শনিবার, মে ২, ২০২৬.
Home Blog Page 605

এবার বই উৎসব হচ্ছে না,শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে

0
Dipumone-SHE-DROHO-29-P10

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার আনুষ্ঠানিকতাও এবার মহামারীর কারণে বাতিল করা হয়েছে।

তবে বিকল্প উপায়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দিতে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে বই নিয়ে কথা বলেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। গত ১১ বছরে ৩৬৬ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৫৬৬টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

দীপু মনি বলেন, “বই তৈরি থাকবে। তবে যেভাবে বই উৎসব করি, যেখানে সব শিক্ষার্থী হাজির থাকে, এবার স্বাভাবিক কারণে, স্বাস্থ্যঝুঁকির কারণে নিশ্চয় আমরা সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারব না।

“বিকল্প চিন্তা করে কীভাবে প্রতিটি শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করব।”

মন্ত্রী বলেন, “উৎসব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই উৎসব করতে গিয়ে বড় একটা স্বাস্থ্যঝুঁকি আমরা নিয়ে নেব, সেটি বোধহয় সঠিক হবে না।

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা এদিন সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী।

হোয়াইট হাউসকে করোনার হট জোন করেছেন ট্রাম্প

0
Obama-DROHO-29-P10

দ্রোহ অনলাইন ডেস্ক

হোয়াইট হাউসকে করোনাভাইরাসের হট জোনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মন্তব্য করেছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য ফ্লোরিডার অরল্যান্ডো শহরে দলীয় প্রার্থী জো বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মঙ্গলবার এসব কথা বলেন তিনি।

করোনা মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে ওবামা বলেন, ‘মহামারী মোকাবেলার চেয়ে গণমাধ্যমের কাভারেজ নিয়ে বেশি ঈর্ষান্বিত ট্রাম্প।’

সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে ট্রাম্পের কয়েকজন সহযোগী কোভিড-১৯ আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে ওবামা বলেন, আমিও কিছুদিন হোয়াইট হাউসে ছিলাম। আপনারা জানেন, সেখানে খুবই নিয়ন্ত্রিত পরিবেশ। তাই সেখানে ভাইরাস সংক্রমণ এড়াতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াই যায়। কিন্তু এই মানুষ (ট্রাম্প) তা করেছেন বলে মনে হয় না। তিনি হোয়াইট হাউসকে ‘হট জোন’ বানিয়ে ছেড়েছেন।

রাজবাড়ী কোর্ট হাজতখানা থেকে আসামির মরদেহ উদ্ধার

0
RAJBRI-DROHO-29-P9

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী কোর্ট পুলিশের হাজতখানা থেকে আলামিন মন্ডল (৩০) নামে এক অস্ত্র মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আলামিন পাংশা উপজেলার রুপিয়াট গ্রামের আ. আজিজ মন্ডলের ছেলে।

রাজবাড়ী সদর কোর্ট পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সকালে তাকে রাজবাড়ী জেলা কারাগার থেকে কোর্ট পুলিশের হাজতখানায় আনা হয়। সকালে তাকে অস্ত্র মামলায় জেলা যুগ্ম দায়রা জজ ১ আদালতে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে আদালত থেকে তাকে আবারও হাজতখানায় আনা হয়। বিকেল ২ টার দিকে তাকে জেলখানায় পাঠানোর জন্য আমরা আলামিন মন্ডলের নাম ধরে ডাকলে তার কোন সাড়া পাওয়া যায় না। এরপর হাজতখানার ভিতরে ঢুকে দেখতে পাই সেখানকার টয়লেটের ভিতরে নিজের পরনের লুঙ্গি ছিড়ে এঙ্গেলের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ডিজিটাল দিবস উদযাপিত হবে ১২ ডিসেম্বর

0
Digtal-DROHO-29-P9

দ্রোহ ডেস্ক

জেলা-উপজেলাসহ দেশব্যাপী আগামী ১২ ডিসেম্বর উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।

সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদ্যাপন কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নির্ধারণ করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন।

১২ ডিসেম্বর দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় আইসিটি বিভাগের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত মূল উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় ক্রোড়পত্র প্রকাশ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় টকশো প্রচার, দিবসটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বাংলা এবং ইংরেজিতে দুটি ওয়েবিনারের আয়োজন, কেন্দ্রীয়ভাবে অনলাইনে কুইজ প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা-উপজেলায় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয়ভিত্তিক রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সভা-সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করা, সচেতনতামূলক নাটিকা পরিবেশন, শ্রেষ্ঠ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী দিবসটি যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ প্রদান করেন।

চিত্রনায়ক ফারুক দেশে ফিরছেন

0
Farook-droho-27-p-9

দ্রোহ বিনোদন ডেস্ক

ঢাকাই ছবির ‘মিয়াভাই’ খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ৪৬ দিন পর আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন।

উন্নত চিকিৎসা নিতে গত ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন তিনি। দীর্ঘ ৪৬ দিন পর সুস্থ হয়ে দেশে ফিরছেন এই গুণী অভিনেতা।

তার ব্যক্তিগত সহকারী শিপন জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক দেশে ফিরবেন।

প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে ফারুক বেশ কয়েক বার অসুস্থ হয়ে পড়েন। দেশে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলেও চিকিৎসকরা কোনো নির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হোন। পরবর্তিতে সেপ্টেম্বরের ১৩ তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের এক ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানকার চিকৎসকরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিশ্চিত করেন।

টানা ৪৬ দিন চিকিৎসা গ্রহণ করেই অবশেষে তিনি দেশে ফিরছেন। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দোয়া কামনা করছেন।

সেরা সুন্দরীর তালিকায় দীপিকা

0
Deepika-DROHO-29-P8

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউডে সেরাদের শীর্ষে থাকা তারকাদের বের করে আনল একটি প্রতিষ্ঠান।

দি ইন্ডিয়ান ইন্সটিটিউট অব হিউম্যান ব্র্যান্ডস মঙ্গলবার একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে বিভিন্ন শাখায় ভারতের সেরাদের নাম প্রকাশ করেছে তারা।

‘মোস্ট বিউটিফুল’ শাখায় ৫৯.৯ স্কোর করে সেরা হয়েছেন বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোন।
তার পেছনেই ৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘মোস্ট রেসপেক্টেড’ শাখায় শীর্ষে অমিতাভ বচ্চন। তার স্কোর ৯০ পয়েন্ট। আর ‘মোস্ট অ্যাপিলিং’ শাখায় ৯৩.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অক্ষয় কুমার।

‘মোস্ট গ্ল্যামারস’ শাখায় পুরো ভারতে শীর্ষে দীপিকা পাড়ুকোন। আর প্রিয়াংকা চোপড়া শীর্ষে মোস্ট সেক্সি হিসেবে। আর মোস্ট নাম্বার ওয়ান হার্টথ্রব রণবীর কাপুর।

মোস্ট রেসপেক্টেড ও ট্রাস্টেড কাপল হিসেবে শীর্ষে ‘বিরুশকা’ মানে বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কপিল শর্মা মোস্ট রেসপেক্টেড ইন্ডিয়ান টেলিভিশন সেলিব্রেটি।

আইডেন্টিফাই শাখায় শীর্ষে আয়ুষ্মান খুরানা। এই শাখায় পাওয়ার কাপল হিসেবে ধরা হয়েছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে। আর আলিয়া ভাট ও রণবীর কাপুরকে মোস্ট কনট্রোভার্শিয়াল কাপল হিসেবে উল্লেখ করা হয়েছে।

আলিয়া ভাট হয়েছেন মোস্ট অ্যাট্রাক্টিভ সেলিব্রেটি। আর ভারতের সবচেয়ে ভার্সেটাইল হিসেবে শীর্ষে নওয়াজুদ্দিন সিদ্দিকী।

জাপানি একটি কোম্পানির সহযোগিতায় এ জরিপ চালানো হয়। ৬০ হাজার অংশগ্রহণকারীর মাধ্যমে ২৩টি শহরে এ জরিপ চলে। এ সব শহরের মধ্যে মুম্বাই, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতা ও আহমেদাবাদ উল্লেখযোগ্য।

১৮০ তারকাকে নিয়ে এ জরিপ চালানো হয়। এর মধ্যে বলিউডের ৬৯ জন, টেলিভিশনের ৬৭ এবং খেলার ৩৭ জন ও সেলিব্রেটি দম্পতি ছিল ৭ জন। তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কৃষকের ঋণের ২ কোটি টাকা আত্মসাত, ম্যানেজারসহ বরখাস্ত তিন

0
JND-DROHO-29-P7

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের অগ্রণী ব্যাংক থেকে কৃষকের নামে ২ কাটি টাকা ভুয়া ঋন উত্তোলনের সাথে জড়িত থাকার প্রমান মেলায় সাবেক ব্যবস্থাপকসহ ২ জন বরখাস্ত ও একজনকে চাকুরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকটির ম্যানেজার নাজমুস সাদাত। তিনি জানান, ঢাকা থেকে আসা অগ্রনী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলামের নেতৃত্বের তিন সদস্যের তদন্ত কমিটি এ সিদ্ধান্ত দিয়েছেন।

জানা গেছে, সাধারণ কৃষকদের মধ্যে ৪ শতাংশ সুদে কৃষিঋণ বিতরণে ব্যপক অনিয়ম জড়িয়ে পরেন তৎকালীন ব্যংক ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, ক্রেডিট অফিসার আব্দুস সালাম ও মাঠ সহকারী (অস্থায়ী) আজির আলী। তারা যোগসাযোসে মৃত ব্যক্তিদের নামে জাল কাগজ পত্র তৈরী করে প্রায় ২ কোটি টাকা ঋণ তুলে আত্মসাৎ করেন।

সম্প্রতি কালীগঞ্জে কৃষিঋণের ২ কোটি টাকা আত্মসাতের বিষয়ে সংবাদ প্রকাশের পর সরেনরে বসে ব্যাংক কর্তৃপক্ষ। ঢাকা থেকে তদন্ত কমিটি আসে। তদন্ত শুরু হয়। আর্থিক অনিয়মের প্রমান মেলে। অবশেষে তদন্ত কমিটির সুপারিশে অগ্রণী ব্যাংকের কালীগঞ্জ শাখার সাবেক ম্যানেজার বর্তমান চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিসে কর্মরত শৈলেন কুমার বিশ্বাস ও ক্রেডিট অফিসার আব্দুস সালামকে বরখাস্ত করা হয়। একই সাথে মাঠ সহকারী (অস্থায়ী) আজির আলীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
WHATER-SHE-DROHO-29-P3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে মুক্তা খাতুন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাঠানপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু এই গ্রামের মুজাম শেখের মেয়ে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিশু মুক্তা বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। এসময় নিকটতম এক প্রতিবেশী তার দেহ পুকুরে ভেসে থাকতে দেখে। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

0
School-DROHO-29-P2
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতা বাড়ার শঙ্কায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো এক দফা বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

এ সময় কিন্ডারগার্টেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

উল্লেখ্য, করোনা মহামারীর ব্যপকতা রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নেয়া হবে না বার্ষিক পরীক্ষা।

লঙ্কাকাণ্ডের পর বিড়ালটি পাওয়া গেলো

0
CAT-SHE-DROHO-29-P1
কণ্ঠশিল।পী সিঁথি সাহা

কুষ্টিয়া প্রতিনিধি

রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও চলচ্চিত্রের গান করেন সিঁথি সাহা। তার পোষা বিড়াল নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেলো।

কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় শিল্পীর বাবার বাড়ি থেকে বুধবার তার পোষা বিড়াল নিখোজ হয়। এ নিয়ে থানা পুলিশ, মাইকে প্রচার, এ বাড়ি সে বাড়ি তল্লাসীর মত লঙ্কাকাণ্ড ঘটেছে।

কণ্ঠশিল্পী সিঁথি সাহা জানান, অনেকদিন ধরে তিনি একটি বিড়াল পুষছেন। বিড়ালটি তার খুব আদরের। দুর্গাপূজা উপলক্ষে কয়েকদিন আগে ঢাকা থেকে কুষ্টিয়ায় বাবার বাসায় এসেছিলেন তিনি। যথারীতি পোষা বিড়ালটিও তার সঙ্গে ছিল। বুধবার বেলা ১১টার দিকে শহরের আমলাপাড়ার বাসা থেকে হঠাৎ বিড়ালটি উধাও হয়ে যায়।

তিনি কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাতকে ফোন করে বিড়াল খুঁজে পেতে সাহায্য চান। দুপুর ২টার দিকে কুষ্টিয়া মডেল থানায় গিয়ে জিডি করেন।

এর পর থানা পুলিশের এসআই সুমন কাদেরী এলাকায় গিয়ে বিড়ালটির বিষয়ে খোঁজখবর নিতে থাকেন। এক পর্যায়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি দেখতে পান, বাড়ির দরজার সামনে বিড়ালটি দাঁড়িয়ে আছে। এতে মনটা ভরে ওঠে তার। তিনি ধারণা করছেন- কেউ হয়তো বিড়ালটি ধরে নিয়ে গিয়েছিল। পরে পুলিশের তৎপরতায় বিড়ালটি ফিরে পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...