শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 739

গাংনীতে বন্ধুকে কোমল পানি খাইয়ে টাকা ছিনতাই

0
Gangni-dro-11-7-0p-3
অসুস্থ শাহারুল ইসলাম সংগৃহিত ছবি

গাংনী প্রতিনিধি

মেহেরপুরে বন্ধুর দেওয়া কোমল পানিয় পান করে এক যুবক মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন এবং অসুস্থ বন্ধুর নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে অন্য এক বন্ধু।

ঘটনাটি ঘটেছে, গানিং উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে। অসুস্থ যুবক শাহারুল একই গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

এ ঘটনায় একই উপজেলার রামনগর গ্রামের হোসেন শাহের ছেলে ও শাহারুলের বন্ধু মোখলেছুর রহমানকে দায়ি করে শনিবার দুপুরে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শাহারুলের বাবা মোমিনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহারুল ইসলাম বছর দুয়েক আগে বিয়ে করেন রামনগর গ্রামের বুলবুল হোসেনের মেয়েকে। শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার সূত্র ধরে রামনগর গ্রামের মোখলেছুর রহমানের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার বিকেলে শাহারুল রামনগর গ্রামে গিয়ে মোখলেছুর রহমানের সাথে ঘোরাফেরা করেন। এক পর্যায়ে মোখলেছুর তার কাছে থাকা একটি প্লাষ্টিক বোতলে কোমল পানি শাহারুলকে খাইতে দেন। কোমল পানি পান করবার পরেই শাহারুল অজ্ঞান হয়ে যান। এসময় শাহারুলের কাছে থাকা ১১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান মোখলেছুর।

পরে স্থানীয় লোকজন শাহারুলকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
Suiscedi-Dro-11-p-7
ঝুলন্ত লাশের প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ঘটনাটি ঘটেছে জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামে। নিহত নমিতা মন্ডল (৪৩) একই গ্রামের শংকর মন্ডলের স্ত্রী।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, নমিতা-শংকর দম্পতি তাদের একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। নমিতা রানী পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। নিহতের পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

বলিউডের দুই’বচ্চন করোনা আক্রান্ত খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

0
Boliud-Dro-12-p-1
অমিতাভ ও অভিষেক বচ্চন ( ফাইল ছবি)

সুমন বিশ্বাস

অমিতাভের বচ্চনের পরে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ছেলে অভিষেক বচ্চনও।

শনিবার সন্ধ্যারপরে মুম্বায়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ। এ খবর টুইট করে নিজেই জানিয়েছেন। অমিতাভ বচ্চন আক্রান্তের পরে স্বাভাবিক ভাবেই কোভিড-১৯ পরীক্ষা করানো হয় ছেলে অভিষেক, পূত্রবধূ ঐশ্বরিয়া এবং আরাধ্যাকেও।

শনিবার রাতেই খবর আসে অভিষেক বচ্চনের দেহেও কোভিড-১৯ এর সংক্রমণ বিদ্যমান। তবে, ঐশ্বরিয়া এবং জয়া-সহ বাকিদের সবার রিপোর্টই আপাতত নেগেটিভ বলে জানা গিয়েছে।

দেখুন- খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

এমন খবর প্রকাশ্যের পরেই অমিতাভ-জয়া বচ্চনকে ফোন করে আপনজনের মতো খোঁজ-খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়া বচ্চন জানিয়েছেন, অমিতাভের অবস্থা আপাতত স্থিতিশীল। দ্রুত আরোগ্য কামনা করে টুইটও করেছেন মুখ্যমন্ত্রী। বচ্চন পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অনেক আগে থেকেই ভাল, সেকথা অন্য সকলের জানা।
মুম্বায় প্রশাসনও প্রতিটা মূহূর্তে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন অভিষেক বচ্চন।

এ সময় জাতীয় ঐক্য প্রয়োজন-তথ্যমন্ত্রী

0
Hasan-Dro-3-p-5-compressed-compressed
তথ্যমন্ত্রী

দ্রোহ অনলাইন

করোনার এই মহাদুর্যোগের সময় জাতীয় ঐক্য প্রয়োজন বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ হাছান মাহমুদ।

বিভিন্ন দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলেও বিএনপিসহ অনেকেই এই দুর্যোগসময়ে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারেনি। তারা জনগণের পাশে নেই। করোনা মহামারীর এ সময়ে সমালোচনার বাক্স নিয়ে বসে থাকা বিএনপি ও এমন আরও অনেকেই জনগণের পাশে নেই। বিবেকহীন অন্ধ সমালোচনা পরিহার করে তাদের জনগণের পাশে দাঁড়াবার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট মিলনায়তনে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের মাঝে সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বের শীর্ষ পত্রপত্রিকা যেখানে করোনা মোকাবেলায় সরকারের সক্ষমতা ও পদক্ষেপগুলোর প্রশংসা করেছে, সেখানে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা প্রতিদিন বিভিন্ন ভাষায় শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক।

ডাঃ হাছান বলেন, সমালোচনা অবশ্যই থাকবে, সরকারকে সবাই পরামর্শ দিতে পারে, সেই গণতান্ত্রিক রীতি আমরা সমাদৃৃত করি, কিন্তু অন্ধ ও বিবেকহীন সমালোচনা ও কোনো কাজে ভালো দেখতে না পারা, চোখ থাকতে অন্ধের মতো আচরণ দুঃখজনক।
তিনি বলেন, জনগণের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন গণমাধ্যমে উঁকি দিয়ে সমালোচনা করে বিএনপি নিজেদেরকে জনগণের কাছে হাস্যকর করে তুলছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, করোনা ও করোনা উপসর্গে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেকের পরিবারকে ইতিমধ্যে ৩ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে, সেই পরিবারেরা আবেদন করলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে ২০০ সাংবাদিককে চেক প্রদান করা হয়।

ডিইউজে সভাপতি জানান, চলমান সহায়তার প্রথম পর্বে এ পর্যন্ত ৪৮টি জেলায় সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকদের কাছে সহায়তা পৌঁছেছে।

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী জ্যাক চার্লটনের চিরপ্রস্থান

0
Jack-Dro-7-p-16
আয়ারল্যান্ডের সাবেক কোচ জ্যাক চার্লটন (ফাইল ছবি)

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক কোচ জ্যাক চার্লটন মারা গেছেন। লিডস ইউনাইটেডের ডিফেন্ডার চার্লটন গত বছর লিম্ফোমায় আক্রান্ত হন। মৃত্যুসময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জ্যাক চার্লটন ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইতিহাস গড়ার সেই টুর্নামেন্টে খেলেন ছোট ভাই কিংবদন্তি ফুটবলার ববি চার্লটনের সঙ্গে। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে আসরে সবকটি ম্যাচ খেলেছিলেন জ্যাক।
আসরের ফাইনালে, ওয়েম্বলিতে পশ্চিম জার্মানিকে হারিয়ে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড।

দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল

দেশের হয়ে ৩৫ ম্যাচ খেলা জ্যাক ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন লিডস ইউনাইটেডে। ক্লাবটির হয়ে ১৯৬৯ সালের লিগ, ১৯৭২ সালের এফএ কাপ এবং দুটি ইন্টার-সিটিস ফেয়ার কাপসহ অনেকগুলো শিরোপা জেতেন তিনি।

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে সফল ম্যানেজার হয়ে ওঠেন জ্যাক। কোচিং ক্যারিয়ারের প্রথম ধাপে মিডলসবরোকে শীর্ষ লিগে তুলে আনেন তিনি। শেফিল্ড ওয়েনজডে ও নিউক্যাসল ইউনাইটেডেও কোচের দায়িত্ব পালন করা জ্যাক সবচেয়ে বেশি সফল রিপাবলিক অব আয়ারল্যান্ড জাতীয় দলের ডাগআউটে।

তার দেখানো পথ ধরে ১৯৮৮ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল আসরে জায়গা করে নেয় দেশটি।

নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই : সিইসি

0
Jessore-Dro-7-p-12
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শনিবার দুপুরে যশোর-৬ আসনের (কেশবপুর) উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছিলাম। তিনিও বলেছেন নির্বাচন না করার কোনো সুযোগ নেই।

দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল

২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা ভাইরাস মহামারীর মধ্যেই আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনার আরও বলেন, কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনাভাইরাসের মধ্যে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাস আছে। আরও অনেক দিন থাকবে। তার জন্য সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ ও নির্বাচনের মত কাজ এর মধ্যেই করতে হবে।

এজন্য স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা হয়।

সিলেট সীমান্তের ওপারে গুলিতে বাংলাদেশি নিহত

0
Simanto-Dro-7-p-13
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেটের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এক বাংলাদেশি গুলিতে নিহত হয়েছে।

শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিহত বাবুল হোসেন (৩৫) উপজেলার উৎমা এলাকার আমির হোসেনের ছেলে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল বলেন, দুপুরে দুই বাংলাদেশি সীমান্তের ১২৫৭ নম্বর পিলারের ওপারে অবৈধভাবে ভারতীয় অংশে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় খাসিয়া পল্লীর লোকজন তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান বাবুল হোসেন।

দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল

বিজিবির এ কর্মকর্তা জানান, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সাথে আলোচনা চলছে।

এছাড়াও, এ ঘটনায় আহত হন কয়েছ মিয়া নামের অপর এক যুবক। তিনি দেশে ফিরে পলাতক রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশের পাসপোর্টের মান আরও পেছাল দুই ধাপ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন তালিকায় প্রতি বছরই নিচে নামছে বাংলাদেশ। আন্তর্জাতিক পাসপোর্টে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্টের মান। ২০২০ সালে বাংলাদেশের অবস্থান আরও নিচে নেমে গেছে। ২০১৯ সালে বাংলাদেশে পাসপোর্টের মান ছিল ৯৯তম।

এ র‌্যাংকিং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স ।

পরিসংখ্যানের তথ্যমতে, ২০০৬ সালে বাংলাদেশের পাসপোর্টের মান ছিল ৬৮তম। তবে তা এর পরের বছর আরও দুই ধাপ নিচে নেমে যায়। এভাবেই প্রতি বছরই কমছে বাংলাদেশের পাসপোর্টের মান।

গেল বছর সারাবিশ্বে বাংলাদেশের পাসপোর্টের র‌্যাংকিং ছিল ৯৯তম। এবার তা আরও দুই ধাপে নেমে গিয়ে হয়েছে ১০১তম।

আরও দেখুনখোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

গোবার সূচকে বাংলাদেশ ইরানের সঙ্গে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে।

গ্লোবাল র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে জাপান। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। চতুর্থ অবস্থানে যৌথভাবে রয়েছে ইতালি, ফিনল্যান্ড ও লুক্সেমবার্গ। পঞ্চম স্থানে যৌথভাবে ডেনমার্ক ও অস্ট্রিয়া। এছাড়া সুইডেন, ফ্রান্স, পর্তুগাল ও নেদারল্যান্ডস যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে।

বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ৭ম র‌্যাংকিংয়ে অবস্থান করছে। ৮ম র‌্যাংকিংয়ে যৌথভাবে রয়েছে চেক রিপাবলিক, গ্রিস, মাল্টা ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও কানাডা যৌথভাবে ৯ম ও হাঙ্গেরি ১০ম র‌্যাংকিয়ে রয়েছে।

খোকসায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও দেখুনখোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম, ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান সহ উপজেলা পরিবার পরিকল্পনার কয়েকজন কর্মচারী।

কালুখালীতে সংবাদ সম্মেলনে অপহৃত সেই যুবক-যুবতী

0
Pangsh-Dro-11-p-13
সংবাদ সন্মেলনে পল্লব মন্ডল এবং রাফিয়া আক্তার জীম ও তাদের পরিবার

পাংশা প্রতিনিধি

২০ জুন তারিখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রাম একটি ছেলে ও একটি মেয়ে অপহরণ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। অপহরণ হওয়া ছেলে উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের আলাউদ্দিনের ছেলে পল্লব মন্ডল এবং একই গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে রাফিয়া আক্তার জীম। তবে এমন ঘটনার পর থেকে এলাকায় প্রবল গুঞ্জন চলছিলো প্রেমের টানে ঘর ছেড়েছে কপোত- কোপতী।

তবে মেয়ের পিতার দাবী তার মেয়েকে অপহরণ করা হয়েছে। এবং অপহরণকারী হলেন কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক।

এ ঘটনায় মেয়ের পিতা হুমায়ুন কবির বাদী হয়ে ২৮ জুন তারিখে কালুখালী থানায় কৃষকলীগ নেতাকে মামলার ২নং আসামী করে ৬ জনের নাম উল্লেখ্য করে একটি অপহরণ মামলা দায়ের করেন। ১ জুলাই একই দাবীতে কালুখালী উপজেলা প্রেসক্লাবে অভিযুক্ত নেতার বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেন তিনি।

কিন্তু ঘটনাকে ভিন্নখ্যানে প্রবাহিত করতে নূরে আলম সিদ্দিকী হক অপহরণ হওয়া ছেলে মেয়েকে দিয়ে জোর করে একটি লিখিত বক্তব্য ভিডিও করেন। লিখিত বক্তব্য এবং ভিডিওতে রাজবাড়ী-২ আসনের এমপি ও তার ছেলেকে নিয়ে আপত্তিকর কথা বলা হয়, এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেন।

এদিকে শনিবার দুপুর ১ টায় কালুখালী উপজেলা প্রেসক্লাবে হাজির হোন অপহরণ হওয়া সেই ছেলে -মেয়ে ও তাদের পরিবার।

সংবাদ সম্মেলনে রাফিয়া ও পল্লব জানান, আমরা দুজন-দুজনকে ভালবাসি। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নূরে আলম সিদ্দিকী হক একটি সাদা মাইক্রোযোগে আমাদেরকে চোখ বেধে অপহরণ করে নিয়ে যায়। অহপরণ করে আমাদের দুজনকে নারায়নগঞ্জে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে এবং আমাদের দুজনকে বিয়ে দিয়ে দেয়।

রাফিয়া সংবাদ সম্মেলনে বলেন কোর্টে হাজিরার দিন হক আমাকে কোর্ট চত্ত্বরে নামিয়ে দেয় এবং আমাকে দিয়ে তার সাজানো মিথ্যা কথা বলতে বাধ্য করেন। আমি যদি তার সাজানো কথা না বলি তাহলে সে আমার স্বামী পল্লবকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন। তাই আমি আমার স্বামীকে বাঁচাতে এসব কথা বলেছি।

আরও দেখুন-খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

এ সময় রাফিয়ার পিতা হুমায়ন করিব ও পল্লবের পিতা আনোয়ার হোসেন বলেন, হক আমাদের ছেলে-মেয়েকে অপহরণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্ঠা করেছিল, আমরা তার বিচার চাই।

সংবাদ সম্মেলনে মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন সরদার,মেয়ের পিতা,হুমায়ুন করিব,ছেলের পিতা আলাউদ্দিন,ছেলে পল্লব মন্ডল,মেয়ে রাফিয়া আক্তার জীম উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...