মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 598

হোটেলে স্ত্রীর লাশ রেখে স্বামীর চম্পট

0
MADER-DROHO-6-11-2020-P-13
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রংপুর নগরীর স্টেশন এলাকার বসুন্ধরা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আরজিনা খাতুন (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে হোটেল কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার মোহাম্মদ আলীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ মরদেহ উদ্ধারসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি বসুন্ধরা আবাসিক হোটেলে যান। তারা তাদের নাম সাইফুল ইসলাম ও আরজিনা খাতুন এবং ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কা বাঁধ এলাকায় বলে জানান। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ৫ নম্বর কক্ষ ভাড়া নিয়ে রাত্রিযাপন করেন।

শুক্রবার সকালে সাইফুল ইসলাম রুমের বাইরে তালা দিয়ে স্টেশন এলাকায় যাওয়ার কথা বলে বের হয়ে যান। এরপর তিনি আর হোটেলে ফিরে আসেননি। দুপুর ১২টার পর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা রুমের দরজায় নক করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের ভেন্টিলেটর দিয়ে বিছানায় ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে রুমের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সিআইডি ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। তবে তারা স্বামী-স্ত্রী কি-না এবং তাদের বাড়ির ঠিকানা সঠিক কি-না সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী ও হোটেলের মালিকপক্ষের লোক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল আসামি সাইফুল ইসলামকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিশ্চিত জয়ের পথে বাইডেন

0
JOBIDON-DROHO-5-11-2020-P-1
জো বাইডেন

দ্রোহ অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন বিজয়ের পথে রয়েছেন। ইতিমধ্যে তিনি ২৬৫ ইলেকটোরাল ভোট পেয়েছেন। আরও দুটি রাজ্যে ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। যে কোনো সময় নিজেকে বিজয়ী দাবি করতে পারেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

শুক্রবার থেকে য্ক্তুরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনর নিরাপত্তা জোরদার করছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, বাইডেন বক্তৃতা দিতে পারেন বলে জানানোর পর থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তার নিরাপত্তা জোরদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ বিষয়ে জানতে গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দিতে রাজি হয়নি। সংস্থাটির মুখপাত্র ক্যাথেরিন মিলহয়েন বলেন, জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের নিরাপত্তা আয়োজন কেমন হবে; তা নিয়ে কোনো তথ্য সংস্থা থেকে দেয়া হয় না।

বাইডেন শিবির থেকেও এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। ডেলওয়্যারের উইলমিংটনে একটি কনভেনশন সেন্টারে থেকে এবার নির্বাচনী প্রচার এবং ভোট পর্যবেক্ষণ করছেন বাইডেন এবং তার দল।

সেখানেই বাইডেনের ভাষণ দেয়ার সম্ভাবনা আছে।

ট্রাম্পকে ‘রাগ নিয়ন্ত্রণ’ শিখতে বললেন গ্রেটা

0
TRAD-DROHO-6-11-2020-P-12
পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ

দ্রোহ অনলাইন ডেস্ক

সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ টুইটারে রাগ সামলানোর পরামর্শ দিয়ে ট্রাম্পকে পাল্টা জবাব দিলেন ।

বৃহস্পতিবার ট্রাম্পের ‘‘গণনা বন্ধ করুন’’ টুইটটি নিজের টুইটার একাউন্টে পোস্ট করে গ্রেটা লেখেন, ‘‘বড়ই হাস্যকর। ডনাল্ড ট্রাম্পকে অবশ্যই তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে কাজ করতে হবে, তারপর তাকে একজন বন্ধুর সঙ্গে পুরনো আমলের একটি চমৎকার সিনেমা দেখতে যেতে হবে! শান্ত হন ডনাল্ড, শান্ত হন!”

গ্রেটার এই টুইটে ১২ লাখের বেশি ‘লাইক’ পড়েছে; রি-টুইট হয়েছে ২ লাখ ৬৬ হাজারের বেশি বার।

গত বছর ডিসেম্বরে গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষ সেরা ব্যক্তি-২০১৯ নির্বাচিত হওয়ার পর ১৭ বছরের এই কিশোরীকে বিদ্রƒপ করে ট্রাম্প বলেছিলেন, ‘‘বড়ই হাস্যকর। গ্রেটাকে অবশ্যই তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে কাজ করতে হবে, তারপর একজন বন্ধুর সঙ্গে পুরনো আমলের একটি ভালো সিনেমা দেখতে যেতে হবে। শান্ত হও গ্রেটা, শান্ত হও!”

টাইম ম্যাগাজিনের বর্ষ সেরা ব্যক্তিত্ব হওয়ার পর একজন গ্রেটাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করার পর মন্তব্যের ঘরে ট্রাম্প উপরের ওই মন্তব্য করেছিলেন।

এবার গ্রেটা ঠিক একই সুরে তার জবাব দিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের প্রতি আগেই সমর্থন জানিয়েছিলেন জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ।

মঙ্গলবার ভোটের পর বুধবার পর্যন্ত প্রাথমিক ফলাফলে বাইডেনের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন ট্রাম্প। কিন্তু বৃহস্পতিবার ফলাফল নির্ধারণী গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যগুলোতে বাইডেনের থেকে ভোটে পিছিয়ে পড়তে শুরু করলে মেজাজ হারাতে থাকেন ট্রাম্প।

প্রথমে ভোটে কারচুপির অভিযোগ তুলে ট্রাম্প শিবির কয়েকটি জায়গায় পোস্টাল ভোট গণনা বন্ধের আবেদন নিয়ে আদালতে যায়।

এক পর্যায়ে ট্রাম্প ‘‘ভোট গণনা বন্ধ করুন’’ বলে একটি টুইট করেন। ভোট নিয়ে ট্রাম্পের অন্তত ছয়টি টুইট মুছে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

আর্জেন্টিনা দলে ফিরলেন দি মারিয়া

0
THE-MARIA-DROHO-6-11-2020-P-11

দ্রোহ অনলাইন ডেস্ক

পিএসজির হয়ে দারুণ সময় কাটানো আনহেল দি মারিয়া ফিরলেন আর্জেন্টিনা দলে। চোটের সঙ্গে লড়াই করা সের্হিও আগুয়েরোর জায়গা হয়নি প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে।

দেশের বাইরের লিগগুলোতে খেলা ফুটবলারদের নিয়ে ২৫ জনের দল দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। স্থানীয় লিগে খেলা ফুটবলারদের নাম পরে যোগ করবেন আর্জেন্টিনা কোচ।

একুয়েডর ও বলিভিয়াকে হারানো দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার হুয়ান ফয়েথ, রেনসো সারাভিয়া, হের্মান পেস্সেইয়া, লিওনার্দো বালের্দি। জায়গা হারিয়েছেন ফরোয়ার্ড আলেক্সিস মাক আয়িস্তের, ভিওভানি সিমেওনে ও ক্রিস্তিয়ান পাভোন।

গত বছরের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ফরাসি লিগে আলো ছড়ানো দি মারিয়া। দলে ফিরেছেন ইতালিয়ান সেরি আর দল উদিনেজের মিডফিল্ডার রবের্তো পেরেইরা।

ঝিনাইদহের কারিশমাকে খুন করা হয়েছে

0
নিহত কারিশমা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের তৃতীয় লিঙ্গের কারিশমাকে খুন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে এমন তথ্যই বেড়িয়ে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের কারিশমা (৪০) এর ঘর থেকে লাশ উদ্ধার ও আত্মহত্যার ধরণ দেখে প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল। ময়না তদন্তের প্রতিবেদনে কারশিমা খুন হওয়ার বিষয়টি উঠে এসেছে। ইতোমধ্যে তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে বলে পুলিশ দাবি করছে।

এ বছরের ৯ সেপ্টেম্বর সদর উপজেলার উদয়পুরের নিজ ঘর থেকে তৃতীয় লিঙ্গের কারিশমা (৪০) এর লাশ উদ্ধার করে পুলিশ। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।

নিহতের বড় ভাই নুরুন্নবী বলেন, উদয়পুর গ্রামের ওই বাড়িতে কারিশমা একাই থাকতো। সম্প্রতি অন্যত্র নতুন বাড়ি তৈরী করেছে। ইতোমধ্যে পুরাতন বাড়িটি বিক্রি করে দিয়েছে। সম্পতি, নগদ টাকা ও গহনার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে তিনি মনে করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, কারিশমার ময়না তদন্তের রিপোর্ট পেয়েছেন। ঘটনাটি হত্যা বলে নিশ্চিত হয়েছেন। প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এখনো হত্যাকারীদের ডিটেক্ট করা সম্ভব হয়নি।

তিনি আশা করছেন, খুব দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আটক করা সম্ভব হবে। তৃতীয় লিঙ্গের অন্য কারো সাথে বিরোধ, সম্পত্তি আত্মসাৎ এমনকি তৃতীয় কোন পক্ষ এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।

তিনি জানান, কারিশমা উদয়পুর গ্রামে যখন বাড়ি তৈরী শুরু করেন, তখন একটি সন্ত্রাসী গ্রুপ চাঁদা দাবী করে। এছাড়া তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ তার উপর ক্ষিপ্ত ছিল। কারশিমাকে খুব ঠান্ড মাথায় খুন করা হয়েছে বলে তিনি মনে করছেন।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ১০

0
SHAI-RTA--DROHO-6-11-2020-P-8

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যাত্রীবাহী বাস খাদে পরে নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা গামী ঝিনাইদহ লাইন নামের পরিবহন সংস্থার যাত্রীবাহী রাস্তার পাশের খাদে পরে যায়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শৈলকুপায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

0
misil-DROHO-6-11-2020-P-4

শৈলকুপা প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে কটাক্ষ করার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার পাইলট সরকারি মাধ্যমিক স্কুলের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সাত্তার ফয়েজি, ওয়াক্কাস আলী জিহাদী, ফয়সাল হাবিব, মাওলানা হেদায়েত উল্লাহ, হাফেজ মাওলানা ফয়সাল হাবিব, খাইরুল ইসলাম ও হাফেজ ওমর ফারুখ।

দীঘির নতুন পরীক্ষা

0
প্রার্থনা ফারদিন দীঘি

দ্রোহ বিনোদন ডেস্ক

মোবাইল কোম্পানির বিজ্ঞাপন থেকে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় সারা দেশ মাতিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। মা নায়িকা দোয়েল, বাবা নায়ক থেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সুব্রত। বাবা-মায়ের পথ ধরে দেশের স্বনামধন্য সব জুটির সঙ্গে ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবিতে মনকাড়া অভিনয় করে চলচ্চিত্রের দর্শকমন জয় করেছেন। সে সময়ই তারকা বনে যান দীঘি। পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী দীঘি।

সেই শিশুশিল্পীই এবার নায়িকা হয়ে আসছেন। চলতি বছরের সেপ্টেম্বরে এফডিসিতে ‘টুঙ্গিপাড়ার মিঞা ভাই’ নামে একটি ছবির শুটিংয়ের মাধ্যমে তার নায়িকা হিসেবে যাত্রা শুরু হয়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত শান্ত খান। এটি ছাড়াও আরও পাঁচটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে দীঘির। এরই মধ্যে ‘ধামাকা’ নামে একটি ছবি পরিচালনা করবেন মালেক আফসারী। ‘যোগ্য সন্তান’ নামে আরেকটি ছবি নির্মাণের দায়িত্ব নিয়েছেন কাজী হায়াৎ।

প্রশ্ন হল- শিশুশিল্পী দীঘি এবার নায়িকার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কতটা ফুটিয়ে তুলতে পারবেন নিজেকে! তিনি সার্বিক প্রস্তুতি নিয়েছেন তো? আগেই জানিয়েছিলাম, দীঘির বেড়ে ওঠাই চলচ্চিত্রের আবহে। যোগ্যতা সমুন্নত রাখতে নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবেন, এ আস্থা রাখাই যেতে পারে। আর বাকি প্রশ্নের উত্তর পাওয়া যাবে তার ছবি মুক্তির পর।

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে চান পপি

0
POPY-DROHO-5-11-2020-P-1
চিত্র নায়িকা পপি

দ্রোহ বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি। অভিনয় জীবনে নিজের ভালোলাগার মতো অনেক চরিত্রে অভিনয় করেছেন।

শুধু রোমান্টিক ঘরানার গল্পের চরিত্রে অভিনয় করেছেন এমনটি নয়। নারীপ্রধান গল্পের ছবিতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন পপি।

এর মধ্যে উল্লেখযোগ্য হল- ‘দরিয়া পাড়ের দৌলতি’, ‘ডাকুরানী’, ‘গার্মেন্টস কন্যা’, ‘বস্তির রানী সুরিয়া’ ইত্যাদি। তবে নারীপ্রধান গল্পের চরিত্রে খুব বেশি কাজ করার সুযোগ মেলেনি তার। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পপি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেছেন।

অভিনয় জীবনে পপি তার স্বপ্নের চরিত্রে অভিনয়ের প্রাসঙ্গিকতার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু কখনো উত্তর মেলেনি তার। এবার পপি তার স্বপ্নের চরিত্রের কথা প্রকাশ করেছেন। পপি সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে পপি বলেন, প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শেখ হাসিনা আপার চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখি আমি। আর কোনো চরিত্রে অভিনয়ের স্বপ্ন নেই আমার। আপার সংগ্রামী জীবনই মূলত আমাকে মুগ্ধ করে। একজন সফল রাজনীতিবিদ, একজন সফল নারী, একজন সফল প্রধানমন্ত্রী, সর্বোপরি তিনি আমাদের দেশের সব মানুষের অনেক আস্থার, অনেক ভালোবাসার একজন মানুষ। তিনি আমাদের সবার অভিভাবক। তারই হাত ধরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।

বিশ্বের অন্যতম সফল প্রধানমন্ত্রী, একজন অনুকরণীয় প্রধানমন্ত্রী তিনি। তার ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন সম্পর্কে বিশদ জানার সুযোগ হয়েছে আমার। তার প্রতি গভীর শ্রদ্ধা রেখে তারই চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখি আমি। জানিনা আমার এই স্বপ্ন পূরণ হবে কিনা।

পপি জানান, বেশ কিছুদিন আগে কিংবদন্তি এটিএম শামসুজ্জামানসহ তার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হয়। তখন পপি জানতে পারেন প্রধানমন্ত্রী তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ সিনেমাটি দেখেছেন দেশের বাইরে যাওয়ার পথে বিমানে। তখন পপির অভিনয়েরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

সাকিব আল হাসান দেশে ফিরেছেন

0
SHAKAB-DROHO-6-11-2020-P-1
সাকিব আল গাসান

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ।

বৃহস্পতিবার গভীর রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে গণমাধ্যমে কথাও বলেন।

বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে তার ভক্ত-সমর্থকরা জড়ো হন।

গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও, বিষয়টি নিজ বোর্ড কিংবা আইসিসির কাছে না জানানোর অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বিসিবির প্রস্তাবিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম খেলবের এই অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে তিনি টিমের অনুশীলনেও অংশ নেবেন।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...