সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 653

প্রথম আলোর সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পত্রিকাটির চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদপুরের আদালতে মানহানির মামলা হয়েছে।

চাঁদপুরের কচুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আইনজীবী হেলাল উদ্দিন বাদী হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে রবিবার দুপুরে দ-বিধির ৫০০/৫০১/৫০২ ও ৩৪ ধারায় মামলাটি করেন।

হেলাল বলেন, চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামাল হোসাইন রবিবার মামলাটি আমলে নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার অন্য তিন বিবাদী হলেন- প্রথম আলোর সহকারী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, প্রতিবেদক ইফতেখার মাহমুদ ও গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা।

মামলার এজাহারে বলা হয়েছে, বিবাদীরা পরিকল্পিতভাবে মহীউদ্দীন খান আলমগীরের মান-সম্মানের প্রতি হিংসাবিদ্বেষপ্রসূত হয়ে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য গত ৩০ জুলাই ও ৪ সেপ্টম্বর প্রথম আলো প্রত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, পত্রিকাটির প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠার ২ ও ৩ নম্বর কলামে একটি ‘অনুমোদনহীন হাসপাতাল ও অন্যের ঋণের টাকায় কেনা মহীউদ্দীনের হাসপাতাল’ শিরোনামে মিথ্যা, ভুয়া, কাল্পনিক, অবাস্তব ও তথ্যবিহীন মানহানিকর সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন বিবাদীরা। সিটি মেডিকেল কলেজে মহীউদ্দীন খান আলমগীরের কোনো শেয়ার নেই। এমনকি তিনি এ প্রতিষ্ঠানটিকে বিভিন্ন সময়ে অবৈতনিক পরার্মশ দেন।

এজহারে আরও বলা হয়েছে, বিবাদীরা মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশ করে মহীউদ্দীন খান আলমগীরের মান-সম্মান ভীষণভাবে ক্ষুণ্ণ করেছেন। এতে তার ১০০ কোটি টাকা সমমানের সম্মানহানি হয়েছে।

আইনজীবী হেলাল বলেন, “আমি সংক্ষুব্ধ হয়ে মহীউদ্দীন খান আলমগীরের অনুমতি নিয়ে তার পক্ষে মামলাটি দায়ের করেছি। বিচারক কামাল হোসাইন মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমি আশা করি সঠিক তদন্তে আসল ঘটনা উন্মোচিত এবং সঠিক বিচার হবে।

ইউএনওর উপর হামলাঃ সাতদিনের রিমান্ডে আসাদুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি আসাদুল হককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রবিবার বিকাল ৫টায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর দিনাজপুর মূখ্য বিচারিক হাকিমের আদালতের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মনিরুজ্জামান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মালার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর আসামির রিমান্ড মঞ্জুরের পর সাংবাদিকদের জানান, রোববারই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত শনিবার অপর দুই আসামি নবিরুল ইসলাম এবং সান্টু কুমারকে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
আসাদুল অসুস্থ থাকায় র‌্যাব আসাদুলকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ রাতেই তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘোড়াঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলা চালানো হয়। গুরুতর আহত ওয়াহিদা এখন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ইউএনওর ভাই শেখ ফরিদ অজ্ঞাতনামাদের আসামি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন।

বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো আর্ট আছে

0
PM-HASINA-DRO-1-8-p-2
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো একটা আর্ট আছে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে সাহারা খাতুন ও ইসরাফিল আলমের ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, যেমন ২১ আগস্ট গ্রেনেড হামলার পর খালেদা জিয়া থেকে শুরু করে তাদের দলের লোক বলল- আমি নিজেই নাকি গ্রেনেড নিয়ে নিজেই গ্রেনেড মেরেছি এবং তা ব্যাপকভাবে প্রচার করে ফেলল। ঠিক বিডিআরের ঘটনা যখন ঘটল তখন তারা ওইভাবেই অপপ্রচার শুরু করল। কিন্তু এটা কোনোদিনই কেউ এর যুক্তি খুঁজে পাবে না।

বিডিআরের ঘটনাটি একটা অস্বাভাবিক ঘটনা ছিল উল্লেখ করে সংসদ নেতা বলেন, আগের দিন গেলাম একটা ভালো পরিবেশ, পরের দিন সেখানে এ ধরনের একটা ঘটনা ঘটল। এর পেছনে কারা আছে? যারা তখন ক্ষমতায় আসতে পারে নাই তারাই তখন তাদের পেছনে ছিল এবং তাদের সঙ্গে ওই ১/১১ যারা সৃষ্টি করেছিল। তাদের ধারণা ছিল নির্বাচনটা একটা আনপার্লামেন্ট হবে। কিন্তু যখন দেখল আওয়ামী লীগ মেজরিটি নিয়ে চলে আসল তখন সবকিছু নস্যাৎ করবার অপচেষ্টা যাদের ভেতর ছিল তারাই এই ঘটনা ঘটিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। একদিন না একদিন এর সত্যতা বের হবে।

দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

0

খুলনা বিভাগে ১৫ হাজারের বেশি করোনা রোগী সুস্থ

0
Covid-19-Dro-18-p-3-compressed
সংগৃহিত ছবি

খুলনা প্রতিনিধি

খুলনা বিভাগে প্রাণঘাতী করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজারও বেশি। বর্তমানে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ হাজার ১০৫। শনি থেকে রবিবার সকাল আটটা অবধি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২০ জন। মোট শনাক্তের অনুপাতে সুস্থতার হার ৭৬ শতাংশ। এ বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১২৯ জন।

রবিবার সকাল আটটা অবধি চুয়াডাঙ্গায় কোনো রোগী শনাক্ত হয়নি। এখন পর্যন্ত বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৮২। ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। মোট মৃত মানুষের সংখ্যা ৩৪০।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে নতুন সংক্রমিত ১২৯ জনের মধ্যে বাগেরহাটে ৫ জন, যশোরে ২২, ঝিনাইদহে ২৪, খুলনায় ৩৪, কুষ্টিয়ায় ৫, মাগুরায় ৬, মেহেরপুরে ১২, নড়াইল ১৮ ও সাতক্ষীরায় ৩ জন।

সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গায় ১০, যশোরে ৪৩, ঝিনাইদহে ৭০, খুলনায় ৩৪, কুষ্টিয়ায় ৩৬, মাগুরায় ১৩ ও সাতক্ষীরায় ১৪ জন রয়েছেন।

এখন পর্যন্ত বিভাগের মধ্যে খুলনায় ৪ হাজার ৮৩৯ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া, যশোরে ২ হাজার ৭৫, কুষ্টিয়ায় ২ হাজার ৪০০, ঝিনাইদহে ১ হাজার ১৫৯, নড়াইলে ১ হাজার ৭, চুয়াডাঙ্গায় ৮৭০, সাতক্ষীরায় ৮৩০, বাগেরহাটে ৭৯৪, মাগুরায় ৭০২ ও মেহেরপুরে ৪২৯ জন সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন যথাক্রমে চুয়াডাঙ্গা, মাগুরা ও সাতক্ষীরার বাসিন্দা। জেলাভিত্তিক এখন পর্যন্ত খুলনায় ৮৬, কুষ্টিয়ায় ৬৪, বাগেরহাটে ২১, চুয়াডাঙ্গায় ৩১, যশোরে ৩৯, নড়াইলে ১৭, সাতক্ষীরায় ২৯, ঝিনাইদহে ২৮ জন, মাগুরায় ১৩ এবং মেহেরপুরে ১২ জন মারা গেছেন। বিভাগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭১ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৯০৪ জন রোগী শনাক্ত হয়েছেন খুলনায়। এ ছাড়া যশোরে ৩ হাজার ৪৭৫, কুষ্টিয়ায় ২ হাজার ৮৮৪, ঝিনাইদহে ১ হাজার ৭২১, চুয়াডাঙ্গায় ১ হাজার ২৯২, নড়াইলে ১ হাজার ২৩০, সাতক্ষীরায় ১ হাজার ৫৪, বাগেরহাটে ৯২৭, মাগুরায় ৮৩৯ ও মেহেরপুরে শনাক্তের সংখ্যা ৫৫৬।

ফেসবুক ওয়াচে নতুন ফিচার

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্ম ফেসবুক ওয়াচ ‘ইওর টপিকস’ নামে নতুন একটি ফিচার নিয়ে এসেছে।

নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান-তা নির্দিষ্ট করে দিতে পারবেন।

এতে অপ্রয়োজনীয় ভিডিও ব্যবহারকারীর সামনে খুব বেশি আসবে না। বিশেষ কোনো ঘোষণা না দিয়েই সম্প্রতি এ ফিচারটি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এরইমধ্যে ফেসবুক ব্যবহারকারীদের একটি অংশ তাদের ফেসবুক অ্যাপে সুবিধাটি পাচ্ছেন। বাকিরা কিছুদিনের মধ্যেই ‘ইওর টপিকস’ ফিচারটি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের আগ্রহের বিষয়গুলো নির্ণয় করে ফেসবুক ওয়াচ। এরপর সেসব বিষয়ের ভিডিওসংশ্লিষ্ট ব্যবহারকারীর কাছে সরবরাহ করা হয়।

তবে ‘ইওর টপিকস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আগ্রহ সুনির্দিষ্টভাবে জানা সম্ভব। এ কারণে তাদের কাছে আগ্রহের বাইরের কোনো বিষয়ের ভিডিও যাবে না।

মাগুরায় গৃহবধূকে ধর্ষণ, স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

0
Magura-Dro-24-p-13-compressed
জেলার প্রতিকী ছবি।

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখায় এক গৃহবধূকে স্বামীর উপস্থিতিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

৩০ আগস্ট রাতে উপজেলার রায়জাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ বাদী হয়ে শালিখা থানায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী টুকু মিয়ার উপস্থিতিতে রায়জাদাপুর গ্রামের লাল মোহনের ছেলে আঃ সত্তার, জুনারী গ্রামের মিজু এবং অজ্ঞাত আরও দুজন তাকে ধর্ষণ করে। সবশেষ লম্পটরা তাকে হত্যার চেষ্টা চালায়।

এ সময় গৃহবধূ পালিয়ে শাশুড়ির ঘরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করে। পরে শাশুড়ির সহযোগিতায় বাড়ির পেছনের মাঠ দিয়ে একই গ্রামের ইকরাম হোসেনের বাড়িতে চলে আসেন। সেখান থেকে বাবার বাড়ির লোকজনের সাহায্যে শালিখা হাসপাতালে ভর্তি হন। পরে থানায় অভিযোগ দেন তিনি।

হাজরাহাটি তদন্ত কেন্দ্রের এসআই বিশ্বজিৎ জানান, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পরীমনি আবারও সুন্দরবনে

0
অভিনেত্রী পরিমনি

দ্রোহ বিনোদন ডেস্ক

বেড়াতে নয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং শেষ করতেই ৪ সেপ্টেম্বর সুন্দরবন পৌঁছান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

শনিবার শুটিংয়ের জন্য ভাড়া করা লঞ্চে চড়ে বেশ কিছু ছবি তুলে শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তার সঙ্গে দেখা যায় অভিনেতা তানভীরকে। পরী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এতো গরম কই দেখা যায়।’

খোঁজ নিয়ে জানা যায়, নতুন করে মোট ১২ দিন সুন্দরবনে শুটিং হবে এ ছবির। এ সময় সম্পূর্ণ শুটিং শেষ করতে চান নির্মাতা আবু রায়হান জুয়েল।

পরীমনি বলেন, মনে হচ্ছে অনেক দিন পর খাঁচা থেকে মুক্তি পেলাম। কাজে ফিরতে পেরে দারুণ লাগছে।
তিনি আরও বলেন, অসাধারণ একটা টিম। এর আগেও, এই টিমের সঙ্গে শুটিং করে দারুণ কিছু সময় কাটিয়েছি। ডাঃ মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন পরীমনি ও সিয়াম আহমেদ।

গাংনীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

0
স্বজনদের আহাজারী

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুর ২ টার দিকে ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে নিজ ঘর থেকে গৃহবধূ নাসিমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমা খাতুন একই গ্রামের হারুন অর রশিদ বাবুর মেয়ে ও শাকিল আহমেদের স্ত্রী।

নিহতের মা বিলকিছ খাতুন জানান, এক বছর পুর্বে চেংগাড়া গ্রামের শাকিলের সাথে তার মেয়ে নাসিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ের উপর অমানবিক নির্যাতন করে আসছিলো শাকিল।

তার অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে নাসিমাকে তার স্বামীই শ্বাসরোধ করে হত্যা করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত শাকিল পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

মাগুরায় দেয়ালধসে এক শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় দেয়ালধসে এগারো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মাগুরা সদরের সাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সবুজ (১১) একই গ্রামের মান্নান শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী আবু জাফর জানান, দুপুরে প্রতিবেশী মামুন সর্দারের টিন শেডের বাড়ি ভাঙ্গার কাজ করছিল কয়েকজন যুবক। এ সময় সবুজ নিজের ইচ্ছায় তাদের কাজে সহযোগিতা করছিল। হঠাৎ দেয়াল ভেঙ্গে পড়লে সবুজ তার নিচে চাপা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...