শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬.
Home Blog Page 634

বোতলজাত পানি বিক্রি করেই শীর্ষ ধনী

0
DROHO-SAMBA-25-09-P 2
ব্যবসায়ী চোং শানশান।

দ্রোহ অনলাইন ডেস্ক

বোতলজাত পানি বিক্রি করেই ই-কমার্স কোম্পানি আলিবাবার কর্ণধার জ্যাক মা’কে ছাড়িয়ে চীনের শীর্ষ ধনীর তকমা পেয়েছেন ব্যবসায়ী চোং শানশান।

বিবিসি জানায়, চীনের ঝেজিয়াং প্রদেশে ১৯৯৬ সালে ‘নংফু স্প্রিং’ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন চোং।
সম্প্রতি তার এই বোতলজাত পানি বিক্রির ফার্ম শেয়ারবাজারে নথিভুক্ত হওয়ায় সম্পদ অনেকটাই বেড়েছে।

ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, ৫ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলার নিয়ে চীনের শীর্ষ ধনীর আসনে উঠে এসেছেন চোং শানশান।

‘লোন উলফ’ নামে পরিচিত চোং এখন এশিয়ারও দ্বিতীয় শীর্ষ ধনী। ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির পরই তার অবস্থান। আর বিশ্বের ৫০০ শীর্ষ ধনীর তালিকায় চোং আছেন ১৭ তম স্থানে।

চীনে সাধারণত প্রযুক্তিশিল্পে জড়িতরাই নতুন শীর্ষ ধনীর তকমা পান। গত ছয় বছর ধরে এই তকমা পেয়ে এসেছন জ্যাক মা।

কিন্তু হুয়াওয়ে, টিকটক এবং উইচ্যাট নিয়ে সম্প্রতি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে চীনের প্রযুক্তি শেয়ারের মূল্য পড়ে যাওয়ায় এবার ধনীর আসনে উপরে উঠে এলেন চোং শানশানের মতো ব্যবসায়ী।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই আবার শীর্ষ ধনীর তকমা ফিরে পেতে পারেন আলিবাবা কর্ণধার জ্যাক মা। কারণ, তার গ্রুপ আগামী মাসেই চীন এবং হংকংয়ের স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হবে। এতে জ্যাক মা’র সম্পদ আরও বাড়বে।

বিবিসি জানায়, চোং শানশানের নংফু স্প্রিং এমাসের শুরুর দিকে হংকং স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হওয়ার পর প্রথমদিনই এর শেয়ার একলাফে ৫৪ শতাংশ বেড়ে যায়।

নংফু স্প্রিংয়ের লাল-মুখের পানির বোতল চীনজুড়ে সব দোকানে-দোকানে এমনকি হোটেলেও বিক্রি হয়। চোংয়ের এই কোম্পানি চা, ভিটামিন ড্রিংক এবং জুসও বিক্রি করে থাকে।

করোনাভাইরাসের প্রভাব- সাম্বা নাচের উৎসব স্থগিত

0
DROHO-SAMBA-25-09-P 1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর কারণে রিও ডি জেনিরোর বিখ্যাত ‘কার্নিভাল প্যারেড’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে এ উৎসব হওয়ার কথা ছিল।

প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত এ কার্নিভালে যোগ দিতে রিও ডি জেনিরো যান। সেখানকার সাম্বা স্কুলগুলো এ উৎসবের আয়োজন করে।

মহামারীর কারণে এবারের কার্নিভাল আয়োজন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা করেছেন আয়োজকরা। বৃহস্পতিবার আয়োজকরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কোভিড-১৯ মহামারী মারাত্মক প্রাণঘাতী রূপে ছড়িয়ে পড়েছে। রোগ শনাক্তের দিক দিয়ে তালিকায় তিন নম্বরে থাকা ব্রাজিল এ রোগে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে। সেখানে এই ভাইরাস প্রায় এক লাখ ৪০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

সাম্বা লিগ লিয়েসা-র প্রেসিডেন্ট জর্জি কাস্তানহেইরা বলেন, ফেব্রুয়ারিতে কার্নিভাল আয়োজন বা তার প্রস্তুতি নেওয়ার মত যথেষ্ট নিশ্চয়তা স্কুলগুলোর কাছে নেই।

‘‘আমরা বিকল্প ভাবছি, যখন রিও ডি জেনিরো উৎসব আয়োজনের মত নিরাপদ হবে তখন আমরা কিছু করতে চাই। কিন্তু এখন একটি তারিখ নির্ধারণের মত যথেষ্ট নিশ্চিত আমরা হতে পারছি না।”

লিয়েসার এই ঘোষণা তাদের তালিকাভূক্ত সাম্বা স্কুলগুলোর জন্য প্রযোজ্য। কিন্তু কার্নিভালে তালিকার বাইরে থাকা অনেক সাম্বা দল বা কেউ কেউ ব্যক্তিগতভাব উৎসবে যোগ দেয়। তারা এবছর উৎসব করবে কিনা বা তাদের উৎসব আয়োজনের অনুমতি দেওয়া হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বিবিসি।

রিও কার্নিভাল স্থগিতের ঘোষণা আসার আগেই সাও পাওলো কার্নিভাল প্যারেড আট মাসের জন্য স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

ব্রাজিলের জিডিপিতে পর্যটন খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর দেশটিতে পর্যটক আকর্ষণের অন্যতম এইসব কার্নিভাল প্যারেড। অনেক পরিবার কার্নিভালের উপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করে। কার্নিভাল আয়োজন না হলে ওই সব পরিবারগুলোর আয় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

মূল্যায়ন ছাড়া নবম শ্রেণিতে প্রমোশন নয়

0
DROHO-EDCATUN-24-09-P4
প্রতিকী ছবি

দ্রোহ ডেস্ক

দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় স্কুল খুলতে না পারলেও মূল্যায়ন ছাড়া নবম শ্রেণিতে ‘অটো প্রমোশন’ দেয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুঃ জিয়াউল হক গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বোর্ড চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দুপুর সোয়া ২টায় অধ্যাপক মুঃ জিয়াউল হকের সভাপতিত্বে ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কীভাবে মূল্যায়ন করা হবে সেটির তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক জানান, নবম শ্রেণির ক্ষেত্রে পূর্বের পাঠদান ও সংসদ টিভির পাঠদান থেকে মূল্যায়ন করা হবে।

বৈঠক সূত্র জানায়, পরীক্ষা নেয়া সম্ভব না হলে নিজস্ব পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে বছরের প্রথম আড়াই মাসের ক্লাস কার্যক্রম, সংসদ টেলিভিশন ও অনলাইনে ক্লাস কার্যক্রমের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। যে প্রতিষ্ঠান যতটুকু পড়াতে পেরেছে, ততটুকুর ভিত্তিতে মূল্যায়ন হবে।

এ ব্যাপারে শিক্ষা বোর্ড শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গাইডলাইন দেবে। সিলেবাসের কতটুকু বা কোন অংশ পড়ানো হবে সেটি নির্ধারণে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটকে (বেডু) দায়িত্ব দেয়া হয়েছে। গাইডলাইন তৈরির ক্ষেত্রে অষ্টম শ্রেণিতে সিলেবাসের যে অংশটুকু পড়ানো সম্ভব হবে না তার প্রয়োজনীয় অংশটুকু নবম শ্রেণতে পড়ানোর নির্দেশনা থাকবে। এ নির্দেশনা পাঠানো হবে শিক্ষাপ্রতষ্ঠানগুলোতে।

এদিকে এইচএসসি পরীক্ষার বিষয়ে ওই সভায় কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপ-পরিদর্শক রবিউল আলম। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষাবিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। ওই বৈঠকে এইচএসসি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

কক্সবাজার রেঞ্জের ৩৪ পুলিশ পরিদর্শককে বদলি

0
DROHO-POL-24-09-P3
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কক্সবাজার রেঞ্জের ৩৪ পুলিশ ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়েছে।

বুধবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ডঃ মোঃ মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেফতার করা হলেও এ ঘটনায় ঘুরেফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

মেঘ জমেছে তৌসিফের চোখে

0
Tousif ahamaded droho-24-09-2020p1
তৌসিফ আহমেদ

দ্রোহ বিনোদন ডেস্ক

অডিও জগতে একসময়ের জনপ্রিয় ছিলেন তৌসিফ আহমেদ। তার অনেক গুলো অ্যালবাম সফল হয়েছিল। তৌসিফের মিষ্টি সুরের গান ছড়িয়ে গিয়েছিল দেশের আনাচে-কানাচে। এখন আর আগের মতো নিয়মিত গান করেন না। তবে মাঝেমধ্যে নিজের অস্তিত্বের জানান দিতে ভুল করেন না এই শিল্পী।

পুরনো আবহে তৌসিফ নিয়ে এসেছেন নতুন একটি গান। এর শিরোনাম ‘চোখে মেঘ জমেছে’। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে।

‘চোখে মেঘ জমেছে কে জ্বালিবে আলো/ বুকে কান্না ছাপিয়ে কে বাসিবে ভালো/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্যামুয়েল হক। গানের সুর করেছেন শিল্পী তৌসিফ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মার্সেল।

এই গানের ভিডিও নির্মাণ করেছেন মোঃ রাসেল। ভিডিওতে মডেল হয়েছেন জিয়ন ও আনিলা

মাহিকে নিয়ে মালদ্বীপ যাচ্ছেন শাকিব

0

দ্রোহ বিনোদন ডেস্ক

চলছে শাকিব-মাহি-স্পর্শিয়ার ‘নবাব এলএলবি’ ছবির শুটিং। এফডিসি কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার মালদ্বীপে উড়ে যাচ্ছে ‘নবাব এলএলবি’ টিম। সেখানে দুটি গানের দৃশ্যে অংশ নেবেন শাকিব ও মাহি। দুই গানের পাশাপাশি একটি অ্যাকশন দৃশ্যেরও শুটিং হবে সেখানেই।

ছবিটির পরিচালক অনন্য মামুন বিষয়টি নিশ্চি করেছেন, করোনার কারণে আমরা বাইরের কলাকুশলীদের আনতে পারিনি। অ্যাকশন দৃশ্যের জন্য সেটা আমাদের দরকার ছিল। তাই ভারত থেকে একটি টিম মালদ্বীপে যাচ্ছে। এখান থেকে আমরা যাচ্ছি সেখানে। তাছাড়া ছবির চিত্রনাট্যেও দেশের বাইরে অ্যাকশনের বিষয়টি আছে। মোট ৫ দিনের শুটিং হবে মালদ্বীপে। অক্টোবরের প্রথম সপ্তাহেই উড়ে যাবেন তারা। গত ৩০ আগস্ট থেকে শুরু হয় নবাব এলএলবি’র শুটিং। প্রথম সপ্তাহে কাজে যোগ দেন মাহি ও স্পর্শিয়া। আগস্টের ১০ তারিখে ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান। এ ছবিতে শাকিব খানকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে। মাহি আইনজীবীর সহকারী। ছবিটি প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন।

যাত্রা পালা-‘রক্ত-রাগ’

0

রেললাইনে বসে গেম খেলায় কাল হলো কিশোরের

0
droho-24-p-1
ছবি সংগ্রহ

চুয়াডাঙ্গাপ্রতিনিধি

রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক কিশোর।

মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা রেল স্টেশনের অদূরে রেললাইনের ওপর বসে গেম খেলায় বিভোর ছিল ওয়ালিদ হোসেন বিদ্যুত নামে এ কিশোর। এ সময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় সে রক্তাক্ত জখম হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদিগ্রামের আকরাম হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন বিদ্যুত (১৮) চাকরির সুবাদে বেশ কিছুদিন ধরে আলমডাঙ্গা শহরে অবস্থান করছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় সে রক্তাক্ত জখম হয়।

তাকে উদ্ধার করে আলমডাঙ্গার পপুলার মেডিকেল সেন্টার ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার তার মৃত্যু হয়।

সাপ্তাহিক সঙ্গীতানুষ্ঠান-মাটির গান-শিল্পি ‘রেজওয়ান আলী খান’

0

খোকসায় এ্যাডভকেসি সভা অনুষ্ঠিত

0
খোকসায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এক দিনের এ্যাডভকেসি সভা অননুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে।

সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম, শিক্ষা অফিসার সৈয়দ নাজনিন আলম প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কমরুজ্জামান।

অক্টোবর মাসের ৪ তারিখ থেকে ১৫দিন ব্যাপী এ কর্মসূচি চলবে। এবারে প্রায় ১৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাসুল খাওয়ানো হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করায় বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। শুক্রবার সকাল পাঁচটা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রæপ ও...

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি...

ছাইয়ের ভিতর সোনা

বৈশাখের শুরুতেই সোনার দোকানের কারখানার ছাই ও ধুলা-মাটি বিক্রি শুরু হয়। কিন্তু এ বছর কাজ কম হওয়ায় কারখানার এই বর্জ্যে দাম খুবই কম। এই...

পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে...