সোমবার, মে ৪, ২০২৬.
Home Blog Page 604

পুলিশভীতি দূর করতে হবে – রাষ্ট্রপতি

0
ABDUL-HAM-DROHO 30-P9
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

৩১ অক্টোবর ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২০’ উপলক্ষে

, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই নীতির আলোকে কমিউনিটি পুলিশিং পরিচালিত হচ্ছে। মানুষের মন থেকে পুলিশভীতি দূর করতে হবে। পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনকালে জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে সামাজিক ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

বাংলাদেশ পুলিশ আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২০’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২০’ এর প্রতিপাদ্য ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ অত্যন্ত যথার্থ ও সময়োপযোগী বলে আমি মনে করি।’

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও মানবাধিকার সমুন্নত রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাস দমন, গণতন্ত্র রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। বিশেষভাবে করোনাক্রান্তিকালে মানবসেবার মাধ্যমে পুলিশ সদস্যগণ দেশপ্রেম, পেশাদারিত্ব ও মানবিকতার যে অনুপম নিদর্শন স্থাপন করেছে, তা সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা বহুলাংশে উজ্জ্বল করেছে।

তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে উন্নত দেশে পরিণত হওয়ার যে যাত্রা আমরা শুরু করেছি, ইতোমধ্যে অনেক ক্ষেত্রেই আমরা সে যাত্রায় সফলতা অর্জন করতে পেরেছি। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশও একান্ত সারথী হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

‘কমিউনিটি পুলিশিং ডে-২০২০’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

0
JAS-DROHO 30-P8
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার বিকালে উপজেলার বল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহত হয়েছেন ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০), অপর জন একই উপজেলার সোনাকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)।

দুর্ঘটনায় আহত হয়েছেন বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (১৩), শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৭) ও আজিম উদ্দিনের ছেলে নাইম হোসেন (১২)।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে দুই মোটরসাইকেলেরর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও তিনজন আহত হন।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আওয়ামী লীগ একদলীয় শাসনে বিশ্বাসী, ভিন্নমত সহ্য চায় না : ফখরুল

0
fakrul--DROHO 30-P6
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একদলীয় শাসনে বিশ্বাসী, তারা ভিন্নমতকে সহ্য করতে চায় না। তারা আগে বলেছে বিএনপি নেই। বিএনপি নাকি একেবারে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু তাদের সাধারণ সম্পাদকের প্রত্যেক দিনের একটাই কাজ বিএনপির বিরুদ্ধে বলা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

সরকারের দুর্নীতি খাত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটা কথাও সত্য বলে না। সরকার যে ভাষ্য দেয়, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। চতুর্দিকে দেখি যে সবাই কোভিডে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার ভাই, চাচা-খালা-বোন সবাই আক্রান্ত হয়েছে। খবর নিয়ে দেখবেন খুব কম পরিবার আছে যাদের কেউ না কেউ আক্রান্ত হয়নি। ঢাকা উত্তরের মেয়রের পরিবারের ১৯ জন আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে জেলাগুলোতে এখন কোনো টেস্ট হয় না। ওই যে ট্রাম্প বলেছে, ‘নো টেস্ট নো করোনা’।

‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল শীর্ষক’ এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এ্যাবের আহবায়ক কৃষিবিদ রাশিদুল হাসান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে ফজলুল হক ভূইয়া।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, এ্যাব নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ইবরাহিম খলিল, গোলাম হাফিজ কেনেডি, চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক আব্দুল করিম, শওকত আল প্রমুখ।

খোকসায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0
ECANDOLON-DROHO 30-P4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইসলামী আন্দোলন এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটাক্ষ করা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে দলটি এ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। দুপুরে কালীবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ কারীরা খোকসা বাস ষ্ট্যান্ডে এসে মানববন্ধন করে। পরে এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির জেলা সভাপতি আহম্মদ আলী, আব্দুল্লাহ ফারুকী, রাবিক, এনামূল হক প্রমুখ। অনুষ্ঠানে সভপতিত্ব করেন খোকসা থানা ইসলামী আন্দোলনের সভাপতি আয়ুব আলী খান।

খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
WHATER-SHE-DROHO-29-P3
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বাড়ির পাশের ডোবার পানেতে পরে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার শ্যামগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে মধু খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে পরে যায়। এক পর্যায়ে শিশুটির মৃতদেহ ডোবার পানিতে ভেসে উঠলে পরিবারের লোকেদের নজরে পরে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।

খোকসায় দাদন ব্যবসায়ীদের নির্যাতনে ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ

0
khoksa-DROHO 30-P1
নিহত ভ্যানচালক মনিরুল

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দাদন ব্যবসায়ীদের নির্যাতনে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে বলে নিহতের স্ত্রী অভিযোগ করছেন। থানা বলছে আপাতত অপমৃত্যু মামলা হবে।

পরিবারের অভিযোগ, দাদন ব্যবসায়ী চক্র পাওনা টাকা আদায়ের জন্য পাখি ভ্যানের চালক মনিরুল ইসলাম (৪২)কে বৃহস্পতিবার শোমসপুর বাজারের একটি ঘরে আটকে শারীরিক নির্যাতন করে। এ ঘটনার পর ভ্যান চালক বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পরেন। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সে মারা যায়। নিহত ভ্যানচালক শোমসপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের কিতাব উদ্দিন শেখের ছেলে। সে দুই সন্তানের জনক।

ভ্যান চালক মনিরুলের মৃত্যুর পর থেকে গা ঢাকা দিয়েছে দাদন চক্রের নেতারা। এ ঘটনায় অভিযুক্ত দাদন ব্যবসায়ী ও তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাদের ফোনে পাওয়া যায়নি।

khoksa-p2
নিহত ভ্যানচালক মনিরুলের পরিবার

নিহতের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকালে দাদন ব্যবসায়ীরা তার বাড়িতে হানা দিয়ে হুমকী ধামকি দিয়ে যায়। এ ঘটনার পর সন্ধ্যায় দাদন ব্যবসায়ী আলিফ খানের নেতৃত্বে সন্ত্রাসী তার স্বামীকে শোমসপুর বাজারে আটকে মারপিট করে। রাতে সে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পরে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। স্বামী হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করতে শুক্রবার সকাল থেকে কয়েক দফাই থানায় গিয়েছেন তিনি কিন্তু তাকে বাব বারই ফেরত পাঠানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। স্বামীর হত্যার সাথে জড়িত দাদন ব্যবসায়ীদের বিচারের দাবিও করেন তিনি।

নিহতের বাবা জানান, করোনা কালে সংসারের তাগিদে তার ছেলে মনিরুল ইসলাম শোমসপুর বাজারের দাদন চক্রের নেতা আলিফ খানের কাছ থেকে ১৪হাজার ৫শত টাকা দাদন নেয়। ছয় মাসে সেই টাকা ৭০ হাজারে এসে দাঁড়ায়। ইতোমধ্যে এই দাদন চক্র ৪৫ হাজা টাকা দামের একটি গরু খুলে নিয়ে গেছে। এবার সে নিজের বাড়ির জমি থেকে ৩ শকত জমি বিক্রি করে দাদনের টাকা পরিশোধের চেষ্টা করছিল। আর এর মধ্যে দাদন চক্র পাওনা আদায়ের জন্য তার ছেলের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে। দাদন চক্রই তার ছেলে মৃত্যুর জন্য দায়ি বলেও সে দাবি করেন। এ ব্যাপারে পুলিশ তাদের কথা শুনছে না বলেও অভিযোগ করেন।

এসআই তুহিন জানান, ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে। ডাক্তারী পরীক্ষার রিপোর্ট আসার পর তখন ব্যবস্থা নেওয়া হবে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুমজ্জামান তালুকদার জানান, ভ্যানচালকের বিষপানে কারণ নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি লিখতে হবে

0
MUKTI-SHE-DROHO-29-P15

দ্রোহ অনলাইন ডেস্ক

মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাদেরকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

“উক্ত আইনের সাথে সঙ্গতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।”

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

মেহেরপুরে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

0
Cot-SHE-DROHO-29-P14
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএম আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারী, রমজান আলী, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন ও মিন্টু ইসলাম।তাদের বাড়ি উপজেলার করমদী গ্রামে।

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেওয়া হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি পিপি পল্লব ভট্টাচার্য তরুণ জানান, আসামিদের মধ্যে দুইজন মারা গেছেন এবং একজনকে আদালত খালাস দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১০ সালে সালের ১৪ জুন সকালে মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের ব্যাবসায়ী আবু বক্কর শাহ বাড়ি থেকে বের হওয়ার পর করমদী মাঠের কাছে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পরে নিহতের ছেলে শাহবুদ্দিন শাহ বাদি হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চুয়াডাঙ্গায় নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা আটক

0
Chadanga-DROHO-29-P13

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সাত বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয় এবং শিশুটির ডাক্তারি পরীক্ষাসহ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বরে পুলিশ জানিয়েছে।

দর্শনা থানায় শিশুটির মা এ ধর্ষণের অভিযোগ করার পর রাতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মোনতাজ আলী (৫৫) চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুরের নওদা হরিশপুর গ্রামের বাসিন্দা।

দর্শনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বিকালে শিশুটিকে একা পেয়ে তার দাদা মোনতাজ আলী তাকে ধর্ষণ করে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে দেন। রাতে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরদিন শিশুটির মা থানায় এসে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযান চালায় পুলিশ।

পাবনায় কৃষক নির্যাতন: সেই নেতাকে যুবলীগ থেকে অব্যাহতি

0
PABNA-DROHO-29-P-13

পাবনা প্রতিনিধি

পাবনায় কৃষককে অপহরণ পর নির্যাতন করার অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতিকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বুধবার রাতে এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘সাংগঠনিক শৃংখলা পরিপন্থি ও সন্ত্রাসী কাজের সাথে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষু্ণ্য করার অভিযোগে’ সাথিয়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি জানিয়েছেন, সম্প্রতি সাথিয়ার হারিয়াকাহন গ্রামের সোনাই বিলে মাছ ধরার কারণে এক কৃষককে অপহরণের পর নির্যাতন করে ফেলে রাখার অভিযোগ ওঠে আশরাফুজ্জামান টুটুলের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দল এ সিদ্ধান্ত গ্রহণ করে।

সর্বশেষ সংবাদ

ঘোষণা

সন্মানিত পাঠাক সাভারের সমস্যার কারনে ২ মে বিকাল থেকে ৪ মে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাপ্তাহিক দ্রোহ পত্রিকার অনলাইন ভার্সন ভিজিটে সমস্যা হয়। এ...

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...