বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬.
Home Blog Page 832

পোড়াদহে প্রভাবশালীদের হামলায় ভাঙ্গলো আম্বিয়ার ঘর

0
Poradoh-Dro-11-p-12-compressed
ছবি সংগৃহিত

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়া জেলার পোড়াদহে প্রভাবশালীদের হামলায় নিরহ গৃহহীন হলেন হোমিও ডাক্তার আম্বিয়া ও তার স্বামী।

মঙ্গলবার বিকাল ৫টার সময় মিরপুর থানার পোড়াদহে হোমিও চিকিৎসক আম্বিয়া খাতুনের বাসাবাড়ীতে হামলা চালানোর ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালীরা তার বাড়ী, টিভি, ফ্রিজসহ শোকেস আসবাবপত্র ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী প্রতিবেশি শফিকুল,হাসমত ও মাহাবুব তাদের গুন্ডাবাহিনী সাথে নিয়ে নিরীহ আম্বিয়া ও তার স্বামী মনিরুল ইসলামকে প্রচন্ড মারধর করে। এরপর আম্বিয়ার ইটের গাথুনী দেওয়া ঘর ধসিয়ে দিয়ে ঘরে থাকা ফ্রিজ, টিভি এবং আসবাবপত্র ভাংচুর করে।

হোমিও ডাঃ আম্বিয়া বলেন, তার ঘরে থাকা এক লক্ষ আশি হাজার টাকা স্বর্ণ অলংকার প্রভাবশালীরা লুটপাট করে নিয়ে যায়। তিনি আরও বলেন পুলিশকে এ ব্যাপারে অভিযোগ দিলে প্রভাবশালী প্রতিবেশিরা আরও চড়াও হয়ে তাকে ও তার স্বামীকে পিটিয়ে আহত করে।

আহত হোমিও ডাঃ আম্বিয়া ও তার স্বামী মনিরুল মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মিরপুর থানায় মামলা দায়ের করেন।

আহম্মদপুর ক্যাম্প ইনচার্জ লিখন কুমার এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

বিদায় নিলেন সবচেয়ে দামী ফুটবলার

0
Kalindra-Dro-11-p-15-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন স্পোর্টস

বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে মাঠ কাঁপানো কোস্টারিকার দানিয়েল কলিন্দ্রেস দেশের ফুটবল থেকে বিদায় নিয়েছে।

বুধবার কোন এক সময় বসুন্ধরা কিংসের অফিসে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ২৬ নম্বর জার্সিধারি কলিন্দ্রেসে বিদায় জানানো হয়।

তিনি ক্লাবের হয়ে সম্ভ্যব সব শিরোপা অর্জন করেছে। দলের হয়ে তার রয়েছে ২৬ টি গোল। চুক্তি শেষ হয়ে যাবার কারণে বাংলাদেশের এখন পর্যন্ত সব থেকে দামি খেলোয়াড় হিসাবে তার বিদায়ের আনুষ্ঠানিগতা শেষ হয়েছে। এই তারকার বিদায় কালে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, কোচ অস্কার ব্রæজন ও টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা।

প্রস্তাবিত বাজেট সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার দলিল – কাদের

0
Obaidul-Dro-11-p-11-compressed
সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতায় ও ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এই বাজেট জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের সাহসী ও সময়োচিত চিন্তার সোনালী ফসল।

সংসদ ভবনের সরকারি বাসভবনে বৃহস্পতিবার বিকালে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবারের বাজেটে জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনাও রয়েছে। এটি জনবান্ধব ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনার দলিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগেভাগে তৈরি করা। এটি তাদের মনগড়া ও গতানুগতিক পুরনো গল্প।

আওয়ামী লীগের আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া শুক্রবার দেওয়া হবে। তবে করোনা সংকটের কারণে বরাবরের মতো এবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হচ্ছে না। অনলাইন সংবাদ সম্মেলনে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন।

বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়া শুক্রবার

0
bnp-dro-11-p-9-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে শুক্রবারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তরার বাসভবন থেকে বিকাল ৪টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিক্রয়া জানাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারে উপেক্ষিত হয়েছে। এছাড়া বাজেটে যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তা দুর্নীতিকে চলমান রাখার একটা প্রয়াস।

এই নেতা বলেন, বাজেট বরাদ্দের বড় অংশ মেগা প্রজেক্টে দেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেত। অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনই ছিল না এ বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা। সেগুলোকে বঞ্চিত করে এসব প্রকল্পে টাকা বরাদ্দের মানে হল দুর্নীতির ধারা অব্যাহত রাখা।

জিডিপি ও রাজস্ব খাতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমান ভাবেই প্রতারণার শামিল বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির এ সদস্য।

পাংশায় শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

0
pm-ha-dro-11-p10-compressed (1)
ফিাইল ছবি।

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে যুবলীগ ও কৃষক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

নেত্রীর কারা মুক্তি দিবস উপলক্ষে উপজেলার সরিষা ইউনিয়নের যুবলীগ নেতা আনোয়ার হোসেন সবুজের উদ্যোগে একাধিক মসজিদে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন কৃষকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক নকীব খান।

উল্লেখ্য, সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাকধায়ক সরকারের আমলে ১৬ জুলাই গ্রেফতার হন তৎকালীন বিরোধী দলের নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। র্দীঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন কারাগার থেকে মুক্তিপান তিনি।

খোকসার করোনা আক্রান্ত ৮ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

0
khoksa-dro-11-p-8-compressed
ছবি সংগৃহীত।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত ৮ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহি অফিসার।

বৃহস্পতিবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিবুল ইসলাম খানের নেতৃত্বে করোনা আক্রান্ত শোমসপুর ইউনিয়নের আব্দুস শুকুর, বেতবাড়িয়া ইউনিয়নের আরিফুল ইসলাম এর বাড়িসহ উপজেলা ৮ পবিরারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য ও উপহার সামগ্রী ঝুড়ি পৌঁছে দেওয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুমিনুল হক প্রমুখ।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় একটি পরিবারের জন্য ১৫ দিনের প্রায় ৩০ রকমের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

0
daulatpur-11-p7

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পরীক্ষায় ফেল করায় সোনিয়া খাতুন (১৫) নামে এক এসএসসি
পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের এই ছাত্রীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত এসএসসি পরীক্ষার্থী সোনিয়া খাতুন সাইফুল ইসলামে মেয়ে।

স্থানীয়রা জানায়, সোনিয়া খাতুন মেধাবী ছাত্রী ছিল। কিন্তু এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে সে ফেল করে। পরীক্ষায় ফেল করায় ক্ষোভে ও অভিমানে বৃহস্পতিবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন ঘরে তার মরদেহ ঝুলতে দেখে
পুলিশকে খবর দেয়।

দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কুষ্টিয়ায় ১৪ পুলিশ সদস্যসহ আক্রান্ত ২৪

0
KUSHTIA-DRO-02-P2

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এক দিনে ১৪ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ১২১টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৪টি পজেটিভ।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার কুষ্টিয়ায় ১২১ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এতে নতুন করে আরো ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত ১৪ জন পুলিশ সদস্য রয়েছে। এ নিয়ে কুষ্টিয়া জেলায় পুলিশের দুই এসআইসহ ২২ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো। নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, দৌলতপুর উপজেলায় ১ জন এবং মিরপুর ৩ জন। আক্রান্তদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৫ জন নারী। এ নিয়ে কুষ্টিয়া জেলায় ২০২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী কুষ্টিয়া সদরে ৮৫ জন। এছাড়া ভেড়ামারায় ৩৩ জন, দৌলতপুরে ২৯, কুমারখালীতে ২৬, মিরপুরে ১৮ ও খোকসা উপজেলাতে ১২ জন। সুস্থ হয়েছেন ৩৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৬ জন।

সিভিল সার্জন জানান, গত ২২ এপ্রিল কুষ্টিয়া জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সিভিল সার্জনের মতে, কুষ্টিয়ায় এখন সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে।

স্কুল গুলোতে করোনা প্রভাব

0

 

pri-dro-10-p10
গ্রামের স্কুল গুলোর সামনে কাঁদা জল , খড়ের গাদা আবার কোন স্কুল কুচুরী পানার ভাগারে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকালে খোকসার পৌর এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলা হয়।

 

 

 

pri-dro-10-p12
কাদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খড়ের গাদার স্তুপ সাড়ে সাড়ে।
pri-dro-10-p14
রাজিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃষ্টির পানি পঁচে গন্ধের সৃষ্টি হয়েছে। সামনে গরু বেঁধে রাখা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...