শুক্রবার, মে ১, ২০২৬.
Home Blog Page 27

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম। নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজেকশন হতে পারে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। কিছু ক্রিমিনাল (অপরাধী) থাকতে পারে। সবাই এ ধরনের অপকর্ম করবে না।

তিনি বলেন, নির্বাচনের দিন যারা র‌্যাগিং এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। অপরাধ করলে যতটুকু আইনে রয়েছে ততটুকু শাস্তি পাবে।

সভায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিনে-রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে সেই পরিবেশ অব্যাহত রাখতে হবে। আমাদের সবার উদ্দেশ্য একটাই সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। সে উদ্দেশে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। যারা মাঠে মোতায়েন থাকবেন তাদের সবার দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে, বসে থাকা যাবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

আইএসপিআর আরও জানায়, তিন বাহিনীর প্রধান পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় মোতায়েনরত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গাজীপুর জেলা পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতনিধি

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা সব শ্রেণি ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ কর্মসূচি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে অবস্থান নেন।

এসময় সড়ক ও রেলপথ অবরোধ করলে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে বিভিন্ন ¯েøাগান দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেছেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেয়া সম্পূর্ণ বৈষম্যমূলক।

এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুন্ন হবে।

শিক্ষার্থীরা জানান, পূর্বে কারিগরি খাতে ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন।

এ কর্মসূচি চলাকালে ৩০মিনিট খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে সড়কপথের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কর্মসূচি প্রত্যাহার হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ কর্মসূচিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আ.লীগ – বিএনপি নেতারা মিলে মাটি বিক্রি করছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর এলাকার প্রায় একমাসের অধিক সময় ধরে প্রকাশ্যে কৃষিজমির মাটি – বালু কেটে বিক্রি করছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, এতে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল বাকী বাদশা ও ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ মন্ডল। তারা সম্পর্কে আপন বিয়াই।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের ভাষ্য, চক্রটি অবৈধভাবে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে প্রতিদিন হাজার হাজার টাকার মাটি ও বালু কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন। প্রায় একমাসের বেশি সময় ধরে এমন মাটি ও বালু কাটার মহোৎসব চললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে হুমকিতে পড়েছে চরাঞ্চলের কয়েক হাজার বিঘা কৃষিজমি। ভেঙে পড়েছে গ্রামীণ সড়ক।

তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলছেন, প্রভাব খাটিয়ে স্থানীয় বিএনপি নেতারা মাটি ও বালু কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি বিক্রি করছেন। আর মাটি কাটার বিষয়টি স্বীকার করেছেন বিএনপি নেতা আব্দুর রশিদ মন্ডল।

সরেজমিন গিয়ে দেখা যায়, চর মহেন্দ্রপুর গ্রাম ঘেঁষে পদ্মা নদীর কোল। কোলে পানি জমি আছে। কোলের মাঝখান পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় বাঁধ নিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। চরে কলা, সরিষা, গম, পেঁয়াজসহ হরেকরকম সবজি চাষাবাদ করেছেন কৃষকরা। সেখানকার কয়েকটি অংশে ভেকু দিয়ে মাটি ও বালু কাটা হচ্ছে। তা আবার সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বা, মাহেন্দ্র, ট্রাকসহ বিভিন্ন পরিবহণে নেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। ভেঙে গেছে গ্রামীণ সড়ক গুলো।

এসময় চর এলাকায় কথা হয় জগন্নাথপুর ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশার সঙ্গে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি চরে তার চাষাবাদ দেখতে গিয়েছিলেন। মাটি ও বালু কাটছেন ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন, রশিদ মন্ডলসহ অন্যান্য বিএনপির নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বালু ও মাটিকাটা শ্রমিক বলেন, এগুলো ব্যক্তিমালিকানাধীন জমি। প্রায় মাসখানেক ধরে চেয়ারম্যান বাদশা, তার ছেলে মেহেদী হাসান ও বিয়াই রশিদ মন্ডল বালু ও মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন। তাদের ভাষ্য, প্রতিদিন কয়েক’শ গাড়ি মাটি ও বালু বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, চরে হরেকরকম ফসলের চাষবাদ হয়। তবুও বাদশা চেয়ারম্যান ও রশিদ মন্ডল তাদের লোকজন দিয়ে মাটি ও বালু কেটে বিক্রি করছে। প্রশাসনের কোনো নজরদারি নেই। তিনি দ্রæত মাটি ও বালু কাটা বন্ধের দাবি জানান। প্রতিবিঘা জমি থেকে দেড় লাখ টাকার বালু ও মাটি বিক্রি হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, মাটি ও বালু কাটছে চেয়ারম্যান বাদশা, তার ছেলে মেহেদী ও তাদের লোকজন। তিনি শুধু কাটার যন্ত্র ভেকু ভাড়া দিয়েছেন।

মাটি কাটার বিষয়টি স্বীকার করে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ মন্ডল বলেন, নিজ জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। বিঘাশ্রতি ৬০ -৭০ হাজার টাকা দরে ৩০ বিঘা জমি মাটি কাটার জন্য ঠিক করা হয়েছে। তার ভাষ্য, দুই – তিন বছর ধরে মাটি বিক্রি করছেন তিনি। বর্ষার পানি আসলে আবারো ভরাট হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, চর মহেন্দ্রপুরসহ কোথাও অবৈধভাবে মাটি ও বালুকাটার সুযোগ নেই। এসবের বিরুদ্ধে নিয়মিত অভিযানে জেল – জরিমানা অব্যাহত রয়েছে। দ্রæতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীতে নারী ভোটারদের সঙ্গে মহিলা দলের নির্বাচনী মতবিনিময়

0

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে তৃণমূল পর্যায়ের নারী ভোটারদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নারী সমাজকে ঐক্যবদ্ধ করে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে জাতীয়তাবাদী মহিলা দল এ মতবিনিময় সভার আয়োজন করে।

সোমবার বিকালে সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের বাসভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করে রাখা হয়েছিল। আর বর্তমানে আরেকটি উগ্রবাদী অপশক্তি ক্ষমতায় যেতে নারীদেরকে নানা প্রলোভন দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বহু তাজা প্রাণ, রক্ত, ঘাম ও নারীদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই দেশকে কোন ক্রমেই আমরা উগ্র অপশক্তির কবলমুক্ত করবোই। এ জন্য আমাদেরকে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করা ছাড়া বিকল্প নেই।

সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া মানেই গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে অবস্থান নেওয়া। বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে ভোট প্রার্থনা করে তিনি নারীদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম, খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন এবং উপজেলা মহিলা দলের নেত্রী সাজেদা পারভীন প্রমুখ।

ক্লান্তি ঘুচাতে

0

পল্লী বিদ্যুতের লাইন নির্মান শ্রমিকরা কর্মক্লান্ত দিন শেষে বাড়ি ফিরছে। কিন্তু পথে অনাঙ্কাক্ষিত যাত্রা বিরতিতে পরেছে। ঝুকিপূর্ণ যানবাহনে বসে মোবাইল ফোনে কর্মক্লান্তি ঘোচাতে চেষ্টা করছে তারা। সোমবার বিকালে খোকসা উপজেলা সদরের জানিপুর রায় কিশোরী মন্দির এলাকা থেকে তোলা ছবি।

বর্ডার দিয়ে কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র ঢুকেছে – আমির হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে। প্রশাসনকে জানিয়েছি, এগুলো উদ্ধার না করলে আবার এগুলোও ব্যবহার হবে। নির্বাচন সুষ্ঠু হবে না।

সোমাবার সকাল সাড়ে ১১টার সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার জগতী দর্গাতলা স্কুল মাঠে নারী সমাবেশে শেষে তিনি এসব কথা বলেন।

আমির হামজা নারীদের উদ্দেশ্য বলেন, মেয়েরা কুটির শিল্প হস্তশিল্পের মাধ্যমে সম্মানের সঙ্গে ঘরে বসে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, ভোটারদের কাছে ব্যাপক সারা পেয়েছি এবং পাচ্ছি এখনো। তাদের দাবি আমরা কাজ চাই এবং নিরাপত্তার সঙ্গে চলতে চাই। আমরা তাদেরকে প্রতিশ্রæতি দিয়েছি আমরা কাজের ব্যবস্থা করব এবং আগামীতে এ দেশের নিরাপদে থাকার জন্য যেগুলো হুমকি সেগুলো দূর করার আমরা সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে মিথ্যা মামলা দিয়ে হয়রাানি করা। এটা থাকবে না আমাদের বাংলাদেশে। আমরা দখলবাজি বন্ধ করব ইনশাআল্লাহ।

হামজা আরও বলেন, লেভেল পেলিং ফিল্ড এখনো তৈরি হয়নি, আমাদের মায়েরা আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। যারা হুমকি দিচ্ছেন তাদের তালিকা আমাদের কাছে আছে, আমরা প্রশাসনকে দিব। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য অস্ত্র উদ্ধার এবং যারা হুমকি ধামকি দেয় এদেরকে কন্ট্রোলে আনা লাগবে।

নারী সমাবেশ জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, সদর আমির এনামুল হকসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি- জামায়াত আমির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা আমার ভেরিফায়েড ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক করেছিল। পরে সেখান হতে মায়েদের নিয়ে নোংরা মন্তব্য ছড়াচ্ছিল। একটা দল দেখলাম হৈ হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারাই মিছিল শুরু করলো।’

রবিবার (১ ফেব্রæয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নারীদের বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। যারা নারীদের অসম্মান করে তারা চার পায়ের জন্তু। নারীদের ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধÑ আপনারা আপনাদের মা-স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন।’

জামায়াত আমির বলেন, ‘নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।

এসময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর সামিউল ফারুক, কেন্দ্রীয় করম পরিষদ সদস্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ঢাকসু জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ, সাবেক জেলা জামায়াতের আমির ডাক্তার শাহাদাৎ হোসেন, এনসিপির আহŸায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরের আহবায়ক মামুনুর রহমান, খেলাফত মজলিসের শেরপুরের সভাপতি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পেট্রল ডিজেলের দাম লিটারে ২ টাকা কমলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার আবারও জ্বালানি তেলের দাম কমিয়েছে। গত মাসে প্রতি লিটারে ২ টাকা কমানো হয়েছিল, এ মাসে আরও ২ টাকা করে কমানো হয়েছে।

রবিবার (১ ফেব্রæয়ারি) থেকে নতুন দামে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন এ দাম ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ থেকে ১১২ টাকা, পেট্রলের দাম ১১৮ থেকে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ থেকে ১২০ টাকা করা হয়েছে।

সরকার ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে এবং সেই অনুযায়ী প্রতি মাসে দাম সমন্বয় করা হয়।

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা গণসংযোগ করতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন যান।

রবিবার বেলা সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামে বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোঃ আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন।

দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন এবং বিএনপিতে যোগদান করেন। উপস্থিত নেতাকর্মীদের সামনে দুধ দিয়ে গোসল করে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেন আসাদুল হক। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিল।

এ প্রসঙ্গে আসাদুল হক বলেন, আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমার ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব। আজকে আমার সেই আশা পূর্ণ হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

বেলুন দৌড়

0

দুই হাতের বাহুর নিচে বাতাস ভরা দুটি বেলুন। পায়ের হাটুর মধ্যে আর একটি। এভাবেই ৫০ মিটার দূরের গন্তব্যে যেতে হবে দৌড়ে। শিশুদের জন্য কষ্টদায়ক এ প্রতিযোগীতার আয়োজন করেছিলো একটি শিশুদের স্কুল। তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায়। প্রত্যেক শিশুর জন্য নির্ধারিত প্রতিটি ইভেন্টে অংশ গ্রহন বাধ্যতা মূলক। অন্যথায় ইভেন্ট প্রতি ১০ টাকা ফাইন দিতে হবে বলে মাইকে ঘোষনাও দেওয়া হয়। রবিবার সকালে কুষ্টিযার খোকসা জানিপুর সরকারি মাধ্যবিদ্যালয় মাঠে একটি শিশু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার এ আয়োজন করে।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...