বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬.
Home Blog Page 615

খুলনায় পাটকল শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ

0
DROHO 19-10-2020-H-P-3
ছবি সংগ্রহ

খুলনা প্রতিনিধি

খুলনায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের কর্মীদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে পাটকল প্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় ১ ঘণ্টা খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সংঘর্ষে ৭ জন পুলিশ ও ৮ জন শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত ই খুদাসহ ১৫ জনকে আটক করেছে।

পত্যক্ষদর্শীরা জানান, বন্ধ পাটকল চালুসহ ১৪ দফা দাবিতে সোমবার বেলা ১১ টায় ইস্টার্ন জুট মিল গেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। এতে বিভিন্ন পাটকল শ্রমিকরা যোগ দেয়। কয়েক মিনিট পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে ও লাঠিচার্জ করে সড়ক থেকে উঠিয়ে দেয়।

এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি এবং ৭টি টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ৮ জন শ্রমিক ও ৭ জন পুলিশ আহত হয়। পুলিশ সংগঠনের আহ্বায়ক কুদরত ই খুদা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব জনার্দন দত্ত নান্টুসহ ১৫ জনকে আটক করে। তাদেরকে খানজাহান আলী থানায় নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের কারণে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল শুরু হয়।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস সোহেল জানান, পুলিশের লাঠিচার্জে তাদের কর্মী ও বেশ কয়েকজন পাটকল শ্রমিক আহত হয়েছে। এছাড়া পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। পাটকল চালুর দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) সোনালী সেন জানান, এখন পাটকল এলাকার পরিস্থিতি শান্ত ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সাতক্ষীরায় কলেজছাত্র খুন

0
DROHO 19-10-2020-H-P-2
নিহত কলেজ ছাত্র

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শোভনালী এলাকায় মাছের ঘের থেকে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জেলার আশাশুনি উপজেলার শোভনালীর একটি মাছের ঘের থেকে সোমবার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কলেজছাত্র চন্দ্র শেখর (২২) শংকরঝুটি গ্রামের শংকর সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান জানান, শেখরের বাবা কাঁকড়া ব্যবসায়ী। রাতে নিজেদের ঘেরে ছিলেন শেখর। কে বা কারা তাকে হত্যার পর ঘেরের পানিতে ফেলে রেখে যায়।

আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, রাতে নিজেদের মাছের ঘেরে ছিল চন্দ্র শেখর। সকালে বাড়িতে না আসায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা।

ঘেরের পানিতে কলেজ ছাত্রের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।

খোকসায় দেবরদের পৃথক হামলায় দুই গৃহবধূ আহত

0
DROHO 19-10-2020-H-P-1
আহত গৃহবধূ নার্গিস

স্টাফ রিপোর্টার

খোকসায় পৃথক ঘটনায় দুই দেবরের পৃথক হামলায় দণন গৃহবধূ আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার মির্জাপুর গ্রামে মস্তো মিয়ার সাথে তার মায়ের কথাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃদ্ধার ছোট ছেলে সবজাল বাড়ি ফিরে বড় ভাইয়ের স্ত্রী নার্র্গিস (২৫) ওপর হামলা চালায়। পরিবারের লোকেরা আহত গৃহবধূতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

একই দিনে সকালে উপজেলা নিশ্চিন্ত বাড়িয়ায় হাবিবুলের স্ত্রী রুমার (২২) এর উপর হামলা চালায় দেবর সাগর। এ ঘটনায় আহত গর্ভবতী গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পৃথক ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হয়নি।

কুষ্টিয়ায় পরিত্যক্ত টয়লেট থেকে শিশুর লাশ উদ্ধার

0
DROHO 18-10-2020-P 12
জেলার মানচিত্র

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি পরিত্যক্ত টয়লেট থেকে ৬ বছর বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম সানজিদা খাতুন। তার বাবার নাম সোহাগ হোসেন। রবিবার সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠের পাশের একটি পরিত্যক্ত টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সানজিদা রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিকালে শিশুটির সন্ধ্যানে হরিনারায়ণপুর বাজারে মাইকিং করা হয়।

সন্ধ্যার পর এলাকার লোকেরা কাচারি মাঠের পাশে একটি পরিত্যক্ত টয়লেটে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন এসে সানজিদার মৃতদেহ চিহ্নিত করে। সানজিদার লাশটি মেঝেতে শোয়ানো ও তার হাত-পা মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ লাশ উদ্ধার করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক জানান, নিহত শিশু সানজিদার মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে বোঝা যাবে, কীভাবে তার মৃত্যু হয়েছে।

টিসিবি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে

0
DROHO 18-10-2020-P 11
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আলুর বাজারে স্থিরতা ফেরাতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আগামী তিনদিনের মধ্যে টিসিবি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী একথা জানান। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কৃষি বিপণন অধিদফতর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে আলুর বাজারে অস্থিরতা চলছে। হঠাৎ করেই ৩০ টাকা কেজির আলু ৫৫ থেকে ৬০ টাকা করে দাম বাড়ানো হয়। একপর্যায়ে সরকার খুচরা বাজারে আলুর দর ৩০ টাকা কেজি নির্ধারণ করে দেয়। কিন্তু এরপরও এখনও দাম কমেনি। এ অবস্থায় টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকা সফরে আসতে পারেন মোদি

0
DROHO 18-10-2020-P১০
নরেন্দ্র মোদি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশে আসতে পারেন। মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

রবিবার ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আগামী বছরের ২৬ মার্চ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে।

ফেনীতে যুবকের লাশ উদ্ধার

0
DROHO 18-10-2020-P 7
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেনীতে এক যুবকের চোখ উপড়ানো ও রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে সদর উপজেলার পূর্ব রুহিতিয়া গ্রামে একটি পরিত্যক্ত শৌচাগারের পেছন মরদেহটি পাওয়া যায় বলে ফেনী মডেল থানার পরিদর্শক ওমর হায়দার জানান।

নিহত সালমান হোসেন শিপন (২৫) পূর্ব রুহিতিয়া গ্রামের হাজী বাড়ির শহিদুল ইসলাম মনু মিয়ার ছেলে।

শিপনের মা সেলিনা আক্তার জানান, শিপন ঢাকায় স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন। শনিবার সন্ধ্যা থেকে শিপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় কাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ বলেন, “সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।”

ফেনী মডেল থানার পরিদর্শক ওমর হায়দার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার দুই হাতের রগ কাটা; বাম চোখ উপড়ানো এবং পুরুষাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নেত্রকোণায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

0
DROHO 18-10-2020-P6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হল আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে আমির হামজা (৬), একই গ্রামের হবি মিয়ার ছেলে সানি (৫) ও মদন উপজেলার ফতেপুর ছত্রকোণা গ্রামের শামমি কবীর খানের মেয়ে তোয়া আক্তার (৬)।

আটপাড়া থানার ওসি আলী হোসেন জানান, আটপাড়া উপজেলার দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। পরে তাদের খুঁজতে গেলে পুকুরের পাওয়া যায়। তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, বেলা সোয়া ১২টার দিকে বাড়ির সামনে খেলাধুলা করছিল তোয়া। পরে পুকুরে তাকে ভাসতে দেখে বাড়ির লোকজন। তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ

0
DROHO 18-10-2020-P5
ছবি সংগ্রহ

দ্রোহ ডেস্ক

রাজধানীর মিরপুরের পানির দাবিতে একটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেওড়াপাড়ার বাসিন্দারা।

রবিবার সকাল সাড়ে ৮টায় তারা এ দাবিতে সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে কয়েকশ বিক্ষোভকারীকে দেখা যায়।

বিক্ষোভকারীরা কলস-পাতিলসহ পানি রাখার নানা পাত্র নিয়ে বিক্ষোভে যোগ দেন। এ সময় তারা ‘পানি নাই, পানি চাই’ স্লোগান দেন।

বিক্ষোভকারীরা মিরপুর থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সড়কে অবস্থান নেন। ফলে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।
ঘণ্টাখানেক সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা পানির দাবিতে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। পরে তারা মূল সড়ক ছেড়ে দিয়ে দুই পাশে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন।

বিক্ষোভকারীদের ভাষ্যÑ তারা পূর্ব শেওড়াপাড়ায় থাকেন। সেখানে শতাধিক পরিবারে এক মাসেরও বেশি সময় ধরে পানি নেই। এ বিষয়ে তারা একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু পানি সমস্যার কোনো সমাধান হয়নি। এ কারণে তারা সড়কে নেমে এসেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি জানান, মিরপুরের শ্যাওড়াপাড়ার যে অঞ্চলে পানির দাবিতে বিক্ষোভ চলছে, সেটি ঢাকা ওয়াসার মডস-১০ জোনের মধ্যে পড়েছে। ওয়াসাকে জানানোর পরও তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ওয়াসার এ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফুল হাবিব ফোনও ধরেন না।

পুলিশের পল্লবী জোনের এসি জাহাঙ্গীর হোসেন জানান, সকালে পানির জন্য সড়ক অবরোধ করেছিলেন শেওড়াপাড়ার বাসিন্দারা। পরে তারা সড়ক থেকে সরে যান।

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে এক যুবক নিহত

0
DROHO 18-10-2020-P4
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সীমান্তে ভরাতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

নিহত ওমিদুল ইসলাম (২৭) ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

রবিবার ভোর ৪টা ১৫ মিনিটে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে তাকে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে। ভারত সীমান্তের ভেতর পড়ায় লাশটি ফেরত চেয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ওমিদুল ইসলামকে সীমান্তের ৮৯ নম্বর পিলারের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে। লাশ এখনো ভারতের অভ্যন্তরে পড়ে আছে জানিয়ে তিনি বলেন, বিজিবি এ ঘটনার তদন্ত দাবি করে লাশ ফেরত চেয়েছে।

বিএসএফ দাবি করেছিল, সে গরু আনতে ভারতে গিয়েছিল। ওমিদুলের গরু আনতে যাওয়ার বিএসএফ- এর দাবি নাকচ করে এই বিজিবি পরিচালক বলেন, গরু আনতে যাওয়ার কথা সঠিক নয়। চুয়াডাঙ্গার কোনো সীমান্তপথে গরু আসছে না।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...