রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 718

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

0
JESSORE-DRO-17-7-P-22
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলাউদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের পূর্ব বারান্দী মালোপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন শহরের আরবপুর এলাকার জনৈক বাবুর বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম শুকুর আলী। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন ।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ১০টার দিকে শহরের পূর্ব বারান্দী মালোপাড়ার মদন কুমারের বাড়ি সংলগ্ন সোলিং রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা আলাউদ্দিনের গতিরোধ করে। এরপর তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

লা লিগায় এবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

0
রিয়েল মাদ্রিদের জয় উৎসব

দ্রোহ স্পোর্টস ডেস্ক

প্রস্তুত মঞ্চে আলো ছড়ালো রিয়াল মাদ্রিদ। শেষ দিকে কিছুটা ভুগতে হলেও প্রত্যাশিত জয় তুলে নিল জিনেদিন জিদানের দল। দুই বছর পর লা লিগা শিরোপা জয়ের আনন্দে ভাসলো স্পেনের সফলতম দলটি।

বৃহস্পতিবার আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে জয়ের উৎসবে মেতে ওঠে জিদানের দল। শিরোপাজয়ী এ ম্যাচের নায়ক ছিলেন করিম বেনজেমা; দুই অর্ধে তিনি একটি করে গোল করেন। শেষ দিকে ব্যবধান কমান ইবোরা।

প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়ালের এটি ৩৪তম শিরোপা। এর আগে ২০১৬-১৭ মৌসুমে শেষবার লিগের মুকুট পরেছিল তারা।

আক্রমণাত্মক শুরু করা রিয়াল প্রথম সাত মিনিটে ভালো দুটি আক্রমণ করে; তবে সাফল্য মেলেনি। তৃতীয় মিনিটে দানি কারভাহালের দুর্বল লবের চার মিনিট পর লুকা মদ্রিচও দুর্বল শট নেন। খানিক পর লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন বেনজেমাও। ২৯তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। মাঝমাঝে প্রতিপক্ষের পাস ধরে কাসেমিরো বাড়ান সামনে। মদ্রিচ বল ধরে একটু এগিয়ে ডান দিকে বাড়ান বেনজেমাকে। ডি-বক্সে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

৭৭তম মিনিটে ঘটনাবহুল পেনাল্টি গোলে শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলেন বেনজেমা। রামোস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল।

স্পট কিক নিতে এসে আলতো টোকায় বল একটু সামনে বাড়ান অধিনায়ক রামোস, ছুটে এসে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। প্রতিবাদ জানায় সফরকারীরা। অবশ্য রামোসের ঢোকার আগেই বেনজেমা ডি-বক্সে ঢুকে পড়ায় আবার পেনাল্টি শট নিতে হয় রিয়ালকে। এবার আর কোনো বাড়তি ঘটনা নয়, নিচু শটে আসরে নিজের ২১তম গোলটি করেন ফরাসি ফরোয়াড|

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

৮৩তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে হেডে ইবোরা ঠিকানা খুঁজে পেলে নাটকীয়তার সম্ভাবনা জাগে। ব্যবধান কমিয়ে উজ্জীবিত হয়ে ওঠে ভিয়ারিয়াল। ৮৮তম মিনিটে সমতাও টানতে পারতো তারা; তবে মুহূর্তের ব্যবধানে দুটি সুযোগ হারায় দলটি।

যোগ করা সময়ে জালে বল পাঠিয়েছিলেন মার্কো আসেনসিও। তবে তাকে পাস দেওয়া বেনজেমার হাতে বল লাগায় ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

অবশ্য ব্যবধান না বাড়লেও শিরোপা উল্লাসে কোনো ভাটা পড়েনি রিয়ালের। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় উদযাপন। ডাগআউট থেকে ছুটে যান রিয়ালের সাফল্যের কারিগর কোচ জিদান।

র‌্যাবের হটলাইন প্রস্তুত সাহেদের বিরুদ্ধে অভিযোগ শুনতে

0
sahed-dro-17-7-p13
র‌্যাবের হাতে আটক প্রতারক সাহেদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ কর্তৃক আপনি প্রতারণা, নির্যাতনের শিকার হয়ে থাকলে র‌্যাবের হটলাইনে যোগাযোগ করে র‌্যাবে আইনি সহায়তা নিতে পারেন।

সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য র‌্যাব একটি হটলাইন সেবা চালু করেছে। পাশাপাশি একটি ই-মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে, যেখানে আলোচিত এই ‘প্রতারকের’ বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো যাবে।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

র‌্যাবের শুক্রবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, সাহেদ ফেরারি হওয়ার পরই তার বিরুদ্ধে চট্টগ্রামের এক ব্যবসায়ী ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা করেন। ঢাকায় কাগজপত্রহীন সিএনজিচালিত অটোরিকশার রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে তিনি অর্থ নিয়েছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী।

এরপর বুধবার সকালে গ্রেপ্তারের পর সাহেদকে ঢাকার উত্তরায় র‌্যাবের অফিসে নেওয়া হলে সেখানে গিয়ে হাজির হন আরও কয়েকজন। বিভিন্ন সময়ে সাহেদের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনিও।

তাদের মধ্যে অন্তত দুজনের সঙ্গে কথা হয়েছে। সিলেটের এক পাথর ব্যবসায়ী বলেছেন, তার কাছ থেকে ৩০ লাখ টাকার পাথর কিনে এনে কম টাকায় বিক্রি করে পুরো টাকাটা মেরে দিয়েছেন সাহেদ।

সিলেটেরই আরেকজনের অভিযোগ, কয়েক বছর আগে রিজেন্ট হাসপাতালে সিকিউরিটি ইনচার্জের চাকরি দিয়ে তার কাছ থেকে জামানতের এক লাখ টাকা নেন সাহেদ। পরে তিন মাসেও বেতন না দেওয়ায় চাকরি ছেড়ে তিনি জামানতের টাকা ফেরত চাইলে তাকে মারপিট করে মিথ্যা চুরির মামলায় পুলিশে দেওয়া হয়। দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন তিনি।

এমন অভিযোগ আরও আছে বলে র‌্যাব মনে করে তাই, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন।

এজন্য হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০২১১ এবং rabhq.invest@gmail.com এই মেইলে যোগাযোগ করা যাবে।

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ ভাই নিহত

0
Dro-Cox-17-7-p-20
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কক্সবাজারে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন। তবে পুলিশের বক্তব্য, তারা দুইজনই মাদক ব্যবসায়ের সাথে যুক্ত। নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার হাকিম আলীর ছেলে আজাদুল হক (২৩) এবং তার বড় ভাই মোহাম্মদ ফারুক (৩৭)।

শুক্রবার ভোরে জেলার টেকনাফ ইউনিয়নের চকবাজার এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানান।

ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে আজাদুল ও ফারুককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দুই ভাই মৌলভীবাজার এলাকা থেকে ইয়াবা ও অস্ত্র সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির কথা স্বীকারও করেন।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

শুক্রবার ভোরে তাদের নিয়ে মাদক উদ্ধারে গেলে, ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পুলিশকে লক্ষ করে তাদের সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ভাই গুলিবিদ্ধ হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দুটি বন্দুক ও ১১টি গুলি পাওয়া গেছে বলে তিনি জানান।

ওসি আরও বলেন, আজাদুল হকের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ফারুকও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী

ইউরোপের স্যাটেলাইট সূর্যের খুব কাছাকাছি

0
Satela-Dro-17-7-p-16
ইউরোপের স্যাটেলাইট সোলার অরবিটার সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইউরোপের স্যাটেলাইট সোলার অরবিটারের কল্যানে মহাজাগতিক এক দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। এই স্যাটেলাইট সূর্যের খুব নিকট থেকে ছবি তুলে পাঠিয়েছে বিশ্ববাসীর জন্য। এমনই এক নতুন ইতিহাস সৃষ্টি করলো নাসা এবং ইউরোপীয়ান স্পেস এজেন্সি।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সূর্যের পাড়াতেই বসবাস ছিল সোলার অরবিটারের। বৃহস্পতিবার এই স্যাটেলাইট সূর্যের খুব নিকটবর্তী ছবি তুলেছে। সূর্য থেকে তার দূরত্ব ছিল সাড়ে সাত কোটি কিলোমিটারের কিছুটা বেশি।

সূর্যের খুব নিকটবর্তী গ্রহ বুধ, তবে সোলার অরবিট সূর্য এবং তার দূরত্ব এতটাই কমিয়ে আনবে যে বুধের থেকেও স্যাটেলাইটের অবস্থান হবে সূর্যের নিকটবর্তী।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

১০ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইএসএ ও নাসা। সেই দুঃসাহসিক অভিযানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির ১২ সদস্য যথা অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, পোলান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ব্রিটেনের বিজ্ঞানীরা রয়েছেন সোলার অরবিটার মিশনের গবেষণা ও ইঞ্জিনিয়ারিং বিভাগে।

তবে সূর্যের এত কাছে যাওয়ার সাহস এর আগে কেউ দেখায়নি।

কুষ্টিয়ায় করোনায় চিকিৎসকসহ ৩ জনের মৃত্যু

0
Corona-17-7-p-16
করোনার প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক ও একজন কলেজের অধ্যাপক এবং অপরজন আদালতের আইনজীবীর সহকারী। এ অবধি জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৪ জন। এ ছাড়াও করোনা উপসর্গে মারা গেছেন এক কিশোর।

কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮) করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত সার্জারি বিভাগের সহকারী অধ্যাপকের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ডায়বেটিস রোগে ভুগছিলেন।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

তিনি আরও বলেন, ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ডায়বেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাকে সে দিন রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানন্তর করা হয়।

অপরদিকে করোনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হালসা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলী (৫৯) মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন- ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

অপরদিকে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস কলোনিপাড়ার বাসিন্দা আদালতের আইনজীবীর সহকারি মোকসেদ আলী (৬৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এএইচএম আনোয়ারুল ইসলাম বলেন, তার মৃত্যুর খবরটি গোপন করে সকালে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি ৩ জুলাই তার করোনা পজিটিভ শনাক্ত হয়। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি

আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??

প্রাণঘাতী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন শিমুল বিশ্বাস (২০) নামে এক কিশোর। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শিমুল কুষ্টিয়া সদর উপজেলা হাটশ হরিপুর ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাক বিশ্বাসের দ্বিতীয় ছেলে।

এ অবধি জেলায় করোনা আক্রান্ত ২৪ জনের মৃত্যু হলো।

প্রসেনজিৎ-জয়া এবার মহামারীর গল্পে

0
Prosenjit-Joya-Dro-17-7-p-11
জয়া-প্রসেনজিৎ এর ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

‘অসতো মা সদগময়’ শিরোনামের একটি চলচ্চিত্রে প্রসেনজিৎ এবং জয়া জুটি বেধে কাজ করবেন। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত । প্রসেনজিৎ-জয়ার নতুন রসায়ন দেখতে পারবে দর্শকরা। এছাড়াও অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়।

তবে এর আগে গেল বছর ডিসেম্বরে অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ-জয়া।

আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??

চলচ্চিত্রের গল্প নিয়ে পরিচালক ইন্দ্রদীপ বলেন, বৈশি^ক এই মহামারী আমাদের মন মানসিকতায় কতটা পরিবর্তন এনেছে, জনজীবনের কতটা বদল এসেছে তা নিয়েই চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে। মাত্র ৫ চরিত্র নিয়ে এ চলচ্চিত্র। স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই ছবির শুটিং শুরু করতে চান শিল্পী-কলাকুশলীরা।

জয়া আহসান বলেন, পরিচালক যখন গল্পটা শোনালেন এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি। মহামারীর এই সময়ে আমরা সবাই মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।

দূর্নীতির অভিযোগে মাগুরায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

0
Magura-Dro-24-p-13-compressed
জেলার প্রতিকী ছবি।

মাগুরা প্রতিনিধি

ভিজিএফ প্রকল্পের চাল আত্মসাৎ ও দূর্নীতির দায়ে মাগুরার ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সরকারী চাল আত্মসাৎ এবং দূর্নীতির দায়ে মাগুরার তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজউদ্দিন মন্ডলকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আরও পড়ুন- ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

মাগুরা জেলা প্রশাসক ডাঃ আশরাফুল আলম বলেন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত নির্দেশপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??

দরিদ্রদের ভিজিএফ প্রকল্পের চাল বিতরণ না করে আত্মসাৎ করার কারনে স্থানীয় লোকজন চেয়ারম্যান সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন এবং ঘটনা তদন্তকালে কিছু চাল উদ্ধার করা হয়। উক্ত তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাকে বরখাস্তের আদেশ দিয়েছে।

মা-বোন লাঞ্ছিত হওয়ায়, অপমানে কিশোরের আত্মহত্যা

0
Untitled-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাদা পোশাকে পুলিশের মাদক আসামী ধরার অজুহাতে মা-বোনকে লাঞ্ছিত করায় অপমানে গলায় ফাঁস দিয়ে সালমান ইসলাম মারুফ (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের বাদামতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের এসআই হেলালকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ । ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

স্থানীয়রা বলেন, আসামি মারুফকে ধরতে আগ্রাবাদ বাদামতলী এলাকায় অভিযান চালায় ডবলমুরিং থানার উপপরিদর্শক হেলালসহ আরও চারজন। ডিউটি পুলিশ সাদা পোশাকে থাকায় না চিনতে পেরে, তাদের সাথে হাতাহাতিতে জড়ায় মারুফ। এসময় মারুফের মা ও বোন ঘটনাস্থলে ছুটে যায়। একপর্যায়ে মারুফকে ছাড়াতে তারও পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পালিয়ে যান মারুফ এবং তার কারনে মা ও বোনকে তার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে ভেবে চাচার বাসায় গিয়ে সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??

মারুফের মা বলেন, তার ছেলে লাকি প্লাজার একটি দোকানে কাজ করে। সে কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত না। ‘এসআই হেলালকে প্রথমে চিনতে না পারলেও পরে তার হাতে পায়ে ধরে বলেছি আমার ছেলে নিরাপরাধ তাকে ছেড়ে দেন। কিন্ত তিনি কোনো কথা না শুনে আমাদের ওপর হামলা চালায়, ঘরের মালামাল ভাঙচুর করে। আমার মেয়েকে নির্যাতন করে এবং আমার কাপড় ছিঁড়ে ফেলে। আটকের ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করে। না হয় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে চালান দেয়ার ভয় দেখায়। এ খবর শুনে আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে|

আরও পড়ুন- ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
রাত ১২টার দিকে ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করতে গেলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। তারা মারুফের মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে এসআই হেলালের বিচার দাবিতে বিক্ষোভ করে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার এম হুমায়ুন কবির বলেন, সাদা পোশাকে পুলিশ মাদক মামলার আসামি ধরতে গেলে আসামির মা-বোন পুলিশের উপর হামলা করে আসামী মারুফকে ছিনিয়ে নেয়। তবে এ ঘটনার পর পরই অভিযুক্ত ডবলমুরিং থানার এসআই হেলাল খানকে প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান।

শৈলকুপায় ৭ বছরের শিশু ধর্ষক হাফেজ রানা আটক

0
Shailkupa-dro-17-7-p-9
প্রতিকী ছবি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় শিশু ধর্ষণের ঘটনার পলাতক ধর্ষক আটক হয়েছে।

শুক্রবার সকালে এসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কালিগঞ্জ উপজেলার কুলা গ্রাম থেকে পলাতক ধর্ষক হাফেজ ইয়াসিন হোসেন রানা (২০) কে আটক করেছে পুলিশ।

শিশু ধর্ষক রানা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের নিজ পলাশী গ্রামের কুদ্দুস হোসেনের ছেলে। ধর্ষক এবং ধর্ষণের শিকার শিশুটি সম্পর্কে চাচতো চাচাতো ভাইবোন।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

জানা গেছে, ১৩ জুলাই দুপুরে বাড়ি ফাকা পেয়ে প্রতিবেশী চাচাতো ভাই হাফেজ রানা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে পাশবিক নির্যাতন করে। শিশুটির চিৎকারে ধর্ষক পালিয়ে গেলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করে।

আরও দেখুন- খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭ বছরের শিশু ধর্ষণের মামলার একমাত্র আসামী ধর্ষক রানাকে গ্রেফতার করছে পুলিশ । শনিবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ সংবাদ

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...