শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 737

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত-ফখরুল

0
Mirza-Faqrul-islam-dro-12-p-9-compressed
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের অনুমোদন এবং দূর্নীতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য প্রকাশের পরে রবিবার নিজের বাসা থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব।

দেশের বিতর্কিত রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশেই তারা করোনা রোগীদের চিকিৎসা দিতে লাইসেন্সহীন ওই হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছিল।

আরও পড়ুন– খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

ফখরুল বলেন, “স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। “স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে, আমি তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না আমাকে যদি মন্ত্রণালয় থেকে না বলা হত। অর্থাৎ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে, রিজেন্ট হসপিটালকে অনুমতি দাও।

“তাহলে কে রেসপনসেবল? দি হেলথ মিনিস্টার হিমসেলফ শুড রিজাইন ইমিডিয়েটলি এন্ড হি শুড বি ব্রট ইন দি ট্রায়াল হোয়াই টু হি গিভ ইট।”

বিএনপি মহাসচিব বলেন, “প্রচ- দুঃসময়ের মধ্যে করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত কে? আওয়ামী লীগের সদস্য। “আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, ভঙ্গুর হয়ে গেছে। যে হারে লুটপাট করেছে, আপনারা সবাই দেখেছেন।”

দুর্নীতির এই চিত্র প্রকাশ্যে আনার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি।

যশোরের সিভিল সার্জন করোনা ভাইরাসে আক্রান্ত

0
সংগৃহিত

যশোর প্রতিনিধি

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস পরীক্ষা কমিটির সদস্য শিরিন নিগার বলেন, শনিবার ল্যাবে ৩২ জনের পরীক্ষা হয়। এতে জেলার সিভিল সার্জনসহ ১৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

সিভিল সার্জন বলেন, জ্বর হওয়ায় তিনি শনিবার নমুনা দিয়েছিলেন। আপাতত তিনি তার সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপকুমার রায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন। এদিকে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন আক্রান্ত হয়ে রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেছেন।

ঈদগাহে নয়, মসজিদেই হবে জামাত

0
Dormo-Dro-7-12-p-21-compressed
ধর্ম মন্ত্রনালয়ের লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনস্বাস্থ্য বিবেচনায় ঈদুল আজহার নামাজের জামাতও ঈদগাহ বা উন্মুক্ত স্থানের পরিবর্তে মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার।

রবিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম।

উক্ত সভায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এছাড়া সামাজিক দূরত্ব রেখে নামাজ আদায়, নামাজ শেষে কোলাকুলি এবং হাত না মেলাতে বলা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়, তথ্য, জনপ্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউ-েশনসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর সংস্থার প্রতিনিধিরা এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

পুলিশের জিজ্ঞাসাবাদে যা বললেন ডাঃ সাবরিনা

0
ডাঃ সাবরিনা ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রণঘাতী করোনা ভাইরাস টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডাঃ সাবরিনা আরিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর তাকে তেজগাঁও থানায় পাঠানো হয়েছে। সর্বশেষ তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাইবে পুলিশ।

রবিবার ডাঃ সাবরিনাকে গ্রেফতারের পর ডিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক কোনো তথ্য দেননি।

আরও পড়ুন খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

ডাঃ সাবরিনাকে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার প্রসঙ্গে ডিসি হারুন বলেন, ‘আমরা তাকে যখন জিজ্ঞাসাবাদ করলাম, আপনি চেয়ারম্যান কিনা? উনি বলছেন, না আমি কখনই চেয়ারম্যান ছিলাম না। দ্বিতীয় কথা, আপনি তিতুমীর কলেজে (জেকেজির সঙ্গে কলেজ শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের) সময় আপনি সেখানে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বললেন, জেকেজির মুখপাত্র হিসেবে, চেয়ারম্যান হিসেবে কথা বললেন। তখন তিনি (ডাঃ সাবরিনা) বললেন, আমার হাজব্যান্ড আমাকে এটা বলতে বলছে।’

ডিসি হারুন বলেন, ‘তারপর উনাকে আরও বিভিন্ন প্রশ্ন করা হলে, উনি কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই। যার কারণে ওনাকে আমরা গ্রেফতার দেখিয়েছি। যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ আর যারা পজিটিভ তাদেরকে নেগেটিভ বানাচ্ছে। হাজার হাজার মানুষের মাঝে সংক্রমণ ঘটছে। মানুষকে প্রতারণা করছেন টাকার বিনিময়ে। বিদেশের মাটিতে আমাদের দেশের মানুষেরা গিয়ে যে ফিরে এসেছে। সবকিছু মিলেই আমাদের তদন্তে আসবে।’
ডিসি হারুন বলেন, তাকে গ্রেফতার করতে আমরা সময় নিচ্ছিলাম। কারণ, তিনি একজন ডাক্তার, সরকারি কর্মকর্তা।

সোমবার রিমান্ডে যদি তিনি আসেন তাহলে লক্ষ লক্ষ মানুষের নমুনা নিয়ে যে, ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা করেছেন তা তদন্তে বেরিয়ে আসবে। রিমান্ডে আমরা সময় পাব, তখন বাকি তথ্যগুলো জানা সহজ হবে।

জেকেজির বুথে যারা কাজ করেন তারা আমাদের থানায় এসে ভাংচুর করেছেন, সেটা পুলিশ বাদি হয়ে মামলা হয়েছে। আর ওনি জেলহাজতে ঢুকে সিসিটিভি ভাংচুর করেছেন। এর জন্য তো আরেকটা মামলা আছেই।

মেসির বিশ্রাম দরকার বললেন বার্সা কোচ

0
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

অনাকাক্সিক্ষত বিরতির পর ফের শুরু হওয়া লা লিগায় সব ম্যাচে পুরো সময় খেলা থেকে লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন কিকে সেতিয়েন। কিন্তু সেই সুযোগ মিলছে না বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।

প্রায় তিন মাস বিরতির পর নতুন রুপে মাঠে গড়ানো লিগে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। প্রতিটিতেই পুরো সময় খেলেছেন মেসি। এর অন্যতম কারণ দলের পারফরম্যান্সের ওঠানামা। বিরতির আগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। কিন্তু বাজে পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারিয়েছে তারা, শিরোপা ধরে রাখার আশাও অনেকটা ফিকে হয়ে গেছে দলটির।

আরও দেখুন খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

যে ম্যাচগুলো জিতেছে, সেগুলোয় বড় অবদান ছিল মেসির। সবশেষ ম্যাচেই যেমন, শনিবার রিয়াল ভাইয়াদলিদের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচে ১৫তম মিনিটে মেসির দারুণ পাস পেয়ে একমাত্র গোলটি করেন আর্তুরো ভিদাল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেতিয়েন জানান, মেসির বিশ্রাম প্রয়োজন। একই সঙ্গে বাস্তবতাও বুঝতে পারছেন তিনি।

করোনার ভুয়া সার্টিফিকেট কেলেঙ্কারিতে ডাঃ সাবরিনা গ্রেপ্তার

0
করোনার ভুয়া সাটিফিকেট কেলেঙ্কারিতে ডাঃ সাবরিনা গ্রেপ্তার

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সাটিফিকেট প্রদান এবং জালিয়াতির সাথে জড়িত থাকার অপরাধে বহুল আলোচিত জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুর ১টার দিকে হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডাঃ সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে জাতীয় ডেকে নেয়া হয়।

তবে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চিকিৎসকের কাছ থেকে সন্তোষজনক কোন উত্তর পাওয়া যায়নি বলে জানান তদন্তকারীরা।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ জানান, ২৩ জুন তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডাঃ সাবরিনার স্বামী আরিফুল চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে জাল করোনা পরীক্ষার রিপোর্ট তৈরির অভিযোগে তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।

২৩ জুন এ মামলায় ডাঃ সাবরিনার স্বামী আরিফুল চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারীসহ জেকেজি হেলথকেয়ারের অফিস থেকে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

করোনার ভুয়া রিপোর্ট প্রদানের কেলেঙ্কারি প্রকাশ হবার পর থেকে আলোচনায় আসেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনা আরিফ চৌধুরী।

প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, জেকেজির প্রতারণার জন্য সাবরিনা দায়িত্ব এড়ানোর এখন আর কোন সুযোগ নেই কারণ জিজ্ঞাসাবাদে তার স্বামী আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটির সাথে এ চিকিৎসকের সর্ম্পকের বিষয়ে সব কিছু স্বীকার করেছেন।

কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা ও দায়িত্ব গ্রহণ

0
Kumarkhal-Dro-p-7-9
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা ও দায়িত্ব গ্রহণ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় কুমারখালী পাবলিক লাইব্রেরীর সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন এবং বার্ধক্যজনিত কারণে অব্যাহতি দেওয়া সদস্যদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

এ সভায় সভাপতিত্ব করেন, দুদক কর্তৃক অনুমোদিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেন।

আরও দেখুন- খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

সভায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, নতুন দায়িত্ব প্রাপ্ত সহসভাপতি আব্দুর রহমান, সাবেক সহ সভাপতি সরদার আব্দুল মালেক, বর্তমান কমিটির সদস্য হাবীব চৌহান, সদস্য জি, এম মাহবুব রহমান, সদস্য আরিফুজ্জামান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ইশরাত জাহান, উজির আলী সেলিম ও সদস্য শামীমা পারভীন।

দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইরানে বিয়ে বন্ধ

0
Iran-Dro-p-7-2
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের বিস্তার রোধে বিয়ে অথবা লোক সমাগম হয় এমন সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করছে ইরান।

শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এ ধরনের অনুষ্ঠান আয়োজন বন্ধের আহ্বান জানান।
এ ঘোষণার পরপরই এক পুলিশ কর্মকর্তা রাজধানীর তেহরানে বিয়ে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার মত সব ধরনের অনুষ্ঠান আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বন্ধ ঘোষণা করেন।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এ মহামারীর বিস্তার রোধে বেশ কিছুদিন লকডাউনে ছিল ইরান। কিন্তু অর্থনীতি বাঁচাতে এপ্রিলের মাঝামাঝি থেকে দেশটির সরকার ধীরে ধীরে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয়। এতে অর্থনীতির চাকা কিছুটা সচল হলেও ভাইরাসের বিস্তার উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।

শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী দেশে কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত ১২ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত দুই লাখ ৫৫ হাজার ১১৭ জন।

আরও দেখুন- খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

রুহানি বলেন, ‘‘আমাদের অবশ্যই দেশজুড়ে অনুষ্ঠান আয়োজন এবং গণজমায়েত বন্ধ করতে হবে। হোক সেটা অন্ত্যষ্টিক্রিয়া, বিয়ে বা পার্টি। এটা উৎসব বা সেমিনার আয়োজনের সময় নয়।” চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও স্থগিত হতে পারে বলে জানান তিনি।

কমিটির উপদেষ্টা হোসেইন কেনাতি বলেন, ‘‘ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হতে যাচ্ছে, যেটি আরো বেশি প্রাণঘাতী হবে।”

যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি আগে থেকেই ভঙ্গুর হয়ে আছে, ফলে দীর্ঘ লকডাউনের ধাক্কা সামলানো সম্ভব নয়। এ বিষয়ে রুহানি বলেন, ‘‘সব থেকে সহজ উপায় সব কিছু বন্ধ করে দেওয়া। কিন্তু তখন ক্ষুধা ও বেকারত্বের কারণে জনগণকে রাস্তায় নেমে আসতে হবে।”

পাংশার কৃতি সন্তানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ইউএনও

0
Pangsha-Dro-p-7-p-21
পাংশার কৃতি সন্তানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ইউএনও

পাংশা প্রতিনিধি

৩৮ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তিন হয়ে বিভিন্ন ক্যাডারে সুপারিশকৃত ৫ জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও দেখুন- খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

রবিবার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের কার্যালয়ে সদ্য ৩৮ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তিন হওয়া বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

0
kho-rta-dro-12-p12-compressed
নসিমন দূর্ঘটনায় মারা যাওয়া তিন গরুর ভাসমান ছবি-দ্রোহ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসা পাংশার সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই নছিমন পুকুরে পরে তিনটি গরু মারা গেছে।

আরও দেখুন-দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল

রবিবার দুপুরে নছিমন পুকুরে পরে মারা যাওয়া গরুর মালিকের নাম আদু মোল্লা, তার বাড়ি খোকসা উপজেলার হাসিমপুর গ্রামে। এই গরু গুলো প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা দিয়ে ব্যবসায়ী খরিদ করেছিলেন। গরু গুলো বিক্রির জন্য স্থানীয় একটি হাটে নেওয়া হচ্ছিল।

দূঘর্টানা কবলিত ইঞ্জিন চালিত দেশীয় গাড়ি নসিমন

ঘটনাস্থলে উপস্থিত অপর এক গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, রবিবার দুপুর ১২ টার দিকে খোকসা উপজেলার ক্লাবমোড় এলাকা থেকে পাংশা পশু হাটের উদ্যেশ্যে গরু বোঝাই স্যালো ম্যাশিনের ইঞ্জিন চালিত নছিমন ছেড়ে আসে। খোকসা পাংশার সীমান্তবর্তী শিয়ালডাঙ্গী পৌঁছে নছিমন চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পরে যায়। চালক মাসুদ প্রাণ নিয়ে ডাঙ্গায় উঠলেও গরু গুলো গাড়ির সাথে আটকে যায়।

আরও দেখুন- খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

স্থানীয়রা চেষ্টা করে পানিতে নিমর্জীত নছিমনটি উদ্ধার করে। কিন্তু তৎক্ষনে গরু গুলো মারা যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে গ্রামবাসী মৃত গরু গুলো সড়কের পাশে গর্তকরে মাটি চাপা দিয়ে রাখে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...