বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 764

ভোর ৬টার আগেই শহর পরিস্কার করা হবে

0
Tapos-Dro-24-p-14-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে। মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ভোর ছয়টার আগেই ফকফকা ঢাকা শহর দেখতে পাবেন নাগরিকেরা। বুধবার দুপুরে পুরান ঢাকার ইসলামবাগে একটি এসটিএসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র আরও বলেন, এখন থেকে রাত নয়টার পরই পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তাঘাট ঝাড়– দেবে । এরপর সড়কে পানি ছিটিয়ে দেবেন তাঁরা। ভোর ছয়টার আগেই ফকফকা ঢাকা শহর দেখতে পাবেন নাগরিকেরা। সন্ধ্যা ছয়টার পর বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন পরিচ্ছন্নতা কর্মীরা এবং রাত ১০টার মধ্যে নির্দিষ্ট এসটিএসে বর্জ্য চলে আসবে। রাতের মধ্যেই ময়লা-আবর্জনা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হবে।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সাংসদ মোহাম্মদ সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর বদরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

0
pabna-Dro-24-p-16
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। পাবনায় এ অব্দি করোনা উপসর্গ নিয়ে ১২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ছয়জনসহ ১৮ জন মারা গেছেন। এ জেলায় গত ৪৮ ঘন্টায় নতুন করে ১২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৯৩ জন।

বুধবার ২৪ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের অফিস সহকারী লিয়াকত আলী (৫৮) মারা গেছেন। । সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ জুন করোনার উপসর্গ দেখা দিলে লিয়াকত আলীকে রাজশাহী মেডিকের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল করোনা পজিটিভ আসে। এরপর তাকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, লিয়াকত আলীর মরদেহ পাবনায় এলে স্বাস্থ্যবিধি মেনে দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।

পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বলেন, তিনি বিভিন্নজনের মাধ্যমে করোনায় ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন-কাফনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে গঠিত টিম কাজ করছে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় প্রাণঘাতী কোভিড-১৯ এ আরও দুইজনের মৃত্যু

রাজবাড়ীতে ব্যবসায়ী হত্যা মামলায় আরও দুইজন গ্রেফতার

0
rajbari-Dro-24-p-19-compressed
সংগৃহিত ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার কাজিপাড়া এলাকার ইটভাটা ব্যবসায়ী শহিদ শেখ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ জুন দুপুরে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন মজুমদার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ব্যবসায়ী শহিদ শেখ হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি কাদের কাজিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ও ১০ নম্বর আসামি মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত চারজনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ইটভাটা মালিক নিহত

১৯ জুন সদর উপজেলার কাজিপাড়া খানখানাপুর এলাকায় ইটভাটা ব্যবসায়ী শহিদ শেখকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শহিদের ছোট ভাই দেলোয়ার হোসেন দিপু বাদী হয়ে সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আজ মেসির জন্মদিন

0
MESSI-dro-24-p-16-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

রোজারিওর ছোট্ট মেসি এখন বিশ্ব ফুটবলের বড় জাদুকর। কথাটা পুরোপুরি সত্য না হলেও- গত এক যুগে এমন শিরোনামের কাছাকাছি হাজারবার উদ্ভাসিত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি কুচেত্তিনি।

আজ থেকে ঠিক ৩৩ বছর আগে ১৯৮৭ সালের ২৪ জুন তারিখে রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। বর্তমান বিশে^র ফুটবলের বড় জাদুকরের আজ ৩৩তম জন্মদিন। তিনি বাঁ পায়ের মোহনীয় জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন গোটা ফুটবল বিশ্বকে।

ফুটবল ক্যারিয়ারে মেসির প্রাপ্তি ও সাফল্যের গল্পগুলোর শেষ নেই। অপ্রাপ্তি শুধু এতটুকুু নিজ দেশের হয়ে বড় কোন শিরোপা জিততে না পারা। তবে কাছাকাছি গিয়েছিলেন মেসি। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় দলকে তুলেছিলেন ফাইনালে।

কিন্তু তিন ফাইনালের একটিতেও শেষ হাসি হাসতে পারেননি মেসি। তিনবারই শেষ বাধায় আটকা পড়েছেন । তবে ব্যক্তি খেলোয়াড় হিসেবে মেসি ছিলেন টুর্নামেন্টের সেরা। ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল, ২০১৫ সালের কোপায় টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বার জেতেন ম্যাচসেরার পুরস্কার। সেবার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ছিল না। নয়তো তা পেতেন মেসিই।

তবে ট্রফি জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মেসি। স্পেনের ক্লাবটির হয়ে দেড় দশকের ক্যারিয়ারে ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৪টি শিরোপা জিতেছেন মেসি। চলতি মৌসুমে সুযোগ রয়েছে ট্রফির সংখ্যা আরও বাড়িয়ে নেয়ার।

ব্যক্তিগত অর্জনেও মেসির সমানে নেই বিশ্বের আর কোন ফুটবলার। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি জিতেছেন ছয়টি ব্যালন ডি অর এবং ছয়টি ইউরোপিয়ান গোল্ডেন বুট।

আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার মূল দলের হয়ে মেসির গোলসংখ্যা এখন ৬৯৯ (৭০+৬২৯)। অর্থাৎ আর মাত্র একটি গোল হলেই পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মেসি ‘দ্য ম্যাজিশিয়ান’ ।

আরও পড়ুন

মেসি ম্যাজিকে বার্সেলোনার জয়

ফটোসাংবাদিক কাজলের জামিন আবেদন নামঞ্জুর করলো আদালত

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শেরে বাংলা নগর থানায় দায়ের করা ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার এ মামলায় কাজলকে গ্রেপ্তার দেখানো হয় এবং বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল জামিন আবেদন নামঞ্জুর করার আদেশ দেন।

৯ মার্চ ঢাকার শেরে বাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মাগুরা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর।

এরপর আরও দুটি মামলা হয় ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ।
তবে ওই দুই মামলায় এখনো কাজলকে গ্রেপ্তার দেখানো হয়নি। মামলা দুটির জামিন আবেদনের শুনানি হবে কাজল কে গ্রেপ্তার দেখানোর পর বলে জানান কাজল এর আইনজীবী ব্যারিষ্টার জোর্ত্যরিময় বড়ুয়া।

মামলা হওয়ার পর ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর থেকে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হন। পরের দিন চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন।

ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়ায় প্রাণঘাতী কোভিড-১৯ এ আরও দুইজনের মৃত্যু

0
Corona
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- আসাদুল হক (৫৬) ও একাব্বর আলী (৬৮)। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু ঘটলো।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডাক্তার তাপস কুমার সরকার বলেন, ১৩ জুন কুষ্টিয়া শহরের বারখাদা এলাকার করোনা শনাক্ত রোগী আসাদুল হক (৫৬) এবং ২২ জুন চর মিলপাড়া এলাকার একাব্বর আলীকে (৬৮) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবণতি ঘটলে উন্নত চিকিৎসার তাদের দুজনকেই খুলনা মেডিকেল হাসাপাতলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় শ্বাসকষ্টজনিত কারণে বুধবার তারা দুজনই মারা যান।

জেলায় বর্তমানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪৩৬ জন। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ১২১ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন হাসপাতালে ও অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম বলেন, খুলনায় চিকিৎসাধীন দুই রোগী প্রচন্ড শ্বাসকষ্টে মারা যান। স্বাস্থ্য-বিধি ও সরকারী নিয়ম অনুসরণ করে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় সাপের কামড়ে একই পরিবারের তিনজন নিহত

কুষ্টিয়ায় সাপের কামড়ে একই পরিবারের তিনজন নিহত

0
Kushtia-Dro-24-p-15-compressed
প্রতিকি ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রী, কন্যার পর দুই বছরের মাথায় এবার সাপেড় কামড়ে পিতার মৃত্যু হয়েছে। আবু বক্কর সিদ্দিক (৬০) নামের ওই ব্যক্তি পেশায় একজন কৃষক।

.মঙ্গলবার রাত ২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক বক্কর সিদ্দিক মারা গিয়েছেন। সে উপজেলার যদুবয়বা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে নিহতের কন্যা ময়না (১১) ও দুই বছর আগে তার স্ত্রী নুরজাহানের একই ঘরে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল।

বুধবার সকালে সরেজমিন গেলে প্রতিবেশীরা বলেন, প্রতিদিনের মতই মঙ্গলবার রাতে নিহত আবু বক্কর ঘুমিয়ে পড়লে রাত ১১ টার দিকে তার গলায় সাপ কামড় দেয়। সে সময় তিনি নিজেই সাপটিকে ধরে মাটিতে আছাড় মেরে হাতপাখা দিয়ে আঘাত করলে সাপটি দুর্বল হয়ে যায়। পরে প্রতিবেশীরা এসে সাপ ও নিহত বক্করকে স্থানীয় মন্টু সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যায়। সাপুড়িয়া আবু বক্করকে পরীক্ষা করে বলেন তার আর কিছু করার নেই। পরে তাকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন রাতেই তার মৃত্যু হয়। একই ঘরে প্রায় এক বছর আগে নিহত ব্যক্তির কন্যা ময়না ও দুইবছর আগে তার স্ত্রী নুরজাহানেরও সাপের কামড়ে মৃত্যু হয়।

নিহতের ভাই ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, রাতে শুয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে সাপ ও নিহত আবু বক্কর কে প্রথমে সাপুড়িয়ার বাড়িতে এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করে ।

আরও পড়ুন

কুষ্টিয়ায় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধে কৃষক খুন

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬৬০ জন

0
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে এ পর্যন্ত প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৪৬২ জনের দেহে করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরদিকে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩৭ জন।

বুধবার করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশে ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৪৬২ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ বিদ্যমান। এ অব্দি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।

বুধবার সকাল ৮টা অব্দি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৫৮২ জনের মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। মৃত ব্যাক্তিদের মধ্যে হাসপাতালে ৩৪ জন ও বাড়িতে ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

করোনা টেস্টের নামে স্বামী-স্ত্রীর প্রতারণা

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিল চীন

0
China-Dro=-24-p-111-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চীন বর্তমানে যুক্তরাষ্ট্রকে নানাভাবে টেক্কা দিতে চাচ্ছে। মহাকাশে সর্বশেষ বেইদু নামের একটি কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে চীন। এর মাধ্যমেই তাদের দীর্ঘদিনের নেভিগেশন নেটওয়ার্ক তৈরি করার প্রক্রিয়া সম্পূর্ণ হলো । কৃত্রিম উপগ্রহের বিশেষ নেটওয়ার্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে।

বার্তা সংস্থা রয়র্টাসের প্রতিবেদনে বলা হয়েছে, বেইদু মানে ইংরেজিতে ‘বিগ ডিপার’ বোঝায়। চীনা সামরিক কর্মকর্তাদের মধ্যে এ নেটওয়ার্ক তৈরির ধারণা জন্মে ১৯৯০ সালে ।

২০০০ সালে চীন প্রথম বেইদু-১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, এর সক্ষমতা তখন কেবল চীনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে বেইদুসংক্রান্ত বিভিন্ন সেবা বিশ্বের ১২০টি দেশে ব্যবহৃত হচ্ছে।

বেইদু-২ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ২০১২ সালে দ্বিতীয় প্রজন্মের কৃত্রিম উপগ্রহ চালু করে চীন। যা বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে পুরোপুরি নেটওয়ার্কের আওতায় আনতে পারে।

২০১৫ সালে বৈশ্বিক পর্যায়ে সেবা দিতে বেইদু-৩ উৎক্ষেপণ করে চীন।

চলতি বছরের ২৩ জুন মঙ্গলবার চীন যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, তা বেইদু-৩এর ৩৫তম স্যাটেলাইট। বিশ্লেষকেরা এখন বেইদু সিস্টেমের কার্যকারিতা ও এর স্থায়িত্ব পর্যবেক্ষণ করবেন।

তবে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলছেন, বেইদুর সেবা জিপিএস বা গ্যালিলিওর চেয়ে খুব বেশি উন্নত হবে না। তবে প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে বেইদু যুক্তরাষ্ট্র ও ইউরোপের কৃত্রিম উপগ্রহের চেয়ে শক্তিশালী হবে কি না তা বলা মুশকিল।

আরও পড়ুন

বাজেট আলোচনায় গণমাধ্যমের কর ভ্যাট কমানো দরকার মন্তব্য ইনু’র

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...