বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬.
Home Blog Page 610

দৌলতপুরে দুই বোনের আত্মহত্যা

0
DROHO-DOUL-23-P 8

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দুই চাচাতো বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন ধর্ষণ মামলার আসামী ছিল।

শুক্রবার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়ায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মুনতাজ আলীর মেয়ে রুমা খাতুন (২৫) এবং তার চাচাতো বোন মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৬)।

দুপুরে নিজের ঘরের আড়া থেকে মুক্তা খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই খবর ছড়িয়ে পরলে তার চাচাতো বোন রুমা খাতুনও নিজের ঘরে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার মৃতদেহও উদ্ধার করে।

আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব জানান, মুক্তা খাতুন চার মাস আগে একটি ধর্ষণ ঘটনার সহযোগী হিসেবে আসামি হয়। তারপর থেকেই সে তার চাচাতো বোন রুমা খাতুনের স্বামীর বাড়িতে পালিয়ে ছিল। কয়েক দিন আগে সেখান থেকে মুক্তা বাড়িতে ফিরে আসে।

দৌলতপুর থানার ওসি জহুরুল হক জানান, পুলিশ দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মেহরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হনুমানের মৃত্যু

0
DROHO-MAHA-23-P2
ছবি গসংগ্রহ

মেহেরপুর প্রতিনিধি

শুক্রবার সকালে মেহেরপুর শহরে বিদ্যুৎস্পৃষ্ট বাচ্চা হনুমানকে বাঁচাতে গিয়ে মা হনুমানও মারা গেলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর কোর্ট এলাকার সাবরেজিস্ট্রি অফিসের সামেনে কালোমুখো একদল হনুমান এক ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদ লাফালাফি করছিল। এসময় একটি বাচ্চা হনুমান হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে সেখানেই মারা যায়। বিপদে পরা বাচ্চাটিকে রক্ষা করতে গিয়ে মা হনুমানটিও বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মৃত হনুমান দু’টি বিদ্যুতের তারেই ঝুলে ছিল। পরে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে বিদ্যুৎ বন্ধ করে মৃত হনুমান দু’টি নামিয়ে আনা হয়। দুপুরে স্থানীয়রা মৃত হনুমান দু’টি মটি চাপা দিয়ে রাখে।

ক্যান্সার জয়ের খবর দিলেন সঞ্জয় !

0
DROHOSanjoy-23-P8

দ্রোহ বিনোদন ডেস্ক

শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। একদিকে শরীরে ক্যান্সার অপর দিকে আমেরিকায় উন্নত চিকিৎসার জন্য ভিসা জটিলতা। সব মিলিয়ে করোনার সময়েও ভাল যাচ্ছিল না সময়।

ইতোমধ্যে টুইটারে নিজের ভালো থাকার খবর দিলেন সঞ্জয় দত্ত। জানালেন যুদ্ধ জয় করেছেন। তবে এ যুদ্ধ কোন যুদ্ধ তা স্পষ্ট নয়। যদিও তার টুইস্টে ধরানা করা হচ্ছে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

টুইটারে এক পোস্টে সঞ্জয় লেখেন, ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। তবে যেমন কথাতেই আছে, আরও কঠিন সৈনিকে পরিণত করতেই সৃষ্টিকর্তা আমাদের যুদ্ধে নামান।

আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত যে, এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছিÑ আমার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল’।

পোস্টে কোথাও ‘ক্যানসার’ শব্দটি ব্যবহার করেননি তিনি। তাই ভক্তরা ধরে নিয়েছেন ‘যুদ্ধ’ বলতে তিনি ক্যানসারকেই বুঝিয়েছেন। অন্যদিকে সঞ্জয়ের পাঁচটি কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও শেষ হয়েছে মাত্র দুটি।

উল্লেখ্য, গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে খবর এসেছিল, সঞ্জয় দত্ত ক্যানসার আক্রান্ত। জানা যায়, স্টেজ ফোর ক্যানসারে ভুগছেন বলিউড সুপারস্টার। বুধবার যমজ সন্তান ইকরা ও শাহরানের ১০তম জন্মদিনে টুইট করে সঞ্জয় দত্ত জানালেন, তিনি যুদ্ধে জয়ী হয়েছেন।

অ্যাপল সিলিকন ম্যাক আসছে নভেম্বরে

0
DROHO-APP-23-P6

দ্রোহ ডেস্ক

অ্যাপল তাদের ফ্ল্যাগশিপ আইফোন ১২ ও হোমপড দেখিয়েছে। এর আগে সেপ্টেম্বরে নতুন অ্যাপল ওয়াচ ও আইপ্যাড মডেল দেখিয়েছে।

শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরে আরেকটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে প্রথম ‘অ্যাপল সিলিকন ম্যাক’ দেখাবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন, অ্যাপলের তথ্য ফাঁসের তারকাখ্যাত জন প্রসার। তার দাবি, নভেম্বরের ১৭ তারিখই বসবে অ্যাপলের ওই বিশেষ আসর। ওই আয়োজনে নতুন ম্যাক মডেল দেখাবে প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো অ্যাপল নিজস্ব চিপের ম্যাক দেখাবে বলেও দাবি করেছেন প্রসার।

সৃজিত-মিথিলার সংসারে বাড়ল ২ সদস্য

0
DROHO-SAJ-MAT-23-P5

দ্রোহ বিনোদন ডেস্ক

নতুন দুই সদস্য বাড়ল সৃজিত ও মিথিলার পরিবারে। তাদের নাম হ্যারি এবং হার্মোনি। নিজের টুইটারে সদ্য কেনা দুটি কচ্ছপের ছবি শেয়ার করে মিথিলা ক্যাপশনে লিখে দেন ‘আমাদের পরিবারের নতুন সদস্যদের সঙ্গে আলাপ করুন। হ্যারি এবং হার্মাইনি।’

কচ্ছপ জুটিকে দেখে মিথিলাকে ইনস্টাগ্রামে একজন প্রশ্ন করেন, তবে রন কোথায়? জবাবে মিথিলা বলেন, পটারের সব গল্পতে রনকে থাকতেই হবে এমন কোথায় লেখা আছে?

দুই বাংলার জনপ্রিয় দুই সেলিব্রেটি যাই করেন না কেন শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলোয়াররাও ব্যস্ত থাকেন তাদের নিয়ে নানা গুঞ্জনে।

পদ্মায় জেলে নৌকা ডুবে দুই শিশু নিখোজ

0
DROHO-PADMA23-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজং এ পদ্মা নদীতে মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার সকালে নদী উত্তাল থাকায় উপজেলার পদ্মার চর এলাকায় জেলেদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, জেলে নৌকাটিতে শিশুসহ ৬ জন ছিল। তাদের মধ্যে ৪ জন তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় দুই শিশু। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ শিশুদের সন্ধানে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা।

ফাঁড়ির ইনচার্জ আরো জানান, পরিবারের বয়সীদের সঙ্গে দুই শিশুও অন্যান্য দিনের মতো পদ্মায় মাছ ধরতে যায়। কিন্তু উত্তাল পদ্মায় মাছ ধরার এক পর্যায়ে তাদের নৌকাটি ডুবে যায়।

ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা

0
DROHO-JHANA-23-P2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় প্রেমিক রাশেদ মন্ডল (৩০) এর বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা (১৮)। এ ঘটনার পর থেকে প্রেমিক আত্মগোপনে রয়েছে।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে মৃত হিজাবদি মন্ডলের ছেলে বিশ্ববিদ্যালয় পড়–য়া রাশেদ মন্ডলের গোলকনগর গ্রামের ওই অষ্টাদশীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রায় তিন বছর ধরে ঘুড়াতে থাকে। এক পর্যায়ে গত রবিবার ওই অষ্টাদশী প্রেমিক রাশেদ মন্ডলের বাড়িতে ওঠে। এ ঘটনার পর প্রেমিক আত্মগোপন করে। সেই থেকে অষ্টাদশী প্রেমিকা সেখানেই অনুশন শুরু করেছে।

অনুশনে থাকা প্রেমিকা জানায়, প্রায় তিন বছর আগে রাশেদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ধীরে ধীরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে রাশেদ তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে বাধ্য করে। বিয়ের কথা বললে সে নানা ছলছুত করতে থাকে। এখন বিয়ের দাবিতে সে প্রেমিক রাশেদের বাড়িতে অনশনে বসেছি। প্রেমিকা আত্মহত্যার করেবে বলেও ঘোষনা দিয়েছ।

প্রেমিক রাশেদের মা বেদানা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি পূর্বে বিবাহিত জানতে পেরে আমার ছেলে মেয়েটিকে ছেড়ে দিলেও মেয়েটি তাকে ছাড়ছে না। তিনি বলেন, বিয়ের দাবিতে রবিবার থেকে মেয়েটি আমার বাড়িতে অনশন করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লোক মুখে ঘটনা শুনেছেন। কোন পক্ষ থেকেই অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করা হবে।

মেহেরপুরে সমাজসেবার মাঠকমী খুন

0
DROHO-MAHA-23-P1

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা সদরে নিজের বাড়ির সামনে সমাজসেবা অধিদপ্তরের এক মাঠকর্মীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে সমাজ সেবা অধিদপ্তরের মাঠকর্মী ফারুক হোসেন (৩৯) তার তাঁতী পাড়ার বাড়িতে ফেরার পথে খুন হন। খুন হওয়া মাঠকর্মী এ গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে সদর থানার মোড়ের একটি দোকান থেকে মশার কয়েল কিনে ফারুক হোসেন বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে আসার পর কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ফারুক মারা গেছেন। তাঁর ঘাড়, পিঠ ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নাইটক্লাবে গুলিতে নিহত ৩

0
DROHO-USA-22- P-14

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাউসটনের একটি নাইটক্লাবে গুলি করে তিন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একজন মারাত্মক আহত হয়েছেন।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে খুঁজছে পুলিশ। ডিডি স্কাইক্লাব থেকে মঙ্গলবার রাতে পুলিশের কাছে ফোন আসে যে, সেখানে বেশ কয়েকজন লোক নিহত হয়েছেন।

পুলিশ কমান্ডার কারোলেটা জনসনের বরাতে হাউসটন ক্রনিকল ও এবিসি নিউজ এমন খবর দিয়েছে।

সেখানে তিন ব্যক্তিকে নিহত ও এক ব্যক্তিকে আহতাবস্থায় পেয়েছে পুলিশ। আহতের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেনÑ জাইলান বার্নার্ড পেইজ (১৯), ব্রিস লি গোডার (২১) ও ক্রিস্টোফার ডনশাই জ্যাকসন (২২)।

তদন্তকারীরা বলেন, লড়াই শুরু হওয়ার পর বন্দুকধারী গুলি করেছে। কিন্তু পুলিশ এর বাইরে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি।

খুলনায় পাটকল শ্রমিককে পিটিয়ে হত্যা

0
DROHO- kan-22- P-13

খুলনা প্রতিনিধি

খুলনার দিঘলিয়া পাট কলের এক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দনীমহল গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত রাজন (২০) মন্ডল জুট মিলের শ্রমিক।

দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার রাজনের সাথে মিলের আরেক শ্রমিক রহিমের ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে রাজন এবং তার ২ বন্ধু সাগর ও মেহেদী চন্দনীমহল গ্রামে ভৈরব নদের তীরে বসে ছিলেন। ওই ঝগড়ার জেরে রহিম ও তার ভাই রহমান লাঠি দিয়ে পিটিয়ে রাজনকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রাজন মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকা-ের সাথে জড়িত কেউ আটক হয়নি। মামলাও হয়নি।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...