বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬.
Home Blog Page 607

খোকসার নদীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

0
limia-droho-27-p1
স্কুল ছাত্রী লামিয়া ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে ডুবে যাওয়া স্কুল ছাত্রীর মরোদেহ তিন দিনের মাথায় উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী লামিয়া (১১) রবিবার দুপুরে প্রতিবেশী শিশুদের সাথে গড়াই নদীতে গোসলে নামে। সে পানিতে ডুব দিয়ে আর ওঠেনি। প্রথমে স্থানীয় ভাবে ও পরে খুলনা ফায়ার ব্রিগেডের একটি ডুবুরি দল শিশুটি উদ্ধারের জন্য নদীতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

মঙ্গলবার সকালে ঘটনা স্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে বালিয়াকান্দি থানার নারুয়া গ্রামে গড়াই নদীতে থেকে মৃত শিশুটিকে উদ্ধার করে।

নদীর পানিতে ডুবে মারা যাওয়া লামিয়া ভাবানিপুর গ্রামের ছমির সরদারের মেয়ে। বাবর তিন সন্তানের মধ্যে সে ছিল সবার বড়।

এমপি পুত্র ও কাউন্সিলর ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড

0
ERFAN-DROHO--26-P 6
এমপি পুত্র ও কাউন্সিলর ইরফান সেলিম

দ্রোহ ডেস্ক

ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ তার দেহরক্ষীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে এমপি পুত্র ও কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে গ্রেপ্তারের পর এই দণ্ড দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই দণ্ডের পাশাপাশি দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, রাজধানীর সোয়ারিঘাটের দেবদাস লেনে হাজী সেলিমের সাদা রঙের নয়তলা ওই ভবন থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি এয়ারগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়।

রবিবার রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ওয়াসিফ।

প্রশাসনের আশকারায় বেপরোয়া ক্ষমতাসীনরা- বিএনপি

0
BNP-DROHO--26-P 5
প্রতিকী

দ্রোহ ডোস্ক

ঢাকা ও সিরাজগঞ্জের দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনে স্থানীয় প্রশাসনের আশকারা পেয়ে ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অভিযোগ করেন।

তিনি বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী সন্ত্রাসীরা বেপরোয়াভাবে বীরদর্পে হামলা চালাচ্ছে বিএনপির প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপরে। এছাড়া পুরনো মামলায় কিংবা নতুন গায়েবি মামলার হুমকি দিয়ে দলের নেতা-কর্মীদের ওপর পুলিশি নির্যাতন-গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে তারা।

“জাতীয় সংসদের এই উপনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর নাগের ডগায় এসব ঘটনা ঘটলেও তারা সেখানে কোনো ব্যবস্থা তো নেয় নাই। বরঞ্চ তাদের আশকারায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেপরোয়া হয়ে উঠছে এবং বিএনপির প্রার্থীদের প্রচার-প্রচারণায় ও নির্বাচনী কর্মকান্ডে বাধার সৃষ্টি করছে। আমরা এহেন হামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি।”

এ দুটি উপনির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে অভিযোগ করে প্রিন্স বলেন, একের পর এক তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে।

তিনি বলেন, “আমরা স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানাই, নাগরিকদের ভোটের অধিকার রক্ষা করতে ভোট ডাকাতির ষড়যন্ত্র রুখে দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে বলতে চাই, নির্বাচনের নামে অপকর্ম করলে তাদেরকেও জবাবদিহি করতে হবে।”

গত কয়েক দিনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে দক্ষিণখানে কর্মীসভায় হামলা, কামারপাড়ার রানাভোলায় মহানগর নেতা মোস্তফা জামানের বাড়িতে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলাসহ সিরাজগঞ্জ-১ আসনের নানা ঘটনা তুলে ধরেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাগঞ্জ- ১ আসনে ভোট হবে। ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর ও সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা বিএনপির প্রার্থী।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির এবিএম মোশাররফ হোসেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, হারুনুর রশীদ, জয়ন্ত কুমার কুন্ডু, আকম মোজাম্মেল ও হাসান জাফির তুহিন উপস্থিত ছিলেন।

রোবট রিকশাচালক

0
ROBOT-DROHO--26-P 5
রোবট

দ্রোহ ডেস্ক

রিকশায় বসে আছেন যাত্রী আর চালকের জায়গায় একজন রোবট। তাও চার পেয়ে এমনই এক বিচিত্র রোবট কুকুরের দেখা মিলল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোবট রিকশাচালকের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, যানবাহনটির চালকের দায়িত্ব আমেরিকান স্পেশাল ইফেক্টস ডিজাইনার ও টেলিভিশন ব্যক্তিত্ব অ্যাডাম স্যাভেজ ন্যস্ত করেছেন একটি রোবট কুকুরের কাঁধে।

রোবটটিকে তৈরি করেছে মার্কিন ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্স ডিজাইন সংস্থা ‘বোস্টন ডায়নামিক্স’। সংস্থার ওয়েবসাইটের বক্তব্য, রাস্তা দিয়ে রীতিমতো চমৎকার গতিতে চলতে পারে এ রোবট কুকুর।

জায়েদ খানের পরিবেশক সমিতি সদস্যপদ স্থগিত

0
Jaed Khan-DROHO--26-P 5
জায়েদ খান

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রযোজক সমিতির এ সংক্রান্ত একটি নোটিশ রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের জেড কে মুভিজের ঠিকানায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

রবিবার সন্ধ্যায় এ বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম।

তিনি বলেন, ‘জায়েদ খানের সাম্প্রতিক কার্যক্রমের উপর ভিত্তি করে আনুষ্ঠানিক সভায় প্রযোজক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে অভিনেতা ও প্রযোজক জায়েদ খান গণমাধ্যমকে নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

গত জুলাই মাসে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ এনে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ১৮টি সংগঠন। এরপর ১২ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেয়। জায়েদ খান নোটিশের জবাবও দেন।

সেই জবাবে সন্তুষ্ট নয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। এর পরিপ্রেক্ষিতেই ৩ অক্টোবর সমিতির ১১তম সভায় বিস্তারিত আলোচনার পর অপরাধের ধরন ও পরিসীমা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জায়েদ খানের সদস্যদপদ স্থগিত করা হলো। কার্যনির্বাহী পরিষদ আগামীতে কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সমিতির সংঘ বিধির ১৬(গ(৩) ধারা অনুযায়ী জায়েদ খানের সদস্যপদ সাময়িক স্থগিত থাকবে।

মুম্বাইয়ে গাঁজাসহ অভিনেত্রী প্রীতিকা গ্রেফতার

0
Pritik-DROHO--26-P 4
অভিনেত্রী প্রীতিকা

দ্রোহ বিনোদন ডেস্ক

রাজপুতের মৃত্যুর পর থেকে মাদককাণ্ডে প্রেমিকা রিয়া চক্রবর্তীর না উঠে আসে। এরপর ওই তালিকায় যুক্ত হয় বলিউডের নামী তারকাদের নাম। সেই সূত্রেই এবার মাদক কেনার সময় হাতেনাতে ধরা পড়লেন টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান।

রবিবার ভারসোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। একই সঙ্গে মাদক কারবারে যুক্ত আরও চার জনও ধরা পড়েছে এনসিবি-র গোয়েন্দাদের হাতে।

এনসিবি সূত্রে খবর, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক কারবারের মডিউলের সন্ধান পান গোয়েন্দারা। তেমন একটি কারবারের খবর এসেছিল ভারসোবা থেকেও। সেই সূত্রেই এ দিন সাদা পোশাকে ভারসোবার দু’টি এলাকায় নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। তার মধ্যেই প্রীতিকা একটি জায়গায় একজনের কাছ থেকে মাদক কিনতে আসেন। হাতেনাতে ধরা পড়ে যান এনসিবি-র গোয়েন্দাদের হাতে।

এনসিবি-র গোয়েন্দা সূত্রে খবর, আদালতে পেশ করে প্রীতিকাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তাঁরা। নিজের জন্য মাদক কিনছিলেন প্রীতিকা, নাকি অন্য কারও জন্য, সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। মাদক কারবারে, অর্থাৎ কিনে অন্য কোথাও বিক্রির সঙ্গেও প্রীতিকা যুক্ত কি না, সেই বিষয়টি নিয়েও তদন্ত শুরু হয়েছে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে আর্থিকযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গোয়েন্দাদের হাতে আসে সুশান্তের বান্ধবী রিয়ার হোয়াটস্অ্যাপ চ্যাট। তাতে রিয়া মাদক নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন, এমন কথোপকথনের তথ্যপ্রমাণ উঠে আসায় তদন্তে নামে এনসিবি। তদন্তে নেমে রিয়া ও তার ভাই শৌভিক, সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, এক কর্মী দীপেশ সবন্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান, রকুল প্রীতের মতো অভিনেত্রীদেরও জেরা করেন গোয়েন্দারা। পরে রিয়া ও দীপেশ জামিন পেলেও এখনও জেলহাজতে রয়েছেন বাকিরা।

লোকগীতি ,কণ্ঠশিল্পী স্বনালী বিশ্বাস

0

আজ শুভ বিজয়া

0
DROHO--26-P 3
খোকসা কালবিাড়ি কেন্দ্রিয় দূর্গা মন্দির থেকে তোলা ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ সোমবার শুভ বিজয়া দশমী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পর্বটি শেষ হবে।

আজ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হয়েছে। এরপর সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তবে করোনাভাইরাসের কারণে এবার বিজয়া শোভাযাত্রা হচ্ছে না। সব ম-প ও মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

রবিবার ছিল দুর্গাপূজার মহানবমী। এদিন মা দেবী দুর্গাকে বিদায়ের আয়োজনে বিষন্ন মন নিয়েই পূজার আনন্দে মেতেছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা।

কুষ্টিয়ার শহরতলিতে ট্রাকচাপায় ছেলে নিহত, বাবা আহত

0
DROHO--26-P1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার শহরতলিতে দ্রুতগামী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদুর্ঘটনায় নিহতের বাবাও আহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটেছে রবিবার রাতে। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়ে। ঘটনাস্থলেই নিহত হয়েছেন মেহেদী হাসান শান্ত (২৫)। তারই বাবা শরিফ উদ্দিন আহত হয়েছেন। তাদের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে। নিহতের বাবাকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাবা-ছেলে দুজনেই বটতৈল এলাকার কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজে চাকরি করেন। রাত ১০টার দিকে মোটরসাইকেলে কাজে যাচ্ছিলেন।

পথিমধ্যে একটি দ্রুততগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, মেহেদী হাসান শান্ত ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার বাবা শরিফ উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক।

যশোরে গলাকেটে কাঠ ব্যবসায়ীকে হত্যা

0
DROHO-25-P-13
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের ভৈরব নদ থেকে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঘোনা এলাকায় ভৈরব নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গোলাম মোস্তফা (৫৫) সরদার বাগডাঙ্গা গ্রামের পাচু মন্ডলের ছেলে বলে নিহতের ছোট ছেলে হাবিবুর রহমান শনাক্ত করেছেন। নিহত মোস্তফা লগ কাঠের ব্যবসা করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, কৃষকরা ক্ষেত থেকে মূলা তুলে নদে পরিষ্কার করতে গিয়ে কচুরিপনার নিচে চাপা দেওয়া মরদেহ দেখে পুলিশে খবর দেন।

নিহতের বড় জামাই মেহেদী হাসান সবুজ এবং প্রতিবেশী নূর ইসলাম জানান, শনিবার বিকেল ৫টার দিকে তিন পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ‘তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’

মেহেদী আরো বলেন, তার শ্বশুরের তেমন শত্রু নেই। কাঠের ব্যবসা নিয়ে কিছু পাওনাদার আছে। তিনি শ্রমিকদের দেওয়ার জন্য শনিবার ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন।

যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...