বুধবার, এপ্রিল ২২, ২০২৬.
Home Blog Page 631

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

দুই সপ্তাহ টানাপোড়েনের পর এলো চূড়ান্ত সিদ্ধান্ত। আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ।
বিসিবিতে সোমবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, কোয়ারেন্টিনের শর্ত নিয়ে আগের অবস্থান বদলায়নি শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিসিবিও তাই শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) জানিয়ে দিয়েছে, পরে সুবিধাজনক সময়ে নতুন সূচিতে সিরিজ আয়োজন করতে।

তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে গত জুলাইয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে বাংলাদেশের রওনা হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ১৪ দিনের কোয়ারেন্টিন নিয়ম নিয়ে বাধে গোল।

১৪ সেপ্টেম্বর বিসিবি প্রধান জানান, এত লম্বা সময় কোয়ারেন্টিন করে টেস্ট সিরিজের প্রস্তুতি সম্ভব নয়। বিসিবি তাই লঙ্কান বোর্ডকে অনুরোধ করে কোয়ারেন্টিনের সময় কমাতে। এরপর এসএলসি ও শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের নানা তৎপরতার খবর এসেছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত তাতে কাজ হয়নি বলেই জানালেন বিসিবি সভাপতি।

“ওদের ক্রিকেট বোর্ড, ওদের ক্রীড়া মন্ত্রণালয় অনেক চেষ্টা করেছে। আমাদের মিনিমাম চাহিদা আমরা পাঠিয়েছিলাম। একটা ছাড়া বাকি সবগুলোতেই ওরা রাজি বলে আশ্বস্ত করেছে। কিন্তু ওই একটাই আসল। যেটা হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিন।”

“এটা শুধু আমাদের জন্য যে, যে কোনো টুরিস্টের জন্যই একই নিয়ম। এই জায়গায় ওরা বলেছে যে কিছুই করতে পারেনি। কালকেই এটা পেয়েছি, আজকে ওদেরকে জানিয়ে দিয়েছি যে পরে সূচি আবার ঠিক করতে। যখন এই ধরনের শর্ত থাকবে না, তখন আমরা যাব।”

দেশ থেকে চার দফায় করোনাভাইরাস পরীক্ষা করিয়েই শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ওখানে গিয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল আরেক দফা। তাই বিসিবির চাওয়া ছিল, কোয়ারেন্টিন যেন সর্বোচ্চ সাত দিনের হয় এবং তিন দিনের পর থেকে যেন আলাদা থেকে অনুশীলনের সুযোগ দেওয়া হয়। কিন্তু শ্রীলঙ্কার কতৃপক্ষ এখানে কোনো ছাড় দেয়নি, জানালেন নাজমুল হাসান।

“সাধারণত কোয়ারেন্টিন ও আইসোলেশন, দুইটা দুই জিনিস বলে আমরা ধরি। ওদের ওখানে ১৪ দিন আসলে আইসোলেশন। অন্যান্য জায়গায় যেটা কোয়ারেন্টিন আছে, সেটার সঙ্গে এটার পার্থক্য আছে। এটা পূর্ণ আইসোলেশন, ঘর থেকেই বের হতে পারবে না। এই অবস্থায় ১৪ দিন ঘরে থাকলে একজন ক্রিকেটারের শারীরিক অবস্থা তো পরে, মানসিক যে অবস্থা হবে, সেটি ফিরে পেতেই অনেক সময় লাগবে।” “এই অবস্থায় তাই আর সুযোগ নেই সফরের। আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছি। ওদের কিছু করার থাকলে আগেই করত, অনেক সময় নিয়েছে এমনিতেই। আর কিছু হবে না।”

সফর বাতিল হলেও ক্রিকেটারদের অনুশীলন চলতে থাকবে বলে জানালেন বিসিবি সভাপতি। জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরাও থেকে যাবেন এখানে। শিগগিরই নিজেদের মধ্যে তিনটি অনুশীলন ম্যাচ খেলবে ক্রিকেটাররা। এরপর ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনা করছে বোর্ড।

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করছেন শেখ হাসিনা: তোফায়েল আহমেদ

0
তোফায়েল আহমেদ ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর পাশে থেকে রাজনীতি শিখেছেন শেখ হাসিনা। তিনি চারবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করার জন্য পদ্মা সেতু নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। শিগগিরই এ ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের পতাকা তার হাতে তুলে দিতে পেরেছি বলেই বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগর যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা মাকসুদ ইলাহী।

সম্মুখ প্রশংসা

0
ডঃমুন্সী মুর্তজা আলী

ড.মুন্সী মুর্তজা আলী

গতদিন লিখেছিলাম “আত্ম সমালোচনা” নিয়ে। সেই লেখার সাথে সম্মুখ প্রশংসা নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম। কিন্তু লেখাটা বড় হয়ে যাবে বলে লেখা হয়নি। আজ এ বিষয়ে সামান্য কিছু আলোকপাত করবো। প্রশংসা করা ভাল। তবে বেশী প্রশংসা করা ভাল নয়। আর যারা তোমার সামনে বেশী প্রশংসা করবে, তুমি ধরে নিবে তারা তোষামোদী করছে। মানুষ মানুষকে প্রশংসা করতেই পারে। তবে সেই প্রশংসা মাত্রাতিরিক্ত হলে তখনই মানুষের মনে সন্দেহ ঘনীভূত হয়। তাই তো ইংরেজীতে একটি কথা আছে। তা হলো, Extolling on your face is a flatter অর্থাৎ “সম্মুখ প্রশংসা চাটুকারিতার নামান্তর”।

যে বিনা কারনে তোমাকে তোমার সম্মুখে প্রশংসা করবে। তাহলে বুঝবে তার কোন দূরভিসন্ধি আছে। তার মানে সে একজন ধান্দাবাজ ও ব্যক্তিত্বহীন মানুষ। আর ধান্দাবাজেরাই তোমার কাছ থেকে স্বার্থ আদায়ের জন্য তোমার সামনে এসে ইনিয়ে বিনিয়ে কথা বলবে। আর এটাও মনে রাখবে। যে তোমার সম্মুখে বেশী প্রশংসা করে, সে তোমার অনুপস্থিতিতে তোমার বদনামও করতে পারে। তুমি কাউকে উপকার করলে, সে তোমার সুনাম করতেই পারে। তবে তার একটা মাত্রা আছে।

প্রশংসার মাত্রা ছাড়িয়ে গেলে বুঝবে, সে একজন মহা স্বার্থপর, ব্যক্তিত্বহীন ও মেরুদন্ডবিহীন মানুষ। কারণ ব্যক্তিত্ববান লোকেরা কখনো বেশী স্বার্থপর এবং বেহায়া হতে পারেনা। তাই তারা তোমার সামনে এসে নির্লজ্জের মত প্রশংসা করতেও পারবে না। এটাই ব্যক্তিত্ববান ও ব্যক্তিত্বহীনদের মধ্য মূল তফাত।

অনেক মানুষ আছে। যারা তোমার উপকার পেয়েও তোমার সামনে এসে ওভাবে প্রশংসা করতে পারে না। তবে তারা তোমার উপকারের কথা সারাজীবন মনে রাখবে এবং তোমার বিপদে তোমার উপকারের জন্য প্রাণপন চেষ্টা করবে। আর যারা তোমার সামনে এসে তোমার উপকারের প্রশংসায় পঞ্চমুখ হবে। তখনই বুঝবে এরা তোমার বিপদে খুব কমই এগিয়ে আসবে এবং তোমার উপকারের ভিতর সমালোচনা খুঁজে বের করবে। বেশীরভাগ মানুষই এমন। তোমার উপকারের কথা মুখে স্বীকার করলেও মনে মনে স্বীকার করবে না। অন্যদের কাছে বলবে, তুমি উপকার করে তার ক্ষতি করে ফেলেছো। তুমি তাকে আরও বেশী উপকার করতে পারতে। অর্থাৎ উপকারের মাত্রা নিয়ে বিশ্লেষণ করবে।

সম্মুখ প্রশংসাকারীরা তোমাকে বেশী বেশী প্রশংসা করে তোমার মনটা দুর্বলকরে তোমাকে দিয়ে অনৈতিক কাজ করাতেও দ্বীধা করবে না। তাই অন্যের করা প্রশংসা শুনে আবেগে আপ্লুত ও আনন্দে গদগদ হয়ে নিজের নৈতিকতা বিসর্জন দিও না। কেননা, তারা তাদের স্বার্থোদ্ধারের জন্য তোমাকে ভুল পথে পরিচালিত করবে এবং তোমাকে বিপদে ফেলাবে। আর যারা তোমার সামনে এসে অপ্রিয় সত্য কথা বলে। তাদেরকে মুল্যায়ন করবে। এ মুল্যায়ন ভবিষ্যতে কাজে লাগবে। কারণ তারা তোমার শুভাকাঙ্খী। তারা তাদের স্বার্থদ্ধারের জন্য তোমাকে কখনো বিপদে ফেলবে না।

জীবনে যদি কারো উপকার না করো, তবে কখনো তোমার সমালোচনাও হবেনা। উপকার করলে সমালোচনা হবেই। তবে ঐসব তথাকথিত সমালোচনাকারীদের কথামত মানুষের উপকার করতে পিছপা হইয়ো না। যার যেমন স্বভাব। সে তেমনটাই করবে। আর তোমার উপকার করার স্বভাব থাকলে, তুমি উপকার না করে থাকতে পারবে না। তাই তুমি তোমার মত করে চলবে। তবে সম্মুখ প্রশংসা করা মানুষ থেকে সাবধান থেকো। কেননা এই সম্মুখ প্রশংসাকারীরা ভবিষ্যতে তোমার ক্ষতির কারণ হতে পারে।

বাস্তব সত্য হলো, মানুষ কেন যেন খারাপ মানুষের দ্বারা প্ররোচিত হয়ে নিজের সর্বনাশ ডেকে আনে। কিন্তু যখন বোঝে, তখন আর কিছু করার থাকেনা। তাই সময় থাকতে সঠিক মানুষদের মূল্যায়ন করা উচিত।

অধ্যাপক
ড.মুন্সী মুর্তজা আলী
লোক প্রশাসন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়া।

৯১ বছরে পা দিলেন লতা মুঙ্গেশকার

0
লতা মুঙ্গেশকর

দ্রোহ বিনোদন ডেস্ক

উপমহাদেশের বিখ্যাত গায়িকা লতা মুঙ্গেশকারের ৯১তম জন্মদিন। এ শিল্পীর গানে বলিউডের মধুবালা থেকে শুরু করে কাজলসহ অনেক নায়িকাই ঠোঁট মিলিয়েছেন। ভারতরতœ উপাধিও তিনি পেয়েছেন।

ভারতের ‘নাইটিঙ্গেল’ হিসেবে পরিচিত লতা মুঙ্গেশকর ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। এখন অদ্ধি হাজারের বেশি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। সঙ্গীতগুরি প-িত দীননাথের বড় মেয়ে লতা মুঙ্গেশকর। তিনি সঙ্গীতশিল্পী আশা ভোসলে, হৃদয়নাথ মুঙ্গেশকর, উষা মুঙ্গেশকর ও মীনা মুঙ্গেশকরের বড় বোন।

ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষায় এবং বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারত সরকার ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর তাকে ‘ডট্যার অব দ্য নেশন’ খেতাবে ভূষিত করে।

লতা মুঙ্গেশকরের গানের ক্যারিয়ার শুরু ১৯৪২ সালে। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। সাত দশকের বেশি সময় তিনি ভারতের সঙ্গীতজগতে রাজত্ব করেছেন।

তার বিখ্যাত গানের মধ্যে তু যাহা যাহা চলে, লাগ যা গলে, পেয়ার কিয়া তো ডরনা কিয়া, আজব দস্তা হ্যা ইয়ে, একত পেয়ার কা নাগমা হে, তেরে বিনা জিন্দেগি সে, বাহু মে চলে আয়, হাম আপকে হ্যায় কৌন, তুছে দেখা তো ইত্যাদি ।

খোকসায় প্রধানমন্ত্রীর জন্মদিনে বৃক্ষরোপন ও মিলাদ মাহফিল

0
খোকসায় যুবলীগ ও ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে কুষ্টিয়ার খোকসায় যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দেগ্যে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার বিকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা চত্বর, সরকারী-বেসরকারী স্কুলের আঙ্গিনায় কয়েক’শ বৃক্ষের চারা রোপন করা হয়। এ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন, সোহানুর রহমান শুভ, জুয়েল রানা, তুহিন, শাহীন, সাব্বির, অন্তর, রনক প্রমূখ।

ছাত্রলীগের উদ্দেগ্যে খাবার বিতরণ

এর আগে বাদ জোহর সংগঠন দুটির পক্ষ থেকে মিলাদ মাহফিল ও অনাথ এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। খোকসা কওমী মাদ্রাসায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন ক্বারী আয়ুব আলী। এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মোঃ জসীম উদ্দীন বিপ্লব সাবেক সহসভাপতি, খোকসা উপজেলা ছাত্রলীগ।

প্রধানমন্ত্রীর জন্মদিনে মিলাদ মাহফিলের ছবি-দ্রোহ

উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ঘরে জন্ম নেন শেখ হাসিনা। তাঁর শৈশব-কৈশোর কেটেছে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

শেষ হচ্ছে বিনামূল্যের ‘সীমাহীন’ গুগল মিট

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

চলতি মাসেই শেষ হচ্ছে গুগল মিটের বিনামূল্যের সংস্করণে ‘সীমাহীন’ মিটিং সেবা। সম্ভবত এরপর বিনামূল্যের সংস্করণটিতে একটানা ৬০ মিনিটের বেশি সভা চালাতে পারবেন না গ্রাহক।

এপ্রিল মাসেই গুগল জানিয়েছিলো, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব গ্রাহকের জন্য সীমাহীন মিটিং সেবা উন্মুক্ত রাখা হবে। সম্ভবত সে পরিকল্পনামাফিকই এগোচ্ছে গুগল।

প্রযুক্তি সাইট ভার্জকে অবশ্য গুগলের এক মুখপাত্র গোপনীয়তার কৌশলমাফিক কোনো তথ্য প্রকাশ না করেই বলেছেন, “প্রচারে পরিবর্তন বা উন্নত ফিচারের মেয়াদ শেষ হওয়া নিয়ে আমাদের বলার কিছু নেই। যদি পরিবর্তন হয়, আমরা অবশ্যই জানাবো।”

বর্তমানে মিটে বিনামূল্যে ১০০ জন নিয়ে মিটিং শুরু করতে পারেন গুগল অ্যাকাউন্টধারী যে কোনো গ্রাহক। সময়সীমার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধ্যকতা নেই।

জি স্যুট এবং জি স্যুট ফর এডুকেশন গ্রাহকদের জন্যও উন্নত কিছু ফিচারের ইতি ঘটছে ৩০ সেপ্টেম্বর। মিটিংয়ে অংশগ্রহণকারীর সর্বোচ্চ সংখ্যা আড়াইশ’ জন, একটি ডোমেইনে এক লাখ গ্রাহকের সঙ্গে লাইভ স্ট্রিমিং এবং মিটিংয়ের রেকর্ড গুগল ড্রাইভে মজুদ করার মতো ফিচারগুলো আর জি স্যুট এবং জি স্যুট ফর এডুকেশন গ্রাহকদের জন্য।

সাধারণত এই ফিচারগুলো জি সুইটের ‘এন্টারপ্রাইজ’ গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই সেবার জন্য গ্রাহক প্রতি মাসিক ফি ২৫ মার্কিন ডলার।

মাটির গান- আজকের শিল্পি -‘রেজওয়ান আলী খান’

0

জুয়াড়ির প্রেমে নিলয়-হিমি

0
নিলয় ও হিমি

দ্রোহ বিনোদন ডেস্ক

এ সময়ের দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও হিমি। সম্প্রতি এ দুই শিল্পী জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘জুয়াড়ির প্রেম’। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল এবং পরিচালনা করেছেন আদিত্য জনি।

নির্মাতা জানান, মূলত জুয়াখেলা নিয়েই এ নাটক। গল্পে দেখা যাবে, জীবন সারাকে খুব ভালোবাসে। এক সময় তারা পালিয়ে বিয়ে করে। কিন্তু এরপরই শুরু হয় দু’জনের মধ্যে নানা ঝামেলা।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘জুয়াড়ির প্রেম নাটকটির গল্পটি ভালো লেগেছে। কাজটি বেশ উপভোগ করেছি। এ মুহূর্তে আমি আর হিমি বেশকিছু নাটকে একসঙ্গে কাজ করছি। একসঙ্গে কাজ করলে বোঝাপড়াটা খুব ভালো থাকে, যথারীতি হিমির সঙ্গে এ মুহূর্তেও তাই হচ্ছে।’ হিমি বলেন, ‘সহশিল্পী হিসেবে নিলয় ভাই ভীষণ সহযোগিতাপরায়ণ।

জুয়াড়ির প্রেম নাটকেও আমরা চরিত্রানুযায়ী বেশ ভালোভাবে কাজটি শেষ করার চেষ্টা করেছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ নাটকটি শিগগিরই নাগরিক টিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

বর্ণবাদ নিয়ে শহরতলীর গান

0
শহরতলী ব্যান্ড

দ্রোহ বিনোদন ডেস্ক

‘উপছায়া’ শিরোনামে নতুন গান প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ড ‘শহরতলী’। তাদের প্রকাশিতব্য তৃতীয় অ্যালবাম ‘এখন এখানে’র তৃতীয় গান এটি। বরাবরের মতো এই গানটিতেও শ্রোতাদের একটি বার্তা জানিয়েছে ব্যান্ডটি। গানটিতে তারা অত্যন্ত বাস্তব একটি দুঃখজনক চলমান অনাকাক্সিক্ষত বিষয়বস্তুকে গানের ভাষায় তুলে ধরেছেন। এবারের বিষয় হিসেবে বেছে নিয়েছেন ‘বর্ণবাদ’।

গানটিতে তারা ফুটিয়ে তুলেছেন একজন প্রেমিকা তার বাহ্যিক কালো বর্ণের কারণে প্রেমিকের পরিবার থেকে চরম অগ্রাহ্য ও প্রত্যাখ্যাত হয়ে অপমান-দুঃখে আত্মহত্যার পথ বেছে নেয়ার মতো চলমান নির্মম বাস্তবতা। ‘উপছায়া’ গানটির লিরিক লিখেছেন তপন মাহমুদ। সুর করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট মিশু খান। ভিডিও নির্মাণ করেছেন মুফেজুল ইসলাম। উল্লেখ্য, ‘শহরতলী’ তাদের প্রকাশিতব্য তৃতীয় অ্যালবাম ‘এখন এখানে’র প্রথম গান ‘শহরতলীর আকাশ’ শিরোনামে রিলিজ করে যার বিষয় ছিল ধর্ষণ। দ্বিতীয় গান ‘প্রস্থান-২ (বিষাদ সিন্ধু)’ নামে রিলিজ করে, যার বিষয় ছিল প্রবাসী শ্রমিকদের বিরহ জীবন নিয়ে।

এমসি কলেজে ধর্ষণ: দুই ছাত্রলীগ কর্মী ৫ দিনের রিমান্ডে

0
MC-College-Dro
রিমাণ্ডে নেওয়া হচ্ছে আসামীদের

দ্রোহ অনলাইন ডেস্ক

এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকাল ১১টা থেকে আদালত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি পাহারার প্রিজন ভ্যানে করে সকাল ১১টা ৪০ মিনিটে সাইফুর রহমান ও অর্জুনকে আদালতে হাজির করা হয়।

শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটককৃত সাইফুর রহমান, অর্জুন লস্করকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, ধর্ষণ মামলায় সাইফুর ও অর্জুন লস্করের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সর্বশেষ সংবাদ

পরীক্ষার পরও পরীক্ষা

পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়ে খাতায় লিখে আসা উত্তর সহপাঠিদের সাথে মিলিয়ে নিচ্ছে তারা। চলতি এসএসসি’র প্রথম দিন মঙ্গলবার পরীক্ষা শেষে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী...

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের...

দৌলতপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ এর প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থীকে ভুল (২০২৫ সালের...

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া...

রান্নার পানি

শুষ্ক মৌসুমের শুরুতেই ভূগর্ভস্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ টিউবয়েলে পানি উঠছে না। শুকুয়ে গেছে পুকুর জলাধার। খাবার পানির সাথে রান্নার পানির অভাব...