শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 787

ভার্চুয়াল সিদ্ধাত রবিবার সৌদিতে ঈদ

0
Ramadan-Eid-DRO-23-P 2-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

শুক্রবার সৌদি আরবে ১৪৪১ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটির সুপ্রিম কোর্ট ঈদ উৎযাপনের এ ঘোষনা দিয়েছে বলে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ এ খবর নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে না পেয়ে দেশটির আইনমন্ত্রীর শরণাপন্ন হন। অবশেষে আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকের পর রোববার ঈদ উদযাপনের এ সিদ্ধান্ত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও শুক্রবার চাঁদ দেখা যায়নি। এ দেশগুলোতেও রোববার ঈদ উদযাপিত হবে।

করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপনে কড়াকড়ি আরোপ করেছে বিভিন্ন দেশ। সৌদি আরব ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে।

অবেশেষে ৪৪ ঘন্টা পর বিদ্যুৎ এলো, বন্টন হচ্ছে রেশনিং পদ্ধতিতে

0
kushtia-droho22p1-compressed
প্রতিকী ছবি।

স্টাফ রিপোর্টার

জাতীয় গ্রীড লাইনের কুষ্টিয়ার বটতৈল সাব ষ্টেশনে অগ্নিকান্ডের ফলে খোকসা ও কুমাখালী এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। প্রায় ৪৪ ঘন্টা পর আবার বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। তবে বিদ্যুৎ মিলছে রেশনিং পদ্ধতিতে।

কুমারখালী পল্লী বিদ্যুতের জোনাল অফিস সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জাতীয় গ্রীডের বটতৈল সাব ষ্টেশনের একাংশে আগুন ধরে একটি পাওয়ার ট্রান্সফরমার পুড়ে যায়। অপর একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় কুমারখালী ও খোকসা উপজেলার বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। পলে দুই উপজেলার প্রায় লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়ার বটতৈল সাব ষ্টেশনে পুড়ে যাওয়া বিদ্যুতের ট্রান্সেফরমার মেরামত চলছিল। এ কারণে বটতৈল সাবষ্টেশন থেকে বিদ্যুৎ সঞ্চালন চালু করা সম্ভব হয়নি।

ঘুর্ণীঝড় আম্পান শুরু হওয়ার কিছু সময় আগে জাতীয় গ্রীডের বটতৈল সাব ষ্টেশন থেকে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। এর পর থেকে শুক্রবার বিকাল পৌনে ৪ টা পর্যন্ত প্রায় ৪৪ ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনের চরম বিপর্যয় নেমে আসে। বন্ধ হয়ে যায় জরুরী চিকিৎসা সেবা, উৎপাদন বন্ধ হয়ে যায় কলকারখানা গুলোতে।

অবশেষে শুক্রবার বিকাল পৌনে ৪ টার দিকে মিরপুর সাব ষ্টেশনের মাধ্যমে খোকসা উপজেলা সদর এবং ফরিদপুর জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে কুমারখালী উপজেলা সদরের অধিক গুরুত্বপূর্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন শুরু করা হয়। তবে এখন রেশনিং পদ্ধতিতে দুই ঘন্টা পর এক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানা গেছে।

কুমারখালী পল্লী বিদ্যুতের দায়িত্ব প্রাপ্ত ডিজিএম এবিএম মিজানুর রহমান জানান, পল্লী বিদ্যুৎ ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিশন কোম্পানি (ওজোপাডিকো) থেকে বিদ্যুৎ কিনে সরবরাহ করে। আম্পান ঝড় হানা দেওয়ার কিছু সময় আগে গ্রীড লাইনের বটতৈল সাব ষ্টেশনের একটি ট্রান্সফরমারের আগুন লেগে যায়। আংশিক ক্ষতি গ্রস্থ হয় আর একটি ট্রান্সফরমার। বিকল হয়ে যাওয় ট্রান্সফরমারটি আপাতত মেরামত করা হচ্ছে। পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি মেরামত করতে সময় লাগতে পারে। তাই সাব ষ্টেশনটি ঠিক না হওয়া পর্যন্ত আপাতত জেলা ব্যাপী রেশনিং সিষ্টেমে বিদ্যুত সরবরাহ করা হবে।

পবিত্র শবে কদর পালিত হচ্ছে

0
Shobekodor-Dro-20-P-9-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ বুধবার রাতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ফারসি কথা ‘শবে কদর’। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই শবে কদর অর্থ হলো মর্যাদার রাত। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা সম্মানিত রাত। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল।

হাদিসে হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, অন্যান্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবে কদরের রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। পবিত্র কোরআনেও বলা আছে, হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর।

এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনঃনির্ধারণ করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত।

উপকূলে আম্পান আঘাত হানতে শুরু করেছে

0
AMPAN-JHOR--DRO-17-P-3-compressed
আম্পান উপকূলীয় জেলা সাতক্ষীরায় আঘাত হানতে শুরু করেছে। ছবি -সংগৃহিত।

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রলংকরী ঘুর্ণিঝড় আম্পান উপকূলীয় জেলা সাতক্ষীরায় আঘাত হানতে শুরু করেছে।

বুধবার বিকাল ৪ টার কিছু পরে সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে শুরু করে আম্পান। শুরুর দিকে ঝড়ের গতিবেগ ২০-৩০ কিলোমিটার থাকলেও ইতোমধ্যে আঘাতের মাত্রা বাড়াচ্ছে আম্পান।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার রাত ৮টার দিকে সর্বোচ্চ ১৮০-২০০ কিলোমিটার গতিতে উপকূলে পূর্ণ আঘাত হানবে আম্পান।

তিনি জানান, বুধবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২০-৩০ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হানতে শুরু করে। ধীরে ধীরে মাত্রা (গতিবেগ) বাড়ছে আম্পান। বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে আগাচ্ছে। রাত ৮টার দিকে উপকূলে পূর্ন শক্তি দিয়ে ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার গতিতে আঘাত হানবে।

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, ঘূর্ণিঝড় আম্পান উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। উপকূল অতিক্রম করে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলীয় এলাকার এক লাখ ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

একদিনে দেশে সর্বোচ্চ ১৬১৭ জনের করোনা শনাক্ত

0
droho 10 p 4-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে লাগামহীন ভাবে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৬১৭ জন, মারা গেছেন ১৬ জন । একদিনে দেশে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড এটি।

বুধবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

নাসিমা সুলতানা জানান, নতুন একটিসহ মোট ৪৩টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল দুই লাখ ৩ হাজার ৮৫২টি।

তিনি বলেন, নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জনে। একদিনে সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২০৭ জন।

খোকসায় শিক্ষার্থীদের মধ্যে শিশু খাদ্য বিতরণ

0
শিশুর অভিভাবকের হাতে খাদ্যসহায়তা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক। ছবি -সংগৃহিত।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা করা হয়।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ সদর উদ্দিন খান ও নির্বাহী ম্যজিস্ট্রেট সবুজ কুমার বসাক। সভাপত্বি করেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা।

উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ৬১৫ জন দুঃস্থ অস্বচ্ছল শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ ৫শ করে টাকা প্রদান করা হয়। এসব শিক্ষার্থীদের দেওয়া খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই ও দুই প্যাকেট গুড়ো দুধ।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, আমরা বৈশ্বিক মহামারির শিকার। এই সময়ে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে পরামশ্যদেন। একই সাথে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করার জন্য বলেন।

ঘুর্ণিঝড়ের প্রভাবে মোংলা বন্দরের সব কার্যক্রম বন্ধ

0
Ampin-dro-20-p5-compressed
ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘুর্ণিঝড় আম্পান এর প্রভাবে আবহাওয়া অধিদপ্তর থেকে ১০ নম্বর মহা বিপদ সংকেত জাড়ির পর মংলা সমুদ্র বন্দর কার্যত অচল হয়ে পরেছে। সাগর উত্তাল থাকায় নদীতে জোয়ারের পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রায় ৩০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘুর্ণিঝড়ের প্রভাবে প্রভাত থেকে বেলা ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই সাথে থেমে থেমে দমকা হাওয়া বইছে। নদী ও সাগর উত্তাল রয়েছে। ।

বন্দর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বন্দরের চ্যানেলে ১১টি বিদেশি পণ্যবাহী জাহাজ অবস্থান করছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় এসব জাহাজের পাশ থেকে পণ্যবাহী লাইটার ও কার্গো জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের সব অপারেশন কাজ বন্ধ রাখা রয়েছে। কর্তৃপক্ষ জরুরি এলার্ট ৪ জারি করেছে। এ ছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজের জন্য বন্দরের নিজস্ব নৌযান, নৌ বাহিনী ও কোষ্টগার্ড প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েচে বলে জানায় স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ৮টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। বন্দর, উপজেলা ও পৌর কর্তৃপক্ষ পৃথক কন্ট্রোল রুম খুলেছে।

খোকসার ২শ প্রতিবন্ধী পেল ঈদের নতুন পোশাক

0
RIL-DRO-20-P-3-compressed
প্রতিবন্ধীদের হাতে ত্রাণ তুলে দেয়া হচ্ছে। ছবি দ্রোহ।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার আওয়ামী লীগ নেতা আল মাছুম মোর্শেদ শান্তর ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই শতাধিক দুস্থ প্রতিবন্ধী পেল ঈদের নতুন পোষাক।

বুধবার সকালে উপজেলা প্রতিবন্ধি কল্যান সংস্থার কালীবাড়িপাড়াস্থ অফিসে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে দুস্থ অস্বচ্ছল প্রতিবন্ধিদের হাতে পোশাক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আসলাম হোসেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্তর দেওয়া এ পোষাক বিতরণের সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, পৌর যুবলীগের সদস্য রাজু আহম্মেদ, আছিফ সর্ফরাজ শুভ প্রমুখ।

প্রতিবন্ধি কল্যান সমিতির সাধারণ সম্পাদক আসলাম হোসেন জানান, করোনা পরিস্থিতিতে মানুষ ঘরবন্দী হয়ে পরার পর থেকে আওয়ামী লীগের এই নেতা কয়েক দফায় প্রতিবন্ধীদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। এবারে ঈদে প্রতিবন্ধিদের পোশাক দিয়ে আর এক দফায় নজীর স্থাপন করেছেন।

জুলাইয়ে করোনায় মৃত্যুর হার শূন্যে নামতে পারে দাবি বিশেষজ্ঞের

0
Screenshot-compressed
অধ্যাপক কার্ল হেনেঘান। ছবি- দ্রোহ।

দ্রোহ অনলাই ডেস্ক

বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর হার আগামী জুলাই মাসে শুন্যের কোঠায় নামতে পারে বলে মনে করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর এভিডেন্স-বেসড মেডিসিনের ডিরেক্টর অধ্যাপক কার্ল হেনেঘান।

যুক্তরাজ্যে বিগত কয়েক সপ্তাহে করোনায় প্রতিদিনের গড় মৃত্যুহারের তথ্য বিশ্লেষণ করে এমন আভাস দিয়েছেন এই অধ্যাপক। – খবর ডেইলি মেইলের।

যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) এক পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৫ জন। গড় মৃত্যুর তুলনায় ১৩ শতাংশ কম। তার আগের সপ্তাহে ১১ মে মারা যায় ৬২৭ জন। ৯ এপ্রিল এ সংখ্যা ছিল এক হাজার ১৫২ জন। অর্থাৎ আগের তুলনায় দেশটিতে দৈনিক মৃতের হার কমছে।

ওএনএস বলছে, ওই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেয়ার হোমগুলোতে মৃতের সংখ্যা ছিল ৪ হাজার ২৪৮ জন। তার আগের সপ্তাহে ছিল ৬ হাজার ৪০৯ জন। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেয়ার হোমে মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ৬২১ জন। এর মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৬৬৬ জন।

যুক্তরাজ্যে বিগত তিন সপ্তাহের পরিসংখ্যান তুলে ধরে অধ্যাপক কার্ল হেনেঘান বলেছেন, আমি মনে করি, যদি করোনায় মৃতের হার এভাবেই কমতে থাকে তাহলে আমি বলব, জুন শেষে জুলাই পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত লোকজনকে খুঁজে পাওয়াই কষ্ট হয়ে যাবে।

বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে আঘাত হেনেছে করোনা। এ পর্যন্ত বিশ্বের ৪৯ লাখ ৮৬ হাজার ৬৮১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৯১২ জন। আর সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৫২৫ জন।

তবে সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯৩ হাজার ৫৩৩ জন। এখন পর্যন্ত কোনো করোনার প্রতিরোধক ভ্যাকসিন আবিষ্কার হয়নি।

রাজশাহীতে নারীকে গলা কেটে হত্যা

0
Rajsahi-Droho-20-P-7-compressed
রাজশাহী।

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজশাহীর পবায় একটি ফাঁকা বাড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দামকুড়া থানার টেংরামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৪৫) এলাকার আনিসুর রহমানের স্ত্রী।

থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর স্বামী ও ছেলে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন ওই নারী। এ সুযোগে ফাঁকা বাড়িতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।

ওসি জানান, কেন এই হত্যাকান্ড ঘটানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...

দুই দফা সোনার দাম কমল

দ্রোহ অনলাইন ডেস্ক টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার...

সরিষার বাম্পার ফলন

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ...

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...