বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 763

দেশে একদিনে করোনায় আক্রান্ত ৩ হাজার ৯৪৬ জন

0
Rajbari-Dro-18-p-1311-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে একদিনে ৩ হাজার ৯৪৬ জনের দেহে করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরদিকে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় পরীক্ষার ফল পাওয়া গেছে ১৭ হাজার ৯৯৯টি নমুনার। পরীক্ষায় ফলাফলে নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ বিদ্যমান। নতুন সংক্রমনের সংখ্যা দিয়ে দেশে এ অব্দি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ১ হাজার ৬২১ জনের। সর্বশেষ মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৭ জন নারী।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ১ হাজার ৮২৯ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ৫১ হাজার ৪৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৬৭ শতাংশ।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

0
jhinaidh-Dro-16-p-6-compressed

ঝিনাইদহ প্রতিনিধি

বৃহস্পতিবার ভোর ৪ টার সময় ঝিনাইদহের খড়িখালী,বিষয়খালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে স্থানীয়দের মোবাইল ফোনে সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস উদ্ধারকারী টিম দুর্ঘটনায় পতিত স্থানে পৌছে। খড়িখালী,বিষয়খালী নামক স্থানে বালি ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে ফলে গাড়ীর ভিতরেই একজন ব্যক্তি নিহত হয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিস নিহত ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

ঝিনাইদহের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তির ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

লা-লিগায় বার্সাকে হটিয়ে আবারো শীর্ষে রিয়াল মাদ্রিদ

0
Dro-25-p-5
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে হটিয়ে আবারো শীর্ষে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুই অর্ধে একটি করে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও সার্জিও রামোস। এ ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ের বার্সার সমান পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে সিংহাসন বাগিয়ে নিল রিয়াল। বুধবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে নিচের সারির দল মায়োর্কাকে আতিথেয়তা জানায় রিয়াল।

ম্যাচে অবশ্য সফরকারীদের সঙ্গে আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু হয়। তবে শুরুরদিকে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল আদায় করে নিতে পারেনি রিয়াল। গোল হজম করতে পারতো স্বাগতিকেরাও। কিন্তু থিবো কোর্তোয়ার নৈপুণ্যে রিয়ালের জাল অক্ষত থাকে। মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করল জিনেদিন জিদানের শিষ্যরা।

খোকসায় সড়ক দূর্ঘটনায় ব্যাংক ম্যানেজার আহত

0
Prosad-Dro-25-p-4-compressed
আহত ব্যাংক কর্মকর্তা প্রসাদ বিশ্বাস (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার

সড়ক দূর্ঘটনায় সোনালী ব্যাংক কুমারখালী উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বাসা থেকে ব্যাংকে যাওয়ার সময় খোকসা উপজেলা পরিষদের পেছনের সড়কে তিনি দূর্ঘটনায় পতিত হন। তাকে কুষ্টিয়া জেলা সদরে স্থানান্তর করা হয়েছে।

আরও দেখুন

ঘুনি/চারো শিল্পীদের দুঃসময়

আহত ব্যাংক ব্যবস্থাপকের শ্বশুর সাবেক শিক্ষক রঞ্জন বিশ্বাস জানান, সকালে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকার নিজের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কুমারখালীর উদ্যেশে যাত্রা করেন ব্যাংক ব্যবস্থাপক প্রসাদ বিশ্বাস। বাসা থেকে ২শ গজ এগিয়ে গিয়ে একটি বাড়ির ভিতর থেকে বেড়িয়ে আসা অপর একটি মটোর সাইকেল চালক তার উপর আছড়ে পরে। স্থানীয়রা আহত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেলা সদরে হাড় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে। আহত ব্যাংক ম্যানেজার প্রসাদ বিশ্বাস ভালো আছেন বলে তিনি জানান।

করোনা থেকে রক্ষা পেতে জীবানুনাশক পান করলেন নারী

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রাণঘাতী কোভিড-১৯ থেকে নিজেকে দ্রুত সুস্থ করতে কুষ্টিয়ায় এক রোগী জীবানুনাশক পান করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা এক নারী এমন ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তাপস কুমার সরকার বলেন, করোনা আক্রান্ত এক নারী রোগী জীবানুমুক্ত এবং দ্রুত সুস্থ হতে বাড়িতে থাকা জীবানুনাশক লাইজল খেয়েছিলেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে জীবানুনাশক কম খাওয়াতে তিনি আপাতত আশঙ্কামুক্ত আছেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ অসুস্থ এক নারীকে তার পরিবারের সদস্যরা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় পরিবারের সদস্যরা চিকিৎসকদের জানায় তিনি কয়েকদিন আগে কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। দ্রুত সুস্থ হবার লক্ষ্যে বাড়ির সকলের অজান্তে নিজে নিজেই জীবানুনাশক লাইজল পান করেছেন।

কুষ্টিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ১৬ টি মামলায় অর্থদন্ড

0
kushtia-dro-25-p-2-compressed
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধী অমান্য করায় মোবাইল কোর্টের অভিযানে ১৬টি মামলায় ৩২ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার কুষ্টিয়ায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে সংক্রামক রোগ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. আরিফুল ইসলাম।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

তিনি বলেন, প্রাণঘাতী করোনা প্রতিরোধে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলাব্যাপী প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করায় মঙ্গলবার কুষ্টিয়া সদরের জগতি, চৌড়হাস, লাহিনী বটতলা ও হাউজিং এলাকায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১৬টি মামলায় ৩২ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল কোর্টকে সর্বাত্মক সহযোগিতা করে।

করোনা উপসর্গ নিয়ে মেহেরপুরে এক বৃদ্ধের মৃত্যু

0
Meherpur-dro-25-p-1-compressed
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে করোনা উপসর্গ নিয়ে ৬০বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্য বৃদ্ধের নাম সুফল মন্ডল তিনি উপজেলার আনন্দবাস গ্রামের বাসিন্দা।

বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রেজওয়ান আহম্মেদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সুফল মন্ডলের মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বলেন, সুফল মন্ডল করোনা উপসর্গে মারা যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাহারা খাতুনকে উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার সুপারিশ

জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে: ফখরুল

0
mirza-Dro-24-p-4
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাকালে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন ।

ফখরুল বলেন, বর্তমানে করোনা ভাইরাসের দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা গরিব ও দুস্থদের মাঝে সাহায্যার্থে এগিয়ে এসেছে। কিন্তু মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে। বিএনপি নেতা কর্মীদের আটক করার মূল লক্ষ্য একটাই হতে পারে। তা হল ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা।

তিনি সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন, এ সব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবেন না। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ। বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

সাহারা খাতুনকে উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার সুপারিশ

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি ঘটেছে। তাকে এখন উন্নত চিকিৎসা দিতে বিদেশ নেওয়া যেতে পারে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড।

সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে হাউ ডিপেন্ডেন্সি ইউনিট স্থানান্তর করা হয়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা মজিবর রহমান বলেন, বুধবার সাহারা খাতুনের শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ড মিটিংয়ে বসে। মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া যেতে পারে। বোর্ডের সুপারিশ করা কাগজপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেন।

এদিকে সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি মোটামুটি কথা বলতে পারছেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। তবে মাঝে মধ্যে অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তবে এখনো তাকে মুখে খাবার দেওয়া হচ্ছে না।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...