সোমবার, মে ৪, ২০২৬.
Home Blog Page 601

যশোরে পাওনা টাকা চাইতে গিয়ে কারচালক খুন

0
MEDER-Droho03-11-20-P10
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরে গহনা বিক্রির টাকা চাইতে গিয়ে প্রাইভেট কারের চালক খুন হয়েছেন। আহত হয়েছে তার ছেলে।

হতাহতের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা রোড বাঁশতলা স’মিল এলাকায়। ছুরিকাঘাতে নিহত হয়েছেন কার চালক আব্দুল কুদ্দুস (৪৬)। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে বিপ্লব হোসেন (২৭)। নিহত কুদ্দুস নওদা গ্রামের বিহারী ক্যাম্প মোড়ের কাটি খানের ছেলে।

নিহতের স্ত্রী বালিকা খাতুন জানিয়েছেন, ঢাকা রোড এলাকার সেলিম হোসেনের কাছে কয়েকমাস আগে ৪০ হাজার টাকা বাকিতে গহনা বিক্রি করেন বিপ্লবের স্ত্রী বৃষ্টি খাতুন। কিন্তু টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে সেলিম। ঘটনার দিন সন্ধ্যায় আব্দুল কুদ্দুস ও ছেলে বিপ্লব পাওনা টাকা চাইতে সেলিমের বাড়িতে যান। এসময় উভয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেনাদার সেলিম ও লিচু বাগান এলাকার স¤্রাট তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা বাবা-ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন। পরে চিকিৎসাধিন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যান।

জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আব্দুর রশিদ জানান, বাবা-ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে একজন মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) আবু হেনা মিলন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পাওনা টাকা চাওয়া নিয়ে গোলযোগের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা-ছেলে হতাহতের ঘটনা ঘটেছে। হামলাকারী সেলিম ও স¤্রাটকে আটকে জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমখি সংঘর্ষে নিহত ৫

0
KUSHTIA-RTA--Droho03-11-20-10
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের লক্ষ্মীপুর এলাকার এগার মাইল ব্রীজের কাছে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া ও লক্ষ্মীপুর এলাকার এগার মাইল ব্রীজের কাছে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় নিহত হয়েছেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মশাগুনি গ্রামের শফি উদ্দিন মোল্লার ছেলে টিপু সুলতান, আব্দুস সাত্তারের ছেলে মফিজ উদ্দিন, মফিজ উদ্দিনের স্ত্রী আরবী বেগম, আরবী বেগমের ছেলে ইফাত এবং যশোর কতোয়ালী থানার বিরামপুর এলাকার কাশেম আলী শেখের ছেলে আলী আহমদ। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাশেম আলীর ছেলের ইনসান আলী।

পুুলিশ বলছে, নিহতরা সবাই পাবনার হেমায়েতপুরের মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে এক নারী রোগীকে অ্যাম্বুলেন্সে করে নড়াইলের বাড়িতে ফিরছিলেন। বিত্তিপাড়া ও লক্ষ্মীপুর এলাকার এগার মাইল ব্রীজের কাছে পৌঁচ্ছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ঘটনাস্থলে এসে মাইক্রোবাস কেটে হতাহতদের উদ্ধার করা হয়। নিহত ৫ জনের চেহারা বিবৃত হয়ে গেছে। একজনের অবস্থা গুরুতর।

শৈলকুপায় খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

0
Shailkupa child-Droho03-11-20-7

শৈলকুপা প্রতনিধি

ঝিনাইদহের শৈলকুপায় খাট থেকে পড়ে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ঠাকুরগাঁও’র ভুল্লি উপজেলার ভুল্লি গ্রামের বুলবুল আহমেদের ছেলে ও ব্রহ্মপুর শাহপাড়া গ্রামের শাহিদ ইসলামের নাতি ছেলে। শিশুর পিতার ব্যবসা সুত্রে তারা এলাকায় ভাড়া নিয়ে বসবাস করে।

পরিবারের লোকেরা জানায়, শিশু অর্প প্রায় দুই মাস যাবৎ শারীরিকভাবে অসুস্থ। বিকালে শিশুটি মা শাপলা খাতুন ঘুম পাড়িয়ে রেখে বাহিরে যায়। খাট থেকে পড়ে শিশুটি গুরুতর আঘাত পায়। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় কাতলাগাড়ী বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।

দৌলতপুরে জেলহত্যা দিবসের আলোচনা

0
Daulatpur Mp-Droho03-11-20-ড়5

বিশেষ প্রতিনিধি

দৌলতপুরের জেল হত্যা দিবসের আলোচনা সভায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, ৩ নভেম্বর জাতির ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ও কালিমালিপ্ত এক দিন। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী জাতীয় চার নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ষড়যন্ত্রকারীরা সুপরিকল্পিতভাবে জাতির পিতার মতোই নির্মমভাবে হত্যা করেছিল বাংলাদেশের চার সূর্য সন্তানকে। মুলত জাতীকে নেতৃত্বশুন্য করতেই এ হত্যাকান্ড ঘটায় তারা। হত্যাকারীদের দোসররা আজও রাষ্ট্রের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই এসব ষড়যন্ত্র বিরুদ্ধে আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

মঙ্গলবার দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ বাবলু, সাংগঠনিক সম্পাদক সরদার মো. তৌহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক টিপু নেওয়াজ, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাঁকী, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ, মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সরদার আতিয়ার রহমান আতিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধান শিক্ষক রেজাউল করিম।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পস্তবক অর্পন করে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান এমপি আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ নেতৃত্বে দৌলতপুর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

খোকসায় জেলহত্যা দিবস পালিত

0
MPJOR-Droho03-11-20-p4
এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় চার নেতার স্মরণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ৮৭ কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার ফজলুল হক, আল মাছুম মোরশেদ শান্ত, মুজাহিদুল ইসলাম, হাসানু জ্জামান, সাকিব খান টিপু, সাহেব আলী, বাপ্পী বিশ্বাস রাজু, আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার।

সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

লালন গীতি ২

0

নতুন গান নিয়ে আলম আরা মিনুর

0
MINU-Droho03-11-20-p4
আলম আরা মিনুর

দ্রোহ বিনোদন ডেস্ক

চার বছর আগে ‘বন্ধু হয়ে যাব’ শিরোনামে একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। সেগুলো শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছিল। টানা ৪ বছর বিরতির পর আবারও নতুন গান নিয়ে হাজির হবেন এই সঙ্গীতশিল্পী। এরই মধ্যে চারটি নতুন গানের কাজ শেষ করেছেন। গানগুলোর ভিডিওতেও তার উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন মিনু।

ভিডিওর কাজ শিগগিরই শুরু হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সর্বশেষ চার বছর আগে আমার অ্যালবাম প্রকাশ হয়েছিল। মাঝখানে বেশ কয়েকটা বছর গান করা থেকে বা গাওয়া থেকে অনেকটাই দূরে ছিলাম। এখন নতুন করে আবারও যাত্রা শুরু করেছি। চারটি গানের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওতে নিজেকে এমনভাবে উপস্থাপন করব, যেভাবে আগে কখনই আমার উপস্থাপন করার সুযোগ হয়ে উঠেনি। আমার নতুন গানগুলোতে সবার জন্যই সারপ্রাইজ থাকছে। আশা করছি গানগুলো সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।

নতুন এই গানগুলো ‘আলম আরা মিনু’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। আলম আরা মিনুর প্রকাশিত উল্লেখযোগ্য অ্যালবাম হচ্ছে- ‘কথা দিলাম’,‘তুমি জীবন আমার’, ‘বন্ধু তোর লাইগারে’, ‘ভালোবাসার বৃন্দাবন’, ‘নালিশ’, ‘বড় বেশি মনে পড়ে’, ‘যদি তুমি বল’ ইত্যাদি। এছাড়া প্লে-ব্যাকেও কাজ করার অভিজ্ঞতা আছে এই সঙ্গীতশিল্পীর।

নতুন সিনেমা নিয়ে ব্যস্ত ভাবনা

0
Bhabna-Droho03-11-20-p3
চিত্রনায়িকা ভাবনা

দ্রোহ বিনোদন ডেস্ক

‘লাল মোরগের ঝুঁটি’ নামে সিনেমা নির্মাণ করছেন নুরুল আলম আতিক।

গত ১ অক্টোবর থেকে ময়মনসিংহের গৌরিপুরে শুটিং শুরু হয় সিনেমার। টানা ৯ দিন শুটিং চলে সেখানে। প্রথম দিনের শুটিংয়ের অংশ নিয়েছিলেন ভাবনা। এরপর অল্প কিছুদিনের বিরতি দিয়ে গত ৩০ অক্টোবর থেকে টাঙ্গাইলে শুরু হয়েছে শুটিং। টাঙ্গাইলের শুটিংয়েও অংশ নিয়েছেন ভাবনা।

সিনেমার প্রসঙ্গে ভাবনা বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাতে আমাকে দেখা যাবে ‘পদ্ম’ নামক চরিত্রে । লকডাউনের আগে প্রায় তিন মাস ধরে সিনেমার প্রস্তুতি নিয়ে এরপর শুটিং শুরু করেছি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অনিমেষ আইচ পরিচালক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ আসমান’। এতে করোনাকালের একজন সংগ্রামী চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন ভাবনা।

ঝিনাইদহে জেলহত্যা দিবস পালিত

0
jahanida-Droho03-11-20-p2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

জাতীয় চার নেতার স্মরণে সকালে শহরের এইচএসএস সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আলহাজ্ব সাইদুল করিম প্রমুখ।

জেল হত্যা দিবস আজ

0
3 NOV-DRO- 03-11-2020-P-1
ছবি সংগ্রহ

দ্রোহ ডেস্ক

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়।

১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডে পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জাতি আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করবে। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পালিত হবে শোকাবহ এই দিনটি।

আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, আজ মঙ্গলবার সূর্য উদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ।

জেল হত্যা দিবস উপলক্ষে এদিন বিকাল ৩টা ৩০ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সবচাইতে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ এবং বঙ্গবন্ধুর দুই খুনি কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান এবং লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার এ পরিকল্পনা করেন। এ কাজের জন্য তারা আগে ভাগে একটি ঘাতক দলও গঠন করে। এ দলের প্রধান ছিল রিসালদার মুসলেহ উদ্দিন। সে ছিল ফারুকের সবচেয়ে আস্থাভাজন অফিসার। ১৫ আগস্ট শেখ মনির বাসভবনে যে ঘাতক দলটি হত্যাযঞ্জ চালায় সেই দলটির নেতৃত্ব দিয়েছিল মুসলেহ উদ্দিন।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...