শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬.
Home Blog Page 636

গাড়িচালক মালেকের মতো দুর্নীতিবাজ আরও বেরোবে – স্বাস্থ্যসচিব

0
droho 21p 10

দ্রোহ ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকই শুধু নয়, এ রকম দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী আরও যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে স্বাস্থ্য সচিব মোঃ আবদুল মান্নান জানিয়েছেন।
সোমবার সচিবালয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের যে নিয়ম আছে তাতে তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, আরও যারা এ রকম আছে তাদের ব্যাপারেও প্রক্রিয়ার মধ্যে আছে। আরও এ রকম আছে, আরও আসবে।

“আমরা বলব দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কাউকে ছাড়তে চাচ্ছি না। যাদের বিরুদ্ধেই কথা হয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেককে রোববার অস্ত্র ও জাল টাকাসহ গ্রেপ্তারের পর তার শত কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়ার কথা জানায় র‌্যাব।

৬৩ বছর বয়সী মালেক স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালকের (ডিজি) গাড়ি চালাতেন। করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্য খাতের নানা দুর্নীতি প্রকাশ পাওয়ার পর সমালোচনার মুখে ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করলে অধিদপ্তরের পরিবহন পুলে সংযুক্ত ছিলেন তিনি।

৩৮ বছরের চাকরি জীবনে ৩৪ বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার গাড়ি চালিয়েছেন মালেক।
র‌্যাব কর্মকর্তারা বলছেন, তুরাগের দক্ষিণ কামারপাড়ায় ২টি সাততলা ভবন, একই এলাকায় একটি বিশাল ডেইরি ফার্ম, ধানমন্ডির হাতিরপুলে সাড়ে ৪ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০তলা ভবন ছাড়াও কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১৫টি ফ্ল্যাট রয়েছে মালেকের। এছাড়া বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থও জমা আছে তার।

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক, ঢাকার বিভিন্ন জায়গায় যার প্লট-ফ্ল্যাট রয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক, ঢাকার বিভিন্ন জায়গায় যার প্লট-ফ্ল্যাট রয়েছে। মালেকের দুর্নীতির বিষয়ে দুদক কাজ করছে বলে জানান স্বাস্থ্য সচিব।

এ বিষয়ে দুদক বলছে, মালেকসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৪৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গত বছর থেকে অনুসন্ধান করছেন তারা।

সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরে একদল কর্মকর্তা-কর্মচারী সিন্ডিকেট করে দুর্নীতি করছে, এমন অভিযোগের ভিত্তিতে ২০১৯ সাল থেকে আমরা একটি অনুসন্ধান টিম গঠন করি। ইতোমধ্যে মালেকসহ ৪৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত চলছে। এদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও হয়েছে।
“প্রাথমিক অনুসন্ধানে আব্দুল মালেক ও তার স্ত্রীর নামে ঢাকায় সাতটি প্লট এবং এসব প্লটে চারটি বাড়ির সন্ধান পাওয়া যায়।”
অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৬ সেপ্টেম্বর মালেক ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে সচিব আব্দুল মান্নান বলেন, করোনাভাইরাসের ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হলে করণীয় নিয়ে সভায় আলোচনা হয়েছে।
তিনি বলেন, যেসব কোভিড হাসপাতালকে নন-কোভিড করা হয়েছে, প্রাদুর্ভাব আবার বাড়লে সেগুলোকে কীভাবে আবার কোভিড হাসপাতাল করা যায় তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থা রাখা হচ্ছে।

“আমরা আশা করছি, আমাদের এখানে সে রকম কিছু হবে না। যদি হয়ে যায় তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারব। ডাক্তার-নার্স, ওষুধ, পিপিইসহ সব কিছু আমাদের পর্যাপ্ত আছে।”

স্বাস্থ্যসচিব জানান, কোভিডের টিকা উন্নয়নে কাজ করছে এমন অন্তত পাঁচটি দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। টিকা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থ রাখা হয়েছে।
চীন, ভারত, রাশিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, “যদি মনে হয় রাশিয়ারটা (টিকা) আমাদের কাজে লাগবে তাহলে আমরা নিচ্ছি। একইসঙ্গে ফ্রান্স ও বেলজিয়ামের একটা কোম্পানি আমাদের এখানে তাদের ট্রায়ালের জন্য আবেদন করেছে। ভারতের কোম্পানির সঙ্গেও আমাদের কথা হয়েছে। পৃথিবীর যে দেশেই হোক আমরা টিকা আনব। কোনো দেশে যদি মানুষের শরীরে টিকা প্রয়োগ হয়, এটা কাজ করছে দেখা যায় তাৎক্ষণিকভাবে আমরা যেন তা নিয়ে আসতে পারি সেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।”
বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করোনাভাইরাসের টিকা উৎপাদন করলে সেখান থেকেও তা সংগ্রহ করা হবে বলে জানান সচিব আবদুল মান্নান।

সরকার বিনামূল্যে টিকা দেবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে টিকা পাবে। একইসঙ্গে যারা কোভিডের সময় সামনে থেকে কাজ করছে তারাও টিকা পাবে।

সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালকের মৃত্যু

0
droho 21p ৮
প্রতিকী ছবি।

দ্রোহ ডেস্ক

ঢাকার শনির আখড়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক মোঃ ইলিয়াস ভূইয়ার মৃত্যু হয়েছে।

৫৫ বছর বয়সী ইলিয়াসকে রবিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান।
ওই মোটরসাইকেলের চালকও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ইলিয়াসের ছোট ভাই ইয়াসির আরাফাত বলেন, “ভাই ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। রাতে মোটরসাইকেলে করে ফিরছিলেন। একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়।”

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইফতেখারুল আলম জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি তারা আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

১৯৮৮ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা ইলিয়াসের বাড়ি কুমিল্লা সদরের অশোকতলায়। যুগ্ম সচিব পদমর্যাদায় তিনি পিআইবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কালীগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ২ যুবক আটক

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ম্যানেজারকে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। এ ঘটনায় একজন পলাতক রয়েছেন।

রবিবার উপজেলার চাপালী গ্রামে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

আটকরা হলেন উপজেলার বাবরা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও বাবরা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে সবুজ মিয়া।

এ ছাড়া চাপালী গ্রামের শফিক খানের ছেলে রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তারা সবাই ব্রিটিশ-আমেরিকান টোবাকোর কালীগঞ্জ অফিসে কর্মরত বিক্রয় প্রতিনিধি।

কালীগঞ্জ থানার ওসি মুহা মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপালী গ্রামে অভিযানে যান।

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসের ম্যানেজার সাহিদুর রহমান সাহিদের মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা পাওয়া যায়। এ সময় সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ম্যানেজারকে ফাঁসানোর জন্য মোটরসাইকেলের নিচে ইয়াবা রাখার কথা স্বীকার করেন।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।

রংপুরে ২ বোনকে হত্যা প্রেমের সম্পর্কের জেরে- পুলিশ

0
droho 21p 7
প্রতিকী ছবি

রংপুর প্রতিনিধি

রংপুর শহরের মধ্যগণেশপুরে প্রেমের বিরোধের জেরে দুই বোনকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রংপুর সিটি পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, গণেশপুর এলাকারই ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তারের পর তারা এই তথ্য পেয়েছেন।

শুক্রবার রংপুর শহরের মধ্যগণেশপুরে বাড়ি থেকে সুমাইয়া আকতার মীম (১৬) নামে এক কিশোরী ও তার চাচাত বোন জান্নাতুল মাওয়ার (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ মীমের মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের মধ্য বাবু খাঁ মহল্লা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কিশোরকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন বলেন, “ওই কিশোর প্রেমের সম্পর্কের জেরে মীমের বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে। পরে কথাকাটাকাটির জেরে তাকে হত্যা করে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ঘরের সিলিং ফ্যানের ওড়না দিয়ে মরদেহ ঝুঁলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায়।

মীমের চাচাত বোন জান্নাতুল ঘটনা টের পেয়ে গেলে সে তাকে শ্বাসরোধ করে হত্যার পর আয়নার ভাঙা কাচ দিয়ে গলায় আঘাত করে মেঝেতে ফেলে যায়।

ঘটনার প্রমাণস্বরূপ কিশোরের ‘একাধিক মোবাইল ফোন ও কয়েক ধরনের সিমকার্ড’ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

খোকসায় ভিমরুলের কামড়ে শিশুসহ ৬ জন আহত

0
droho 21p 1
ভীমরুলের কামড়ে আহত নানী ও নাতি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে খোকসার হিলালপুর গ্রামের কাছে ভিমরুলের আক্রমনে চার শিশু সহ ৬ জন পাখি ভ্যানের যাত্রী গুরুতর আহত হয়েছেন।

droho 21p 4 hnmmwWw
ভীমরুলের কামড়ে আহত পিতা পুত্রসহ অপর চার জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মহম্মদপুর গ্রামের জুয়াদ আলীর ছেলে বকুল তার দুই শিশু পুত্রসহ চার শিশু, শ^াশুরি, ভাইরা ভাইয়ের ছেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে তাদের বহণকারী পাখি ভ্যানটি ঘটনা স্থলে পৌচ্ছালে ক্ষিপ্ত ভীমরুলের দল ভ্যানের যাত্রীদের উপর আক্রমন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। ভীমরুলের কামরে গুরুতর অসুস্থ বকুল (৩৬) তার নিজের ছেলে তামিম (৪) ও নাঈম (৮) শাশুড়ি জাহিদা (৫৮) ভাইরা ভাইয়ের ছেলে জিম (৮) ও আসাদুলের মেয়ে আছিয়া (২) কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় শিশুরা খেলার সময় ঢিল ছুড়লে রাস্তার পাশে থাকা একটি ভীমরুলের বাসা ভেঙ্গে পরে। বাসা হারা ভীমরুলের দল সড়কসহ আশে পাশের এলাকায় ছড়িয়ে পরে। ক্ষিপ্ত দলছুট ভীমরুল তখন পথচারীদের উপর আক্রমন করে।

জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ সামিরা নওরিন জানান, ভীমরুলের আক্রমনে আহতরা ভালো আছেন। তাদের সবার চিকিৎসা চলছে।

কুষ্টিয়ায় পুলিশের হাতে সাবেক ছাত্রলীগ নেতা আটক

0
আটককৃত ছাত্রলীগ নেতা পল্লব

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চাঁদাবাজি, জবরদখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশে হাতে সহযোগীসহ আটক হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহিম পল্লব। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র আইনে থানায় দুইটি মামলা হয়েছে।

রবিবার দুপুরে আটককৃত ব্যক্তিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, জেলা শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহিম পল্লব। তিনি দীর্ঘদিন দলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছিল। বর্তমানে অভিযুক্ত পল্লবের কোনো পদ-পদবী না থাকলেও দলীয় প্রভাব খাটিয়ে নেতা হয়ে গেছেন। এছাড়াও নিজ বাহিনী গঠন করে সিভিল সার্জন কার্যালয়ে টেন্ডারবাজি, পৌরবাজারের নিয়ন্ত্রণসহ ব্যবসায়ী ও স্থানীয়দের ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিল। তার এ সকল কর্মকাণ্ডে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল।

শনিবার দুপুরে শহরের এনএস রোড সংলগ্ন নিজ অফিস থেকে পল্লবকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী দুটি বড় তলোয়ার ও চারটি ছোরা উদ্ধার করে পুলিশ। এরপরে পল্লবের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী তাহেরকে আটক করা হয়।

অপরদিকে পুলিশি অভিযানের পর ভুক্তভোগী ব্যবসায়ী মহব্বত আলী বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় পল্লবের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। এছাড়া কুষ্টিয়া ডিবি পুলিশের পক্ষে এসআই কামরুজ্জামান লিটন বাদি হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, পল্লবের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।

চরফ্যাশনে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার

0
05. Driver
ছবি এনএনবি

দ্রোহ ডেস্ক

আকস্মিক টনের্ডোর আঘাতে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে প্রায় ৫০টি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি পরিবার এখন খোলা আকাশের নিচে। জানা গেছে, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে আসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে হঠাৎ টর্নেডো আঘাত হানে।

এসময় আসবাবপত্র ও দুইটি অটো রিক্সাসহ ৩৫টি বসতঘর ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে যায় এবং ২০টি বসতঘর আংশিক ভেঙ্গে যায়। এছাড়াও বেতুয়া সড়কে গাছ ভেঙ্গে সড়ক বন্ধ হয়ে গেলে স্থানিয়রা গাছ কেটে সড়ক পরিস্কার করে।
তবে ঘর চাপা পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সামান্য আহত হলেও গুরতর আহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানিয়দের ধারনা, টর্নেডোর আঘাতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরদিন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও স্থানিয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে।

পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার

0
onion-dro-15
প্রতিকী ছবি

দ্রোহ ডেস্ক

পেঁয়াজ আমদানিতে সরকার ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রবিবার অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত সার্কুলার জারি করবে।

গত ১৬ সেপ্টেম্বর অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, যদি রাজস্ব খাতে কোনো কিছু করার থাকে, অবশ্যই ছাড় দেয়া হবে। অতীতেও বিবেচনা করা হয়েছে, এখনও বিবেচনা করা হবে।

গাজীপুরে নারীর লাশ উদ্ধার

0
DROHO-20-P-৭
প্রতিকী ছবি।

দ্রোহ ডেস্ক

গাজীপুরে ‘শ্বাসরোধে হত্যার’ আলামতসহ কর্মজীবী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার নগরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মুনশেফা আক্তার (৩০) রংপুরের পীরগঞ্জ থানার শিবপুরের দুদু মিয়ার স্ত্রী। তারা স্থানীয় আড়তে পেঁয়াজ-মরিচ বাছাইয়ের কাজ করতেন।

জিএমপি বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত রয়েছে। লাশটি পচে ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুনশেফাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। এখনও স্বামীর কোনো সন্ধান মেলেনি।

আবরারের বাবার অসুস্থতায় সাক্ষ্যগ্রহণ পেছাল

0
DROHO-20-P-6
নিহত বুয়েট ছাত্র আরবার

দ্রোহ ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ বাদীর অসুস্থতার কারণে পিছিয়েছে।

রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু মামলার বাদী আবরারের বাবা বরকত উল্লাহ জন্ডিসে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপক্ষ এদিন সময়ের আবেদন করে। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৫ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দেন।

অসুস্থ হলেও এদিন আদালতে হাজির ছিলেন আবরারের বাবা। রেওয়াজ অনুযায়ী সাক্ষ্য গ্রহণের প্রথম দিন বাদী হিসেবে তারই জবানবন্দি দেওয়ার কথা ছিল।

তিনি বলেন, “জবানবন্দি হয়ত দিতে পারতাম। কিন্তু কষ্ট হত। কিন্তু জেরার ধকল এই শরীরে সহ্য করতে পারতাম না। আমি শারীরিকভাবে সক্ষম না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলেছি, যে আমি সাক্ষ্য দিতে এ মুহূর্তে প্রস্তুত নই।”

বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরদিন ৭ অক্টোবর তার বাবা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। পাঁচ সপ্তাহ তদন্ত করে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পরিদর্শক ওয়াহিদুজ্জামান গত ১৩ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যে অভিযোগপত্র জমা দেন, সেখানে আসামি করা হয় মোট ২৫ জনকে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান গত ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২০ সেপ্টেম্বর দিন রেখেছিলেন।

মামলার আসামিরাও সবাই বুয়েটের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে ২২ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি তিনজনকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলবে।

সর্বশেষ সংবাদ

পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে...

হাসপাতালটিতে সেবা কার্যক্রম চালু হয়নি আড়াই বছরেও

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের মহেশপুর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি উদ্বোধন হলেও আড়াই বছরে সেবা কার্যক্রম চালু হয়নি। জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরের সীমান্তবর্তী ভৈরবা সাকোর খাল...

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকা প্রদান নিয়ে সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় ‘হাম-রুবেলা’ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এবারে প্রায় ২লাখ ৩০ হাজার শিশু পাবে এ টিকা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল...

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, চলতি...