সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 669

ঝিনাইদহে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের যাত্রা শুরু

0
ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী সভা

ঝিনাইদহ প্রতিনিধি

সিসটেম লস ও বিদ্যুৎ সাশ্রয়ীর লক্ষ্যে ঝিনাইদহে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের যাত্রা শুরু হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, খালেদা খানম এমপি, যশোরের তত্বাবধায়ক প্রকৌশলী ও স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পের পিডি প্রকৌশলী শহিদুল আলম, কুষ্টিয়ার তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান ও ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি বলেন, সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে কাজে লাগিয়ে মানুষের কল্যান সাধন করতে চাই। তিনি বলেন, আমরা ঝিনাইদহ বাসির বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন নতুন সাব স্টেশন ও গ্রিড স্থাপন করেছি।

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার বলেন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের ফলে মানুষের ভোগান্তি কমবে। বাড়তি বিলের ঝামেলা থাকবে না।

ঝিনাইদহে আনসার আল ইসলামের দুই সদস্য আটক

0
আটককৃত আসামীরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম’র দুই সদস্যকে আটক করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার সাগান্না মঙ্গলপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)।

সোমবার ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরিকার্ড এবং বিপুল পরিমান কারেন্টের তার ও বোমা তৈরীর জন্য মোবাইল সার্কিট, মোডিফাইড মোবাইলের চার্জার, হোম মেড রিচার্জেবল চর্ট লাইট, মোবাইলের ব্যাটারী, বৈদ্যুতিক সুইচ উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ সব তথ্য তুলে ধরা হয়। পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম জানান, গ্রেফতারকৃতরা ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা বেশী শক্তিশালী বোমা তৈরীর বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষনা করছে। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

রাজবাড়ীতে সড়ক দূঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত

0
RAJBARI-DRO-18P-6

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাফিন আলম ওরফে আকাশ (২০)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাজী করিয়াল গ্রামের বাসিন্দা। সাফিনের বাবার নাম কাজী শাহ আলম।

আহ্লাদীপুর হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ছয়টার দিকে মোটরসাইকেল চালিয়ে আরোহী ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রায় এক মিটার উত্তরে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি জানান, কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে এবং ভ্যানটি জব্দ করা হয়েছে।

করোনায় গড়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯০০ জনের

0
COV-DRO-23-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বে করোনা মহামারীতে গড়ে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার ৯০০ জনের মৃত্যু হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

শুক্রবারের আগের দুই সপ্তাহে করোনায় মৃত্যুর পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে এসেছে সংস্থাটি। অর্থাৎ প্রতি ঘণ্টায় ২৪৬ জন ও প্রতি ঘণ্টায় গড়ে এক ব্যক্তি মারা যাচ্ছেন এই অতিসংক্রামক ভাইরাসে।

শনিবার করোনা রোগে মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। আর প্রাণহানির নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। রোগটিতে মৃত্যুর হার স্থিতিশীল অবস্থায় আছে। মৃত্যুর সংখ্যা সাত লাখ থেকে আট লাখে পৌঁছাতে সময় লেগেছে ১৭ দিন। ছয় লাখ থেকে সাত লাখে পৌঁছাতেও একই সময় নিয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বাধিক। যদিও দেশটিতে সংক্রমণ জুলাই থেকে কমতির দিকে রয়েছে। তবুও সপ্তাহে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬০ হাজারের বেশি।

আমেরিকার কোনো কোনো অঞ্চলে নমুনা পরীক্ষার ২০ শতাংশই পজিটিভ আসছে। তারপরেও বিভিন্ন সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তাদের শ্রেণিকক্ষ খুলে দিয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে স্বাগত জানানোর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সংক্রমণ বৃদ্ধির কারণে কোনো কোনো স্কুল কেবল অনলাইন শিক্ষাকে বেছে নিয়েছে।

সোমবার বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশ ভারতে করোনায় মৃত্যু অর্ধলাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রথম করোনা শনাক্তের পাঁচ মাসের মধ্যে এসব মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনা সংক্রমণ ২০ লাখ অতিক্রম করেছে। কিন্তু সেখানে মৃত্যুর হার অবশ্য কম, মাত্র এক দশমিক ৯ শতাংশ। যেখানে বিশ্বে গড় মৃত্যুর হার সাড়ে তিন শতাংশ।

বিশেষজ্ঞদের ধারণা, ভারতে সত্যিকার মৃত্যুর সংখ্যা প্রকাশ না করে কম করে দেখানো হচ্ছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার তিন শতাংশ।

জুলাই পর্যন্ত বাসা থেকেই কাজ করবে ফেইসবুক কর্মীরা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে ২০২১ সালের জুলাই মাস অবধি ফেইসবুক কর্মীরা বাসা থেকেই কাজ করার সুযোগ পাবে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, বাসা থেকে যারা কাজ করবে তাদের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে এক হাজার মার্কিন ডলার করে দেওয়া হবে। এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে অন্যান্য বড় কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান।

গুগল জানিয়েছে জুলাই মাসের শেষ নাগাদ, যেসব কর্মীর অফিসে আসার দরকার নেই তারা ২০২১ সালের জুন মাস পর্যন্ত বাসা থেকে কাজ করতে পারবেন। এদিকে অনির্দিষ্টকালের জন্য কর্মীদেরকে বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে টুইটার।

ইমেইল বিবৃতিতে ফেইসবুকের মুখপাত্র বলেন, “স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের নির্দেশনা এবং এ বিষয়ে আমাদের অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে আমরা কিছু কর্মীকে স্বেচ্ছায় ২০২১ সালের জুলাই পর্যন্ত বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছি।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সরকারি নির্দেশনা মেনে সীমিত পরিসরে কার্যালয় চালু করতে থাকবে ফেইসবুক। যে অঞ্চলগুলোতে করোনা ভাইরাসের বিস্তার প্রায় দুই মাস আগে নিয়ন্ত্রণে এসেছে সে অঞ্চলগুলোতে কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি।

যদিও সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি বলছে, করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় এ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার অনেক অঞ্চলের কার্যালয় চালু করার সম্ভাবনা কম।

এনআইডির অসুন্দর ছবি নিজেই বদলে ফেলুন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় পরিচয় পত্র বা এনআইডির ছবি নিয়ে রয়েছে নানা অভিযোগ। প্রত্যেকেরই অভিযোগ, ছবি সুন্দর হয় না। তাই এ নিয়ে বরাবরের মতোই নানা অভিযোগ কার্ডধারীদের। অপর দিকে অনেকে কার্ড করেছেন প্রায় এক যুগেরও বেশি সময় আগে। তখন যেসব ছবি ব্যবহার করা হয়েছিল সেগুলো অনেকের বর্তমান ছবির সঙ্গে মেলে না। ফলে অসুন্দর বা পুরনো ছবি পরিবর্তন করার প্রয়োজন হয়। এই কাজটি ওয়েবসাইট থেকে অনলাইনে করা হয়। ছবি পরিবর্তন ছাড়াও এনআইডির অনেক পুরনো তথ্য হালনাগাদ করা যায়।
জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন বা তথ্য হালনাগাদ করার জন্য প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের ওয়েব সাইট (https://services.nidw.gov.bd/registration) এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এই ওয়েবসাইটে প্রবেশের সময় https ফরম্যাটের কারণে অনেক ক্ষেত্রে ফায়ারফক্স ব্রাউজারে This Connection is Untrusted লেখা আসতে পারে। সেক্ষেত্রে ‘I Understand the Risks ’ এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর ‘Add Exception’ এবং পরে ‘Confirm Security Exception’ ক্লিক করলে সাইট ওপেন হবে।

এবার প্রয়োজনীয় তথ্য বসিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড বসিয়ে লগ ইন করুন।
রেজিষ্ট্রেশন করতে নিম্নের ধাপসমূহ অনুসরণ করতে হবে:
১.প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা।
২. আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করা।
৩. তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট করা।
৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দেয়া।
৫. তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দেয়া।
লগইন করার পর এবার “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফর্ম ওপেন হবে। এখন ফর্মটি পূরণ করতে হবে।
ফর্ম পূরণের জন্য এনআইডি নম্বর বসাতে হবে। যদি এনআইডি নম্বর ১৩ সংখ্যার হয় অবশ্যই প্রথমে জন্মসাল দিতে হবে। যেমন, কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি হলে লিখতে হবে ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০।

এরপর জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) ও স্থায়ী ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) বসাতে হবে। এবার লগইন পাসওয়ার্ড (অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ NIDhelp2020)। এগুলো বসানোর পরে সঠিকভাবে ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে।

সঠিক ও সফলভাবে রেজিস্টার করার পর মোবাইলে ভেরিফাই কোড আসবে। কোডটি বসানোর জন্য বক্স ওপেন হবে। বক্সে কোডটি বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। কোড পাওয়ার জন্য সর্বোচ্চ দুই মিনিট অপেক্ষা করতে হবে। (২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুনরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন।

সঠিকভাবে কোড প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্ট একটিভ হবে এবং লগইন করার অপশন আসবে। তখন লগইন করুন। লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) জন্ম তারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইড কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে ।

রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা নাহলে ইমেইলে সিলেক্ট করুন। এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাইড কোড বসিয়ে লগইন করুন ।

এবার দেখুন আপনার নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার সকল ডাটাবেজ আপনার সামনে হাজির এবং নিচের যেকোন অপশনে আপনার দরকার অনুযায়ী অপশনে ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন সহ অনেক কিছু পরিবর্তন করুন। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার ৩০ মিনিট সময় লাগতে পারে।

গাঁজার নেশা ছিল সুশান্তের!

0
সুশান্ত সিং রাজপুত-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

মাঝেমধ্যেই নাকি গাঁজা খেতেন সুশান্ত! আগের ফ্ল্যাটে রাত বাড়লেই নাকি শুরু হতো অশরীরীর উপদ্রব। গলায় সবুজ রঙের কুর্তায় ফাঁস লাগানো সুশান্তের নিথর দেহ রাজপুতের পরিচারক নীরজ সিংহ নিজেই নাকি নামিয়ে ছিলেন। এমনই তিন পাতার বয়ান দিয়েছেন মুম্বাই পুলিশকে।

সুশান্ত কা-ে তিনি অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শী। এই মামলায় নীরজের বয়ান যে খুবই গুরুত্বপূর্ণ তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন সবাই।

ইতোমধ্যেই সিবিআই তিন বার ডেকে পাঠিয়েছে নীরজকে। কী জানেন নীরজ? কী হয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর দিন? কেমন ছিলেন ব্যক্তি সুশান্ত? সুশান্তের বাড়ির পার্টিতে কাদের দেখা যেত? ভাইয়ের মৃতদেহ দেখে প্রথম কী বলেছিলেন সুশান্তের দিদি মিতু সিংহ?

ইন্ডিয়া টুডে’এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বাই পুলিশকে দেয়া বয়ানে নীরজ বলেছেন, ২০১৯-এর এপ্রিল মাসে তিনি সুশান্ত সিংহ রাজপুতের বাড়িতে কাজে যোগদান করেন। কাজ বলতে খাবার পরিবেশন করা, ঘর পরিষ্কার রাখা ইত্যাদি। কেপ্রি হাইটসের পালি মার্কেট আবাসনে তখন থাকতেন সুশান্ত।

২০১৯সালের ডিসেম্বরে ওই আবাসন থেকে বান্দ্রার এক আবাসনে চলে আসেন সুশান্ত। নীরজের বয়ান অনুযায়ী, সুশান্ত স্যারের আগের ফ্ল্যাটে আমাদের ওয়াকি টকি দেয়া হয়েছিল। স্যারের কিছু প্রয়োজন হলে ওয়াকির মাধ্যমেই কথা বলতাম আমরা। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎই ওয়াকি থেকে একটা আওয়াজ এল, নীরজ লাইট বন্ধ কর। আমি উঠে স্যারের ঘরে গিয়ে দেখি তিনি অঘোরে ঘুমাচ্ছেন। ঘরের লাইটও বন্ধ। আমি কিছু বুঝে উঠতে না পেরে এসে শুয়ে পড়তে যাব ঠিক এমন সময়েই আবার, নীরজ, লাইট বন্ধ কর। সে রাতে আর নাকি ঘুম আসেনি নীরজের।

পুলিশকে তিনি জানিয়েছেন, গভীর রাতে ড্রামের আওয়াজ, লিফটের ওঠানামার শব্দও নাকি পাওয়া যেত সেখানে। আর সেই কারণেই নাকি ফ্ল্যাট পরিবর্তন করেন সুশান্ত।

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

0
ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশকালে আটক

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তাকে সহায়তা করার অপরাধে তিন বাংলাদেশিকেও আটক করা হয়।

রবিবার সন্ধ্যায় মাইলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদা থানার শিকারপুর গ্রামের সুকচাঁদ বাড়ইয়ের ছেলে আশুতোষ বাড়ই (২৩) এবং মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জহর সর্দারের ছেলে নাসিম রেজা বাবু (২৮), আলিমনগর গ্রামের আবুর হোসেনের ছেলে নাসির উদ্দিন (৫০) এবং বাকসপোতা গ্রামের ইদরিস আলীর ছেলে ইনতাজুল হক মোংলা (৪৫)।

খাশিলপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশে মামলা দিয়ে আশুতোষকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে। আটক বাংলাদেশিদের বিরুদ্ধেও মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

গভীর সমুদ্র থেকে ১৩ লাখ ইয়াবা উদ্ধার

0
উদ্ধারকৃত ইয়াবা

দ্রোহ অনলাইন ডেস্ক

র‌্যাব-১৫ কক্সবাজারের গভীর সমুদ্র থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে। এ সময় দু’জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর ইনচার্জ আজিম আহমেদ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দর মাদক বিরোধী অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। তবে কখন এই অভিযান চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

সোমবার দুপুরে কক্সবাজারে র‌্যাব-১৫ এর কার্য্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।

ক্রাইস্টচার্চের হামলাকারীদের টার্গেট ছিল বিভিন্ন মসজিদ

0
ব্রেন্টন টেরেন্ট

দ্রোহ অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের দুটি মসজিদে ২০১৯ সালের দিকে চালানো হয় ভয়াবহ হামলা। ওই হামলায় ৫১ জনের প্রাণহানি ঘটে। ব্রেন্টন টেরেন্ট নামের এক শেতাঙ্গ ব্যক্তি মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ।

বর্বর ওই হামলার ভিডিও ছিল গা শিউরে ওঠার মতো। পুরো ঘটনাটা সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিম চালু করে দেখানো হয়। সরাসরি এভাবে হামলার ভিডিও আগে দেখেনি কেউ।

২৯ বছর বয়সী টেরেন্ট ওই হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হোন । আদালতে এ সংক্রান্ত শুনানি শুরু হয়েছে। সোমবার সকালে শুরু হওয়া এই শুনানি চলবে চার ঘণ্টা।

টেরেন্টকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে। সম্ভবত প্যারোলে মুক্তির কোনো সম্ভাবনা থাকছে না তার। নিউজিল্যান্ডে এর আগে এ ধরনের শাস্তি ঘোষণা করা হয়নি।

এদিকে আদালতের ওই শুনানিতে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের দুটি মসজিদ ছাড়াও আরও একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল তার। এমনকি সে চেয়েছিল ইচ্ছামত মানুষ মারতে। আদালতে তার সাজা ঘোষণার সময় এসব তথ্য সামনে এসেছে।

ব্রেন্টন টেরেন্ট মসজিদগুলো পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল যত বেশি পারা যায় মানুষ হত্যা করার। ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই অস্ট্রেলিয়ান নাগরিক।

 করোনার কারণে নিউজিল্যান্ডে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সে কারণে সরাসরি এই শুনানিতে কারো উপস্থিতি নেই। বরং অন্য একটি কোর্টরুম থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে শুনানি প্রক্রিয়া দেখানো হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুনানির সময় কারাগারের ধূসর পোশাকে দেখা গেছে ব্রেন্টন টেরেন্টকে। সে সময় তার আশেপাশে তিনজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুনানির সময় একেবারেই নিশ্চুপ ছিলেন এই হামলাকারী।

তাকে সর্বোচ্চ ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। তবে উচ্চ আদালতের বিচারপতি ক্যামেরুন মেনডার তাকে প্যারল ব্যতিত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ক্ষমতা রাখেন।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...