শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 740

অভিনেত্রী স্বস্তিকা অসহায়দের পাশে দাঁড়ালেন

0
Sastika-Dro-7-p-9
অভিনেত্রী স্বস্তিকার ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

মাস দুয়েক আগে আম্পান ঝড়ে বিধস্ত হয়ে যাওয়া দুর্গম এলাকাগুলোতে বৃষ্টি মাথায় করে পৌঁছে গেলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

ঝড় চলে গেলেও এসব এলাকায় তা-বের প্রভাবে ভুগছে প্রান্তিক অঞ্চলের মানুষেরা। একরাশ চিন্তা নিয়ে অসহায় মুখেদের ভীড়। এমন কঠিন পরিস্থিতিতেই আমফান বিধ্বস্ত হলদায় গেলেন স্বস্তিকা। শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

বইখাতা, পেন-পেন্সিল, খাদ্যসামগ্রীর পাশাপাশি মহিলাদের স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে স্যানিটারি ন্যাপকিনও দান করলেন অভিনেত্রী। বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন তিনি। একেবারে আপনজনের মতোই। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে এতটা কাছ থেকে পেয়ে হলদার বাসিন্দারাও উচ্ছ্বসিত।

উল্লেখ্য, ‘সন্ধি’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ৭ তারিখ হলদায় গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অনেকটা নিজের মতো করেই সময় কাটালেন তিনি । ত্রিপলের ছায়ায় বাচ্চাদের নিয়ে রাত কাটানো। সেখানেই রান্না-বাড়া, খাওয়া-দাওয়া। কেউ কেউ তো আবার সেই একটি ত্রিপলের ছাউনিতেই চার-পাঁচ সদস্যের গোটা পরিবার নিয়ে রয়েছেন, গ্রামবাসীদের সঙ্গে সবটাই ঘুরে দেখলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা।

অ্যাপলের ফোল্ডেবল ফোন

0
অ্যাপলের ফোল্ডেবল ফোন

দ্রোহ অনলাইন ডেস্ক

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ফোল্ডেবল আইফোন নিয়ে চলছে নানা রকম গুঞ্জন।

প্রতিষ্ঠানটি তাদের ফোল্ডেবল ডিভাইসটির নাম এখনও চূড়ান্ত না করলেও প্যাটেন্ট দেখে কেমন হবে ডিভাইসটি সে সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে। অ্যাপলের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় ফোল্ডেবল আইফোনের সম্ভাব্য নকশা আঁচ করতে পারছে টেক বিশ্ব।

নিশ্চিত ভাবে বলা না গেলেও তবে ফোনটি বানানোর সময় অ্যাপল কোন কোন দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়।

আইফোন ফোল্ডের প্যাটেন্ট দেখে ফোনটিকে অনেকাংশেই স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের মতো লাগে। তবে গ্যালাক্সি জেড ফ্লিপ ও মটোরোলা রেজরের মতো এতে আলাদা করে নোটিফিকেশন ডিসপ্লে থাকছে না।

আত্মহত্যা নয়, সুশান্তকে খুন করা হয়েছে

0
Susanto-Dro-7-p-11-16
সুশান্ত সিং রাজপুতের (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

আত্মহত্যা নয় বরং সুশান্ত সিং রাজপুতকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ্যাং! এমনই মন্তব্যই করেছেন সাবেক এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা।

তার দাবি, খুব ঠান্ডা মাথায় ছক কষে খুন করা হয়েছে অভিনেতাকে। কোনো পেশাদার খুনি ছাড়া এ কাজ করা অসম্ভব।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যখন সুশান্ত মৃত্যু রহস্যের কিনারা করতে সিবিআইকে চাইছে, ঠিক তার মাঝেই অফিসার এনকে সুদ বিস্ফোরক দাবি তুললেন যে, দাউদের দলই সুশান্তকে খুন করেছে।

প্রসঙ্গত, দাউদ ইব্রাহিমের সঙ্গে গ্ল্যামার জগতের সম্পর্কের কথা অনেকেই জানেন।
অতীতেও বলিউড ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্বরা দাউদের নামে কাঁপতেন। সে কথাও অবশ্য কারও অজ্ঞাত নয়! তার কথায়, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে গভীরভাবে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে।

অফিসারের দাবি, ‘দাউদের কোনো শাগরেদের হাতেই সুশান্ত খুন হয়েছেন। কারণ, গত কয়েক মাস ধরেই সুশান্তকে হুমকি দেওয়া হচ্ছিল।

এ জন্য তিনি প্রায় ৫০ বার সিমকার্ড বদলে ফেলেছিলেন। ’ কেউ তাকে খুন করে ফেলতে পারে, এই আশঙ্কায় নাকি অভিনেতা গাড়িতে ঘুমাতেন বলেও দাবি করেন তিনি।

এই প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তার সন্দেহ, পেশাদার খুনিই সুশান্তকে খুন করেছে। তার যুক্তি, ‘অভিনেতার মৃত্যুর আগের দিন সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে, ডুপ্লিকেট চাবি হারিয়ে যাওয়ার মতো অনেক তথ্যপ্রমাণ রয়েছে, তা প্রমান করে দেয় যে, কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় সুশান্তের খুনের ছক কষে তাকে খুন করেছে।

নেপালে ভারী বর্ষণে ভূমিধস,২২ জনের প্রাণহানি

0
Nepal-Dro-p-7-11-15
নেপালের ভূমিধসের মংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারী বর্ষণে নেপালের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জনের প্রাণহানী হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে গলফ নিউজ।

তাদের খবরে বলা হয়, নেপালের কাস্কি জেলায় একাধিক ভূমিধসে তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার তুমুল বৃষ্টির সময় জেলার সারাঙ্কত এলাকায় ভূমিধসে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে লামজুং জেলার বেসিশাহার এলাকায় ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। একই রাতে রাকুম জেলার আথবিসকত এলাকায় ভূমিধসে মৃত্যু হয় আরও দুজনের। তিনজনের মৃত্যু হয়েছে মায়াগদি জেলায়।

জারিয়াকত জেলায় ভূমিধসে ১০ বছর বয়সী এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১২ জন।

পশ্চিম নেপালেও ভূমি ধসের খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে দেশটির নদীগুলোতে পানি প্রবাহ ফুলেফেঁপে উঠেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

ঝিনাইদহে নিখোঁজের ১সপ্তাহ পর গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

0
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

নিখোঁজের আটদিন পর এক সন্তানের জননীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে। নিহত মৌসুমি খাতুন (২৪) রামনগর গ্রামের সমশের উদ্দীনের মেয়ে।

শনিবার বিকাল ৫টার দিকে দক্ষিণ রামনগরের পাশে তেতুল বিল থেকে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করে। ২ জুলাই মধ্যরাতে বাবার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। কালীগঞ্জ পৌরসভাধীন খয়েরতলা গ্রামের রোকন উদ্দীনের সাথে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল মৌমুমির। নিহত গৃহবধূর চার বছরের ছেলে সন্তান রয়েছে। কিন্তু স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই বসবাস করছিল নিহত মৌসুমি। তবে মাঝে মাঝে নিহত গৃহবধূর স্বামী সেখানে এসে থাকতো।

নিহতের ভাই সুজন বলেন, ২ জুলাই আমাদের এক আত্মীয় অসুস্থ্য থাকায় আমার মা চার বছরের ভাগ্নেকে নিয়ে অসুস্থ্য আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলো। বাবাও গিয়েছিলো ব্যবসায়ীক কাজে নোওয়াপাড়া। বাড়িতে শুধু আমার বোন ও তার জামাই ছিল।

৩ জুলাই আমার ভগ্নিপতি সকালে প্রতিবেশিদের কাছে বলে শেষরাতের পর থেকে গৃহবধূ মৌসুমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তখন ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে আমি বোনকে বাড়িতে দেখিনি। এরপর একই দিন ভগ্নিপতি রোহন নিজেই ঝিনাইদহ সদর থানায় একটি সাধারন ডায়েরী করে।

আমরা সবাই বিভিন্ন স্থানে বোনকে খোঁজাখুজি করি। এই সুযোগে আমার ভগ্নিপতি বাড়ির একটি ছাগল বিক্রি করে টাকা নিয়ে চলে যায়। এরপর থেকে তাকেও আর কোথাও পাওয়া যাচ্ছে না।
শনিবার বিকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা বিলের পাটের নিচে গৃহবধূর গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তবে ত এখনও কিছু বলা যাচ্ছে না।

আফগানফেরত আরও এক মার্কিন সেনার আত্মহত্যা

0
MARCIKN-DRO-P-11-9
মার্কিন সেনার সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে ফেরা এক মার্কিন সেনা ওয়াশিংটন ডিসিতে স্ত্রীর সামনেই আত্মহত্যা করেছেন। মাস্টার সার্জেন্ট অ্যান্ড্রূ ক্রিশ্চিয়ান মার্কেসানোকে ছয়বার আফগানিস্তানে যুদ্ধ মিশনে পাঠানো হয়। ৬ জুলাই নিজ বাসায় মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আফগান ও ইরাক যুদ্ধের ঘটনায় মোতায়েন করা মার্কিন সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় নতুন করে এ সেনা আত্মহত্যা করলেন।

আফগানিস্তান থেকে অ্যান্ড্রূ ক্রিশ্চিয়ান মার্কেসানো সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফিরেছিলেন এবং তিনি পেন্টাগনে চাকরি শুরু করবেন বলে কথা ছিল। কিন্তু তিনি ৬ জুলাই স্ত্রীর সামনে আত্মহত্যা করেন। আ্যন্ড্রু ক্রিশ্চিয়ানের তিনটি সন্তান রয়েছে এবং তিনি অ্যাক্টিভ সোলজার হিসেবে মার্কিন বাহিনীতে ছিলেন।

অ্যান্ড্রু ক্রিশ্চিয়ানের কয়েকজন বন্ধু এবং ঘনিষ্ঠ স্বজনরা বলছেন, ২০০৯ সালে আফগানিস্তানের আরগান্দাব উপত্যকায় ভয়াবহ যুদ্ধে বহু মার্কিন সেনা নিহত হওয়ার পর থেকে আ্যন্ড্রু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন।

জরিপ থেকে জানা গেছে, প্রতিদিন গড়ে ২০ জন মার্কিন সেনা আত্মহত্যা করে থাকেন এবং দিন দিন এ সংখ্যা বাড়ছে।

খবর ফক্স নিউজের

আফসানা চরিত্রে সারিকা

0
Sariaka-Dro-7-11-p-6
অভিনেত্রী সারিকা (ফাইল ছবি)

দ্রোহ বিনোদন ডেস্ক

একসময় নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা। তবে মাঝে তিনি একটা দীর্ঘ বিরতিতে ছিলেন।

চলতি বছর থেকে অনেকটাই নিয়মিত অভিনয় শুরু করেছেন এই অভিনেত্রী। তবে করোনার কারণে দীর্ঘ তিন মাস ঘরবন্দী আছেন সারিকা। অবশেষে আফসানা হয়ে ফিরছেন তিনি।

শুক্রবার থেকে ‘আফসানা’ শিরোনামের একটি খ- নাটকে সারিকা অংশ নিচ্ছেন । এটি নির্মাণ করছেন তপু খান।

নতুন করে অভিনয়ে ফেরা প্রসঙ্গে সারিকা বলেন, আমি সবসময় অনেক বেছে বেছে কাজ করি। তাই কাজের সংখ্যাও কম। করোনা ভাইরাসের কারণে অনেকদিন ঘরে বসে ছিলাম। গেলমাসেই কাজে ফেরার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কথা ভেবে আর ফেরা হয়নি।

তিনি আরও বলেন, বাবা করোনা আক্রান্ত হওয়ায় পর কাজে ফেরার একদমই মন মানসিকতাও ছিল না। পরিবারের সবাইকে নিয়ে ঘরেই ছিলাম। তবে বাবা এখন পুরোপুরি সুস্থ। বাসার সবাই ভালোও আছেন। তাই চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এরই মধ্যে ঈদের পাঁচটি নাটকের শিডিউল দিয়েছি। তবে করোনা পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। দেখা যাক কি হয়।

নির্মাতা তপু খান বলেন, ‘আফসানা’ নাটকের গল্প লিখেছেন মেহরাব জাহিদ। এতে সারিকা অভিনয় করবেন আফসানা চরিত্রে। আর তার বিপরীতে রাহাত চরিত্রে দেখা যাবে মিশু সাব্বিরকে। মোশন রক এন্টারটেইনমেটের ব্যানারে আসছে ঈদে নাটকটি প্রচার হবে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে।

ঝিনাইদহে স্বামী-স্ত্রীর একসাথে বিষপান,স্বামীর মৃত্যু

0
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় স্বামী-স্ত্রীর একসাথে বিষপান করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে।

শুক্রবার মধ্যরাতে উপজেলার পৌর এলাকার বালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মৃত মইজদ্দি শেখের ছেলে এবং তিনি পেশায় একজন ভ্যানচালক।

নিহতের মেয়ে মেরিনা খাতুন বলেন, মায়ের সাথে পারিবারিক কলহ নিয়ে বাবার ঝগড়া হয়। এরই সুত্র ধরে মধ্যরাতে বাবা আগে বিষপান করে। পরে বাবার বিষপানের ঘটনা দেখে অভিমানে মা বিষপান করে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষমুক্ত করার সময় বাবার মৃত্যু হয়। অপরদিকে মা লাইলী বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর এক সাথে বিষপান করার ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে।

খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

0

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামের একটি বাড়ি থেকে ২৫ টি গোখড়া সাপের বাচ্চাসহ মা সাপটিকে ধরে নিয়ে গেছে এক সাপুড়ে (ওঝা)।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলা সদরের পৌর এলাকার পাতিলডাঙ্গী কৃষক তাহের খার বাড়িতে।

জানা গেছে, কয়েকদিন আগে কৃষক তাহের খা তার শোবার ঘরের মেঝেতে একটি গোখরা সাপের বাচ্চা দেখতে পান। তিনি বিষয়টি আমলে না নিয়ে সাপের বাচ্চাটিকে পিটিয়ে হত্যা করে খান্ত হন। শনিবার সকালে মা সাপটির গর্জন শুনে তাদের সন্দেহ হয়। ওঝাও ডাকা হয়। সকাল থেকে ঘরের মেঝে খুড়া খুড়ি করা হয়। সেখান থেকে একে একে ২৬টি গোখরা সাপের বাচ্চা ধরা হয়। অবশেষে বেড়িয়ে আসে মা সাপটি। সেটিকেও পাকড়াও করে ওঝা আবুদল মতিন।

মা’সহ দুই ডজন গোখরা সাপের বাচ্চা ধরা পরার খবর ছড়িয়ে পরলে তাহের খার বাড়িতে নারী পুরুষের ঢল নামে। সেখানে সদ্য ধরা মা সাপটিকে দিয়ে খেলা দেখান।

মরণ ফাঁদ!

0
current-war-on-road-Droho 1-compressed

ব্যস্ততম কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক এটি। দেশের পশ্চিম জনপদের সাথে রাজধানীর সড়ক যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করেছে এই সড়কটি। তবে সড়কের যত্রতত্র বাঁশের খুটি দিয়ে বিদ্যুতের সার্ভিস লাইন পাড় করায় সড়কটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। সামান্য বাতাসে (হাওয়াতে) বাঁশের খুটি উপরে ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রাণহানির ঘটনার ঘটতে পারে। কুমারখালীর বাটিকা মারা রেল গেট এলাকা থেকে ছবি গুলো তোলা হয়েছে।

current-war-on-road-Droho 2-compressed

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর বাটিকা মারা রেল গেট এলাকায় বাঁশের খুটি ব্যবহার করে বিদ্যুতের সার্ভিস লাইন পার করা হয়েছে।

current-war-on-road-Droho 3-compressed

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর বাটিকা মারা রেল গেট এলাকায় বাঁশের খুটি ব্যবহার করে বিদ্যুতের সার্ভিস লাইন পার করা হয়েছে।

current-war-on-road-Droho 4-compressed

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর বাটিকা মারা রেল গেট এলাকায় বাঁশের খুটি ব্যবহার করে বিদ্যুতের সার্ভিস লাইন পার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...