শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬.
Home Blog Page 663

ঝিনাইদহে চিত্রা নদীতে ডুবে ১ যুবকের মৃত্যু

0
কালিগঞ্জ এর চিত্রা নদী থেকে নিখোঁজ যুবকের মৃত দেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের চিত্রা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সৌখিন মন্ডল (২৫)।
সোমবার সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামে। নিহত যুবক একই এলাকার আফজাল মন্ডলের ছেলে।

জানা যায়, সোমবার সকালে তার গ্রামের বাড়ির পাশের চিত্রা নদীর ব্রীজের উপর বসে ছিলো। এ সময় অসাবধানতা বশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় তিনি।

এরপর থেকে এলাকাবাসি ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোকসার সপ্তম শ্রেনীর ছাত্রী ভাগিয়ে নেওয়া মাদ্রাসা শিক্ষক আটক

0
KHOKSA-DRO-31-p-2 (2)
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাইদুল ইসলাম

স্টাফ রিপোর্টার

সপ্তম শ্রেনীর ছাত্রীকে ভাগিয়ে নেওয়া সে মাদ্রাসা শিক্ষক আটক হয়েছে। খোকসা থানায় ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অপহরন ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন ছাত্রীর বাবা।

খোকসার সাতপাখিয়া এলাকা থেকে ১২ আগস্ট সপ্তম শ্রেনীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়ে যায় মাদ্রাসা শিক্ষক ক্বারি সাইদুল ইসলাম (৩৬)। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা খোকসা থানায় অভিযোগ করেন। প্রায় ১৮ দিন পর খোকসা থানা পুলিশ কুমারখালী থানার বাকচি সাতপাখিয়া গ্রামের অভিযুক্ত শিক্ষকের নিজ বাড়ি থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। অভিযুক্ত শিক্ষক একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। এ ব্যাপরে ছাত্রীর বাবা মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অপহরন ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন। উদ্ধার হওয়া ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য সোমবার সকালে কুষ্টিয়া সরকারী হাসপাতালে নেওয়া হবে।

আরও দেখুন-খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

আরও পড়ুন-খোকসায় আট জুয়াড়ী আটক

আরও পড়ুন-খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

পরিবার সূত্র জানায়, মাদ্রাসা শিক্ষক ক্বারি সাইদুল ইসলাম দীর্ঘ দুই বছর ওই ছাত্রীকে আরবি শিক্ষা দিয়ে আসছিলেন। অবশেষে কারি শিক্ষক দুই সন্তানের জনক সাইদুল ইসলাম ১২ আগস্ট দুপুরে ওই ছাত্রী ভাগিয়ে নিয়ে যায়।

পাবনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী নূরুজ্জামান

0
nurazaman-p4-droho-1
পাবনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী নূরুজ্জামান

ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদী-আটঘোরিয়া, পাবনা-৪ আসনের উপনির্বাচনে নূরুজ্জামান বিশ্বাস আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান।

রবিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে পাবনা-৪ আসনের উপনির্বাচনে নূরুজ্জামান বিশ্বাসের মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড মিটিংএ মনোনয়ন টি চুড়ান্ত করা হয়। এ সভায় অন্যান্য সদস্যরা যোগ দেন।

গণভবনে বৈঠক শেষে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, বৈঠকে ঢাকা-৫, ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থীর বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় এই চারটি আসনের প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর অর্পণ করেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন দলীয় সভাপতি।

পাঁচটি আসনের উপনির্বাচনের জন্য মোট ১৪১ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নপত্রের ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন। এর মধ্যে পাবনা-৪ আসনের জন্য মনোনয়ন চেয়েছিলেন এই আসনের সদ্য প্রয়াত এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর স্ত্রী, ছেলে ও মেয়েসহ ২৮ জন। এই অবস্থায় প্রয়াত এমপির পরিবারের বাইরের কাউকে দলীয় প্রার্থী করা হলো।

এছাড়া ঢাকা-১৮ আসনে ৫৬ জন, নওগাঁ-৬ আসনে ৩৪ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন এবং ঢাকা-৫ আসনে ২০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আরও পড়ুন-কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী হামলায় নিহত

আরও পড়ুন-সন্তান হত্যার বদলা নিলাম-মজিবর রহমান বয়াতি

পাবনা-৪ আসনের উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

চলতি বছরের ২ এপ্রিল পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরিফ ডিলু, ৬ মে ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা, ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ৯ জুলাই ঢাকা-১৮ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে এই পাঁচটি আসন শূন্য হয়। সবগুলো আসনের এমপিই আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন।

আত্মহত্যা করলেন অভিনেত্রী ও মডেল

0
মডেল লোরেন মেন্ডেস

দ্রোহ বিনোদন ডেস্ক

২৭ আগস্ট সর্বশেষ ‘ট্রল’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তরুণ অভিনেত্রী ও মডেল লোরেন মেন্ডেস। সঙ্গে এসেছিলেন তাঁর মা ও ছোট দুই বোন। নাটকের গল্পে তিনি ছিলেন অপূর্বের ছোট বোন। কিন্তু রবিবার নিজ বাসায় আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী। খবরটি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

রবিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে বারিধারার কালাচাঁদপুরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এ অভিনেত্রীর লোরেনের মরদেহ পাওয়া যায়। কেন আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী, সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

ওসি এস এম কামরুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। তিনি গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন, তা আমরা এখনো জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের কারণে এমনটা হতে পারে। তদন্ত করার পরই এ বিষয়ে আমরা জানাতে পারব।’

তাঁর শেষ নাটক ‘ট্রল’-এর নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, শুটিংয়ে সেদিন লোরেন ছিলেন সাবলীল, হাসি-খুশি এবং চরিত্রের প্রতি বেশ যত্নশীল। তাঁর চরিত্রটি ছিল সাইবার বুলিংয়ের শিকার হওয়া একটি মেয়ের। বেশির ভাগ দৃশ্য এক শটে ‘ওকে’ হয়েছে। তরুণ এই অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা সেদিন শুটিংয়ের সবার মুখে শোনা যায়। এসব শুনে খুশি হয়েছিলেন শুটিংয়ে আসা তাঁর মা-ও।

ফটোশুট ও মডেলিং দিয়ে লোরেন মেন্ডেস ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও পরিচিতি পেতে থাকেন। সেই ধারাবাহিকতায় শুরু করেন নাটকে অভিনয়। একটি বিজ্ঞাপনের সংলাপ ‘ইন্টারনেট শেষ হলেও নো টেনশন’ দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। প্রশংসিত হন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’ এবং ‘তোমার পিছু ছাড়ব না’ গানে অভিনয় করে। তিন দিন আগে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অভিনীত একটি বিজ্ঞাপন শেয়ার করে ভিউ বেশি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

কুমারখালীতে জেলেদের জালে উঠলো মতৃদেহ

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে জেলেদের জালে মাছের বদলে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

শনিবার বিকালে উপজেলার কয়া ইউননিয়নের সেতুঘাট এলাকা থেকে জেলেরা এ মৃতদেহ করে। মৃত ব্যক্তির নাম সেলিম (৪৫)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডল পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ১০টার সময় ছেঁউরিয়া মন্ডলপাড়া শ্মশানঘাট এলাকায় সেলিম গোসল করতে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। পরে ওই দিনই বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করে।

তবে রাত হয়ে গেলে ডুবুরি দল উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করে। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। খোঁজাখুঁজির পরও ডুবুরিরা সেলিমের লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়। বিকালে কয়া সেতুঘাট এলাকায় জেলেরা মাছ ধরার জন্য জাল ফেললে সেলিমের লাশ উঠে আসে।

কুমারখালী থানা পুলিশের ওসি মজিবুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজের দুইদিন পর সেলিমের লাশ জেলেদের জালে পাওয়া গেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিহারী ক্যাম্পের তাজিয়া মিছিলে, পুলিশি বাধা

0
ঢাকায় তাজিয়া মিছিল

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণেই এবার আশুরায় অনুমতি হয়নি তাজিয়া মিছিলের। রাজধানী মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পেই আশুরা পালন করছেন সেখানে আটকেপড়া পাকিস্তানিরা। তবে একটা সময় তারা পুলিশি বাধা উপেক্ষা করে বেড়িয়ে আসে বাইরে । অপরদিকে হোসেনী দালান চত্বরেই সীমাবদ্ধ ছিল পুরান ঢাকার শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল।

মহররম মাসের ১০ তারিখ, কারবালায় ঘটে যাওয়া শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে অসংখ্য তাৎপর্যময় ঘটনার জন্য দিবসটি অনন্য। প্রতিবার এ দিবসটি উপলক্ষে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল করে থাকে। তবে করোনার কারণে এবার এর ব্যতিক্রম ঘটছে। তবে এবার করোনার সংক্রমণ রোধে তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফলে বিহারী ক্যাম্প ছাড়াও লালবাগের শিয়া মসজিদ থেকেও বের হয়নি মিছিল। মোটকথা মহামারিতে অবরুদ্ধ রয়েছে এবারের তাজিয়া মিছিল।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল, এবার হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল সড়কে আসবে না। হোসেনী দালান চত্বরেই মিছিল হবে বলে ইমামবাড়া কর্তৃপক্ষ জানিয়েছিল।

তবে মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে পুলিশের বাধা পেয়ে কিছুক্ষণ সেখানেই অবস্থান করেন ক্যাম্পবাসী। এরপর বাধা উপেক্ষা করে বেরিয়ে আসেন তারা। প্রদক্ষিণ করেন আশপাশের এলাকা। এ সময় মানা হয়নি সামাজিক দূরত্ব। অধিকাংশই ছিলেন মাস্কবিহীন।

শিয়া সম্প্রদায় আশুরাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে থাকেন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে বিবেচিত এ আশুরা।

খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

0

আজ পবিত্র আশুরা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা উদযাপন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।

ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ এই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই পৃথিবী ধ্বংস হবে।

মহররম অর্থ অধিক সম্মানিত। মহররম মাসের দশম দিনকে আশুরা বলা হয়। আশুরার দিনে বিশ্বে সংঘটিত অলৌকিক অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনার কারণে মুসলমানদের কাছে ১০ মহররম বিশেষভাবে মহিমান্বিত। শোকের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন।

ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ নানা ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়।

তবে এ বছর মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা ছিল।

আরও পড়ুন খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

আশুরার তাৎপর্য বর্ণনা করে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল গুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

খোকসায় আট জুয়াড়ী আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পুলিশ ৮ জুয়াড়ীকে আটক করেছে।

শনিবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে খোকসা থানায় জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের জুয়া আইনে ৩(৪) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং – ১৫ তারিখ ৩০ শে আগস্ট ২০২০।

খোকসা থানা এএসআই হোসাইন মোহাম্মদ এমদাদুল হক বলেন, শনিবার দুপুর সোয়া ৩ টায় দেবীনগর নুর সমীর মল্লিক এর বাড়িতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পাতাহার (৩৫), আব্দুল হাকিম (২৫), লাল্টু শেখ (৩২), শিপন আহাম্মেদ (৩০), নূর ছমির মল্লিক (৩২), সুজন আলী (৩০), ও শরিফুল ইসলাম (৫২)।

এদের সকলের বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা কুমারখালীর গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ কাজল শেখ (৪৮)। এদের সকলকে রবিবার দুপুরে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল আলম জানান, সমাজ থেকে অন্যায় অত্যাচার ও অপকর্ম দূর করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

সন্তান হত্যার বদলা নিলাম-মজিবর রহমান বয়াতি

0
নিহত হাসিনুর রহমন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সরকার দলীয় এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে (৫২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন মজিবর রহমান বয়াতি নামের এক বাবা। হত্যার পর তিনি পালিয়ে না গিয়ে পুলিশের হাতে স্বেচ্ছায় ধরা দিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

হত্যার পর স্থানীয় শত শত লোকের সামনে চিৎকার করে বলতে থাকেন- ‘সন্তান হত্যার বদলা নিলাম।’ কিন্তু পুলিশ বদলার বিষয়টি অস্বীকার করে বলছে- পূর্ব শত্রুতার জের ধরে মজিবর রহমান বয়াতি এ হত্যাকান্ড ঘটিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামের নিজ বাড়ির নিকটে এ হত্যার ঘটনা ঘটে। এ সময় জব্বার নামে অন্য একজনকেও আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। হত্যার পর পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান বয়াতি বলেন তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ২০১৯ সালের ঈদুল আজহার দিন বিকাল বেলায় পদ্মা নদীর চরের আবেদের ঘাট এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মজিবর রহমান বয়াতির ছেলে স্থানীয় পিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আনোয়ার (১৫) কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে খুন হয়।

এ ঘটনায় নিহত আনোয়ারের বাবা মজিবর কয়েকজনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের কয়েক মাস পর একই বছর দৌলতপুর থানা পুলিশ স্কুলছাত্র আনোয়ার হত্যাকান্ডের ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন।

পুলিশের একটি সূত্র এবং স্থানীয়রা জানান, মামলার বাদী ও বিবাদী দুই পক্ষই আওয়ামী লীগের হওয়ায় এমপির প্রতিনিধি হিসেবে হাসিনুর রহমান সমঝোতা করার জোর চেষ্টা চালাচ্ছিলেন। আপস-মীমাংসার জন্য কয়েক দফায় তিনি দুই পক্ষকে নিয়ে বৈঠকও করেন। সমঝোতার জন্য মজিবর রহমান বয়াতির উপর চাপ সৃষ্টি করছিলেন হাসিনুর। এ কারণে তার ওপর চরম ক্ষুদ্ধ হয়ে ওঠেন মজিবর।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন মজিবর রহমান। সুযোগ বুঝে শনিবার সকালে মজিবর একাই হাসিনুরকে রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। হত্যাকান্ডের খবর পেয়েই ঢাকা থেকে এলাকায় ছুটে আসেন এমপি সরওয়ার জাহান বাদশা। শুধু পূর্বশত্রুার কারণে নয় এই হত্যাকান্ডের পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে কি-না বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান তিনি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাসিনুর রহমান সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এমপির অবর্তমানে তার ব্যক্তিগত ও দলীয় কাজকর্ম হাসিনুর দেখভাল করতেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশিকান্ত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যতটুকু জানতে পেরেছেন তাতে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। তবে এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্তের পরেই হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শনিবার রাত ১১টা অবধি এ হত্যাকান্ডেরর ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে- মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

কবর স্থানের গাছ বিক্রি ও বিএনপির দুই গ্রুপের হামলায় আহত ৪২

স্টাফ রিপোর্টার কবর স্থানের গাছ বিক্রি কেন্দ্র করে দুই গ্রাম বাসীরা মাইকিং করে হামলা পাল্টা হামলা চালায়। অপরদিকে সোশ্যাল মিডিয়ায়র স্ট্যাটাস দেওয়া কেন্দ্র করে বিএনপির...

পাম্পে সিরিয়াল নিয়ে দন্দ্বে অন্ধকারে মিরপুর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে তেল পাম্পে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার টানাপোড়েনে প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে...

ট্রাক দিয়ে পথ আটকে পেট্রোল পাম্প অবরোধ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় ডিজেলের দাবিতে একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা। প্রায় ১৮ ঘন্টা পরে প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ প্রত্যাহার...

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২ জন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড...

“আমার বাবাকে খুজে দেন না”

স্টাফ রিপোর্টার “পুলিশ আমার বাবাকে খুজে দিলো না। অনেক দিন হলো রাতে বাবা আর বাড়ি ফেরে না। দয়া করে আপনারা আমার বাবাকে খুঁজে দিন না।”...