সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 678

পুরনো গান নতুন করে গাইবেন কুমার বিশ্বজিৎ

0
কন্ঠ শিল্পী কুমার বিশ্বজিৎ

দ্রোহ বিনোদন ডেস্ক

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ করোনাকালেও গান নিয়ে ব্যস্ত আছেন। ঈদ পরবর্তী আবারও একাধিক গানের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। তার গাওয়া পুরনো শ্রোতাপ্রিয় বেশকিছু গান নতুন করে কণ্ঠে তুলবেন। আগামী সপ্তাহের মধ্যেই তালিকা চূড়ান্ত করে কণ্ঠ দেয়ার কাজ শুরু করবেন।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রোতাদের কাছ থেকে অনুরোধ এসেছে। পুরনো গান নিয়ে যেন আমি কাজ করি। এ ছাড়া আমার নিজেরও এমন পরিকল্পনা ছিল অনেকদিন থেকে। খুব বেশি পরিবর্তন ছাড়াই গানগুলো নতুন করে সাজাব। এদিকে বর্তমানে তিনটি নতুন গানে সুর ও কণ্ঠ দেয়ার কাজ চলছে। গানগুলো লিখেছেন লিটন অধিকারী রিন্টু, শহীদুল্লাহ ফরায়জী ও সালাউদ্দিন সজল। ঘরে থেকেই এসব কাজ করছেন তিনি।

আবার বিয়ে করলেন শখ

0
অভিনেত্রী ও মডেল শখ

দ্রোহ বিনোদন ডেস্ক

তিন মাস আগে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। সম্প্রতি শখ ও তার স্বামী রহমান জনের ছবি সামনে এসেছে। জন পেশায় ব্যবসায়ী।

গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি বাড়ি। চলতি বছর ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজনই সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। জানা গেছে, কোরবানির ঈদে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শখ।

জনের ভাগ্নে আরাফ রহমান গণমাধ্যমকে বলেন, পারিবারিকভাবে আমাদের কোনো কিছু জানানো নিষেধ, তবে মামি অনেক ভালো মানুষ। কত্ত বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই। দুই সপ্তাহ ধরে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করেছেন। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন। মামিকে পেয়ে আমাদের পরিবারের সবাই খুশি।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

তবে শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়।

অল্পের জন্য বিমান দুর্ঘটনা বেঁচে গেলেন ট্রাম্প

0
ডোনাল্ট ট্রাম্প

দ্রোহ অনলাইন ডেস্ক

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের কাছে বিমান ঘাঁটিতে অবতরণের আগ মুহূর্তে রবিবার ট্রাম্পকে বহনকারী মার্কিন এয়ার ফোর্স ওয়ানের বিমানে একটি ছোট ড্রোন প্রায় আঘাত হানতে বসেছিল।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যার এই ঘটনা সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানের বিমানে থাকা কয়েকজন আরোহী নিশ্চিত করেছেন। খবর হিন্দুস্থান টাইমসের।

এয়ার ফোর্স ওয়ানের বিমানের সামনের ডান দিকে হলুদ ও কালো রংয়ের ক্রস আকৃতির একটি বস্তু উড়ে আসে। তবে এটি দেখতে ড্রোনের মত হলেও ড্রোন কিনা সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ম্যারিল্যান্ডের অ্যান্ড্রু বিমান ঘাঁটিতে অবতরণের আগ মুহূর্তে বিমানের বেশ কয়েকজন যাত্রী এই বস্তুটি দেখেছেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের ওই বিমান অবশেষে নিরাপদে অবতরণ করে।

ফিলিস্তিনে টানা ৭ রাত বোমা হামলা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় হামাসের নজরদারি চৌকিগুলোকে লক্ষ্যবস্তু করে টানা সাত রাত বোমা হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। ফিলিস্তিনিদের সীমান্তে বেলুন বোমা হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইসরাইল সামরিক বাহিনী।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি বেলুন দিয়ে হামলা ঘটনায় হামাসের ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান ও অন্যান্য বিমান দিয়ে হামলা চালিয়ে ভূ-উপরিস্থ অবকাঠামো ধ্বংস করা হয়।

গাজার নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজার দক্ষিণে রাফাহ ও উত্তরে লাহিয়ায় হামাসের নজরদারি চৌকিতে অভিযান চালানো হয়। ইসরাইল অভিযোগ করে আসছে দেশটির অভ্যন্তরে হামাস রকেট লাঞ্চার ও বেলুন বোমা হামলা চালাচ্ছে। এই অভিযোগেই ওই অঞ্চলটিতে এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনা বিরাজ করছে।

একদিনের রিমান্ড শেষে সাহেদ অসুস্থ

0
সাহেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

একদিনের রিমান্ড শেষে অর্থ আত্মসাতের মামলার আসামী সাহেদ অসুস্থ। দুদকের সাত দিনের রিমান্ডের প্রথমদিনের পরই প্রতারক সাহেদ অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের রিমান্ডে আনার পথে বুকে ব্যথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক প্রবণ কুমার ভট্টাচার্য এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সাহেদ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি সুস্থ হলে আগামীকাল তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

এর আগে, সোমবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে প্রথমদিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এ বছরের শেষে আসবে চীনা প্রতিষেধক

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চীনের আবিষ্কার করা করোনা ভাইরাসের প্রতিষেধক এ বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে।

সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন চীনা কমিউনিস্ট পার্টির এক সংবাদপত্রকে বলেছেন, প্রতিষেধকটির জন্য এক হাজার ইয়েনেরও (১৪০ মার্কিন ডলার) কম খরচ হবে এবং ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে এ প্রতিষেধক দেওয়া হবে।

তিনি বলেন, বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের প্রতিষেধক দেয়ার প্রয়োজন হবে, তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের তা প্রয়োজন হবে না।

গুয়ামিং ডেইলিতে মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ প্রতিষেধ সেবন করতে হবে না।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

বছরে ২২ কোটি ডোজ প্রতিষেধক উৎপাদনের সক্ষমতা রয়েছে এ প্রতিষ্ঠানটির।

যশোরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র আটক

0
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার এক মাদরাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।

আটককৃত আবু রায়হান শহরের বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার হেফজখানার ছাত্র এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের বাসিন্দা।

সোমবার রাতে তার বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী মেয়েটি শহরের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। আবু রায়হানের সাথে ওই পরিবারের সম্পর্ক তৈরি হয়। ৯ আগস্ট বিকালে মেয়েটির মা যখন মাদ্রাসায় রান্নার কাজ করছিলেন তখন আবু রায়হান তাদের বাড়িতে যায় এবং মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরও জানান, প্রথমে মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে সে তার মাকে বিষয়টি অবহিত করে। এরপর সোমবার রাতে মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মাদরাসা থেকে আবু রায়হানকে আটক করা হয়।

খোকসায় করোনায় আক্রান্ত আরেক জনের মৃত্যু

0
আমিরুল ইসলাম-ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে আরেক জনের মৃত্যু হয়েছে।

উপজেলার মাঠপাড়া এলাকার সার্ভেয়ার আমিরুল ইসলাম (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকাল ৩ টায় মৃত্যু বরণ করেন। তিনি একই এলাকার মৃত আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে এবং উপজেলা আল-হেলাল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকালে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা জমা দেন আমিরুল ইসলাম। রবিবার রাতে করোনা পজিটিভ বলে তিনি শণাক্ত হন। সোমবার সকালে প্রশাসন তার বাড়ি লকডাউন করেন।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

মঙ্গলবার সকালে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানন্তর করেন। ঢাকায় নেওয়ার পথে বিকাল ৩ টায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না………রাজিউন)।

উল্লেখ্য, এখন অবধি এ উপজেলায় ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। অপরদিকে সুস্থ হয়েছেন ৫২ জন এবং চিকিৎসাধীন আছেন ৫৫ জন রোগী।

ঝিনাইদহে আদম ব্যবসায়ীর প্রতারণায় সর্বশান্ত শতাধিক পরিবার

0
প্রতারক টিটো

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভয়ংকর এক আদম ব্যবসায়ীর খপ্পরে পরে সর্বশান্ত হয়েছে শতাধিক পরিবার। অনেক যুবকের সলিল সমাধী ঘটেছে সমুদ্র পথে। তবুও প্রতারণা থামাননি শাহিনুর রহমান টিটো।

তথ্য নিয়ে জানা গেছে প্রায় এক যুগ ধরে টিটো বিদেশে নিয়ে যাওয়ার নাম করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। গ্রাম আদালত ও পুলিশের কাছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অভিযোগ করেও এখন পর্যন্ত কোন সুরহা পায়নি।

ঝিনাইদহের সদর উপজেলার রামচন্দ্রপুর, গাড়ামারা, তেতুলবাড়িয়া, মিয়াকুন্ডু গ্রামের বহু পরিবার অর্থ এবং প্রিয়জন হারিয়ে অথর্ব। অনেকে তো বিশ্বাস করতেই চাই না তার স্বামী আর ফিরবে না কোনদিন। অপরদিকে এসকল অসহায় মানুষদের থেকে হাতিয়ে নেয়া অর্থের পাহাড় গড়েছেন আদম ব্যবসায়ী টিটো।

অভিযুক্ত শাহিনুর রহমান টিটো ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের ইউসুফ বিশ্বাসের ছেলে। টিটোর খপ্পরে পড়ে পানি পথে মালায়েশিয়া যাওয়া ধোপাবিলা গ্রামের আব্দুর রহিম জীবন নিয়ে ফিরে এসে এক দুর্বিসহ অভিজ্ঞতার কথা বর্ননা করেছেন।

ভুক্তভোগী বাবুল আখতার জানান, ২০১১ সালে বিদেশ যাওয়ার জন্য চার কিস্তিতে টিটোকে এক লাখ ২০ হাজার ও ২০১১ সালের ১৪ ডিসেম্বর ব্যাংকের মাধ্যমে আরও এক লাখ টাকা টিটোকে প্রদান করি। কিন্তু সে বিদেশ নিতে পারেনি, টাকাও ফেরৎ দেয়নি।

ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের ইসহাক আলীর ছেলে হাফিজুল ইসলাম জানান, মানব পাচারকারী টিটো আমার ছোট ভাই সাজেদুরকে মালায়েশিয়ায় ভাল চাকরী দেওয়ার কথা বলে প্রথমে ৫০ হাজার ও ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারী দ্বিতীয় কিস্তিতে এক লাখ ৮০ হাজারসহ মোট ২ লাখ ৩০ হাজার টাকা প্রদান করি। কিন্তু সে আমার ভাইকে বিদেশে নিতে পারেনি। টাকার জন্য অনেকবার শালিস হয়েছে। কিন্তু টাকা ফেরৎ দেয়নি সে।

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হাজী হারুন অর রাশিদ থাকেন মালায়েশিয়ার কুয়ালালমপুরে। ২০১৪ সালে প্রতারক টিটো তার কাছ থেকে ব্যবসায়ীক প্রয়োজনে ২২ লাখ টাকা ধার নেন। বহুবার ঘুরিয়ে ঘুরিয়ে এক লাখ টাকা হারুনকে প্রদান করে টিটো। এখনো ২১ লাখ টাকার জন্য ঘুরছেন প্রবাসি হারুন।

এদিকে চলতি বছরের ২৩ জুলাই ঝিনাইদহ থানায় মানব পাচারকারি শাহিনুর রহমান টিটোর বিরুদ্ধে কয়েকজন অভিযোগ দায়ের করেন। তার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন ঝিনাইদহ সদর থানার তদন্তকারি কর্মকর্তা এস আই আব্দুল হক।

সোমবার সন্ধ্যায় মুঠোফোনে তিনি বলেন, টিটোর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর আমি তাকে ডেকেছিলাম, কিন্তু সে আসেনি। তিনি আরও বলেন টিটো আমার গ্রামের এক প্রতিবেশি ভাইয়ের কাছ থেকেও ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এস আই আব্দুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর কিছু সাংবাদিক নামধারী ব্যক্তি টিটোর পক্ষে তদ্বীর করে। সে কারণে বিষয়টি বেশিদুর আগাতে পারেনি।

অন্য ও নিজ

0
ডাঃ মুন্সী মুর্তজা আলী

ড. মুন্সী মুর্তজা আলী

মানুষ জন্মগতভাবে স্বার্থপর। প্রথমে সে নিজের স্বার্থটাই দেখবে-এটাই স্বাভাবিক। তবে স্বার্থপরতারও একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করে স্বার্থপর হওয়া কিছু মানুষকে নিয়ে আজকের লিখা। এসব বেশী স্বার্থপর মানুষেরা নিজেদের স্বার্থ ও ক্ষতিটাকে বড় করে দেখে। অথচ সেই পরিমান ক্ষতি অন্যের হলে মনে করে অন্যের সামান্যই ক্ষতি হয়েছে। এই ধরনের স্বার্থপর মানুষ সুখে থেকেও শান্তি পায় না। বরং অন্যেরা সুখে থাকলে এদের চোখ জ্বলে। এরা মনে করে তারাই একমাত্র সুখে থাকবে। আর অন্যরা সুখে থাকুক বা না থাকুক, বাঁচুক বা মরুক- তাতে তাদের কিছু যায় আসে না। অন্যদের কষ্ট দেখলে এরা আবার আনন্দ পায়। এরা অন্যের উপকার করেনা বললেই চলে। তবে অন্যদের কাছ থেকে নিজেদের প্রয়োজনটা ইচ্ছেমত আদায় করে নেয়। নিজেদের বিপদে অন্যদের পা ধরতেও লজ্জা বোধ করেনা। আবার বিপদ কেটে গেলে তাদের আর খোঁজ পাওয়া যায় না। অন্যের বিপদ জেনেও নিজেদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকে। এরা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। আর অন্যদের গুরুত্বহীন মনে করে। এরা অতিমাত্রায় সুবিধাবাদী ও আত্মকেন্দ্রিক। এদেরকে অসামাজিকও বলা চলে।

এসব মানুষদের ঘৃণা করলে তুমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবে। কারন মানুষকে ঘৃণা করা পাপ। তবে অপছন্দ করলেও তাকে বুঝতে দিও না। এসব মানুষের সাথে সম্পর্ক না রাখাই ভাল। অর্থাৎ দুরে থাকাটাই শ্রেয়।মজার ব্যাপার হলো, এদেরও পছন্দ করা মানুষ আছে। যারা এদের পছন্দ করে, তারাও তাদের মত একই চরিত্রের অধিকারী। আর যারা প্রকৃত ভাল মানুষ তারা খারাপ রেখে ভাল মানুষ খুঁজে নেয়।

বিষয়টা এরকম-

“ভালোয় আলো চেনে

খারাপ চেনে আঁধার”!

এসব মানুষদের উপকার করলেও কখনো মনে রাখে না। বরং উপকার পেয়েও উপকারীর দোষ খুঁজে বেড়ায়। খারাপ থেকে দূরে থাকা ভাল। তাই বলে জ্ঞানী লোক কি জেনে শুনে তাদের বিপদে এগিয়ে যাবে না? যদি এগিয়ে না যায়, তবে জ্ঞানী লোকের পাপ হবে। তাই জ্ঞানী লোকের উচিত তাদের বিপদে সাহায্য করা। তবে তাদের সাথে বেশী মেলামেশা না করে দুরত্ব বজায় রাখাই উত্তম।

অন্যরা লোভী হলে তুমি লোভী হইয়ো না। অন্যরা পাপী হলে তুমি তাদের পাপ মোচনের জন্য চেষ্টা করিও। কিন্তু অন্যদের পাপের ভাগী হইয়ো না। অন্যের হিসাব অন্যের কাছে। আর নিজের হিসাব নিজের কাছে। অন্যের হিসাব নিতে যেয়ে নিজের নৈতিকতা বিসর্জন দেওয়া প্রকৃত মানুষের লক্ষ্য নয়।

শুরু করেছিলাম “অন্য ও নিজ” শিরোনাম দিয়ে। সেই কথায় ফিরে আসি। নিজের মাঝে অন্যকে আবিষ্কার করা এবং অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে কম স্বার্থপরতা প্রকাশ পায়। তাই আসুন আমরা কম স্বার্থপর হই। নিজের স্বার্থ জলাঞ্জলী না দিয়ে অন্যের স্বার্থে মনোনিবেশ করি। নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে নয়। পারস্পারিক মত বিনিময় ও সহযোগিতার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ চরিত্র বিনির্মান করি।

অধ্যাপক

লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...