রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 717

চীনের উহানে বন্যায় ‘রেড এলার্ট’

0
CAN-DRO-18-P8
ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

চীনের মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উহান শহরসহ আরও কয়েকটি স্থানে ‘রেড এলার্ট’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃষ্টিতে নদী, হৃদের পানি উপচে যাওয়ায় উহান শহরে এবং আনহুই, জিয়াংশি ও ঝেঝিয়াং প্রদেশে শুক্রবার সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয়।

উহানে বন্যার তোড়ে পিপিই-সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে ব্যাহত হচ্ছে করোনাভাইরাস মোকাবেলা কর্মসূচি।

বৃষ্টিতে উহানের ইয়াংজি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সেখানকার অধিবাসীদের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে কর্তৃপক্ষ। বিশালাকার তিনটি পাহাড়ি জলাধারে পানি বিপদসীমার ১০ মিটারেরও বেশি বেড়ে গেছে।

এছাড়া, জিয়াংসি প্রদেশে পয়্যাং হ্রদের পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও পূর্বে সাংহাইয়ের একটি হৃদের পানি বিপদসীমার ওপরে চলে যাওয়ায় সেখানেও রেড এলার্ট জারি হয়েছে।

চীনের প্রায় প্রতিবছরই এ সময়টিতে বৃষ্টিপাতের কারণে বন্যা হলেও এবছর করোনাভাইরাসের কারণে তা আরও বেশি দুর্ভোগ বয়ে এনেছে।

বন্যার কারণে করোনাভাইরাস মোকাবেলার কাজ যেমন ব্যাহত হচ্ছে তেমনি অর্থনীতিও আরেক ধাক্কার মুখে পড়েছে। চীনের বহু জায়গাতেই বন্যার কারণে অর্থনৈতিক কর্মকান্ড বিশেষ করে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে।

ফলে করোনাভাইরাসের ধাক্কা সামলে কেবলই চাঙ্গা হয়ে উঠতে শুরু করা চীনের অর্থনীতি আবার মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মোবাইলে ‘স্ক্রিন শেয়ারিং’ ফিচার আনলো ফেইসবুক

0
FAC-DRO-18-P6

দ্রোহ অনলাইন ডেস্ক

মোবাইল ডিভাইসের জন্য স্ক্রিন শেয়ারিং ফিচার চালু করেছে ফেইসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জার। ফিচারটির মাধ্যমে বন্ধুদের সঙ্গে কলিংয়ের সময় ফোন বা ট্যাবলেটের পর্দা শেয়ার করতে পারবেন গ্রাহক।
আলাদা একজন বন্ধু বা গ্রুপ চ্যাটিংয়ে অনেকের সঙ্গে এই ফিচারটির মাধ্যমে পর্দা শেয়ার করতে পারবেন গ্রাহক। বর্তমানে গ্রুপ চ্যাটিংয়ে সর্বোচ্চ আট জন বা মেসেঞ্জার রুমে সর্বোচ্চ ১৬ জনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন মেসেঞ্জার গ্রাহক। Ñখবর প্রযুক্তি সাইট ভার্জের।

ফেইসবুক বলছে, গ্রাহক যাতে মেসেঞ্জার রুমে সর্বোচ্চ ৫০ জনের সঙ্গে ফিচারটি ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা চালু করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্যই নতুন এই আপডেট উন্মুক্ত করেছে ফেইসবুক।

ফিচারটির সুবিধা নিতে প্রথমে নতুন সংস্করণে মেসেঞ্জার অ্যাপটি আপডেট করতে বলেছে ফেইসবুক। এরপর অ্যাপটির মাধ্যমে কলিংয়ের সময় অ্যাপের নিচ থেকে ওপরের দিকে সোয়াইপ করলেই ‘শেয়ার ইওর স্ক্রিন’ ফিচারটি দেখতে পাবেন।

মহামারীর এই সময়ে ঘরবন্দী মানুষের জন্য মেসেঞ্জারের স্ক্রিন শেয়ারিং ফিচারটিকে উপকারী হিসেবেই দেখছেন প্রযুক্তি প্রেমীরা। বন্ধু, আত্মীয় এবং সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় নিজের ডিভাইসের পর্দা শেয়ার করাটা অনেক ক্ষেত্রেই দরকারি।

পরীমনি’র মুখোশ

0
Parimoni-DRO-18-P5

দ্রোহ বিনোদন ডেস্ক

চলতি অর্থ বছরের সরকারি অনুদানের নতুন একটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি। তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘লেখক’ নামের একটি সিনেমা অনুদান পেয়েছে। সেই সিনেমাতেই অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। তবে ‘লেখক’ নামে সিনেমাটি অনুদান পেলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘মুখোশ’ করা হয়।

এদিকে সিনেমায় নায়িকা হিসেবে পরীমনি চূড়ান্ত হলেও নায়ক হিসেবে কে থাকছে তা এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমাটি প্রসঙ্গে পরীমনি বলেন, সিনেমার গল্পটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে সেভাবেই কাজটি করতে পারবো। এখন শুধু অপেক্ষা।

চলমান করোনা ভাইরাসে কারণে সিনেমার মহরত করা সম্ভব হচ্ছে না বলে জানান পলিচালক। তবে আগামী নভেম্বরে শুটিং শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। সিনেমার কাহিনী, চিত্রনাট্য সংলাপ ও পরিচালনা করবেন ইফতেখার শুভ। ব্যাচেলর ডট কম প্রডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।
প্রসঙ্গত, এই ছবিটিসহ মোট চারটি সরকারি অনুদানের ছবিতে কাজ করছেন পরীমনি।

রাজবাড়ীতে মোট করোনা আক্রান্ত ৮৪৪ জন

0
RAJBARI-DRO-18P-6

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরো ৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৪৪ জন। করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।

শনিবার বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম জানান , গত ১৪ জুলাই ৭৭ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৮ জুলাই তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে ৩০ জনের করোনা পজেটিভ।

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৯ জন , পাংশা উপজেলার ২ জন , কালুখালী উপজেলার ২ জন, বালিয়াকান্দি উপজেলার ৫ জন ও গোয়ালন্দ উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়াও তিনি বলেন , শনিবার পর্যন্ত রাজবাড়ীতে ৮৪৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৪৫২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। অন্যদের মধ্যে ৩১ জন হাসপাতালের আইসোলেশনে ও ৩২৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

ফেনীতে বজ্রপাতে ২ স্কুলছাত্র নিহত

0
BRO-DRO-14-P-4

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে এক কিশোর।

শনিবার উপজেলার পাইকপাড়া গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ ক ম ইসহাক খোকন জানান।

বজ্রপাতের ঘটনায় নিহত হয়েছেন উপজেলার পাইকপাড়া গ্রামের গোফরান মিয়ার ছেলে ইমরান হোসেন (১৩) ও জয়নাল আবেদিনের ছেলে শাকিব (১২)।

ইমরান স্থানীয় তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শেণির ছাত্র। আর শাকিব একই বিদ্যালয়ের ষষ্ঠ শেণির ছাত্র।

চেয়ারম্যান জানান, গ্রামের মোবারক আলী মাঝিবাড়ির বাগানে শিশু-কিশোররা খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে শাকিব ও ইমরানের মৃত্যু হয়।

এছাড়া আহত হয় একই গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে নাহিদ (১১)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত

0
Corona-17-7-p-16

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার তার পরীক্ষার প্রতিবেদন আসে বলে তিনি নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

পুলিশ সুপার বলেন, কয়েক দিন আগে তার স্ত্রী ও মেয়ের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তারও পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়।
আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বাসায় থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দুত আরোগ্য লাভের জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

জেলার সিভিল সার্জন দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা এসএম হুমাযুন কবীর জানান, এ জেলায় চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১০২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

খাগড়াছড়িতে পিসিপি নেতাকে লক্ষ্য করে গুলি

0
KHAGRACHORI-DRO-18-P-3

দ্রোহ অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) সাবেক নেতা উষা মারমাকে (২৬) লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা।

শনিবার সকালে শিলাছড়ি এলাকা তংতুল্লা পাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ উষা মারমাকে লক্ষ্মীছড়ি হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করেন।

আহত উষা মারমা তংতুল্লা পাড়ার কংচাইরি মারমার ছেলে। তিনি পাহাড়ি ছাত্র পরিষদের নেতা ছিলেন। তবে এখন কোনো পাটির সঙ্গে জড়িত নয় বলে নিকটত্মীয়রা জানান।

লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, উষা মারমার ডান পায়ে দুটি গুলি বিদ্ধ হয়েছে। এখানে আধুনিক সরঞ্জামাদি না থাকায় তাকে চমেকে পাঠানো হয়েছে। হাসপাতালে আসার আগে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

সূত্র জানায়, তংতুল্লা পাড়ায় একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়লে পালানোর সময় উষা মারমা গুলিবিদ্ধ হন।

লক্ষ্মীছড়ি থানার ওসি হুমায়ূন কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। উক্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ডাঃ সাবরিনার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করা হবে- ডিবি

0
SABRINA-DRO-18-P2
ডাঃ সাবরিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

ডাঃ সাবরিনা আরিফ তার স্বামীর প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে কারও না কারও সহযোগিতা পেয়েছেন বলে মনে করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন জানান, প্রয়োজনে সাবরিনার সহযোগিতাকারীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

জেকেজি হেলথ কেয়ারের দুর্নীতির ঘটনায় ডাঃ সাবরিনাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের মধ্যে শনিবার মিন্টু রোডে ডিবির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি।

জেকেজির বিরুদ্ধে অভিযোগ, এই প্রতিষ্ঠানটি করোনাভাইরাসের নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে অর্থের বিনিময়ে ভুয়া পরীক্ষার সনদ দিচ্ছিল।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরী ডাঃ সাবরিনার স্বামী। সাবরিনা জেকেজির চেয়ারম্যান হিসেবে পরিচিত হলেও তিনি তা অস্বীকার করছেন।

জেকেজির দুর্নীতির মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার সাবরিনাকে গত ১২ জুলাই গ্রেপ্তার করে পুলিশ। এরপর সরকারি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়।

জেকেজির কাজ পাওয়ার ক্ষেত্রে ডাঃ সাবরিনা প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগের প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নে ডিবি কর্মকর্তা বাতেন বলেন, “নিশ্চয়ই কোথাও না কোথাও সহযোগিতা পেয়েছেন। সহযোগিতা না পেলে একাজগুলো করার কথা না। তদন্তের জন্য যারা যারা সংশ্লিষ্ট তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে।”

ডিবি কর্মকর্তা আরো জানান, সাবরিনা সরকারি চিকিৎসক হিসেবে তার ‘ফেইসভ্যালু’ ব্যবহার করে জেকেজির স্বার্থ হাসিল করেছেন।

এই দুর্নীতির তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে ডিবি কর্মকর্তা বাতেন বলেন, “তদন্ত শেষে অনিয়ম পেলে ক্রিমিনাল অপরাধগুলো রেকর্ডে নিয়ে আসব আর যেগুলো অনিয়ম ‘ডিপার্টমেন্টাল’ সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উধর্বতন কর্তৃপক্ষকে জানাব।”

বিদেশে যেতে করোনা পরীক্ষা সনদ বাধ্যতামূলক

0
BIMAN-BANG-DRO-18-P-1
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২৩ জুলাই থেকে আকাশপথে বিদেশ গমনকারীদের জন্য করোনাভাইরাস পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্ট করা পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজসহ যে ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাতে পরামর্শও দিয়েছে বিমান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেক্টিয়াস ডায়াসিস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইন্সটিটিউট অব পাবলিক হেলথ ঢাকা, ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন ঢাকা, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম আবদুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করাতে হবে।

রাজবাড়ীতে রিক্সা চালককে কুপিয়ে হত্যা

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সুন্নত মোল্লা (৪০) নামের এক রিক্সা চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

নিহত সুন্নত গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ উপজেলার বেপারীপাড়া এলাকার ডোবায় একটি লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?
গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপানোর চি‎হ্ন আছে এবং গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে। রিক্সা ছিনতাই না কি পূর্বের কোন শত্রুতা থেকে তাকে খুন করা হয়েছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...