সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 716

শৈলকুপায় আনসার-ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি

0
shailkupa-Dro-19-7-p-10
শৈলকুপায় আনসার-ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আনসার-ভিডিপির উদ্দোগ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার উপজেলা আনসার-ভিডিপি অফিস প্রাঙ্গণে মেহগনি ও জাম গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এই বৃক্ষরোপন কর্মসূচিতে ১০০ জন আনসার সদস্যকে ৫টি করে ফলজ ও বনজ বৃক্ষের চারা উপহার দেওয়া হয়।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

আনসার ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবল বলেন, প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়ন গড়তে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এছাড়া গাছ ও বই সবার বন্ধু এই দুইটি জিনিসের কোন বিকল্প নেই। একটি গাছ শুধু মানুষের নিত্য দিনের উপকার আসে না, এই গাছ মানুষের জীবন বাচাঁনোর সাহায্যে করে থাকে। তাই আমাদের সবার উচিত প্রতিদিন একটি করে ফলজ বা ওষুধি গাছ রোপণ করা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, আনসার-ভিডিপির প্রশিক্ষক নজরুল ইসলাম ও প্রশিক্ষিকা রোকেয়া খাতুন প্রমুখ।

চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘মায়ার জঞ্জাল’

0
maya-dro-19-7-p-7
মায়ার জঞ্জাল ছবির দৃশ্য

দ্রোহ বিনোদন ডেস্ক ।

১৩ জুন চীনের মর্যাদাপূর্ণ ২৩তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবার কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহামারীর কারনে তা স্থগিত করা হয়।

তবে এ সঙ্কট কাটিয়ে ২৫ জুলাই থেকে উৎসবটি পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছে আয়োজকরা।

আরও দেখুনখোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’।

বিজ্ঞপ্তিতে এ ছবির প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগের প্রধান ই-মেইলে খবরটি নিশ্চিত করেন। আমরা খুব আনন্দিত, কারণ এ-গ্রেডের তালিকাভুক্ত একটি উৎসবে আমাদের চলচ্চিত্রটি প্রিমিয়ার হতে যাচ্ছে।

করোনা ভাইরাসের কারণে এবার সাংহাই উৎসবে কোনও আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় থাকা চলচ্চিত্রগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিসিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে। সাংহাই প্রদেশের শিনাংয়ে উৎসব চলবে ৩ আগস্ট পর্যন্ত।

সাধারণত এ বিভাগে আলাদা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। কিন্তু এবার অফিসিয়াল সিলেকশন হিসেবে সম্মান জানানো হচ্ছে নির্বাচিত প্রতিটি চলচ্চিত্রকে। কোভিড-১৯ এর কারণে ডেব্রি অব ডিজায়ার চলচ্চিত্রের প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীদের সাংহাইতে আমন্ত্রণ জানাতে পারছেন না আয়োজকরা। তবে উৎসব চলাকালীন চলচ্চিত্রটির প্রচারণা চালানো হবে বলেও জানা যায়।

মধ্যরাতে সাহেদকে নিয়ে ডিবির অভিযান, অস্ত্র এবং মাদক উদ্ধার

0
Sahed-Dro-19-7-p-5
আটককৃত সাহেদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা টেস্টের মিথ্যে রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল চেয়ারম্যান সাহেদ করিম ওরফে সাহেদকে। শনিবার দিনগত রাতে প্রতারক সাহেদকে নিয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দিনগত মধ্যরাতে ডিবি পুলিশ তাকে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে মদ, ফেন্সিডিল এবং পিস্তল উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে আরও পৃথক দুইটি মামলা হয়েছে।

আরও দেখুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, সাহেদকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৬২ নম্বর বাসার সামনে অভিযান চালায় ডিবি সদস্যরা । সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেটকার রাখা ছিল। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডিবির সদস্যরা ৫ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল ও একটি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। এরপরই অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়। এই থানায় এ পর্যন্ত সাহেদের বিরুদ্ধে ৫ টি প্রতারণাসহ মোট ৭ টি মামলা হলো।

সৌরভের বিশ্বাস এখনও টেস্ট খেলতে পারবেন তিনি

0
Sourob-dro-19-7-p-4
সৌরভ গাঙ্গুলীর ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

যোদ্ধা যেমন অস্ত্র জমা দিলেও তলোয়ার চালাতে ভুলে যান না আবার ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এমনি মহারাজ সৌরভের বিশ্বাস তিনি এখন টেস্ট খেলতে পারবেন। অবসর নিয়েছেন বলেই ক্রিকেটকে ভুলে যাননি তিনি। ব্যাট ধরতে যাননি ভুলে । তিনি বিশ্বাস করেন, মাস তিনেক অনুশীলন করলেই আবার ভারতের হয়ে খেলতে পারবেন টেস্ট।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমাকে আরও দুটি সিরিজ খেলতে দেওয়া হলে আমি আরও রান করতাম। নাগপুর টেস্টে অবসর না নিলে আমি টেস্টেও রান করতে পারতাম।

আরও দেখুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এমননি এখনও, আমি ছয় মাস অনুশীলন করলে, তিনটি রঞ্জি ট্রফির ম্যাচ খেললে ভারতের হয়ে টেস্টে রান করতে পারবো। ছয় মাসও লাগবে না, তিন মাস অনুশীলন করতে দিন আমি রান করে দেখাব।’ এর পরে সৌরভ নিজেই প্রশ্ন রেখে বলেন, ‘আপনি হয়তো আমাকে খেলার সুযোগ দেবেন না, কিন্তু আমার ভেতরে যে বিশ্বাস আছে তা আপনি ভাঙবেন কিভাবে?’

সৌরভ গাঙ্গুলি ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে। ওয়ানডে ফরম্যাটে ১১ হাজারের বেশি রান করা এই ওপেনার শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০১১ সালে এবং আইপিএলে তাকে দেখা গেছে ২০১২ মৌসুমে। ক্রিকেটে তার তাই বিরতি গেছে আট বছর। কিন্তু ভারতের ক্রিকেটের দাদা খ্যাত সৌরভ এখনও তার সামর্থ্যরে প্রতি আস্থাবান।

২১ শতাব্দীতে অর্ধেকে নেমে আসবে বাংলাদেশের জনসংখ্যা

0
Politrion-Dro-19-7-p-2
বাংলাদেশের জনসংখ্যা

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমান শতাব্দীর থেকে আগামী শতাব্দীতে বিশ্বের অন্যতম জনবহুল দেশ বাংলাদেশের জনসংখ্যা নেমে আসতে পারে অর্ধেকে। এ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির এক গবেষণায় । বিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে এ গবেষণা প্রতিবেদন।

গবেষকরা এক তথ্যে জানিয়েছেন, আগামী ৮০ বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কমে ৮ কোটি ১৩ লাখে দাঁড়াতে পারে। তবে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হলে এই সংখ্যা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।

আরও দেখুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে ১৫ কোটি ৬৯ লাখ বাংলাদেশের জনসংখ্যা ছিল । ৮০ বছর পর এই সংখ্যা কমে দাঁড়াবে ৮ কোটি ১৩ লাখে। তবে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জিত হলে তা আরও কমে হবে ৭ কোটি ৪১ লাখ।

প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, ২০৩৯ সালে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি থাকবে। সে সময় দেশের মোট জনসংখ্যা হতে পারে প্রায় ১৭ কোটি ৩৪ লাখ।

এই সময়ে বাংলাদেশে জন্মহারও কমে আসবে অনেকটা। প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশে জন্মহার ছিল প্রায় ২ শতাংশ। ২১০০ সালে এটি কমে হতে পারে ১ দশমিক ১৯ শতাংশে। আর এসডিজি অর্জন করলে এটি দাঁড়াবে ১ দশমিক ১৭ শতাংশে।

জনসংখ্যা কমার কারণ হিসেবে নারীশিক্ষার উন্নয়ন এবং জন্মনিরোধক পদ্ধতি সহজলভ্য হওয়ার কথা উল্লেখ করেছেন গবেষকরা।

গবেষকদের মতে, নারীশিক্ষার বিস্তার, সহজলভ্য গর্ভনিরোধ সুবিধা এবং জন্মহার হ্রাসের ধারা কোন ভাবে বাধাগ্রস্ত হলেও বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণদিবস

0
Humayon-Dro-19-7-p-1
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একজন কথা সাহিত্যিক এবং চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মহাপ্রস্থানের ৮ বছর পূর্ণ হলো আজ (রবিবার)। এ উপলক্ষে হুমায়ূনতীর্থ নুহাশপল্লীতে এতিম ও অনাথ শিশুদের খাওয়ানো হবে কবির পছন্দের খাবার। পিরুজালী এবং এর আশপাশের এতিমখানার সাড়ে তিনশ’  নিমন্ত্রণ জানানো হয়েছে। দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারছেন না হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং তার দুই ছেলে নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন। তবে কবির বন্ধুবান্ধব, স্বজনরা থাকবেন অনুষ্ঠানে।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজুর রহমান, মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তাঁর লেখালেখির শুরু। ১৯৭২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে। ১৯৭৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার। বই দুটি প্রকাশের পর শক্তিশালী লেখক হিসেবে পাঠকমহলে সমাদৃত হন তিনি।

উপন্যাসে নিজের প্রতিভার বিস্তার ঘটালেও হুমায়ূন আহমেদের শুরু কবিতা দিয়ে। এরপর নাটক, শিশুসাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনি, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখেছেন প্রতিভা ও সাফল্যের স্বাক্ষর। তিনি বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনির জনকও বটে। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে- আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা ইত্যাদি। টিভি নাট্যকার হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। আশির দশকের মাঝামাঝি তার প্রথম টিভি নাটক ‘এইসব দিনরাত্রি’ তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

আরও দেখুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

তার ডাকনাম কাজল। বাবা একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। খ্যাতিমান লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল তার ছোট ভাই। সবার ছোট ভাই আহসান হাবীব নামকরা কার্টুনিস্ট ও রম্য লেখক।

হুমায়ূন আহমেদ শিক্ষকতাও করেছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন। পরে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণ করে শিক্ষকতা থেকে অবসর নেন। সাহিত্যে অবদানের জন্য হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদকসহ অনেক পুরস্কার লাভ করেন।

জনপ্রিয় এই লেখক ক্যানসারে ভুগে ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

লেখকের গ্রামের বাড়ি কেন্দুয়ার কুতুবপুরে তাঁর হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে লেখকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

0
RUPSHA-DRO-19P-1-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনার রূপসায় মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাতে রূপসার উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বশিরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। হামলায় সুমন ঢালী (২৪) নামে এক যুবক নিহত হয়েছে বলে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমন ও মাহমুদুলসহ ২-৩ জন বশিরের বন্ধ চায়ের দোকানের সামনে বসে টাকা ভাগাভাগি নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে মাহমুদুল তার কাছে থাকা ছুরি দিয়ে সুমনের পেটে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুমন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, ঘটনার পর খুলনার অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রেজাউল নামে একজনকে আটক করা হয়েছে।

ঈদে ট্রেন বাড়ছে না, টিকিট বিক্রি অনলাইনে

0
RAL-DRO-18P-10

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের সংখ্যা বাড়বে না। সীমিত পরিসরে চলবে ট্রেন। আর টিকিট বিক্রি হবে অনলাইনে।

শনিবার গুরুত্বপূর্ন স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব তথ্য জানিয়েছেন।

করোনা রোধে ৬৮ দিন বন্ধ থাকার পর গত ৩১ মে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চালু হয়। সারাদেশে ১০২টি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ১৯টি চালু করা হয়। ইতোমধ্যেই যাত্রীর সঙ্কটে পরা দু’টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়।

শনিবার বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার ও সীমানাপ্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন শেষে মন্ত্রী আরও জানান, টিকেট ছাড়া যাত্রীরা কেউ যেনো ঢুকতে না পারে সে জন্য দেশের বড় স্টেশনগুলোকে প্রবেশ নিয়ন্ত্রিত করা হচ্ছে।

মন্ত্রী আরো জানান, স্বাস্থ্যবিধি রক্ষায় ট্রেন বাড়ানো হবে না। অর্ধেক আসন খালি রেখে ট্রেন চলবে।

এ সময় রেল সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনার মশিয়ালির খুনের ঘটনায় মামলা দায়ের

0
KUN-DRO-18-P9

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনার মশিয়ালি এলাকায় প্রতিপক্ষের গুলিতে ৩ জনকে হত্যা ও অপর ৭ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে, নিহত সাইফুল ইসলামের বাবা সাইদুল ইসলাম শেখ বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহিষ্কৃত ২২ জনের নাম উল্লেখ উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে। তবে প্রধান আসামী করা হয়েছে দলটির বহিস্কৃত নেতা শেখ জাকারিয়া ও তার ৩ ভাই বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শেখ জাফরিন হাসান, মিলটন ও কবীর রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর জানান, মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক জাফরিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দুর্বৃত্তদের গুলিতে খুলনার ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামে মোট ৩ ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ৮ জন গুলিবিদ্ধ হয়।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...