বুধবার, এপ্রিল ২৯, ২০২৬.
Home Blog Page 620

খোকসায় প্রতিপক্ষ অটো চালকের উপর হামলা

0
DROHO-12-P-৯
আহত অটো চালক

স্টাফ রিপোর্টার

খোকসায় পাশ্ববর্তী জেলা থেকে ভাড়া নিয়ে আসা ব্যাটারী চালিত অটো চালককে মারপিট করে প্রতিপক্ষের অটো চালকরা।

হামলার ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। উপজেলার মানিকাট গ্রামের তেতুলতলা মোড়ে।

আহত অটো ড্রাইভার আসাদুল ইসলাম জানায়, সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দার। সম্প্রতি খোকসা ও পাংশার অটো চালকদের মধ্যে বিরোধ হয়। ফলে এক উপজেলা

র অটো চালকরা অন্য উপজেলার সীমানা পার হয় না।

সোমবার সকালে পাংশা উপজেলার অটো চালক আসাদুল ৫ জন যাত্রী নিয়ে লুকিয়ে (পালিয়ে) গ্রামের ভেতর দিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। এ খবর জানতে পেরে খোকসার কয়েকজন অটো চালক মানিকাট গ্রামের তেতুলতলা মোড়ে তাকে আটকে মারপিট করে। এ সময় হামলা কারীরা প্রতিপক্ষে ড্রাইভার ও যাত্রীদের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে সে অভিযোগ করে।

এক পর্যায়ে গ্রামবাসীরা এগিয়ে এলে খোকসার ড্রাইভাররা মোটর সাইকেল করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আহত ড্রাইভার জানান।

এবার পপির নায়ক রাজু আলীম

0
DROHO-12-P-৪
রাজু আলীম ও পপি

দ্রোহ বিনোদন ডেস্ক

রাজু আলীম মূলত একজন কবি, সাংবাদিক, উপস্থাপক, টিভি প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক। এসব কর্মকার্ম কান্ডের মাঝে মধ্যে নাটকে অভিনয়ও করেন।

এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন। এটির নাম ‘ভালোবাসার প্রজাপতি’। এতে তিনি চিত্রনায়িকা পপির নায়ক হিসেবেই দর্শকের সামনে আসছেন। এতে তিনি পপির প্রেমিক ও স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে।

অভিনয়ের পাশাপাশি মাসুমা তানির সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনাও করেছেন রাজু আলীম। করোনাকালীন প্রেম, মানবিকতা এবং মহামারীর ফলে সামাজিক ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব পড়ছে এটাই দেখাতে চেয়েছেন রাজু আলীম।

এ প্রসঙ্গে রাজু আলীম বলেন, প্রথমবার সিনেমায় অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে পপিকে পেয়েছি। বেশ আন্তরিকতা নিয়েই পপি এখানে অভিনয় করেছেন। কাজের অভিজ্ঞতা বেশ ভালো। প্রেম, বাস্তবতা ও করোনাকালে আমাদের ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনযাপন নিয়েই এ সিনেমার গল্প তৈরি করা হয়েছে। আশা করছি এটি দর্শকদের ভালো লাগবে।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন- শিপন মিত্র, খালিদ মাহবুব তুর্য, মিস ইউনিভার্স বাংলাদেশ শিলা ঈশ্বরী, আলিশা, তানিন তানহা, ফেস অব এশিয়া মেহেদী পলাশ, ডিজে সোনিকা, ড. তেহরিন প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

0
DROHO-12-P-3
নিহত গৃহবধূ(ছবি সংগ্রহ)

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় সুফিয়া খাতুন (৫৬) নামে এক নারীর নিহত হয়েছেন।

সোমবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ সংঘর্ষে সূত্রপাত হয়। হামলা পাল্টা হামলায় নিহত সুফিয়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। এ সময়ে দুই পক্ষের ৭ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন ধরে উপজেলা সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থক আফজাল বিশ্বাস এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলীর সমর্থক আজিজুর রহমানের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুর রহমানের সমর্থক সুফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় কমপক্ষে আরো ৭ জন আহত হয়। হমলাকারীরা প্রায় ১০টি বাড়ি ভাংচুর করেছে।

শৈলকুপা থানার ভারপপ্রপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খোকসায় সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা

0
cho 1
আহত গৃহবধূ নিশিতা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। দেবর-ভাবীসহ কমপক্ষে চার জন গুরুত্বর আহত হয়েছেন।

জানা গেছে, রবিবার দিন গত গভীর রাতে ২০/২৫ শসস্ত্র সন্ত্রাসীরা উপজেলার চরবিহারিয়া গ্রামের শ্যামল বিবিশ্বাসের বাড়িতে হানাদেয়। তারা গৃহকর্তার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে শ্যামলের স্ত্রী নিশিতা বিশ্বাস (৪০) কে বিছানা থেকে তুলে বাড়ির উঠানে ফেলে বেধরক মারপিট করে। গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। এ হামলায় গৃহবধূর দেবর অচিন্ত (৪৫) ও গুরুত্বর আহত হন। এ সময় তারা বাড়ির অন্যান সদস্যদের উপর হামলা করে। সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ভীতি সৃষ্টি করে। তারা চলে যাবার সময় শ্যামলের ছেলের ব্যবহৃত একটি ল্যাপটপ নিয়ে যায়।

cho 2
অচিন্ত বিশ্বাস

রাত তিনটার দিকে গ্রাম পাহারা দলের সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়। গুরুত্বর আহত দেবর-ভাবিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে।

ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার জানায়, ভাদ্র মাসের শুরুতে এলাকার বাবন বাহিনীর সন্ত্রাসীরা উপজেলা চরবিহারিয়া গ্রামের শ্যামল বিশ্বাসের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু সে সন্ত্রাসীদের ধার্যকৃত চাঁদা দিতে ব্যর্থ হয়। পরে থানা পুলিশকে বিষটি অবহৃত করে। সন্ত্রাসী হামলা ঠেকাতে ভিলেজ ডিফেন্স পাটি গঠন করে গ্রামে পাহারার বন্ধবস্ত করা হয়।

আহত গৃহবধূ নিশিতা জানায়, তার স্বামী কৃষিকাজের শ্রমিক। সন্ত্রাসীদের প্রথম হামলার পর থেকে তার স্বামী শ্যামল অসুস্থ হয়ে পরে। বর্তমানেও তিনি অসুস্থ রয়েছেন। তাদের তেমন কোন জমি সম্পত্তি নেই যা বিক্রি করে সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা পরিশোষ করবেন। রবিবার রাতে হামলার সময়ও সন্ত্রাসীরা আবারোও চাঁদা দাবি করেছে। এ রাতে সন্ত্রাসীরা হামলার শুরুতে রাইফেলের ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংঙ্ক সৃষ্টি করে।

আহত গৃহবধূ জানান, প্রথম থেকে তারা পুলিশের সহায়তা নেবার চেষ্টা করেছেন। কিন্তু তাতেও লাভ হয়নি। সন্ত্রাসীদের হামলার ভয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এবারও পুলিশকে জানিয়েছেন।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মস্তোফা জানান, কি কারনে সন্ত্রাসীরা হামলা করেছে তা বুঝতে পাছেন না। তিনি নিজে ঘটনা স্থলে গিয়েছিলেন। অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবেন।

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

0
DROHO-11-P13
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

উপজেলার কাপসন্ডা গ্রামে ওই তরুণী এ বিষয়ে আশাশুনি থানায় ছয়জনের নামে অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিব বিল্লাহ, রায়হান খোকা, আল আমিন মোড়ল, শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

অভিযোগে সুত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে চাচার মোটরসাইকেলে সাতক্ষীরা যাচ্ছিলেন ওই তরুণী। এ সময় কাপসন্ডা স্কুলের কাছে কয়েকজন যুবক তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে জাপটে ধরে। তাকে বিয়ে করতে হবে বলে জানায় সাকিব বিল্লাহ নামের এক যুবক। তারা তার কাপড়ও টেনে ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন ওই তরুণী। এরপরই আশাশুনি থানায় গিয়ে অভিযোগ দেন ওই তরুনী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

সাকিব বিল্লাহর ভাই খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকি বিল্লাহ বলেন, এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি।

আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হক জানান, অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, ওই তরুণী একটি অভিযোগ দিয়েছেন। আমরা যাচাই বাছাই করছি। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ষকদের বিচারের দাবিতে শাপলা চত্বর অবরোধ

0
DROHO-11-P10
ধর্ষকদের বিচারের দাবিতে শাপলা চত্বর অবরোধ

দ্রোহ ডেস্ক

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সড়ক অবরোধ করেছে একদল শিক্ষার্থী।

শিক্ষার্থীদের এই বিক্ষোভের কারণে রবিবার বেলা দেড়টা থেকে মতিঝিল শাপলা চত্বর হয়ে সব দিকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি মনির হোসেন মোল্লা।

তিনি বলেন, “ধর্ষকদের বিচারের দাবিতে মতিঝিল আইডিয়াল কলেজ, মতিঝিল বয়েজের একদল শিক্ষার্থী সড়কে নেমেছে। পরে রাস্তা অবরোধ করে রেখেছে। কতক্ষণ অবরোধ থাকবে, তা এখনও বলতে পারছি না।”

‘ধর্ষণ বিরোধী আন্দোলন’ ব্যানার নিয়ে কয়েকশ শিক্ষার্থী এই বিক্ষোভে যোগ দিয়েছেন।

শাপলা চত্বরের অবস্থান থেকে তারা স্লোগান দিচ্ছেন- ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘ধর্ষকদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে’, ‘প্রীতিলতায় বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’।

নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে গত কয়েক সপ্তাহ ধরে।

আন্দোলনকারী বিভিন্ন ছাত্র ও অধিকার সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদ- করার উদ্যোগ নিয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনের ওই প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শৈলকুপায় বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা

0
DROHO-11-P৯
ধর্ষক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিস্কুটের লোভ দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নয়ন ইসলাম (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় শৈলকুপায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। শিশুটির মা জানান, শনিবার সন্ধ্যায় বিস্কিটের লোভ দেখিয়ে লম্পট নয়ন শিশুটিকে তার রুমে ডেকে নেয়। শিশুটির চিৎকারে তার মা ছুটে গিয়ে বাজে অবস্থায় লম্পটকে দেখতে পাই। পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনার পর লম্পট ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

আবরারের লাশ হল থেকে সরাতে চাপ দিচ্ছিলেন ছাত্রলীগ – চিকিৎসক

0
DROHO-11-P৮
নিহত আবরার

দ্রোহ ডেস্ক

নির্যাতনে আবরার ফাহাদ যখন মৃত, তখন লাশ হল থেকে সরাতে বুয়েট ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল চাপ দিচ্ছিলেন বলে আদালতে সাক্ষ্যে বলেছেন বুয়েটের চিকিৎসক মাসুক এলাহী।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার আলোচিত মামলায় রোববার ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন এই চিকিৎসক।

বুয়েট চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক মাসুক গত বছরের ৬ অক্টোবর রাতে শেরে বাংলা হলে গিয়ে আবরারকে দেখে মৃত ঘোষণা করেছিলেন।

তার আগে ছাত্রলীগের একদল নেতা-কর্মী তড়িৎ কৌশলের ছাত্র আবরারকে ওই হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে নির্যাতন চালায়। এতে আবরার অচেতন হয়ে পড়লে তাকে হলের নিচতলার সিঁড়িতে রেখে চিকিৎসককে খবর দেয় তারা।

মামলার পঞ্চম সাক্ষী ডা. মাসুক বলেন, রাত ২ টা ৪৭ মিনিটে তাকে একজন ছাত্র তাকে খবর দিয়ে মেডিকেল সেন্টার থেকে অক্সিজেন নিয়ে যেতে বলে। তখন তিনি বলেন যে তিনি আগে রোগী দেখবেন, তারপর সিদ্ধান্ত দেবেন।

“তখন আমাকে ছাত্ররা উত্তর ব্লকের সিঁড়ির দিকে নিয়ে যায়। এক এবং দুই তলার মাঝখানে আবরার ফাহাদকে শোয়ানো অবস্থায় দেখতে পাই। তার পরনে একটি চেক শার্ট আর কালো রংয়ের ট্রাউজার ছিল। তোষক এবং ট্রাউজার প্রগ্রাবে ভেজা ছিল।”

দেখেই আবরারকে মৃত মনে হয়েছিল এই চিকিৎসকের। এরপর পরীক্ষা করে তিনি নিশ্চিত হলে তা সেখানে ঘিরে থাকা ১৫/২০ জন ছাত্রকে বলেন।

“তখন আমি ছাত্রদের বলি যে আবরার ফাহাদ মারা গেছে। এটা শোনার পর সকল ছাত্ররা পালিয়ে যায়। সেখানে আমি আর আবরারের লাশ ছাড়া আর কেউ ছিল না।”
কিছুক্ষণ পর বুয়েট ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক রাসেল উপস্থিত হন বলে জানান ডা. মাসুক। ওই হলেরই আবাসিক ছাত্র রাসেলকে পরে ছাত্রলীগ বহিষ্কার করে।

ডা. মাসুক বলেন, “সে নিজের পরিচয় দেয় সে বুয়েট শাখা ছাত্রলীগের সেক্রেটারি। সে আমাকে আবরারকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। আমি বলি সে বেঁচে নেই, মারা গেছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে কোনো লাভ নেই। বরং পুলিশের কাছে হ্যান্ডওভার করি।

“তখন রাসেল আমাকে বলে, ‘আবরার মারা যায়নি, সে ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগেও সে ঘুমাচ্ছিল’।”
রাসেল অন্য ছাত্রদের দিয়ে লাশ ঢাকা মেডিকেলে পাঠাতে অ্যাম্বুলেন্সেও তুলেছিল বলে জানান ঘটনার সাক্ষী এই চিকিৎসক।

তিনি বলেন, “তখন আমি হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল স্যারকে মোবাইলে ফোন দিয়ে আবরারে মৃত্যু সংবাদ জানাই। উনাকে তাড়াতাড়ি হলে আসতে বলি। তিনি ১০/১৫ মিনিটে হলে চলে আসেন।”
প্রাধ্যক্ষ আসার পর অ্যাম্বুলেন্স থেকে আবরারের লাশ স্ট্রেচারে করে নামিয়ে আনা হয়।

ডা. মাসুক বলেন, “এরপর স্ট্রেচারটি রাসেলের নির্দেশে হলের নিচতলার বারান্দায় নিয়ে যায়। এ সময় আমি একজন ছাত্রের কাছ থেকে চাদর নিয়ে লাশটি ঢেকে দিই। এর মধ্যে সিকিউরিটি ইন চার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থলে আসেন, থানায় ফোন দেন। ১৫/ ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রস্তুত করে।”

জবানবন্দি দেওয়ার পর আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়ানো বুয়েটছাত্রদের শনাক্ত করেন ডা. মাসুক। সকাল সোয়া ১১টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত তার সাক্ষ্যগ্রহণ চলে।

সোমবার রাষ্ট্রপক্ষে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী হাকিমদের সাক্ষ্য নেওয়া হবে বলে রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আবু আবদুল্লাহ ভূঞা জানিয়েছেন।

আবরার হত্যাকা-ের পর ৭ অক্টোবরই বুয়েট ছাত্রলীগের নেতা রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনই আটক করা হয় ১০ জনকে।

আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।

এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন। তিন আসামি পলাতক রয়েছেন।

২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গত ৫ অক্টোবর সোমবার আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে আবরারের বাবাসহ চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।

মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

0
DROHO-11-P12
প্রধান মন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ ডেস্ক

সরকারি ব্যয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘করোনাভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয়, তখন আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে। হয়ত আরো ডাক্তার, নার্স আমাদের লাগবে।

সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহায়েত প্রয়োজন, তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখেই সেই ব্যবস্থা নিতে হবে।”

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেনাবাহিনীর কয়েকটি ব্যাটালিয়নকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের কথা প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে তুলে ধরেন।

মহামারীর মধ্যেও ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “এই বাজেট দেওয়া কঠিন ছিল। তবুও আমরা দিয়েছি। তারপরও বলেছি যে অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে।”

সাভার সেনানিবাসে এই অনুষ্ঠানে সেনাবাহিনীর ১,৩,৬,৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, অ্যাডহক ১১ বীর মেকানাইজড ব্যাটালিয়ন, ১২ বীর, ১৩ বীর, ১৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন, ৫৯ ইস্ট বেঙ্গল সাপোর্ট ব্যাটালিয়ন এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসকে (এসআইএন্ডটি)’ ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডারদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন।

সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সেনা কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “সেনাবাহিনী দেশের সম্পদ ও মানুষের ভরসা এবং বিশ্বাসের প্রতীক। কোনো সেনাবাহিনী মানুষের আস্থা, বিশ্বাস যদি অর্জন করতে না পারে, তাহলে কখনো তারা কোনো বিজয় অর্জন করতে পারে না। তাই আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে।
জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন করা যে কোনো ইউনিটের জন্য ‘সম্মান ও গৌরবের বিষয়’ মন্তব্য করে পতাকা পাওয়া ইউনিটগুলোর উদ্দেশে সরকারপ্রধান বলেন, “আপনারা এই গৌরব অর্জন করেছেন। আমি আশা করি, জাতির আস্থা, বিশ্বাস অটুট থাকবে। দেশ সেবায় আপনারা আত্মনিয়োগ করবেন। দেশ মাতৃকার সেবা করাটাই হচ্ছে সব থেকে বেশি গৌরবের। কাজেই আপনারা সেদিকে বিশেষভাবে মনোনিবেশ করবেন।”

প্রধানমন্ত্রী বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই পতাকা। এই পতাকা হচ্ছে একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সন্মান ও মর্যাদর প্রতীক। এই পতাকার মান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। প্রতিটি সৈনিক এবং আমি মনে করি সকল জনসাধারণ- সবারই দায়িত্ব এই পতাকার মর্যাদা রক্ষা করা। কারণ এটাই হচ্ছে আমাদের প্রতীক, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের।”

সশস্ত্র বাহিনীতে নারী সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তাদেরকেও অভিনন্দন জানান শেখ হাসিনা।

একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে যে প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেছিলেন, সে কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার (বঙ্গবন্ধু) সুদূরপ্রসারী এ নির্দেশনার আলোকেই সেনাবাহিনীর আধুনিকায়নের কাজ চলছে।

সেনাবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র, সরঞ্জাম ও জনবল বৃদ্ধির ক্ষেত্রে ‘অভূতপূর্ব উন্নতি’ সরকার করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “সেনাবাহিনীতে গত সাড়ে ১১ বছরে ব্যাপক উন্নয়ন করায় সারা বিশ্বে আমাদের সামরিক বাহিনী একটি উন্নত ও আধুনিক বাহিনীর মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে।”

মাইক্রোসফট ক্লাউডে ত্রুটি

0
DROHO 11P-5
সংগ্রহ

দ্রোহ ডেস্ক

প্র্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের ক্লাউডে সপ্তাহখানেক ধরে গন্ডোগোল চলছে। ফলে ক্লাউডসেবা ‘আজুরে’ ও অফিসসেবা ‘মাইক্রোসফট ৩৬৫’-এর গ্রাহকরা এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন। সমস্যা নিয়ে আউটলুক, টিমস, ওয়ানড্রাইভ ফর বিজনেস ও শেয়ারপয়েন্ট গ্রাহকরাও অভিযোগ করেছেন।

গত সপ্তাহে বিশ্বব্যাপী আজুরের সক্রিয় ব্যবহারকারীরা অথেনটিকিশন সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন। এর পর আউটলুক সেবায়ও সমস্যা দেখা দিয়েছে। সপ্তাহান্তে অভিযোগ আসা শুরু করেছে মাইক্রোসফট ৩৬৫-এর ইউরোপীয় ও ভারতীয় গ্রাহকদের পক্ষ থেকে। সম্প্রতি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত পরিবর্তন করে মাইক্রোসফটের কারিগরি টিম। অভ্যন্তরীণ এ পরিবর্তনের ফলে এসব সমস্যা হয়েছে বলে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...

পীর শামীম হত্যা মামলায় স্কুল ছাত্র গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীমের (৬৫) আস্তানায় হামলা ও হত্যা মামলায় এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর...

কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় একটি বেসরকারী হাসপাতালে অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগের পর তাসনিয়া আফরিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাত আটটার দিকে শহরতলীর মোল্লাতেঘরিয়া...

কবে দুধ খেয়েছেন মনে নেই গড়াই মন্ডলের, আছে কিস্তির চাপ

স্টাফ রিপোর্টার “ ভালো নেই বাপ, সেদিন ল-পেসার ( ব্লাড প্রেসার কমে) হয়ে রাস্তায় পরে ছিলাম। একটু দুধ ডিম খাওয়ার উপয়নেই, কিস্তি ওয়ালেদের চাপ আছে।”...

খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের ছেলে ও মেয়েদের একাদশের ফাইনাল খেলা দু’টি অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের একাদশে ১-০ গোলে আমবাড়িয়া ও...