সোমবার, মে ৪, ২০২৬.
Home Blog Page 603

ঝিনাইদহে কৃষকের জমির কপি নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

0
JHANADA--DROHO-01-11-20-P 6

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পূর্ব শক্রুতার জেরধরে এক কৃষকের দুই লক্ষাধীক টাকার বাঁধা কপির নষ্ট করছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের কৃষক শমশের মন্ডলের প্রায় দুই বিঘা জমিতে ঘাস মারা কীটনাষক ছিটিয়ে উঠতি বাঁধা কপি নষ্ট করে দেয়। এতে কৃষকের প্রায় দুই লক্ষাধীক টাকার ফসল তছরুপ হয়েছে বলে কৃষক অভিযোগ করেন।

কৃষক শমশের মন্ডল জানান, ৬০ শতক জমি বন্ধক নিয়ে বাধাকপির চাষ করেন। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আধারে ক্ষতিকারক কীটনাষক স্প্রে করে। তিনি আরও জানান, ক্ষেতে থাকা বাধা কপি এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে পারতেন।

সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় যুব দিবস পালিত

0
JUB-droho-27-p-7

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, খোকসা থানার এসআই তুহিন হোসেন, যুব সংগঠনের প্রতিনিধি ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ।

সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উনয়ন কর্মকর্তা বদিউজ্জামান।

খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুব সংগঠনের প্রতিনিধি শেখ সাইদুল ইসলাম প্রবীন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

ভবদহের দুর্গতদের আত্মাহুতির হুমকি

0
VOBADHO-DROHO-01-11-20-P 2
ছবি সংগ্রহ

যশোর প্রতিনিধি

যশোরের ভবদহ জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দুর্গত এলাকাবাসী।

রোববার দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচি চলা কালে বক্তব্য রাখেন, ইকবাল কবির জাহিদ, রণজিৎ বাওয়ালী, আব্দুল হামিদ গাজী, সুকৃতি রায়, কার্তিক বকসি, ইলিয়াস হোসেন, শেখর চন্দ্র বিশ্বাস, শিরিন সুলতানা সোহেলী প্রমূখ।

বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম এর বিকল্প নেই। কিন্তু এ অঞ্চলের লাখ লাখ মানুষকে জিম্মি করে লুটপাট চালাতে ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হয়েছে। এখানে বিশেষজ্ঞ ও স্থানীয় জনমতকে উপেক্ষা করা হয়েছে। অতিদ্রুত জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন না করা হলে দুর্গত এলাকার মানুষ আত্মাহুতি দেবে বলেও তারা হুসিয়ারী দিয়েছে।

অবস্থান কর্মসূচি চলাকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লখ্য, জোয়ারের পানিতে আসা পলি জমে এ অঞ্চলের নদনদী ভরাট হয়ে যাওয়ায় যশোরসহ তিন জেলার সাত উপজেলার শতাধিক গ্রাম সারা বছর জলমগ্ন হয়ে থাকে।

কনের পিঁড়িতে অন্য মেয়ে বসিয়েও রক্ষা হলো না

0
বাল্য বিয়ে-DROHO-01-11-20-P 1
প্রতিকী ছবি

ভেড়ামারা প্রতিনিধি

অভিনব কায়দায় বাল্যবিয়ে গিয়ে কনের পিঁড়িতে অন্য মেয়েকে বসিয়েও শেষ রক্ষা হলো না। এ ঘটনায় কনের পিতা ও বরকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবারে কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ এ দ-াদেশ দিয়েছেন।

জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়ার তারিফ মন্ডল তার স্কুল পড়–য়ার মেয়েকে বিয়ে দেয়ার উদ্যোগ নেন। বাল্যবিয়ের খবরে প্রশাসন অভিযান চালালে অন্য মেয়েকে কনে সাজিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে প্রতারণা করা হয়। পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে ওই বিয়ে ভন্ডুল করে দেয় প্রশাসন।

একই সাথে কনের পিতা মেজবান মন্ডলের ছেলে তারিফ মন্ডল ও এনামুর রশিদ বুলবুলের ছেলে বর আহাদুর রশিদ (২২)কে কারাদ-াদেশ দেয়া হয়। একই সাথে কনের ফুপু হানুফা খাতুনকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, সাতবাড়িয়া মন্ডলপাড়ায় ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় কনের বাড়িতে গিয়ে দেখা যায় বিয়ের আয়োজন। কিন্তু সেটি বাল্য বিয়ে না। অভিযোগ বাল্যবিয়ে হলেও কনে প্রাপ্তবয়স্ক।

তিনি জানান, সেখান থেকে চলে আসার পর আবারো অভিযোগ পাওয়া যায়, সেখানে যে বিয়ে হচ্ছে সেটা বাল্য বিয়ে। অন্য মেয়েকে কনে সাজিয়ে প্রশাসনকে বিভ্রান্ড করা হয়েছে। ফের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কনে পরিচয় দেয়া শাম্মি নামের মেয়েকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ইউএনও জানান, বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের পিতা তারিফ মন্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড, অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে বর আহাদুর রশিদকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা ও বাল্যবিবাহে সহায়তা করার দায়ে কনের ফুপু হানুকা খাতুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনায় শ্রমিক লীগ নেতার স্ত্রী আটক

0
khonala-DROHO-31-P7

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনার পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে স্থানীয় এক শ্রমিক লীগ নেতার স্ত্রী আটক।

রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে পুলিশ আটক করেছে।

রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, শুক্রবার রাতে রূপসায় এ ঘটনায় রাতে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বিউটিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরো বলেন, শুক্রবার দুপুরে ফাতেমা তার দুই ভাইপো আহমদ শেখ ও মোহাম্মদ শেখ এবং মনি গাজী নামে এক যুবক দুটি মোটরসাইকেলে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন।

তারা রূপসা সেতুর টোলপ্লাজায় সিরিয়াল ভেঙে আগে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীদের সঙ্গে বাকবিত-া হয়। তখন পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সঙ্গেও বাকবিত-া হয় এবং এক পর্যায়ে চারজন তাকে মারধর করেন। পরে টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা বিউটিকে আটক করে।

এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ঘরোয়া খেলার কারণে বিএনপি ব্যর্থ- গয়েশ্বর

0
goy-DROHO-31-P6
গয়েশ্বর রায়

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির অভ্যন্তরে ঘরোয়া খেলা বন্ধ না হলে সরকার হটানোর আন্দোলনে সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঘরোয়া খেলা বলতে তিনি দলের মধ্যে বিভেদ এবং একজনের পেছনে অন্যজনের লেগে থাকাকে বুঝিয়েছেন।

শনিবার নয়া পল্টনে নিজের অফিসে ঢাকা জেলা কৃষক দলের এক প্রতিনিধি সভায় তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে দল গঠন করেছিলেন, তার সেই রেখে যাওয়া দল ৪২ বছর পরে মানসিকভাবে খ–বিখ-, সাংগঠনিকভাবে খ–বিখ-।

দল আছে, কারও সাথে কারও মিল নাই। আমরা ওপেন মাঠে খেলতে পছন্দ করি না, ঘরোয়া খেলতে পছন্দ করি। ঘরোয়া খেলা মানে একজন আরেক জনের বিরুদ্ধে লাগা, একজন আরেকজনকে খাটো করা, একজন আরেকজনকে ব্যর্থ করা।

একই কারণে ১২ বছরে বিএনপি আন্দোলনে সফল হতে পারেনি বলে মনে করেন গয়েশ্বর। সবার মতামত নিয়ে তৃণমূল পর্যায়ে দল ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করার পরামর্শ দেন গয়েশ্বর।

কৃষক দলের যুগ্ম আহবায়ক নাজিমউদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সহসভাপতি তমিজউদ্দিন আহমেদ, কেরানীগঞ্জ জেলা বিএনপির নেতা মোজাদ্দেদ আলী বাবু ও আবদুল মান্নান রতন, কৃষক দলের শরীফুল ইসলাম মোল্লা, মেহেদি হাসান পলাশ, এম জাহাঙ্গীর আলম, মীর মোমিনুর রহমান সুজন উপস্থিত ছিলেন।

রাজপথের রাজনীতিতে বিএনপিকে বাতি জ্বালিয়েও পাওয়া যায় – কাদের

0
OBDIUL-KADER-DROHO-31-P5
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজপথের রাজনীতিতে বিএনপিকে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না।

শনিবার নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গায়ে জ্বালা শুরু হয়। আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে।

তিনি বলেন, পঁচাত্তরের খুনি ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি দিয়ে দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে বিএনপি। তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক।

মসজিদুল হারামের গেটে গাড়ি দুর্ঘটনা

0
MUSGIDUL-DROHO-31-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র নগরী মক্কায় মসজিদুল হারামের ফাহাদ গেটে গাড়ি দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

একটি হুন্দাই কার মসজিদ আল হারামের বাহির থেকে বেশ কিছু ব্যারিকেড ভেঙে ৮৯নং বাদশাহ ফাহাদ ফটকে দ্রুত গতিতে ধাক্কা খায়।

এ ঘটনায় কোন হতাহত হয়নি। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়।

দুর্ঘটনার বিষয়ে মক্কা মোক্কাররমা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সুলতান আল দোসরি জানিয়েছেন, গাড়ির চালককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আটক করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তিনি সৌদি নাগরিক।

সালিশি বৈঠকে মুক্তিযোদ্ধা খুন

0
MUKTIJA-DROHO-31-P2

দ্রোহ অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের বাসাইলে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধা খুন হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলায় নিহত মুক্তিযোদ্ধার নাম আব্দুল লতিফ (৭০) বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ।

তিনি জানান, চাচতো ভাই আবু খানের সঙ্গে পুকুরে মাছ চাষ সংক্রান্ত বিরোধের জেরে সালিশে বসেন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। এতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা লতিফের উপর হামলা করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পরেন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে রাতেই সেখানে তার মৃত্যু হয়।

দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির হতে পারে

0
wat-DROHO-31-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদিন দেশের ১৯টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। সব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা হতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

সর্বশেষ সংবাদ

ঘোষণা

সন্মানিত পাঠাক সাভারের সমস্যার কারনে ২ মে বিকাল থেকে ৪ মে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাপ্তাহিক দ্রোহ পত্রিকার অনলাইন ভার্সন ভিজিটে সমস্যা হয়। এ...

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...