সোমবার, মে ৪, ২০২৬.
Home Blog Page 602

ফেসবুকের কল্যাণে বাবা খুঁজে পেলেন ছেলেকে

0
FB-DROHO-02-11-20P-11

দ্রোহ ডেস্ক

প্রায় অর্ধশতক পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে বাবা খুঁজে পেলেন ছেলেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে বাবা-ছেলের উচ্ছ্বাস দেখে নেটিজেনরা চোখের পানি ধরে রাখতে পারেননি। খবর ফক্স নিউজের।

আমেরিকার পেনসিলভানিয়ার ওই ব্যক্তি দীর্ঘ ৪৮ বছর নিজের ছেলেকে দেখেননি। মাঝের এই বছরগুলোতে তারা পরস্পর থেকে অনেক দূরে ছিলেন। এত বছর পর দেখা হওয়ায় মুহূর্তে কেউ-ই তাদের আবেগ চেপে রাখতে পারেননি।

আমেরিকায় নর্থবারল্যান্ড কাউন্টির বাসিন্দা বিল প্যাট্রিক সিনিয়র আর ওটাওয়ার বাসিন্দা বিল প্যাট্রিক জুনিয়রের সম্প্রতি দেখা হয় পেনসিলভানিয়ার হ্যারিসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানেই বাবার সঙ্গে দেখা করতে আসেন জুনিয়র।

জুনিয়র জানিয়েছেন, ১৯৭৩ সালে তিনি যখন পাঁচ বছরের ছিলেন, তখনই তার মা তাকে ও তার দুই বোনকে নিয়ে বাবার কাছ থেকে আলাদা হয়ে যান।

তার পর থেকে আর বাবার সঙ্গে দেখা হয়নি। এবার দেখা হওয়ার আগে তিনি ভেবেছিলেন আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কিন্তু তা আর হলো না। এত বছর পর বাবাকে দেখে ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন তিনি।

বিল প্যাট্রিক সিনিয়রের পরিবার এত বছর ধরে সন্তানদের খোঁজার চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু কিছুতেই তাদের খোঁজ পাননি।

কিন্তু হতাশ না হয়ে নানাভাবে খুঁজতে থাকেন ছেলেকে। বছর দুয়েক আগে বিল প্যাট্রিক সিনিয়রের এক বোন ফেসবুকে ভাইপো জুনিয়রকে খুঁজে পান।

তার পরই বাবা-ছেলের যোগাযোগ শুরু হয়। অবশেষে পেনসিলভানিয়ার বিমানবন্দরে। সেই ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

চ্যানেল আইতে নজরুল উৎসব

0
Nazrul-DROHO-02-11-20P-10

দ্রোহ বিনোদন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে চ্যানেল আই শুরু করতে যাচ্ছে গবেষণাভিত্তিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’।

অনুষ্ঠানটির প্রচার শুরু হচ্ছে ৪ নভেম্বর থেকে। প্রতি সপ্তাহে বুধবার রাত ১১টা ৩০ মিনিটে নিয়মিত প্রচার হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান্য পাবে কাজী নজরুলের গান, কবিতা, উপন্যাস, গল্প, চিঠিপত্র, নজরুল বিষয়ে আলোচনা এবং নজরুলের জীবনী থেকে প্রতি পর্বে থাকবে স্মৃতিচারণ। এ অনুষ্ঠানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছে স্কুল ভিত্তিক নজরুল চর্চা।

এ উপলক্ষে চ্যানেল আই ভবনে সম্প্রতি এক অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানটির সঞ্চালক এবং পরিকল্পক জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি নুরুল হুদা।
বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, এবং নজরুল উৎসবের পৃষ্ঠপোষক ‘বাঁশরী’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. খালেকুজ্জামান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, কবি, আবৃত্তিকার, নজরুল গবেষকরা।

ঝিনাইদহে মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

0
Jhenidah-DROHO-02-11-20P-9

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।

সোমবার বিকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, মেডিকেল অফিসার ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান, ডাঃ তোফাজ্জেল হোসেন প্রমুখ।

বক্তারা, অপমৃত্যু রোধ করতে স্বেচ্ছায় রক্তদান ও দৃষ্টিহীনদের চোঁখের আলো ফেরাতে মরণোত্তর চক্ষুদান করতে সকলের প্রতি আহ্বান জানান।

সিরাজগঞ্জে ট্রাক ট্রেলর সংঘর্ষে ২ চালক নিহত

0
সিরাজগঞ্জ--DROHO-02-11-20-P 2
তারাশে সড়ক দুর্ঘটনা

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের তারাশে ট্রাক ও ট্রেলরের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

রবিবার গভীর রাতে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় ট্রাক ও ট্রেলরের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আলু বহণকারী ট্রাক চালক রাজশাহীর বাঘা থানার বাউশা গ্রামের লালচাঁন মিয়ার ছেলে জামিরুল ইসলাম (৩০)। তরে ট্রেলরের চালকের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে কনটেইনার বহনকারী একটি ট্রেলরের সাথে বিপরীতমুখী পাবনা থেকে ঢাকাগামী আলুভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক ঘটনাস্থলে মারা যান। লাশ দু’টি উদ্ধার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

কাশিমপুরে স্ত্রী সন্তান হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

0
ফাসিকার্যকর--DROHO-02-11-20-P 1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কাশিমপুর কারাগারে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদ- প্রাপ্ত কয়েদির মৃত্যুদ- কার্যকর হয়েছে।

দ- প্রাপ্ত কয়াদির নাম আব্দুল গফুরের (৪৭)। সে লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার দ- কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কারা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানায় পারিবারিক কলহের জেরে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী কন্যা শিশুকে হত্যার অভিযোগে মামলা হয়।

২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তাকে মৃত্যুদ-ের রায়দেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার রাতে কাশিমপুর কারাগারে এ রায় কার্যকর করা হয়।

রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

0
rajbari--DROHO-01-11-20-P 14

রাজবাড়ী প্রতিনিধ

রাজবাড়ী কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বাওইখোলা এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাসুদ ফকির (২৭) নামে এক যুককের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ছাত্রীর পিতা শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালুখালী থানায় এ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মাসুদ ফকির কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বাওইখোলা এখই এলাকার জলিল ফকিরের ছেলে।

ছাত্রীর বাবা জানান, শনিবার বিকালে মাসুদ ডিম ভাজার জন্য ঘর থেকে কাঁচা মরিস আনতে বলে মেয়েকে কৌশলে ঘরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে বখাটে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। ঘটনা জানার পর থেকেই অভিযুক্ত মাসুদকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

গুজবে কান না দিতে সরকারের অনুরোধ

0
GOV--DROHO-01-11-20-P 13
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

রবিবার রাতে এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

পাশাপাশি গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধও জানানো হয়েছে তথ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য বিবরণীতে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, কোনো ধরনের কোনো গুজব বা উস্কানিমূলক বক্তব্যে কান না দেয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো তথ্য পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।

বিএনপি অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে – ওবায়দুল কাদের

0
OBDIUL-KADER-DROHO-31-P5
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি’র গণঅভ্যুত্থান করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা নেই, তারা অভ্যুুত্থানের দিবাস্বপ্ন দেখছে।

তিনি বলেন, রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে। তাই তারা দেশ ও সরকারের অর্থনৈতিক কোনো ইতিবাচক অর্জন দেখতে পায় না।

রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সাথে সেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

আলোচনা সভায় বিআরটিএ সদর দপ্তর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলাসমূহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ১৮ টি ফ্লাইওভার, ৪১৩ কিলোমিটার চার লেনের মহাসড়ক নির্মাণ হয়েছে, তাও বিশ্বাস না হলে বিএনপি নেতাদের বলবো আপনারা সরেজমিনে গিয়ে দেখে আসুন।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার নাকি মিথ্যাচার করছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের কোনো সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি তাদের গায়ে জ্বালা ধরায়, এজন্যই সবকিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার বিএনপির মজ্জাগত।

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

0
KUSHTIA--DROHO-01-11-20-P12
ধর্ষন মামলায় দণ্ডিত জুয়েল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

রবিবার কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে এক বছর আগে দায়ের করা এই মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

দণ্ডিত যুবকের নাম জুয়েল (৩০)। সে কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী কাজের সূত্রে বাড়ির বাইরে থাকায় আসামি জুয়েল প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ২০১৯ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে স্বামীর অনুপস্থিতিতে এই ঘটনা ঘটে। ওই সময় তিনি ঘর থেকে বের হয়ে শৌচাগারে যাওয়ার সময় আসামি জুয়েল তার গলায় ছুরি ধরে ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার আগেই জুয়েল পালিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়।

সরকারি কৌঁসুলি আব্দুল হালিম জানান, এই ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে জুয়েলের নামে কুমারখালী থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৮ নভেম্বর জুয়েলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

মাগুরায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

0
MAGRA-DROHO-01-11-20-P 10
প্রতিকী ছবি

মাগুড়া প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদরে প্রতিপক্ষে হামলায় এক যুবক নিহত হয়েছেন।

উপজেলার ছাচানী গ্রামে রবিবারে হত্যাকা-ের ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নিহত যুবক মাছুদ মোল্লা (৩৫)। সে এই গ্রামের দাউদ মোল্লার ছেলে।

মাছুদের চাচাত ভাই ইমরান মোল্লা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাচানী গ্রামের লোকজনের মধ্যে দুটি পক্ষ রয়েছে। গত ইউপি নির্বাচনের পর থেকে এই দুই পক্ষের বিরোধ প্রকট আকার ধারণ করেছে।

এই বিরোধের জেরে রবিবার সকালে প্রতিপক্ষের সমর্থক মাছুদকে গ্রামের মধ্যে একটি দোকানে একা পেয়ে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সে রক্তাক্ত আহত হন। মাগুরা সদর হসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল হাসান বলেন, গুরুতর জখম অবস্থায় মাছুদকে অস্ত্রপচারের জন্য ওটিতে পাঠানো হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে আকস্মিকভাবে প্রতিপক্ষের হামলায় এই খুনের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্ত কাজ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...

ঘোষণা

সন্মানিত পাঠাক সাভারের সমস্যার কারনে ২ মে বিকাল থেকে ৪ মে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাপ্তাহিক দ্রোহ পত্রিকার অনলাইন ভার্সন ভিজিটে সমস্যা হয়। এ...