ছয় মাস এবং কনের নানা খবির ও নানী হালিমুনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। বৃদ্ধ বর মোহাম্মদ ফকির সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের মৃত কালু ফকিরের ছেলে।

কনের স্বজনরা জানান, এ বাল্যবিয়ের বিরোধিতা করেন কনের বাবা মোঃ হাবিব পেয়াদা। তবে তার স্ত্রী ফাতেমা গোপনে মেয়ের বিয়ে দেন। এরপর জামাই হিসেবে মোহাম্মদ ফকির শ্বশুরবাড়িতে গেলে কনের বাবা ও প্রতিবেশীরা তাকে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করে।

ইউএনও পূরবী গোলদার বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনের ২০১৭-এর বিভিন্ন ধারায় এই দ- দেওয়া হয়। দ-িত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে ১২ বছর বয়সী এ কনের সাথে ৬০ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মাদ ফকিরে বিয়ে হয়।

ক্যাটরিনার বিকিনি ছবি ভাইরাল

0
KATRANA-droho-14-11-2020-p-5
অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

দ্রোহ বিনোদন ডেস্ক

মালদ্বীপে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আর সেখান থেকেই নিজের বিকিনি পরা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

সাদা রঙের বিকিনি পরে ক্যাটরিনা যখন তার নিজের ছবি শেয়ার করেন, তা দেখে মুগ্ধ হয়ে যান ভক্তরা। ক্যাটরিনার ওই ছবি দেখে তাকে ভালোবাসা জানাতে শুরু করেন অনুরাগীরা।

মালদ্বীপে গিয়ে ‘প্যারাডাইস ফাউন্ড’ বলে ছবির সঙ্গে ক্যাপশন দিতে দেখা যায় ক্যাটরিনাকে। পরিচালক রোহিত শেট্টির ছবি সূর্যবংশীতে অভিনয় করতে দেখা যায় ক্যাটরিনাকে। লকডাউনের আগে ওই ছবির ট্রেলার সামনে আসার পর আচমকাই মুক্তি বন্ধ হয়ে যায়। শোনা যাচ্ছে, ২০২১ সালে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের ওই সিনেমা মুক্তি পাবে।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে ক্যাটরিনা বিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। যদিও বিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। উপযুক্ত সময় এলে ব্যক্তিগত জীবন নিয়ে সবকিছু প্রকাশ্যে আনবেন বলে আগেই জানান অভিনেত্রী।

ক্যাটরিনার পাশাপাশি বিকি কৌশলও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমান ক্যাম্পে ফিরে আসেন ক্যাটরিনা। টাইগার জিন্দা হ্যায়, ভারত’তে সালমানে সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি।

মহেশপুরে সাংবাদিকরা মানববন্ধন করেছে

0
Jhenidah-human-chain-Photo-DROHO14-P3
মহেশপুরে সাংবাদিকরা মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সভাপতির নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ মানববন্ধন করেছে সতির্থ সাংবাদিকরা।

শনিবার উপজেলার ফতেপুর মাদ্রার সামনে এ মানববন্ধনের আয়োজন করে মহেশপুরের গণমাধ্যমকর্মীরা। এসময় বক্তব্য রাখেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, ফাতেমা খাতুন, ইউপি সদস্য আসাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফতেপুর গ্রামের মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আব্দুর রহমানকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। বক্তারা সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।

শৈলকুপায় শিক্ষকের উপর হামলার প্রধান আসামী গ্রেফতার

0
Shailkupa-Aresste-droho-14-11-2020-p-2
শৈলকুপায় আটক

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় স্কুল শিক্ষককের উপর হামলার প্রধান আসামীকে আটক করেছে পুলিশ।

শনিবার উপজেলার চড়িয়ারবিল বাজার থেকে রমজান আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মির্জাপুর ইউনিয়নের দেবিনগর গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ভুমি অফিসের তহসীলদার আনিছুর রহমান একটি মামলার তদন্তে যািয়। সেখানে শিক্ষক জাহিদুজ্জামান হিরক সহ অন্যরা উপস্থিত হয়। সেখানে উপস্থিত হয় প্রতিপক্ষের লোকেরা অর্তকিতে তাদের উপর হামলা করে। এ হামলার আহত স্কুল শিক্ষক জাহিদুজ্জামান হিরক শৈলকুপা হাসপাতালে ভর্তি হয়। হামলার ঘটনায় স্কুল শিক্ষক বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করে। মামলা নং-১৫, তাং ১১-১১-২০২০ইং।

মামলার তদন্ত কর্মকতা এসআই তরিকুল ইসলাম জানান, শিক্ষক মারধরের মামলার প্রধান আসামী রমজান চড়িয়ার বিল বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর ক্যাম্প ইনচার্জ এসআই শামীম আক্তার, এসআই মেহেদী হাসান ও এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

যশোরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

0
RTA-JOS-droho-14-11-2020-p-1
প্রতীকী ছবি

যশোর প্রতনিধি

যশোরের বাঘারপাড়ায় মাছ বোঝাই পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছ আরো ৪ জন।

দুর্ঘটনায় হতাহতের ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলায়। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, পিকাপ ভ্যানটি মাছ নিয়ে সাতক্ষীরা থেকে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এছাড়া চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, শনিবার সকালে দুর্ঘটনায় আহত ৫ জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

0
JOSER-droho-13-11-2020-p-10

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরকাঘাতে বড়ভাই খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। শহরের ঘোপ নওপাড়া রোডের বাবলাতলায়। নিহতের নাম মিরাজ হোসেন (২৪)।

স্থানীয়রা জানায়, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে মিরাজ হোসেন তার বোন ও ছোটভাইয়ের স্ত্রীকে মারপিট করে। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ইরান তার বড়ভাই মিরাজের ওপরে পাল্টা হামলা চালায়। এ সময় ছুরির আঘাতে জখম হন মিরাজ। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালী থানার ডিউটি অফিসার নুরজাহান খাতুন বলেন, ঘটনা তদন্তে ওসি মনিরুজ্জামান ঘটনাস্থলে গেছেন।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...