মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 597

জো বাইডেনই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট

0
joe-bi-droho-p-1
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন

দ্রোহ অনলাইন ডেস্ক

বেসরকারী ভারে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি ভোট পেয়েছেন প্রায় ৭ কোটি ৪০ লাখেরও বেশি।

পেনসিলভানিয়ায় জয়লাভ করায় বেসরকারি ফলাফলে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। খবর- সিএনএন।

সংবাদ মাধ্যমটির পূর্বাভাস অনুযায়ী, জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৭৩। বিবিসির পূর্বাভাসও বলছে একই কথা।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান অ্যারিজোনাতেও ডেমোক্র্যাটদের জয়ী দেখানো হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০, আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ২১৪।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আসছে জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব প্রহণ করবেন। যদিও তা নির্ভর করছে ট্রাম্পের আইনি চ্যালেঞ্জের ফলাফলের ওপর।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাইডেন পেয়েছেন ৭ কোটি ৪০ লাখেরও বেশি ভোট। যুক্তরাষ্ট্রে আর কোনও প্রেসিডেন্ট এর আগে এত ভোট পেয়ে নির্বাচিত হন নাই। তার প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোট ৭ কোটি। আলোচিত পেন্সিল ভিনসিলভানিয়া রাজ্যটিতে জো বাউডেন পেয়েন ২০টি ইলেকটোরাল ভোট।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

0
BABYl-DROHO-7-11-2020-P-10
রিয়াদ হোসেন বাবু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছে।

ফেসবুকে রাজনৈতিক বিষয় নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়ে রিয়াদ হোসেন বাবু নামের এই ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছে।

শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করলে স্বজনরা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরই বাবু মারা যায়। সে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের শেখ মনজুর রহমানের ছেলে।

বাবু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ‘আজ এক সপ্তাহ হলো…। বিষের বোতলটা আমার বালিশের নিচে পড়ে আছে স্পষ্ট দেখতে পারছি। সবাই নির্বাক হয়ে গেছে। ছোট ভাইটা পাগলপ্রায়। জানি ছোট বোনটা খুব কাঁদছে। অনেক বড় ভুল করে ফেলেছি হয়তো! এমন টা তো হবার কথা ছিল না। জানেন? সেদিন খুব কেঁদেছিলাম আমি। যেদিন আমার হাতটা ছেড়ে দিয়েছিলেন সোহাগ দাদা। আমার বাঁচার শেষ আশাটুকু ছিলেন উনি। অঝরে কেঁদেছি সারারাত এই কদিন। প্রতি রাতে বালিশ ভিজিয়েছি চোখের জলে। একটি বারও খোঁজ নাওনি কেমন ছিলাম আমি। আর, দোস্ত তোদের অনেক ধন্যবাদ। ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছিস। তবে কি জানিস? বাস্তবে এতটা সময় তোরা যদি দিতি…। তাহলে, না থাক কিছু না, জানি তোমরা খুব কাঁদছো। জানি খুব ভালবাসতে আমাকে। হয়তো ঘৃণাও করতে অনেকে। যদি আর একটু খোঁজ করতে, আমার সমস্যাগুলো শুনতে… । যদি আমার দিকে আর একটু খেয়াল রাখতে…। যদি সবকিছু নির্ভয়ে বলতে পারতাম তোমাদের… তাহলে আজ হয়তো… । (আংশিক) ’

ইতিহাসের একটি কালো দিন ৭ নভেম্বর – তথ্যমন্ত্রী

0
HASAN-DROHO-7-11-2020-P-9
ড. হাছান মাহমুদ

দ্রোহ অনলাইন ডেস্ক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন।

রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি এই দিনকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে অথচ প্রকৃতপক্ষে ১৯৭৫ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হুদা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হায়দারসহ বহু সৈনিক ও অফিসারকে হত্যা করা হয়েছিল। এমনকি যে কর্নেল তাহের বন্দীদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন, সেই পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকেও জিয়া পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন।’

তিনি আরো বলেন, ‘অগণতান্ত্রিকভাবে সেনা ছাউনিতে বিএনপি’র জন্ম। ক্ষমতায় থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তারা দল গঠন করেছে। আজ যারা বড়বড় কথা বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন, মির্জা ফখরুল সাহেবসহ তারা সবাই সেই উচ্ছিষ্ট গ্রহণ করে বিএনপিতে যোগ দিয়েছেন। আর গত একযুগ ধরে আমরা দেখছি, বিএনপি নির্বাচন বর্জন করছে, প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এমনকি নির্বাচন ঠেকানোর নামে শতশত মানুষকে পুড়িয়ে হত্যা করে গণতন্ত্র নস্যাৎ করতে চেয়েছে, কিন্তু জনগণ তা হতে দেয়নি।’

ঘোষনা

0
Untitled-2

অনিবার্য কারণ বসত সাপ্তাহিক দ্র্রোহের শনিবারের লাইভ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আগামী শনিবার আমাদের অনুষ্ঠান নিয়মিত ভাবে (ইউটিউব চ্যানেলDrohoNews ফেসবুক Thedroho তে) প্রচারিত হবে বলে আমরা আশা করছি। অনিচ্ছাবসত অনুষ্ঠানটি প্রচার করতে ব্যর্থ হওয়ায় আমরা দুঃখিত। – প্রযোজিত

৭ নভেম্বর নিয়ে ফখরুল যা বললেন-

0
fokural-DROHO-7-11-2020-P-7
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিপাহী-জনতার অভ্যুত্থানেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ নভেম্বর শনিবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, “৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল। যে জাতীয়-আন্তর্জাতিক কারণে ৩ নভেম্বরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছিল, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এদেশের দেশপ্রেমিক সিপাহী এবং জনগণ ৭ নভেম্বরে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশে সত্যিকার অর্থে স্বাধীনতাকে সুসংহত করেন। একই সঙ্গে গণতন্ত্রের যে পথ, সেই পথের নতুন সুচনা করেন।

প্রকৃতপক্ষে ৭ নভেম্বর থেকেই এদেশে বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবার সুযোগ সৃষ্টি হয়েছিল এবং তার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান।”

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বপরিবারের নিহত হওয়ার পর সেনা প্রধানের দায়িত্ব আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়, জিয়া হন গৃহবন্দী।

৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া।

এই দিনকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস এবং জাসদ সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে।

৭ নভেম্বর উপলক্ষ্যে ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় অফিসে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

গোয়ায় নগ্ন শুটিংয়ের দায়ে গ্রেপ্তার পুনম পান্ডে

0
Punom Pandey-DROHO-5-11-2020-P-2
পুনম পান্ডে

দ্রোহ বিনোদন ডেস্ক

সমুদ্র সৈকতে পর্নো ভিডিও শুটিং করার অভিযোগে মামলা হয়েছিল পুনম পান্ডের বিরুদ্ধে। অবশেষে গ্রেপ্তার করা হলো বলিউডের অ্যাডাল্ট এ অভিনেত্রীকে।

বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে গোয়ার কানাকোনা পুলিশ।

গোয়ার কানাকোনা এলাকা সেখানকার শিল্প, সংস্কৃতির জন্য বিখ্যাত। সম্প্রতি সেখানকার চাপোলি সৈকতে পর্নো ছবির শুট করেন পুনম পান্ডে। এ অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোয়া ফরওয়ার্ড পার্টি। মামলায় গোয়ার নারীদের সম্মানহানির অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ভিডিওর একটি টিজার পুনম নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন। সেটি মুহূর্তে ভাইরালও হয় যায়। তার পরেই পুনমের নামে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়।

সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু শ্যাম বম্বের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পুনম পান্ডে। শ্যামের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পরই গোয়ায় পাড়ি দেন অভিনেত্রী। সেখানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন পুনম। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরপরই ফের এফআইআর তুলে নেন পুনম। এমনকি তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে বলেও দাবি করেন পুনম এবং শ্যাম।

ওই ঘটনার কিছুদিনের মধ্যেই ফের পুনমের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। যদিও এফআইআর দায়েরের পর বুধবার গোয়ায় স্বামীর সঙ্গে করওয়া চৌথও পালন করেন অভিনেত্রী। করওয়া চৌথ পালনের কয়েক ঘণ্টার মধ্যেই এবার পুনম পান্ডেকে গ্রেফতার করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অবস্থান

0
USA-DROHO-7-11-2020-P-5
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে টেক জায়ান্ট ফেসবুক, টুইটার এবং ইউটিউব প্রার্থীদের বিজয় নিয়ে কোনো ধরনের ভুল তথ্য প্রচার করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

তবে সামগ্রিকভাবে তাদের পদক্ষেপগুলো এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রতিযোগিতায় প্রকাশিত সমস্যাগুলো সমাধান করতে পারেনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করবেন বলে সমর্থকদের উদ্দেশ্যে হোয়াইট হাউসে ভাষণ দেন। তিনি নির্বাচনের বিষয়ে ফেসবুক এবং টুইটারে বিভ্রান্তিমূলক বক্তব্য পোস্ট করেছেন। ভোটদান সম্পর্কে তার ভিত্তিহীন সন্দেহ এবং ভোটগ্রহণের চূড়ান্ত নির্বাচনের ফলাফলের জন্য তার ইচ্ছা সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছেন।

জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ্লিকেশন টিকটক বলেছে যে কয়েকটি হাই-প্রোফাইল অ্যাকাউন্টগুলো থেকে নির্বাচনের জালিয়াতির অভিযোগ উঠেছে এমন কয়েকটি ভিডিও তারা সামনে এনেছে এবং তাদের মতে এই বিভ্রান্তিমূলক তথ্য অ্যাপের নীতি লঙ্ঘন করেছে।

ফেসবুক এবং ইউটিউবের নির্বাচন সম্পর্কিত পোস্টগুলো বেশিরভাগই ভুল তথ্য দিচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

গুগলের মালিকানাধীন ইউটিউব ট্রাম্পের হোয়াইট হাউসের মন্তব্যগুলোর ভিডিও দেখিয়েছে। তবে গুগল ভিডিওগুলোর নিচে একটি “ইনফরমেশন প্যানেল” রেখেছিল।

যেখানে বলা ছিল যে নির্বাচনের ফলাফল চূড়ান্ত নাও হতে পারে এবং অতিরিক্ত তথ্যের সাথে গুগলের নির্বাচনী ফলাফলের পৃষ্ঠায় লিঙ্ক যুক্ত করে দেয়া হয়েছিল।

তবে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী নির্বাচনকে কেন্দ্র করে টুইটার এবং ফেসবুকের কার্যক্র কতটুকু কার্যকর হবে তা বলা যাচ্ছে না।

শুটিং করতে গিয়ে হাতে আঘাত পেলেন পরীমনি

0
Parimoni-DROHO-5-11-2020-P-
পরীমনি

দ্রোহ বিনোদন ডেস্ক

কিছুদিন আগেই ঘোষণা হয়েছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী অকুতোভয় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে একটি সিনেমা নির্মিত হবে আর সেটিতে অভিনয় করবেন পরীমনি।

চলতি নভেম্বর থেকে শুরু হয়ে গেছে শুটিং। তবে এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে গেলে পরীমনিকে অবশ্যই খুব বেশি সৃজনশীল ও সাবধানার সাথে অভিনয় করতে হবে। ছবিটির শুটিং করতে গিয়ে ইতোমধ্যে আহত হয়েছেন এই অভিনেত্রী।

লাঠিখেলার শুটিং করার সময় হাতে প্রচ- আঘাত পান এই তারকা।

জানা গেছে, রাজধানীর নিকেতনে দৃশ্যধারণের কাজ চলছিল। এর একটি দৃশ্যে লাঠিখেলার শুট চলছিল। সেটা করতে গিয়েই পরীমনির বাঁ হাতে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে হাত ফুলে যায়।

‘পরীর এই হাতে আগেই একটু সমস্যা ছিল। ঠিক ওখানটাতেই লাঠির বাড়ি লাগে। বাম হাতটি সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। চিকিৎসক এসে তার চিকিৎসা করেছেন। আপাতত তিনি ভালো আছেন।’ এরপরও পরী নিজে থেকে শুটিং চালিয়ে গেছেন বুধবার।

ছবিটির নির্মাতা পলাশ মাহমুদ জানান, চোটের কারণে পরীর শুক্রবারের শুটিং পিছিয়ে সেটি শনিবার করা হয়েছে। এছাড়া ৫ নভেম্বর এমনিতে বিশ্রামে থাকার কথা ছিল এ নায়িকার। সব মিলিয়ে পুরোপুরি দুদিনের বিশ্রামে আছেন তিনি।

খোকসায় সমবায় দিবস পালিত

0
SAMABOY-DROHO-7-11-2020-P-2
হাজী সদর উদ্দিন খান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতথির বক্তব্যে হাজী সদর উদ্দিন খান বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে অবশ্যই সফলতা আসবে।

তিনি বলেন বর্তমান সরকার সমবায়কে অগ্রাধিকার দিচ্ছে। প্রধান মন্ত্রী চান, সততার ভিত্তিতে সমবায় সমিতি পরিচালনা করা হোক।

শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মধ্যে কত্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, চাঁদ মাল্টিপারপাস কো-অপারেটিভ এর সভাপতি কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমবায় সংগঠনের প্রতিনিধি শেখ সাইদুল ইসলাম প্রবীন।

বাইডেনের আশা ৩শ ইলেক্টোরাল ভোটের

0
JOBIDON-DROHO-7-11-2020-P-1
ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন আশা প্রকাশ করছেন, তার দল ৩শ ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যেতে পারে।

জো আশ করছেন রিপাবলিকান অঞ্চল খ্যাত অ্যারিজোনা ও জর্জিয়াতে দুই দশক পর ডেমোক্রেটরা ঐতিহাসিকভাবে জিতবেন। খবর বিবিসির।

করোনাভাইরাস মহামারি, অর্থনৈতিক মন্দা ও সাম্প্রতিক নির্বাচনী প্রচারণার কারণে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে চলমান দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করে ডেমোক্র্যাট প্রার্থী বলেন, ‘এরকম কঠিন লড়াইয়ের নির্বাচনের পর উত্তেজনা তীব্র থাকে। কিন্তু আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে বাইডেন বলেন, করোনা নিয়ন্ত্রণে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন।

পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভোটের ব্যবধান বাড়তে থাকায় ডেলাওয়ারে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা ৭ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছি যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী পাননি।’

চূড়ান্তভাবে বিজয়ের ঘোষণা না দিলেও তার দল ‘পুরো জাতির সমর্থনে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা’ অর্জন করতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন।

শনিবার দুপুর বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত অ্যাসোসিয়েটেড প্রেস ও গার্ডিয়ানের মতে, বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেক্টোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট।

এছাড়া ভোট গণনার শেষ দিকে থাকা জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা, পেনসিলভানিয়ায় এগিয়ে রয়েছেন বাইডেন। এই চার অঙ্গরাজ্যের সবকটিতে জিতলে তার ইলেক্টোরাল ভোট হবে ৩১৭।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...