মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 695

আদর করে ঘরে ডেকে ৩ বছরের শিশুকে হত্যা

0
খুনি কেসমত ফকির

ঝিনাইদহ প্রতিদিন

কেসমত ফকির গ্রামে গ্রামে কাপড় বিক্রি করে। ৬৫ বছর বয়সী এ বৃদ্ধ মানুষের খুন করাই যেন নেশা। পর পর দুইটি খুন করেছে এই বৃদ্ধ।

চলতি বছরের ১৭ মার্চ উপজেলা শহরের দরগাপাড়ার সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন টুকু মিয়ার ৩ বছরের মেয়ে জান্নাতুন নিসাকে আদর করে বাড়িতে ডেকে নিয়ে বটি দিয়ে নিষ্ঠুরভাবে শিশুটির দেহ খন্ড-বিখন্ড করে কেসমত ফকির।

এর পর একই বছরের ২৪ মার্চ যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি এলাকার একটি বাড়িতে প্রকাশ্যে দা দিয়ে হত্যা করে সুহাসিনী (৬৫) নামের এক বৃদ্ধাকে।

পুলিশ সুত্রে জানা গেছে, শিশু নিসাকে নির্মমভাবে হত্যার পর থেকে পুলিশ কেসমত ফকিরকে আটক করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। তবে কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছিল না তার। পরে স্থানীয় পত্রিকায় প্রকাশিত একটি খুনের খবরের সূত্র ধরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

শুক্রবার বিকালে ঝিনাইদহ আদালতে কেসমত ফকির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে । তার জবানবন্দিতে উঠে এসেছে খুনের ভয়ংকর বর্ণনা।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, কোটচাঁদপুর উপজেলা শহরের দরগাপাড়ার সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন টুকু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ফেরিওয়ালা কেসমত ফকির ওরফে দুলাল ফকির বাড়ী ছিল রাজবাড়িতে ।

চলতি বছরের ১৭ মার্চ বিকালে বাড়িতে একা ছিল মেয়ে জান্নাতুন নিসা। সে বাড়ির মালিকের ছোট মেয়ে।

১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে কেসমত ফকির বলেন, অবুঝ শিশু জান্নাতুনকে প্রথমে আদর করে নিজের ঘরে ডেকে নিয়ে যায় সে। পরে ঠান্ডা মাথায় ধারালো বটি দিয়ে টুকরা টুকরা করে হত্যা করে।

তিনি আরও বলেন, তোফাজ্জল হোসেন টুকু মিয়ার আরেক স্ত্রীর ছেলে ইউসুফ। ইউসুফের স্ত্রী সালমা বেগম। পাশাপাশি বাড়িতেই থাকে তারা। ছোট শাশুড়িকে শায়েস্তা করতে জান্নাতুনকে হত্যার পরিকল্পনা করে সে। কেসমত ফকিরকে মাত্র ২০ হাজার টাকায় কাজটি করতে রাজি হয়। এরপর সুযোগমতো নির্মমভাবে হত্যা করা হয় নিষ্পাপ জান্নাতুনকে।

পুলিশ সুপার জানান, চলতি বছরের ২৪ মার্চ অভয়নগরের ধোপাদি এলাকার সুহাসিনী (৬৫) নামের এক বৃদ্ধার সঙ্গে কাপড় বিক্রির সময় কথা কাটাকাটির জের ধরে দা দিয়ে কুপিয়ে আহত করে। পালিয়ে যাওয়ার সময় জনতা হাতে নাতে ফেরিওয়ালা বেশে থাকা কেসমত ফকির ওরফে দুলাল ফকিরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। অভয়নগর থানায় দস্যুতাসহ একটি খুনের মামলা দায়ের করা হয় ওই ব্যক্তির বিরুদ্ধে।

ফেরিওয়ালার বেশে মানুষ খুন এই শিরোনামে স্থানীয় একটি পত্রিকায় ছাপানো খবরের ভিত্তিতে। অভয়নগর থানা পুলিশের কাছ থেকে কেসমত ফকির ওরফে দুলাল ফকিরের ছবি সংগ্রহ করে সংশ্লিষ্ট কোটচাঁদপুর থানা পুলিশ। সেই ছবি দেখানো হয় নিহত জান্নাতুন নিসার বাবাকে দেখানো হলে তাকে শনাক্ত করেন তিনি। এরপর জান্নাতুন হত্যা মামলায় কেসমত ফকিরকে গ্রেফতার দেখানো হয়।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশ রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম। আদালত দুইদিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

বৃহস্পতিবার তাকে যশোর সেন্ট্রাল জেল থেকে ঝিনাইদহে আনা হয়। শুক্রবার সে ১৬৪ ধারায় স্থানীয় আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে। তার বর্ণনা শুনে বিচারকসহ পুলিশ কর্মকর্তারা চমকে ওঠেন।

ঈদের দিনে করোনায় নতুন শনাক্ত ২১৯৯

0
coronavirus-Dro-13-p-12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ১৯৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এখন পর্যন্ত সুস্থের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

শনিবার দুপুরে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৬৬৯টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ৮ হাজার ৮০২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১টি।

মৃত ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং নারী ৫ জন। এদের মধ্যে হাসপাতালে ২০ জন মারা গেছেন এবং বাসায় মারা গেছেন একজন।

মুক্তিযোদ্ধাদের ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

0
PM-HASINA-DRO-1-8-p-2
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মুসলিম সম্প্রদায়ের কাছে দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুভেচ্ছার নিদর্শন স্বরূপ প্রধানমন্ত্রী ঈদের দিন রাজধানীর মোহাম্মদপুরের গজনভি রোডে অবস্থিত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে অবস্থানরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল, ফল ও মিষ্টি উপহার পাঠান।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এবং সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার তাদের হাতে এই উপহারসামগ্রী পৌঁছে দেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত

0
Eid-Dro-1-8-p-1
সামাজিক দূরত্বে ঈদের জামাত

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীসহ সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। করোনাকালের এই বিপর্যস্ত সময়ে সামাজিক দূরত্ব এবং স্ব্যাস্থ বিধি মেনে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছে।

শনিবার দেশের মসজিদে মসজিদে লাখো মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে এবারের ঈদ পালন হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে। সরকার আগেই বলে দিয়েছি স্বাস্থ্যবিধি মেনে চলার কথা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। ধর্মপ্রাণ মুসল্লিরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন। মসজিদের ভেতর জায়গা না হওয়ায় অনেকে মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সবাই কোলাকুলি করা থেকে বিরত ছিলেন।

মাওলানা মিজানুর রহমান মোনাজাতে বলেন, আল্লাহ যারা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, তাদের আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। এই বিমারি থেকে, রোগব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত করে দিন।

মাস্ক ছাড়া বায়তুল মোকাররমে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করার জন্য কিছুক্ষণ পরপর অনুরোধ জানানো হচ্ছে।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ঈদের নামাজ শেষে করোনা মহামারি থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হয়। নামাজ আদায় শেষে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন।

প্রধানমন্ত্রী কে ঈদ শুভেচ্ছা জানালেন মোদি

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঈদ শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেছেন, ‘ঈদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয় এবং এটি আমাদের দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়। আমরা আশা করি, এই উৎসব আমাদের দুই দেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার চেতনায় সমৃদ্ধ করবে এবং আমাদের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রচার করবে।’ শুক্রবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘করোনা এ মহামারির বিরুদ্ধে আমাদের দুই দেশেরই চলমান লড়াইয়ে আপনাদের সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এই প্রতিকূল সময় কাটিয়ে উঠবে।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সব বাংলাদেশির সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে মদ না পেয়ে স্যানিটাইজার পান-মৃত্যু ১০

0
Indea-Dro-31-7-p-9
প্রতিকী ছবি

 দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের অন্ধ্র প্রদেশে মদ না পেয়ে স্যানিটাইজার পান করে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

পুলিশের বরাত দিয়ে দ্যা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারির মধ্যে অ্যালকোহলের সব দোকান বন্ধ হয়ে যাওয়ায় ওষুধের দোকানগুলোতে পাওয়া হ্যান্ড স্যানিটাইজার পান করে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন বৃহস্পতিবার রাতে এবং বাকিরা শুক্রবার সকালে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খালি হ্যান্ড স্যানিটাইজারের বোতল উদ্ধার করেছে।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি
এ ঘটনায় বেঁচে যাওয়া একজন জানায়, বেশ কয়েকদিন ধরে মদ পান না করতে পারায় এর বিকল্প হিসেবে হ্যান্ড স্যানিটাইজার সেবন করেছিল তারা সবাই।

ছেলের হাতে বাবা খুন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুলাংঙ্গার এক সন্তান তার বাবাকে মারধরের পরে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে।

শুক্রবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার কবুতরমারী গ্রামে এ ঘটনা ঘটে। ছেলের মারধরের পর গলা টিপে ধরলে শ্বাসরোধে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ বিকেলে পাশের গ্রাম থেকে অভিযুক্ত ছেলেকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক মিলন মিয়া ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার দুপুরে বাবা হাবিবর রহমান হাবি’র (৪৮) সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার বাক-বিতন্ডা শুরু হয়। এ ঘটনার এক পর্যায়ে বাবা-ছেলে দু’জনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এ সময় মিলন তার বাবাকে কিল-ঘুষি ও লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে দিয়ে গলা টিপে ধরেন। এতে বাবা সংঙ্গাহীন হয়ে পড়েন। স্থানীয়রপা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সন্তান মিলন মিয়াকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

ফরিদপুর শহর আওয়ামী লীগের দুই নেতা আটক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেনকে দুই হাজার কোটি টাকা অর্থ পাচার মামলায় গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।

বরকত ও রুবেলকে আটকের পর তাদের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সিআইডি কাফরুল থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার স্বীকারোক্তিতে নাজমুল হাসান লেভী ও বিল্লাল হোসেন সম্পৃক্ত রয়েছে বলে জানা যায়।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম জানান, অর্থ পাচার মামলার মূল আসামী বরকত-রুবেলের জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের আটক করা হচ্ছে। নাজমুল হাসান লেভী ও বিল্লাল হোসেনকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালিত

0
Jhenaidah-Dro-31-7-p-
ঝিনাইদহে সৌদি আরবের সঙ্গে মিল রেকে ঈদ নামাজ আদায়ের দৃশ্য

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রতিবারের মতন এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল আযহা উদযাপিত হয়েছে।

শুক্রবার সকালে হরিণাকুন্ডু উপজেলায় চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হয়। কয়েকটি গ্রামের প্রায় শতাধিক মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছে। এতে ইমামতি করেন রেজাউল ইসলাম। দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া ও ফলসিসহ কয়েকটি গ্রামের মানুষ ঈদ-উল -ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছে।

হরিণাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টু বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরেই এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারও সেই ধারাবাহিকতায় ঈদের জামাত পড়েছে কিছু লোক।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, অল্প কিছু সংখ্যক লোক এই জামাতে অংশ নিয়েছে। তবে আইনশৃঙ্খলার কোন অবনতি হয়নি।

কেমন কাটবে এবারের ঈদ ?

0

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...